এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৩ নভেম্বর ২০১৩ ০৮:০০182700
  • কিন্তু মিলিটারিতে যোগদানকারীদের সংখ্যা বেড়েছে কিনা সেটা জানতে হবে।

    সেদিন এখানে হোমলেস ডে ছিল। হোমলেসদের মধ্যে একটা বড় অংশ ভেটেরান।
  • a x | ১৩ নভেম্বর ২০১৩ ০৭:৪৪182699
  • অ্যাক্টিভ ডিউটি সুইসাইড ২০০১'য় ১৫০ থেকে ২০১২'য় ৩৫০। আর আমেরিকার পপুলেশন গ্রোথ রেট ১% ও না।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৩ ০৭:৩২182698
  • রবিনহুড বাজার লুঠ করতো?
  • h | ১৩ নভেম্বর ২০১৩ ০৭:২১182697
  • বাজার লুঠ হচ্ছে মালদায়। এত দাম হলে এটাই স্বাভাবিক। তবে এ তো রবিন হুডের আমল না, উল্টো পাল্টা লোকের হাতে যাবে।
  • π | ১৩ নভেম্বর ২০১৩ ০৬:৩৪182695
  • কিন্তু যেটা নিয়ে রিপোর্টটাতে মেইন কনসার্ন, সুইসাইড 'increase', সেটা পপুলেশন বাড়ার জন্য হচ্ছে না ? রেটের কথা বোধহয় বলেনি, গ্রস নাম্বার কত বেড়েছে, বলছে।
  • π | ১৩ নভেম্বর ২০১৩ ০৬:২৯182694
  • ছোটাইদি, ঃ)
  • a x | ১৩ নভেম্বর ২০১৩ ০৫:২৮182692
  • ফোজ্জি, হ্যাঁ, এইগুলো, পিটিএসডি, এইসবই জানতাম, কিন্তু সুইসাইড রেট এত হাই জানতাম না।
  • 4z | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৪৮182691
  • অক্ষদি, এই রেট খুবই হাই। রিসেন্ট একটা রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে এরা চুড়ান্ত হতাশায় ভুগছে, এদের মধ্যে রেট অফ ভয়োলেন্সও হায়ার দ্যান নর্মাল। সিভিলিয়ানদের সঙ্গে মানিয়ে না চলতে পারাটাও একটা বড় ফ্যাক্টর। অনেক সময় কাউন্সেলিংএও কোন কাজ দিচ্ছে না। এদের মধ্যে একটা সেন্স অফ প্রাইড কাজ করে, যখন সিভিলিয়ানদের মধ্যে সেম ফিলিং রেসিপ্রোকেট করছে না তখন এরা আরও হতাশ হয়ে পড়ছে। পোস্ট গাল্ফ ওয়ার ভেটেরানদের মধ্যে এই সমস্যাগুলো অনেক বেশি।
  • i | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৪৫182690
  • আজ আমার কাজের বারো। সব রোদের দোষ।

    থ্যান্কু অভ্যু। শুনব বাড়ি গিয়ে।
    হ্যাঁ এ টু জেড, বসন্ত।

    পাইএর ছবিটা উল্টো ঘুরিয়ে দেখি গুহার মধ্যে ঢুকে বসে আছি। গুহার মাথার ওপর থেকে শিকড় বাকড় ঝুলছে। কি সব প্রাণীও। চোখ জ্বল জ্বল করছে। বাইরে মরুভূমিতে রোদ পড়েছে- উটের দল গিয়েছে সদ্য। দূরে আরও স্যান্ডডিউনের আভাস। আকাশের রংএ সিপিয়া মিশছে ক্রমশঃ।
    আমি কি বেরোবো গুহা থেকে?
  • a x | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩৬182689
  • কী সাংঘাতিক। এত হাই রেট জানতাম না!

    Some 8,000 veterans are thought to die by suicide each year, a toll of about 22 per day, according to a 2012 VA study. The VA acknowledged the numbers might be significantly underestimated because they're based on incomplete data from 21 states, not including Texas or California."

    http://www.upworthy.com/judge-to-iraq-vet-your-service-in-iraq-makes-you-a-threat-to-society?g=3&c=ufb1
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩৫182688
  • দারুন, অভ্যু, থ্যাংকু। শুনবো।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩৪182686
  • আর এটা ইন্দ্রাণীদির জন্যে
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩৪182687
  • Atoz, গান শোনো
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩৩182685
  • সূর্যের সঙ্গে সঙ্গে যেতে পারার অপশনটা থাকলে দারুণ হতো। ধরুন নভেম্বর থেকে মার্চ-কাজ করলাম নিউজিল্যাল্ডে আবার এপ্রিল থেকে সেপ্টেম্বর কাজ করলাম হাওয়াইতে! ভালো হতো না? অক্টোবর ছুটি থাকতো, তখন দুর্গাপুজো দেখতাম। ঃ-)
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:৩০182684
  • ছোটাই, তোমাদের এখন বসন্ত, না?
  • hzbz | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:২২182683
  • ধয়্নবাদ। নানা বানান ভুল নিয়ে ঠিক বলেছেন।সবার হয়।
    এই ছবিটা লাভার মনে হচ্ছে।
  • i | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:১৪182682
  • না না হিজবিজ, ঠিক আছে। দুঃখিত হবার ক্কিছু নেই। আমিই হয়ত বেশি বলেছি।
    আপনার গাছ, মিষ্টি অ্যান্ড মোরের সাজেশনটা বাড়ি গিয়ে বলছি।
  • π | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:১১182681
  • এটাকে কীসের রঙ বলবো, ভাবছি।

    বাড়ির সামনে, এখন।
  • hzbz | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:১০182680
  • পড়ার পর বুঝলাম। খোঁচা খুঁচি করার জন্য বলিনি। সেইরকম মনে হলে দু:খিত।
  • π | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:০১182678
  • চিনিময়টা ভারি মিষ্টি হয়েছে ঃ)
  • i | ১৩ নভেম্বর ২০১৩ ০৪:০১182679
  • কি লাভ মহায় খোঁচাখুঁচি করে? একটা বর্ণ বিপর্যয়- এ তো বোঝাই যায়। টাইপো হয় তো। হয় না? আপনি যেমন চিচেন লিখলেন।

    আজকের সকালটা কেমন অন্যরকম ছিল। বৃষ্টির পরে রোদ উঠেছে। জ্যাকারান্ডার বেগুণী রং আকাশের রং বদলে দিচ্ছে। কাজ ফাঁকি দিয়ে ভাটিয়ে গেলাম রোদের ঝোঁকে।
    চিনি, লংকা যাতেই রুচি থাক, ভালো থাকবেন সগ্গলে।
  • hzbz | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:৪৮182677
  • নারানায় সান্যাল জিনিসটা কি কেউ বলতে পারবেন?
  • hzbz | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:৪১182676
  • চাইনিজ হানি চিচেন?
  • pipi | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:২৭182674
  • তাহলে বলতে হয় আম্রিগানরাও ঘটি। উফ্ফ সবেতে খাবলা খাবলা ব্রাউন সুগার! কাল একজন ভালবেসে এক বাটি পুলড পর্ক এনে দিল। কি মিষ্টি! কি মিষ্টি! সে দেখি তার উপরে আবার গুচ্ছ বার্বিকিউ স্যস মিশিয়ে বার্গার বানে ঠুসে খাচ্ছে। আমি তানানানা এখন সময় নেই পরে খাব এইসব বলে সে জিনিসকে বাড়ী এনে তাকে ভাল্ল করে এটাসেটা মশলা মিশিয়ে খাড়া করে আজকে লাঞ্চে তাকেই ধরে দিলাম (মিষ্টি ভাবটা পুরো কাটাতে পারি নি, তা সেটা তখন আর খুব খারাপ লাগছিল না খেতে)। সে এক চামচ খেয়ে হেব্বি হয়েছে, খুব ফ্লেভারফুল, হাল্কা মিষ্টির ছোঁয়াও আছে এইসব বলে নিজেরটা সরিয়ে রেখে খাবলা খানেক আমারটা নিল। তারপরে দেখি তাতেও বার্বিকিউ স্যসের বোতল উপুড় করছে। আমি হাঁইহাঁই করে বললাম এই যে বললে মিষ্টি মিষ্টি হয়েছে তার পরেও আবার ওটা মেশাচ্ছ কেন? সে খানিক হাঁ করে আমার মুখের দিকে চেয়ে বলল - পুলড পর্ক উইদাউট বার্বিকিউ স্যস? সে হয় নাকি? এই বলে নিশ্চিন্তে বোতল ঝাঁকাতে লাগল।
  • Atoz | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:২৭182675
  • ঘটী রাজা ঘটিবাটি ভরিয়া চিনি আনেন আর কহেন, "চিনিরে চিনিয়া লহো রাণী।"
    বাঙাল রাণী মাথা নাড়িয়া কন, "চিনিরে আমি চিনি না চিনি না চিনি না/ শুধু তোমারে চিনি শুধু তোমারে চিনি।"
  • i | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:২৪182673
  • ঃ)
  • ন্যাড়া | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:২০182672
  • ভাবা যায়! ইন্দ্রাণী পর্যন্ত বিচলিত হয়ে পড়লেন!!
  • i | ১৩ নভেম্বর ২০১৩ ০৩:১৬182671
  • আজ্ঞে, মিনিময় বোধ করি বাঙালের। ঘটিদের চিনিময়।
    এখন আসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত