এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১৫180480
  • বিয়ে ব্যপারটা যাদের কাছে একটুও গ্লোরিফাইড নয়, তারা আদৌ বিয়ে কেন করে এটা জানার ইচ্ছে আমারও বহুদিনের, অন্তত বাধ্য না করা হলে। লিভ টুগেদার করলেই চলত তো।
  • kaushik | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১৫180481
  • একটা গোটা শক্তি মনে আছে। দেখো চলে কিনা! :))

    মনে পড়ল তোমায় পড়ল মনে
    বাঁশি বাজলো হঠাৎ ই জাংশনে
    লেভেল ক্রসিং, দাঁড়িয়ে আছে ট্রেন
    এখন তুমি পড়ছ কি হার্ট ক্রেন?

    দেড়শো মাইল পেড়িয়ে গেলাম কাছে
    বললে তুমি - এমন করলে বাঁচে
    ওই সামান বিদ্যে দানের টাকা?
    সত্যি! পকেট ইঁদুর বাদে - ফাঁকা।

    এমন সময় বুদ্ধি দিলে ভারি
    বসে ছিলাম চাঁদের আড়াআড়ি
    বললে - এই যে রাখো তোমার কাছে
    তোমার ছবি আমার বাক্সে আছে

    মনে পড়ল তোমায় পড়ল মনে
    বাজলো বাঁশি হঠাৎ ই জাংশনে
    লেভেল ক্রসিং, দাঁড়িয়ে আছে ট্রেন
    অনাবশ্যক পড়ছ কি হার্ট ক্রেন?
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১৪180478
  • ফেবু থেকে তুলে দিলাম, ভুল থাকলে জানি না কিন্তু।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১৩180477
  • ‘‘ আড়ালে ’’
    —শঙ্খ ঘোষ

    দুপুরে রুক্ষ গাছের পাতার
    কোমলতাগুলি হারালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে।

    যখন যা চাই তখুনি তা চাই।
    তা যদি না হবে তাহলে বাঁচাই
    মিথ্যে, আমার সকল আশায়
    নিয়মেরা যদি নিয়ম শাসায়
    দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে-
    তাহলে শুকনো জীবনের মূলে
    বিশ্বাস নেই, সে জীবন ছাই!

    মেঘের কোমল করুণ দুপুর
    সূর্যে আঙুল বাড়ালে-
    তোমাকে বকব, ভীষণ বকব
    আড়ালে। ।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১১180475
  • এইত্তো কুমুদি লিখেছে -- এই লেড অক্সাইড বা মারকিউরিক সালফাইডের মতো কার্সিনোজেন কেন মেয়েরা পরবে?এটার বিরুদ্ধেই তো জনমত গড়ে তোলা উচিত। অন দ্য কনট্রারি সিঁদুর নিয়ে খেলাধুলো প্রোমোটেড হচ্ছে!

    বিবাহিত দেখাতে হওয়াটাই তো একটা সামাজিক চাপ ঝিকি -- ওই চাপ না থাকলেই আর কেউ পরতো না। অনেকেই সাহস জোগাড় করে উঠতে পারে না এইসব ছাড়ার।
  • নেতাই | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:১১180476
  • আমার ভাই বোন আছে বলে কেউ আমার আমায় ভাই বোন না থাকা কত ভালো তাই নিয়ে বোক্তিমো দিলে তাকে খিস্তি করাটা একটু বেশী রুড হবে। ইগনোর করাই আমি প্রেফার করবো।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:০৪180473
  • ওটা তো ইনসেন্সিটিভিটির প্রসঙ্গে। তা বলে আমার সামনে ' বিয়ে করাই .... সার্থকতা' বললে কি আর তাকে খিস্তি দেবনা বলেছি ? :-)
  • kumu | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:০৪180474
  • বাজারী সিঁদুরে থাকে mercurous/ic sulphide
    এছাড়া রেড লেড, লেড ওক্সাইড
    যা কার্সিনোজেনিক হিসেবে পশুদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১৪:০২180472
  • দে কথাটা অর্ধসত্য। কিছু সংখ্যক মেয়েকে হয়ত চাপে দেওয়া হয় (কাগজ টাগজ পড়ে যা মনে হয়, বাস্তবে এদেরকে আমি চিনি না), বাকিরা নিজেদের বিবাহিত দেখাতে এগুলো পরে। এটা সানি হলে তাই, তবে এটা ভাঙার কোন চেষ্টা তাদের মধ্যে নেই।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫৮180471
  • আমার যদি ভাই/বোন না থাকে, আমার সামনে 'ভাই বোন থাকাই জীবনের সর্বোত্তম সার্থকতা' বলে গ্লোরিফাই করলে আমি তাকে খিস্তিই দেব।

    - এখানে তো নিজের অভাববোধ থেকেই মানুষের আপত্তি করার উদাহরণ এলো। নইলে "আমার যদি ভাই/বোন না থাকে" লেখার দরকার ছিল কি? এই অবস্থানটাকেই একসন্তান লেখা হয়েছে, তোকে বা আমাকে টার্গেট করে নয়।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫৬180470
  • বিধবারা সামাজিক আচারে থাকেন না এটা বর্তমানে বিধবাদের দেখে বলছেন? আমি গত কয়েক বছরে যেটুকু আচারে অনুষ্ঠানে থাকার সুযোগ পেয়েছি, তাতে সধবা বিধবার ভেদাভেদ দেখিনি।
    তবে হ্যাঁ, আমি কোন বিধবার সিঁদুর খেলা কথা শুনিনি, দেখিনি বললাম কারণ ল্যাদ কাটিয়ে, অফিস ছুটী করে কম্মটি করা আমার পোষায় না। সা নি ভাঙাটা সব্সময় নিজের হাতে।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫৩180469
  • মনে নেই, বাড়িতে বইতে আছে, নেটেও নেই। সুতরাং...
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫২180466
  • ওমনাথদার পক্ষে মনে হয় বিশ্বাস করা সম্ভব নয় নিজের অভাববোধ ছাড়াও মানুষের কোনো আপত্তি করার জায়গা থাকতে পারে ঃ-) বেচারি !
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫২180467
  • শাখা-সিঁদুরের আবার ইচ্ছে - অনিচ্ছে কি? পুরোটাই তো সা চা(সামাজিক চাপ) আর সা নি! ওই চাপ না থাকলে কোনো মেয়ে ইচ্ছে করে এই বাধ্যতামূলক ব্যাপারসাপার করবে না।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫২180468
  • কাজু মনে থাকলে লিখে দে না।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫১180465
  • ওফফ, জনগণ, সিঁদুর পড়ে না, "পরে", "পরে"।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫০180463
  • লেপ্পচা। শিওর ছিলাম না। একটা বাংলাদেশি সাইটে গিয়ে দেখি সেখানে শক্তির নাম দিয়ে এই কবিতার রেফারেন্স দিয়েছে। :(
  • kabya | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৫০180464
  • আমার আবার হার্বাল সিঁদুর এও অ্যালার্জী হয়। তাই সিঁদুর পড়ি না। কিন্তু সিঁদুর খেলা খেলতে খুব ভালোবাসি।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৯180461
  • বিশেষত লিখলাম যে?
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৯180462
  • সিকিস্যারের বাণপ্রস্থে যাবার সময় হয়েসে দেখছি। এটা শঙ্খ ঘোষের।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৮180460
  • ধুর এক সন্তানেরা কাজিনদের ভাইফোঁটা দেয়। হিউমিলিয়েশন না হাতি।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৭180459
  • নাআআ, আমার একটা শক্তি শুনতে ইচ্ছে করছে, জানা থাকলে টুকে দে (শক্তিই তো?)

    তোমাকে বকবো, ভীষণ বকবো, আড়ালে।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৬180457
  • উফ কতদিন বেগুনপোড়া খাইনি !
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৬180458
  • সোসেনকে খাওয়াবো কলকাতায় গেলে -- অনেক থেন্কু!

    সিঁদুরের মতো এতো ক্ষতিকারক কেমিক্যাল কমই আছে -- মার্কারি, লেড ইঃ হেভি মেটাল থাকে। কার্সিনোজেন। এটাকে শুধু মেয়েদের কসমেটিক্স বলে ছাড় দেওয়া মোটেও উচিত না! হার্বাল সিঁদুর হলে অন্য কথা -- বাজারী সিঁদুর পড়ে টাক পড়ে গেছে, তাও লোকে কি বলবে বলে সিঁদুর পড়া ছাড়তে পারছে না -- এমন অনেক মহিলাকে দেখেছি। অনেকেরই সিঁদুরে অ্যালার্জী হয়!

    কনটেন্টে আমার যদ্দুর মনে হয় (কুমুদি কনফার্ম করবে) মার্কারি আর লেডের সালফাইড আছে বোধহয় কমার্শিয়াল সিঁদুরে।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৫180454
  • না খুব বেশি হলে স্বরচিত কবিতা শোনাতে পারি, হার্ট অ্যাটাক হলে আমাকে বলতে আসবেন না।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৫180455
  • ক। ক। একককে অনেকগুলো ক। এই ইউফোরিয়ার যে কী মস্তি ...

    তবে একক আজকাল বিয়াপ্পোক বাংলা লিখছে কিন্তু।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৫180456
  • এইজন্যে মোল্লা রাস্তায় নেমে সবাইকে রাখী পরাত। খামোকা রাখীতে ঐ ভাই বোনের কনসেপ্ট এনেই মুশকিল করেছে। এক সন্তানেরা রাখী-ভাইফোঁটার সময় হিউমিলিয়েটেড ফিল করবেন তো বটেই। বিশেষতঃ যাদের তুতো/পাতানো ভাইবোন ও নাই। বা যারা ভাই-বোন সম্পর্ক ব্যপারটাকেই বিরক্তির চোখে দেখেন।
  • একক | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৪180452
  • আরে ভাই, যার যেটা থাকে সে সেটাকেই মহৎ কিছু বলে একটা পূর্ণতা পেতে চায়। এটুকু ইউফোরিয়া না থাকলে মানুষ বাঁচবে কোন মায়ায় ? :):)
    আমি চিরকাল বিবাহিত ঘরেলু বন্ধুদের ট্রেকিং এর ছবি দেখিয়ে নৃশংস আনন্দ পেয়েছি। তুই ব্যাটা রুটি বেগুনভাজা জীবন কাটা, লেসার মরটাল :):) তারাও তাদের কিটি পার্টির মৌবউবৌদি লাঞ্ছিত ছবিতে আমারে ট্যাগ করে অনুরূপ আনন্দ পায়।
    যতক্ষণ না ব্যাপারটা ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ সব খেলার মজা। এক্সেপ্তেদ। চাপাতে এলে সজোরে ( সজোড়ে ও, সম্ভব হলে ) কামড়ে দিন !
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৩180450
  • স্যান একটা কবিতা শোনাতে পারবি? শক্তির?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত