এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রামখেলতিলকসিং | ০৬ নভেম্বর ২০১৩ ১১:২২179910
  • উফ্‌, সব সময় শিখর ধাওয়ানের মত ব্যাটিং করতে হবে নাকি? ফাটা উইকেটে লোকে ধরে খেলবে সেটাই তো স্বাভাবিক, সে রকম খেলাও দিব্য ইন্টারেস্টিং হয়। গাভাসকারের সেই ব্যাঙ্গালোর টেস্ট (পাকিস্তানের সাথে) মনে নাই?
  • Arpan | ০৬ নভেম্বর ২০১৩ ১১:২১179909
  • না না আফনারে বানাম লইয়া কেউ আবাজ দ্যায় নাই, হেইডাই কইতাসিলাম।
  • রোবু | ০৬ নভেম্বর ২০১৩ ১১:২০179907
  • ধুস ধুস কত আশা নিয়ে মিনিময় হয়ছে ভেবে ভাট পড়লাম। কিন্তু কোথায় সেই তেজ?
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১১:২০179908
  • "চাপ" টা আমার মুদ্রাদোষ ধরে নিয়ে এ বার টা ক্ষমাঘেন্না করে দাও ;)
  • রামখেলতিলকসিং | ০৬ নভেম্বর ২০১৩ ১১:১৮179906
  • হুঁ, কিন্তু নাম জেনে কী হবে, হিনী দেবো কিনা সেটা বলো;-)
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১১:১৬179905
  • অরি নাকি? ঃ))
  • sosen | ০৬ নভেম্বর ২০১৩ ১১:১৫179904
  • ইসমাইল না দেওয়া মানে খচা নাকি? :) এই ন্যান।
  • Arpan | ০৬ নভেম্বর ২০১৩ ১১:১০179903
  • সোসেন খচে ক্যানো!
  • রামখেলতিলকসিং | ০৬ নভেম্বর ২০১৩ ১১:০৮179902
  • বোতীনকে একটা হিনী দেবো কিনা ভাবছি। "চাপ" নিয়ে যা সব লিখলো;-)
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১১:০২179901
  • আমার ও ছুটি শেষ। আজ থেকে আবার .. ঃ((
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১১:০১179899
  • তা অর্পন, কমরেড পিনাকী এখন আছে কেমন? ( তোমাকে তো আবার গভীর রাতে ফোন করে!!)
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৩ ১১:০১179900
  • যাই, এট্টু আপিসে মুখ দেখিয়ে আসি।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৫৭179898
  • আমার বানামে যত্ন আদর সবই পরিদৃশ্যমান। লীম দিষ্টি দিয়া দ্যাখেন কমরেড।
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৫৬179897
  • ঝিকি, "শ" টা না লিখে। বাকি দুটো ই চলে। আমি প্রথম টা লিখি।
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৫৫179896
  • ঘুম থেকে উঠে এত বড় পোস্ট করলুম তাই ও টুকু ছাড় দেওয়া যেতে পারে।ঃ))
  • রোবু | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৫৪179895
  • কাল রাতে মিনিময় হয়েছে? হারোতুকোছি :-(
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৪৯179893
  • সিঙ্গারা/ শিঙাড়া/ সিঙাড়া কোনটা ঠিক?
  • Arpan | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৪৯179894
  • বানাম চয়নেও আরেকটু যত্নব্বান থুড়ি যত্ন্ববান হওয়া যেত না? ঃ-)
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৪৭179892
  • কল্কে কাশি অভ্যু ছাড়া কেউ নয়। বেটা ঘেঁটে দেবার জন্যে স্ট্যাটিস্টিসিয়ান দের বিরুদ্ধে বলেছে। ঃ))
  • | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৪৩179891
  • কালকে ঘুমোতে চলে গিয়েছিলাম পিনাকী। আমি পুরো টাই পড়েছি।

    দেখো আমার এখানে কেউ বাম মনোভাসম্পন্ন, কেউ তীব্র বাম বিরোধী, কেউ বা আবর বিক্ষুব্ধ। অনেকে আবার খুব প্যসনেটলি ভাবে কোন একট চিন্তা ধারার সাথে যুক্ত। এবং তাদের "তত ভালো কাজ নয় এমন" ব্যাপার গুলো কেও ডিফেন্ড করে। যেটা আমার ব্যাক্তিগত ভাবে একেবারেই অপছ্ন্দ। অনেকে আবার এখানে আছেন যাঁরা সব দলের সব বাজে কাজের প্রতিবাদ জানন। Which is good & bad। আমার মতে হয় আমি কোন দলে( চিন্তা ধারার সঙ্গে) আছি বা নেই। আমি একবার অবস্থান পরিবর্তন করে সবার সমালোচনা করবো আবার অন্য ইস্যু তে সুবিধামতোন নিজের রঙ বদলে ফেলবো সেট আমার খুব খুব আপ্পত্তি। বলা বাহুল্য এই কথা গুলো তোমাকে বল্লাম না।

    আরেক টা ব্যাপার দেখো, আমরা য্খন তর্ক করি তখন উত্তেজিত হয়ে সব সময় মনের অবস্থা এক থাকে না।( কারনঃ বসের চাপ, বৌ বা বরের চাপ ইত্যাদি ইত্যাদি)। আমদের মধ্যে ভাঙবো কিন্তু মচকাবো না স্টাইল কাজ করে মানে ;আমি ভুল জেনেও সেট ডিফেন্ড করে যাওয়া। সব মানলাম। আমি নিজেও উত্তেজিত অরি,কেসি,বুনান,পিটি দা কে মেনলি সিপি এম সংক্রান্ত বিষয়ে অনেক ভুলভাল কথা বলেছি। কিন্তু ডিসেন্সি টা একেবারে ছাড়িয়ে না যেতে চেষ্টা করেছি।

    কিন্তু সবার ওপরে আমরা তো পরস্পরের বন্ধু। সেটা কেন ভুলবো। এই টুকু আমার অনুরোধ সবার কাছে।
    তুমি যথেষ্ট স্ট্রেট ফরোয়ার্ড সেটা আমার খুব ভালো লাগে। আমি নিজেও সেরকম। যা বলি স্পষ্ট করেই বলি। শুধু যদি শব্দ চয়নে আমরা একটু যত্ন্ববান হতে পারতাম। আশা করি বোঝতে পারলাম ব্যাপার টা।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৩১179890
  • ওটা স্বত্ববিলোপ। বানাম ঠিক্করুন।
  • রামখেলতিলকসিং | ০৬ নভেম্বর ২০১৩ ১০:২৫179889
  • উফ্‌, doctrine of lapse। কতক্ষণ থেকে মাথা চুলকে যাচ্ছি সত্ত্ববিলোপ নীতি নিয়ে, অথচ নীচের পোস্টটাই দেখিনিঃ-(
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৩ ১০:২২179888
  • সত্ত্ববিলোপ নীতি তো তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাই ইত্যাদিদের সিপাহী বিদ্রোহে যোগ দেওয়ার কারণ!
    HHB ইতিহাসে পুরো পাতিহাঁস নই ঃ)
  • π | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৫৯179887
  • হ্যাঁ, সত্ত্ববিলোপ।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৫৬179886
  • আমাদের বইতে ছিলো সত্ত্ববিলোপ নীতি।
  • রামখেলতিলকসিং | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৫১179885
  • ছি ছি। আপনাদের আকেল বলে কিস্যু নেই। মিনিময়গুলো একটু ঠিক করে শিডিউল করতে পারেন না? এই যে সারাদিন বসে থাকবো, মিনিময়গুলো এখন করতে কী হয়? স্টার্ভেশন পড়েন নি আন্ডারগ্র্যাড কোর্সে?
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৪৫179883
  • পাই, সত্ত্বাধিকার বিলোপ নীতি।
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৪৫179884
  • সেদিন কলকেতাকে দুষছিলাম বলে ভাগীদার বললেন, কলকাতার কাছে বোধ হয় সিকিবাবুর এক্সপেক্টেশনটা বেশি। তারপরে তালেগোলে হরিবোলে আর উত্তর দেওয়া হয় নি। গল্পটা এখন বলি।

    সাড়ে বারোটায় ল্যান্ড করল, নতুন টার্মিনাল। দুটো টার্গেট নিয়েছিলাম, হয় হাওড়ার ভলভো পেলে হাওড়া যাবো, নয় তো বালির ট্যাক্সি নেব। বালি ভলভোতে যাবো না, কারণ সুটকেস নিয়ে সিঁড়ি বেয়ে নামা সম্ভব না। তো, সেদিন সকালে যখন লুরু থেকে স্টার্ট করছি, বাবা ফোন করে বলেছিল কলকাতা ভেসে যাচ্ছে, খুব বৃষ্টি, আমি ব্যান্ডেল থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্ট যাবার চেষ্টা করছি।

    তারপরে আমি যখন লুরু এয়ারপোর্টের ভেতরে তখন আবার বাবার ফোন এল, কেউ যেতে চাইছে না, নশো টাকার দূরত্ব সব দেড় দু হাজার চাইছে। আমি যেন ভলভো ধরে হাওড়া হয়ে চলে আসি। সকালেই চুঁচুড়া থেকে একজন হাওড়া পৌঁছে ভলভো চেপে এয়ারপোর্ট গেছে, সো, ভলভো সার্ভিস চালু আছে।

    কাট টু কলকাতা এয়ারপোর্ট। সাড়ে বারোটা। নেমে দেখলাম, একটাই কাউন্টার, সেই হলুদ ট্যাক্সির। তাতে কিছু না হলেও পঞ্চাশজন লাইন দিয়ে দাঁড়িয়ে। পাশে মেগাক্যাবের কাউন্টার, ঝাঁপ ফেলা। লাইনে দাঁড়িয়েই বাবাকে ফোন করলাম, বাবা বলল, চিন্তার কিছু নেই, ট্যাক্সির লাইনে দাঁড়ালে সময় লাগবে, তুই কাউন্টার থেকে বেরিয়ে আয়, বাইরেই ভলভো ছাড়ে পরপর, একটু ডানদিক থেকে।

    বাইরে দেখলাম টালিগঞ্জ লেখা একটা বাস দাঁড়িয়েও আছে। অগত্যা আমি টার্মিনাল থেকে বেরিয়ে এলাম।

    টালিগঞ্জ এল, সল্টলেক সেক্টার পাঁচ এল, আবার টালিগঞ্জ এল, গড়িয়া এল, কিন্তু হাওড়া আর আসে না। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি।

    প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকবার পরে নোটিস করলাম বাইরে আরেকটি ট্যাসি প্রিপেইড বুথ, সেখানেও বিস্তর লাইন এবং জটলা, তার পাশেই বিধাননগর পুলিশ বসে আছে। গিয়ে জিজ্ঞেস করলাম, এখানে কি ট্যাক্সি অ্যালট করা হচ্ছে ভেতর থেকে স্লিপ নিয়ে, নাকি ফ্রেশ ট্যাক্সি বুকিং হচ্ছে? পুলিশ, ঠিক কলকাতার টিপিকাল স্টাইল অনুযায়ী আমাকে ঘুরিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন? বললাম, হাওড়া বা বালী, যেটা পাই।

    পুলিশ অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে বলল, হাওড়ার দিকে তো সব রাস্তা ডুবে গেছে, হাওড়ার গাড়ি পাবেন না, কোনও ট্যাক্সিও হাওড়া যাবে না, বালি যেতে চাইলে ভেতরের ট্যাক্সি কাউন্টার থেকে স্লিপ নিয়ে আসুন। ... এত ক্যাজুয়ালি বলল, যেন হাওড়া যেতে না পারাটা জাস্ট কোনও ব্যাপারই না।

    বললাম, আমি তো টার্মিনাল থেকে বেরিয়ে এসেছি, এখন কী করে ভেতরে ঢুকে আবার লাইন দেব? পুলিশ বলল, ঐ থ্রি-সি গেট দিয়ে ঢুকে যান, লাইন দিন।

    আমি তো হাঁ, টার্মিনাল থেকে বেরিয়ে আবার যে টার্মিনালে এইভাবে ঢোকা যায়, কলকাতাতেইপ্রথম দেখলাম। যাই হোক, ঢুকলাম, এটা ট্যাক্সি কাউন্টারের পেছন দিকের আরেকটা জানলা। সেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই আছি, খিদেয় পেট চুঁইচুঁই করছে, কিন্তু আশেপাশে একটাও খাবারের দোকান নেই। (পরে খেয়াল করলাম, রাস্তা পেরোলে একটা খাবারের দোকান ছিল, কিন্তু একটা? মাত্র? একটা এয়ারপোর্টের অ্যারাইভাল লাউঞ্জে মাত্র একটা খাবারের জায়গার অপশন?)

    এদিকে সামনে পঁচিশজনও দাঁড়িয়ে আছে, লাইন আর এগোয় না। শেষমেশ সামনে গিয়ে উঁকি মেরে দেখলাম কাউন্টারের ভেতরে দুজন লোক বসে খোশগল্প করছে, একজন সিআইএসেফ এল, চা টা খেল, খানিক গল্প করল, লোকজন ব্যাকুল হয়ে তাকে প্রশ্ন করে যাচ্ছে, দাদা ট্যাক্সির কী হল, স্লিপ দিচ্ছে না কেন, সিআইএসেফ জওয়ান নির্বিকার চিত্তে "দাঁড়িয়ে থাকুন, ট্যাক্সি এলেই দেবে" বলে বেরিয়ে গেল।

    আস্তে আস্তে বুঝলাম, এয়ারপোর্টে ট্যাক্সিই আসছে না। আসছে খুবই কম, জায়গা বুঝে তারা প্যাসেঞ্জার সিলেক্ট বা রিজেক্ট করছে। এখন বাইরে অপেক্ষা করার লোক অনেক বেড়ে গেছে তাই ভেতর থেকে স্লিপ দিচ্ছে না। মানে, সেই মুহূর্তে এয়ারপোর্ট থেকে কোনওদিকে যাবার জাস্ট কোনও প্রভিশন নেই। না ট্যাক্সি, না বাস।

    কী আর করব, দাঁড়িয়েই ছিলাম, তখন হঠাৎ দেখলাম বাইরে একটা বাস দাঁড়িয়ে, তাতে লেখা, হাওড়া স্টেশন।

    ভারি সুটকেস নিয়ে পাঁইপাঁই করে দৌড়লাম, উঠলাম যখন, তখন আর তিলধারণের জায়গা নেই। বাস এগলো, ভিআইপি মোড় ভেহিকলশূন্য, রাস্তায় জল আছে বটে তবে সে এমন কিছু নয়। মোটামুটি বৃষ্টিতে যেমন জল দাঁড়ায়, তেমনই। উল্টোডাঙা কাঁকুড়গাছি ছাড়িয়ে মানিকতলা পৌঁছতে দেখা গেল আসল চেহারা। ওখানে রেলব্রিজের নিচে একটা আন্ডারপাস আছে, সেইটা জলে টইটুম্বুর।

    বাস আবার ইউ টার্ন নিল। রাস্তাঘাট পুরো ট্রাফিকশূন্য। কেবল রিক্সা, ঠেলাগাড়ি এইসব চলছে। একটা কি দুটো বাস দেখা যাচ্ছে, ট্যাক্সি প্রায় নেই। তারপর কোথা দিয়ে কোথা দিয়ে যেন এসে পড়লাম বিধান সরণী, তারপরে হাওড়া।

    এসেই ট্রেন পেয়ে গেলাম, ট্রেন সার্ভিস নর্মাল, কেবল কারশেডে জল জমেছে, সে তো স্বাভাবিক ব্যাপার। বাড়ি ঢুকলাম বিকেল পাঁচটায়।

    =======

    এইবারে কথা হচ্ছে, আমরা যখন কলকাতা এয়ারপোর্টে নেমেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিলই না, ইন ফ্যাক্ট বৃষ্টি সেদিন সকাল পর্যন্ত একটানা হয়ে থেমে গেছে, কিন্তু বাইরে থেকে আসা লোকজনের তো সেসব জানতে পারার কথা নয়, তারা কীভাবে প্রিপেয়ার্ড থাকবে এই ঘটনার জন্য? আর পুলিশ এত ভাবলেশহীন কেন? এয়ারপোর্ট তখন ভিড়ে গিজগিজ করছে, এমার্জেন্সি সিচুয়েশনে পুলিশের কি কাজ নয় ট্যাক্সিদের জোর করে এয়ারপোর্টে আনিয়ে এয়ারপোর্ট খালি করা?

    দিল্লি এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল জল জমেছিল, প্রচুর বৃষ্টিতে দিল্লি বোম্বাইও ওয়াটারলগড হয়, কিন্তু এইভাবে হাজারে হাজারে প্যাসেঞ্জার স্ট্র্যান্ডেড হয়ে আছে এয়ারপোর্টে কিন্তু তাদের ট্র্যান্সপোর্টেশনের জন্য এয়ারপোর্ট অথরিটি বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কারুরই কোনও মাথাব্যথা নেই, এই রকম কেন হবে? কলকাতায় তো আকছার বৃষ্টি হয় আর সবসময়েই জল জমে যায়, এয়ারপোর্ট, স্টেশন এই সব রুটে, যেগুলো এক্সিট রুট মূলত, সেখানের ট্র্যাফিক চালু রাখার কোনও অ্যারেঞ্জমেন্ট এত দশকেও করে উঠতে পারল না কলকাতা? বৃষ্টি পড়লেই সবাই নির্বিকারভাবে বসে থাকে, বুকিং নেওয়া হচ্ছে না - বলে?
  • π | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৪৩179882
  • the doctrine of lapse এর বাংলা যেন কী ? উত্তরাধিকার বিলোপ ? উঁহু, ইতিহাস বইতে অন্য কোন টার্ম ব্যবহার করা হত বলে মনে হচ্ছে।
  • hu | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:৩০179881
  • মানুষ অতিরিক্ত বেড়ে গেছে। তাই প্রাণের মূল্য এত কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত