এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:২৩181199
  • ওসমানিয়ার নিজস্ব গেস্ট হাউস আছে তো।
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:২৩181200
  • হ্যাঁ, গেলে কথা বলে নেব।
  • শ্রাবণী | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৬181197
  • হায়দ্রাবাদে ওসমানিয়া ইউনি ক্যাম্পাসে কাজ হলে কাছাকাছি কোন জায়গার হোটেলে থাকলে সুবিধে হবে, কারুর জানা থাকলে বলে দিন। নেটে কাছাকাছির মধ্যে শুধু mariott দেখাচ্ছে। হাইডে ট্র্যাফিক কেমন, দশ এগারো কিমি কি অনেক সময় নেবে?
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৬181198
  • তা ঠিক। কলকাতার বংরা ধোসা আর তেলেগু বলবেই বলবে।
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৫181196
  • স্যান গেলে অতি অবশ্য জানাবি।
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৪181194
  • আমি তো বেড়াতেও যাচ্ছি না। একদিন যদিও এক্সট্রা রেখেছি। :(
    ওই জন্যই ট্রেন-
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৪181195
  • ভলভো যায় তো।
  • JAW | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১২181192
  • জানুয়ারীর প্রথমে, প্রথমেই অমৃতসর, তারপর (চন্ডীগড়, পাতিয়ালা, কপুরথালা বা কোনটা নয়), দিল্লী, হরিদ্বার, লখনৌ, বারাণসী হয়ে ওয়াপস।
    অমৃতসর ছাড়া সব কিছুই ফ্লেক্সিবল, সময় মোটমাট ম্যাক্স ৩ সপ্তাহ।
    কেবল অমৃতসরটা ফিক্সড, নট নেগোশিয়েবল।
    সব রকম টিপস, হোটেল, বাস কিংবা রেল, থাকা, খাওয়ার ঠেক সম্পর্কিত সাজেশন সাদরে গ্রহণ করা হবে।
    মালের দায়িত্ব আরোহীর অর্থাৎ আপনি সাজেশন দিয়েই খালাস, পরে দুষবো না।
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১২181193
  • ডিসেম্বরে যখন স্কুল বন্ধ তখন যাওয়া যায়, কিন্তু ছেলে তো আবার এইবার স্কুলের ক্যাম্পে যাবে।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১১181191
  • লক্ষ্ণৌতে আমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়রা থাকে। কতবার যেতে বলেছে। ঃ-(
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১০181189
  • ছবি নয় ট্রেনের কথা বলছি। দিল্লিতে ঐ সময়ে ফগের জন্য ট্রেন ক্যানসেলড হয়, অনেক ঘন্টা পিছিয়ে যায় ইত্যাদি।
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১০181190
  • কাকৌরি কাবাব, গুলাঔটি কাবাব, কাচ্চি গোস্ত বিরিয়ানি
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৮181186
  • ফগের জন্যই তো দারুন ছবি হবে।
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৮181187
  • আর কাবাব।
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৮181188
  • আরে কি মুশকিল, ধোসা না বল্লে লোকে রাগ করে।
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৬181184
  • লাকনৌ টা আমারো যাবার ইচ্ছে। ব্যাপক ছবি হবে। আর আশে পাশের গ্রাম গুলোতে থাকলে তো কথাই নেই।
    বিশাল বিশাল আমবাগান। বাগানের ভেতর ভাঙাচোরা বাদশাহী কোনো বাড়ি। সামনে খাটিয়া পেতে ঘুমোচ্ছে বাগানের মালিক। এক কোনে পারিবারিক কবরখানা, ছোট এক কামরার মসজিদ।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৬181185
  • উফ। ধোসা না, দোসা। কতবার বলব!
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৫181183
  • আমাদেরো ক্রিসমাসে যাবার কথা তবে ফগের জন্য কি হয় বলা মুশকিল।
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৪181182
  • হিংসে দিচ্ছিস। ওই জন্যই
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৩181180
  • রাত্তিরে আমরা হাওড়া স্টেশনে একটু ধোসা খেয়ে উঠেছিলুম। উঠে দেখি তারা দিস্তে দিস্তে লুচি মাংস খাচ্ছে। সকালে বাসী মাংস দিয়ে পরোটা খাচ্ছে। দুপুরে পরোটা আলুরদম তিনরকম মিষ্টি খাচ্ছে।
    আর কি যে বাজে ভাট বকছে ঃ(
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০৩181181
  • যাওয়ার টা বোধহয় জম্মু তাওযাই
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০২181179
  • চল না আমরাও যাই লখনৌ? ব্ল্যান্কিদা? অজ্জিদ্দা?
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০১181178
  • আমি তো যাবার সময় গেছিলাম। লাকনৌ পৌছেছিল বিকেলে মনে হয়।
    তার ওপর আবার একটা বিশাল ফ্যামিলি, তাতে তিন ভায়রাভাই, তিন বোন, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে উঠেছিল। ৩ ব্যাগ ভর্তি খাবার।
    আমি আর বাপ গুহ শুধু ফ্রুট কেক আর চিপস খেয়ে বসে আছি আর তারা তখন মুড়ি, চাল ভাজা, চানাচুর মেখে খাছে - তার পর আবার মালপো খাচ্ছে।
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:০০181177
  • বড়দিনে।
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৫৯181176
  • সোসেনদি কবে লখনৌ যাবে ?
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৫৭181175
  • ভোরবেলা পৌঁছবে বলছে, ৬:৫৫। তোর্ কটায় পৌঁছল?
  • Blank | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৫৫181174
  • আসতেই পারো। মোগলসরাই তে নেমে একটু বেনারস ও ঘুরে নিতে পারো রাস্তায়। কোনো চাপ নেই, ট্রেন পেইলে যাবে না।
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৫৩181173
  • আমি শখ করে লখনৌ থেকে দুনের টিকিট কাটলাম যে! ক্যান্সেলিয়ে দেব? আসা যাবে না?
  • | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৪১181172
  • হ্যাঁ প্যাসেজ।
    আমার যেন ছোটই লাগল।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৭181171
  • গুরুদেব এক্ষপ্রেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত