এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্কেকাশি | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৫১180180
  • না না চিরতা আর খাচ্ছিনে তবে চৈনিক চা এর ব্যাপারটা পরিষ্কার হল।

    আর মেট্রোহিন্দি হল খিচুড়ি ভাষা মূলত ইংরিজি আর হিন্দি তাই ওর বদলে মহানাগরীয় হিন্দি বললে চলবে না। আমি কোন ছুতমার্গ অনুসরণ করতে বলছিনা। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে মেট্রোর ধারণা তুলনামূলক বিচারে নতুন তাই বাংলা সমশব্দের বদলে ব্যবহার করা যেতে পারে। এখন উপরের বাক্যটিতে যদি কেউ ধারণার বদলে কনসেপ্ট ব্যবহার করেন তাহলে অনুরোধ করব মাঝে সাঝে ধারণা শব্দটিকেও ব্যবহার করতে।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৪৪180179
  • কল্কেকাশি আছেন? আজ জাপানে কী খেলেন? চিরতার রস?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৪৩180178
  • ফট করে করে বানান বদলে দেয়, আর অমনি সবাই সেই বানানেই কথা কইতে থাকে। ঃ-)
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৪১180177
  • দাও দাও। কবি বলেছেন " ওরে অবোধ, তোর ওপরে নেই ভুবনের ভার" ঃ)
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৯180175
  • ও টা আনন্দবাজারের কারসাজি। ওয়ান ফাইন মর্নিং...
  • 4z | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৯180176
  • আচ্ছা টিকিটের ছবি দিলে রোবু কি কষ্ট পাবে?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৭180174
  • আচ্ছা আগে তো গাভাসকার লিখতো, কবে থেকে সাংবাদিকরা গাওস্কর লিখতে লাগলো জানো?
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৬180173
  • হ্যাঁ জানি। "পড়তে হবে" এই লিস্টি তে আছে।
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৫180172
  • ইয়েস স্যার।ঃ((

    আমাদের সবার প্রিয় গাভাসকার, দিলীপ দোসী কে যে দিক থেকে বল স্পিন করছে তার উল্টো দিকে বল করিয়েছিল। ইংল্যান্ডের ক্যাপ্টেন অবধি বিস্ময় প্রকাশ করেছিল। ভাবতে পারো?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৪180171
  • ব, পেলে পড়ে নিও। "মহাস্থবির জাতক" বেশ চমৎকার বই। সহজ সরল তরতরে ভাষায় জীবন লিখেছে যেন!
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৩৩180170
  • দারুণ বই,এখুনি পড়ে ফেল।
    এই সুব্রত বোধায় তার পর অস্ট্রেলিয়া চলে যান। ওখানে ইন্ডিয়া টিম গেলে নেটে আসতেন।
    আজহার ওটা করে থাকলে জাস্ট টু ব্যাড। এইসব পলিটিক্স আর স্বজনপোষনের জন্য কত প্লেয়ার যে ঝাড় খেল ..
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২৬180169
  • "মহাস্থবির জাতক" এখন ও পড়ি নি। ঃ((
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২৫180168
  • সুব্রত ব্যানার্জী। (
    বিহার)
    তখন ক্যাপ্টেন আজাহার। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩ টে উইকেঈ নেবার পরে দ্বিতীয় ইনিংসে আর বল করতে দেয় নি!! ঃ(
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২৪180167
  • 'টাউন ক্লাবে তাঁর ময়দানি ‘গুরু’ দেবব্রত দাস এক সময় সামিকে তাতাতেন, “উইকেট পেলে বিরিয়ানি পাবি,” বলে। কারণ, ক্রিকেটের মতো ওই খাদ্যবস্তুর উপরও বঙ্গ পেসারের বিশেষ ভক্তিশ্রদ্ধা আছে' - বিরিয়ানি প্রিয়তায় আকা-র সাথে মিল দেখতে পাচ্ছি
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২৩180165
  • বলছে আবিদ আলি র পরে বেস্ট পারফর্ম্যান্স ইন অ ড্যেবু ম্যাচ বাই এ ফাস্ট বোলার!!
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২৩180166
  • সামি-র জন্ম উত্তরপ্রেদেশে জানি, কিন্তু ও বাংলার-ই। উঃপ্রঃ ক্রেডিট নিতে চাইলে হাতাহাতি হয়ে যাবে ;-)
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২১180162
  • বাংলা থেকে সেশ কোন পেসার টেস্টে খেলেছে, বিফোর সামি?
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২১180163
  • ও অরন্য দা, আমার তোমার মতো ই ফিলিং। শনি বার যবো মাঠে।যাদি ও পাঁচ দিনের ই টিকেট আছে।

    কিন্তু আসলে সামি উত্তর প্রদেশের। বাংলার হয়ে খেলে।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:২১180164
  • "মহাস্থবির জাতক"এ আছে, স্থবির বাড়ী থেকে পালিয়ে ভারতের রাজ্যে রাজ্যে ঘুরতো, একবার মহারাষ্ট্রে(মনে হয় তাই, গুজরাতেও হতে পারে) গিয়ে এক বাড়ীতে পরিচারকের কাজ করতো। সেই বাড়ীর থেকে যখন ওকে বিদায় করে দিচ্ছে, সেই বাড়ীর ছেলে(প্রায় স্থবিরেরই বয়সী) ওকে ডাকছিলো," ওরে ও বাঙালি, যাস নে তুই যাস নে।"
    এমনভাবে বাঙালি বলে ডাকতে আর কোথাও শুনি নি, ভারী ভালো লেগেছিল। ঃ-)
  • aranya | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৮180160
  • সামি কাঁপিয়ে দিল। দারুণ লাগছে, কত্তদিন পর বাংলা থেকে একজন ফাস্ট বোলার টেস্ট খেলছে
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৮180161
  • ইয়েস। মহানগর ইস বেটার।
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৭180158
  • মেট্রোর বাংলা ? চাপ তো। দাঁড়াও চলন্তিকা দেখতে হবে।
  • π | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৭180159
  • মহানগর, বড় শহর।
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৫180157
  • বেসিক্যালি বাঙালী তো। শোনো নি কবি বলেছেন " ঘুমিয়ে আছি কবির পিতা( মানে আসলে কবি) সব বাঙালীর অন্তরে" ঃ)
  • aka | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১৪180156
  • মেট্রোর বাংলা কি?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১১180154
  • ব, তোমার শালা কবি বুঝি? ;-)
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১১180155
  • অভ্যু আছো কেমন? এবারে ডিসে তেই আসছো তো নাকি?অনি চেঞ্জ ইন প্ল্যান?
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:০৮180153
  • শালা, কবি এই জন্যেই বলেছেন "চোরের মন বোঁচকার দিকে" ঃ))
  • কল্কেকাশি | ০৭ নভেম্বর ২০১৩ ০৫:৩৭180152
  • বহুল প্রচলিত বেশ কিছু বাংলা শব্দের জায়গা করে নিচ্ছে সমার্থক ইংরিজি শব্দ। কৃত্রিম ভাবে এ গতি রোধ করা যাবেনা কিন্তু মেট্রোহিন্দির পথে এগোলে ভাষা তার শ্রুতিমাধুর্য্য হারাবে। আজকাল দেখি কেউ ই একঘেয়ে বলেন না, বলেন বোরিং।

    লেখার স্টাইলের বদলে লিখনশৈলীর ব্যবহার বোধহয় কেউ ই করবেন না।
  • pipi | ০৭ নভেম্বর ২০১৩ ০৪:৫০180151
  • আর, ল্যাবের বেশীরভাগ লোক ম্যাক, আমি জানলা - সেও এক কারণ বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত