এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০৬180241
  • সেকি অরন্যদা, এবার তো খেলাও শুরু হয়ে গেল!
  • ঈশান | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০৫180238
  • তবে মেট্রো বলার কোনো মানে নেই। শহুরে, শহরতলী, মহানগর, গাদা শব্দ আছে। কিন্তু নম দেবার সময়ে ব্যাটারা ইংরিজিই দেবে। ক্লকাতার একটা জায়গার নাম দিয়েছে নিউটাউন, প্রাকৃত ভাষায় তার আবার আরেকটা ইংরিজি নাম -- মেগাসিটি, ভাবা যায়?
  • aka | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০৫180239
  • না না ডিডিদা বললেন আমাকে কি জানি একটা বলার আছে সেটা জিজ্ঞেস করলাম মেট্রোর বাংলা কিনা।

    এদিকে এক হ্যাজানো প্রোপোজাল রিভিউ করতে হচ্ছে, ভুল থাকলে রিরাইট করতে হচ্ছে ইংরিজিতে। উফফ তুলে নে মা।
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০৩180236
  • ন্যাকা-র ইংরাজি নাই, অতএব ন্যাকাঁতেল-এরও নাই, আমাদের নাই কোনো বিশুদ্ধ ইংরাজি
  • ঈশান | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০৩180237
  • ওহো হ্যাঁ, ঠিক ঠিক। বোর করা আলাদা বটে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০২180234
  • ছোটবেলায় আনন্দবাজার ইঃ পড়ে জানতাম মেট্রো মানেই মাটির নিচে। পাতাল। মেট্রো রেল মানে পাতাল রেল। সেই জন্য যখন দূরদর্শনের মেট্রো চ্যানেল চালু হয়েছিল, আমি ভেবেছিলাম, আন্ডারগ্রাউন্ড কোনও টিভি স্টেশন চালু হয়েছে বোধ হয়।
  • ঈশান | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০২180235
  • বোরিং মানে কী? মানে আমার তো বোরিং আর মনোটোনাস প্রতিশব্দের মতই লাগে।
  • dd | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০১180232
  • হ্যাঁ। মনে পরেছে, " বাঙালে বলে তিতা, ঘটিতে বলে তেতো"। আকা উবাচো।

    এইখানেই সাবধানবানী দেওয়া উচিৎ। বাঙালের সীতা, পিতা,গীতা বলে। ঘটীরাও। তারা সেতো,পেতো,গেতো বলে না। ভালই করে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ০৯:০১180233
  • অভিমান বাংলায় এক অর্থ, হিন্দিতে অন্য অর্থ।

    আকা, রকের বাংলা চলবে? বোরিং মানে হাজু, বোর করা মানে হ্যাজানো, বোর হওয়া মানে হেজে যাওয়া।
  • aka | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৫৭180231
  • মেট্রোর বাংলা?
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৫৬180230
  • যতদিন মায়ের হেফাজতে ছিলাম, আমার জলখাবার নিয়ে বড্ড ঝামেলা ছিল। রুটি, লুচি, চিঁড়ে ইত্যাদি খেতাম না ( এখনও রুটি লাঞ্চে বা ডিনারে চলে, জলখাবারে না)। শেষে আমি সকাল, দুপুর রাত্রি ভাত খাওয়া চালু করলাম। বাড়ীতে কেউ এলেই মা বলত এই মেয়ে দিনে চারবার ভাত খায়!
    নিজের হেফাজতে এখন সপ্তাহে একবার ভাত খাই!
  • dd | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৫৫180229
  • জাপান থেকে কল্কেকাশি যা অবজার্ভ করেছেন, সেটি ভুল। উনি কইলেন "একঘেয়ে না বলে বোরিং কয় আজকালে"।

    একঘে মানে মনোটোনাস। মনোটোনাস ও বোরিং। কিন্তু বোরিং মানেই মনোটোনাস নয়। যেমতি "অমুকে একটা জোক বল্লো, শুনে পুরো বোর হয়ে গ্যালাম"। বোরিংএর প্রচলিত বাংলা নেই। চিত্তবিকর্ষক বলা যেতে পারে টেনেটুনে।

    তেমতি ইন্টেরেস্টিং'র ও কোনো চলিত বাংলা নেই। চিত্তাকর্ষক কইতে পারেন। অভিমানের ইংরাজী হয় না। ন্যাকার ইংরাজী হয় না।

    এই চাড়াও আকাকেও কি একটা জানি বলার ছিলো, খুব মুল্যবান কিছু। এখন ঠিক মনে পরছে না।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৭180226
  • ইশ, কালোজিরে দিয়ে মুড়িভাজা---পূর্বজন্মের স্মৃতির মতন মনে পড়ে গেল। সঙ্গে শশাকুচি আর কাঁচালঙ্কা।
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৭180227
  • সন্ধে সাতটায় একটা পিপিটি বানানো-র কথা, আবাপ, এইসময়, গুরু ইঃ পড়তে পড়তে রাত ১০, হায়, কোথায় শচীন-সুলভ সে ডিসিপ্লিন, স্ব-ধিক্কার
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৭180228
  • ইদিকে বাইরে অন্ধকার করে এসেছে। কিন্তু আকাশটা দেখে ঠিক মেঘ আছে বলে মনে হচ্ছে না।

    এই নিয়ে তিন দিন হল সুজ্যি ওঠে নি। কী সাঙ্ঘাতিক অবস্থা এইবারে।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৬180225
  • কিংবা রুটি মুড়ি চিঁড়ে খই?
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৪৩180224
  • কুমুদি, ম্যাগি, নুডলস, পাস্তা কিচ্ছু খাওনা???
  • kumu | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:৩৫180223
  • অরণ্যকে থাংকু।দেখি, লুচ্যাদি বানিয়ে ফেলি।হোম ডেলিভারির ছেলেটা কাজে আসে নি।
  • siki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:২৭180221
  • আমার স্টকে আপাতত পার্শে মাছের্ঝোল আছে, তাই আমি বিশেষ চিন্তিত হচ্ছি না।
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:২৭180222
  • অবিশ্যি অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে কাঠবিড়ালী ধরা বেশ টাফ ব্যাপার
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:২৫180220
  • এখন শিবু থাকলেই কুমুকে কাঠবিড়ালী ধরে কাবাব বানিয়ে খেতে বলত। আমি কিনা বন্যপ্রাণী প্রেমী + কুমুও খুব পছন্দের মানুষ, তাই এমন বিচ্ছিরি পরামর্শ কক্খনো দেব না
  • siki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১৮180218
  • সি কী? আমাদের পাড়ায় তো বৃষ্টি হয় নি!
  • siki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১৮180219
  • এটা কি আকা নিজে বানাল? উত্তাল হয়েছে, চরম নোংরা হয়েছে। একঘর হয়েছে।

    ;-)
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১৭180217
  • বোতিনদা, বাঙাল ঘটি ভুলে গেলেন? হায় হায় !
  • kumu | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১৬180216
  • সুপ্রভাত সকলকে।রাত থেকে বৃষ্টি নেমেছে, চাদ্দিক অন্ধকার, ইদিকে আমার ঘরে পাঁউরুটি ডিম কিসুই নাই।
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১১180215
  • এটা আকার বহুমুখী প্রতিভার নিদর্শন - ক্রিকেট, স্ট্যাট, রান্না এবং সাহিত্য। দিব্য হয়েছে ;-)
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৭:৪১180214
  • অজয় বসু। "যে দিন গেছে.."। ঃ((
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৭:৩৫180211
  • কল্কে, অবস্থাই ঠিক তো। অবস্থান বলে ইয়ার্কি দিচ্ছিলাম। অবস্থান হলো গুর্চ স্পেশাল। ঃ-)
  • কল্কেকাশি | ০৭ নভেম্বর ২০১৩ ০৭:৩৫180212
  • সাহিত্য কীর্তিটি কার আকার না আনন্দবাজারের তবে খাসা হয়েছে। ইডেনে খেলার বাংলা ধারাভাষ্য হবেনা? অনলাইন শোনা যাবে?
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৭:৩৫180213
  • হেমন্ত বনাম মান্না দে। মো বা বনাম ই বে। উত্তম বনাম সৌমিত্র। সুনীল বনাম শক্তি।আর বাঙালী দের কী আছে বলো? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত