এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ১৮ জুন ২০২৬ ০০:০৯556277
  • আমি বেশিরভাগটা গ্রামীণ অর্থনীতির উপর কাজ করি। আর অ্যাজেন্ডার জন্য ইন্টারভিউ দিতে হয় নাকি আবার!
  • বিপদে পরচুলোদল? | ১৮ জুন ২০২৬ ০০:০৫556276
  • তৃণমূলের দলত্যাগী সাংসদ আবু তাহের সংবাদ মাধ্যমকে বলেছেন, বড় বিপদে আছি।
    এর বেশি কিছু বলবো না। কেন বিপদে? কারণ টাকা নিন বা নাই নিন, এই ২০ জনের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। এখনও হাতে ৩ বছর সময় আছে। আসলে আবু তাহের সহ সকলেই আইনের জাঁতাকলে পড়েছেন।
  • albert banerjee | ১৮ জুন ২০২৬ ০০:০২556275
  • আরে রাম রাম //যে অ্যাজেন্ডা দেওয়া আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না// সেটা কি চাইছি নাকি আপনি বরং একটা পাই চার্ট দিন আপনার প্রিভিয়াস কাজের উইথ ফেলিওর রেট। সময় নিন না। তা যাচ্ছেন কোথায় বলতে যদি অসুবিধা না থাকে। আমি ও সুরে সমাজ থেকে কাটার তাল করছি। আজেক্টা ইন্টারভিউ দিছিলাম সাইটে ওরা হলদিয়া আর সুন্দরবনের কথা বলছিলো আমি সুন্দরবনে মনে হয় হ্যাঁ বলবো।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:৫৬556274
  • অ্যালবার্ট আপনার রাজনৈতিক অবস্থান কী? তাই নিয়ে আমার কোন আগ্রহ নেই। যদি আপনি ভারতের মানুষের স্বার্থে নীতি নির্ধারন করার জন্য কোন অ্যাজেন্ডা বানাতে চান। বিষয়টা বললে আমি আপনাকে বানিয়ে দিচ্ছি ব্যক্তিগত ভাবে। তার জন্য আপনাকে কোন দিন কোন টাকা আমাকে দিতে হবে না। কিছুদিন সময় দিতে হবে। আর কোন বিষয় বা কোন সমস্যার উপর কাজ করতে চান সেটা বলতে হবে।
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২৩:৫০556273
  • সানি
    জানি
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২৩:৫০556272
  • //আপনাদের ছিপিএম// আমি ছিপিএম বলে কাউকে সানি না। যদি আপনি কোনো আর্ন্তজাতিক রাজনৈতিক গোষ্ঠীর একটা অংশ যার ভারতে নাম CPI(M) এর সমন্ধে বলেন তাহলে দলটিকে আমি দেকছি। আর আমার ঘোষিত অবস্থান আছে আমি ট্রটস্কি পন্থী তাই CPI(M) তাদের বিষয় ও কর্ম পদ্ধতির কথা আমাকে বলা উচিত নয়। বা আমি ও শুনতে চাই না। এবং অতি বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি আপনার প্রোডাক্ট আমি কিনছি। সিপিআই(ম) [যদি ধরে নি আপনি ছিপিএম বলতে সিপিআই(ম) বুঝিয়েছেন * ] নয়। যে টাকাটা আপনাকে দেব তা আমার পার্সোনাল টাকা।
    * এখনই দেয় কারণই ধরলাম যে ধ্বনিগত ভাবে মিল আছে। যেমন স্যাটা ------ চ্যাটা ----------- চ্যাট ----------- এর পরে চু.. বলে একটা শব্দ আসে যা গালাগালির মধ্যে পড়ে।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:৪৯556271
  • আর যদি সত্যিই অ্যাজেন্ডা বানাতে চান তাহলে কালকের মধ্যে ভাটে অ্যাজেন্ডার বিষয় পোস্ট করবেন। কারন তারপর বেশ কিছুদিন গুরুতে আসতে পারবো না। আর ভাটের পাতা এত উল্টে পড়াও সম্ভব না। না হলে আবার পরে যখন আসবো তখন পোস্ট করতে হবে।... কাল ভারতীয় সময় রাত বারোটার মধ্যে। একবার এসে দেখে যাব।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:৩৯556270
  • //আপনি যে হাতেলিখুন আমার তাতে কি ? আমার শর্ত গুলো তো পূরণ করুন। আবার বলবেননা আগে টাকা চাই। এটা হবে "আমি লিখবো যদি আমার বই ছাপে তবে " মার্কা কথা। আর আমি আপনাকে বড়ো কোনো শর্ত দি নি এটা তো নরমাল প্রসেস।//
     
    আমি তো বললাম, কংগ্রেসকে যে অ্যাজেন্ডা দেওয়া আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। আপনাকে নতুন অ্যাজেন্ডা বানিয়ে দিচ্ছি। আর্কিটেকচার সহ। তার জন্য আপনাকে কখনোই কোন টাকা দিতে হবে না। আগের কথাগুলো মজা করে বলেছিলাম। ...... তার জন্য আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চান বলুন। তারপর কিছুদিন সময় দিন। অ্যাজেন্ডা বানিয়ে এখানেই পোস্ট করবো।
  • *&^ | ১৭ জুন ২০২৬ ২৩:২৯556269
  • তরমুজের এক্কেরে একিউট মেগালোম্যানিয়া কেস। অলমোস্ট চটিপিসি লেভেল এর :) :)
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২৩:২৭556268
  • //এজেন্ডা দেওয়া আমার বায়ে হাত কা খেল। বলুন তাতে আমার লাভ কী হবে?//
    সে আপনি যে হাতেলিখুন আমার তাতে কি ? আমার শর্ত গুলো তো পূরণ করুন। আবার বলবেননা আগে টাকা চাই। এটা হবে "আমি লিখবো যদি আমার বই ছাপে তবে " মার্কা কথা। আর আমি আপনাকে বড়ো কোনো শর্ত দি নি এটা তো নরমাল প্রসেস।
  • dc | ১৭ জুন ২০২৬ ২৩:২৬556267
  • দ দি এটা শুনে দেখতে পারেন। অ্যাডিরনড্যাক মাউন্টেন এর ব্যালাডঃ
     
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:২৪556266
  • @অ্যালবার্ট, তার চেয়ে আপনাদের ছিপিএম কোন বিষয়ের উপর কাজ করতে চায় বলুন। নতুন অ্যাজেন্ডা বানিয়ে দিচ্ছি। এক পয়সাও লাগবে না।
  • dc | ১৭ জুন ২০২৬ ২৩:২২556265
  • ওহো, ট্রান্স সাইবেরিয়ান অর্কেস্ট্রাও কলেজে পড়তে শুনতাম। এই ট্র‌্যাকটা ওদের ক্রিসমাস ইভ অ্যালবাম থেকে নেওয়া। সেই সময়ে রক অপেরা খুব শুনতাম, আরেকটা ব্যান্ড ছিলো গ্রিন ডে, আর ছিল ভেলভেট রিভলভার। এই ট্র‌্যাকটার কথা মনে পড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ :-)
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:১৯556264
  • আমার এজেন্ডা তো কংগ্রেসকে দেওয়া আছে। আপনাকে লিক করবো কেন?
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২৩:১৮556263
  • "দোয়া "
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২৩:১৭556262
  • //চলুন একটা এজেন্ডা লিখুন তো। একটা লিখিত ডকুমেন্ট থাক।//
    আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখান, কারণ আমি যা কিনবো তার সমন্ধে খোঁজ নেবার অধিকার মনে হয় আমার আছে।
    আর লেখাটার একটা সামারি পাঠাবেন দোয়া করে তার পর টাকার কথা আলোচনা করা যাবে।
  • ডিপস্টেট বিজেপি ও আরএসএস | ১৭ জুন ২০২৬ ২৩:১৭556261
  • ভেবে দেখেছেন ভারতবর্ষের ২৮ টি রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হলে এক উচ্চপদস্থ মার্কিন আধিকারিক এই রাজ্যে কেন পদার্পন করে? বামেদের ৩৪ বছরের অবসানের পর ২০১২ তে কলকাতায় এসেছিলেন তৎকালিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী হিলারি ক্লিনটন, এবং ২০২৬ এর ঐতিহাসিক তৃণমূল সরকারের পতনের ঠিক পরেই এলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরাই কি ডিপ স্টেট? এবং প্রত্যেক সময় মাদার টেরেসার নির্মল হৃদয় নামক অনাথাশ্রম তাঁদের তীর্থস্থান কি করে হয়ে ওঠে?

    স্বাধীনতার পর থেকেই ভারতের উত্থানের বিরুদ্ধে প্রতিপক্ষ দেশগুলি সবসময় অগ্রসর থেকেছে, এবং তার জন্য ভারতবর্ষের সেই সময়ের সমস্যাগুলি নিয়ে অবিরাম হেয় করা হতো বিশ্ব দরবারে। যতদিন ভারত তার বিশাল জনসংখ্যা এবং আর্থিক কঠিনতার জন্য মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি, ততদিন এরা শুধুমাত্র পর্যবেক্ষণ করে গেছে, কিন্তু ৯০ এর দশকে যখন ভারত দ্রুত বিশ্বায়ন আপন করে নিয়ে প্রতিপত্তি অর্জন করতে শুরু করে, তখন থেকেই ভারত এদের লক্ষবস্তু। এই প্রসঙ্গে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে -- কেন্দ্রে তখন রাষ্ট্রবাদী সরকার বিপজ্জনক মাত্রায় বিভিন্ন দলের সঙ্গে জোটে ক্ষমতায়, এবং তার মধ্যেই তারা নির্ণয় নেয় দেশের সুরক্ষার জন্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রে শ্রেষ্টত্ত্ব অর্জন করবে। এ পি জে আব্দুল কালামের তত্ত্বাধানে মার্কিন গুপ্ত স্যাটেলাইটের চোখে ধুলো দিয়ে রাজস্থানের পোখরানে দেশের উন্নততম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার ঠিক বারো মাসের মধ্যেই কাশ্মীরের কার্গিলে প্রতিবেশী নিজেদের সেনাবাহিনী জঙ্গিবেশে পাঠিয়ে যুদ্ধ শুরু করে। তার পর গঙ্গাবক্ষে অনেক জল প্রবাহিত হয়ে ভারতে রাষ্ট্রবাদী সরকার সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থনৈতিক ক্ষমতা থেকে মহাকাশ প্রযুক্তিতে দেশ অগ্রবর্তী। যে পাকিস্তান সামরিক মিত্র (বাস্তবে ক্রেতা) ছিল, তারা নিজেদের ঘৃণ্য মতাদর্শে অন্তর্বিস্ফরিত হয়ে ভিক্ষুক, এবং তার পরিপ্রেক্ষিতে এদের দৃষ্টি গেছে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে।

    ইংরেজরা ১৯৪৭ এ ফিরে যাওয়ার পথে ভারতবর্ষকে দ্বিখন্ডনের উপহার দিয়ে যায় -- পশ্চিমে পাঞ্জাব, পূর্বে বঙ্গ -- ভারতবর্ষ ভেঙে নবনির্মিত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হয় একটি বিশেষ ধর্মভিত্তিক সম্প্রদায়ের মানুষ নিজেদের মতো জীবন যাপন করার অছিলায়। পশ্চিম ভাগে ধর্মভিত্তিক আদান-প্রদান প্রায় সম্পূর্ণভাবে সম্পাদিত হয়েছিল, কিন্তু পূর্ব ভারতে হয় নি -- শুধুমাত্র একটি জনগোষ্ঠী পূর্ব পাকিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে চলে আসতে বাধ্য হয়। সেই সুযোগ ব্যবহার করে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকেই নৈরাজ্যের সৃষ্টি, প্রথমে বামেদের হাতে নক্সালবাড়ির আন্দোলন করে বামপন্থার সম্প্রসারণ, এবং ১৯৭৭ এ সরকার গঠন করে রাজ্যের শিল্প তথা মেধার সম্পূর্ণ বিনাশ কার্যকরী করা। গোদের উপর বিষফোঁড়া ছিল অন্য়েজ় গ্য়ান্জে বোয়াজিউ নামক এক আলবেনীয় ভিক্ষুণী, যার কলকাতায় অবস্থিত অনাথাশ্রম দর্শনের নাম করে বিদেশিরা ভারতের অভ্যন্তরীণ সমস্যা বিশ্বের সামনে তুলে ধরতো। অবশেষে ৩৪ বছরের পর পশ্চিমবঙ্গের বুকে বামপন্থার অবসান ঘটে এবং মা-মাটি-মানুষের "পরিবর্তন" হয়। মাননীয়ার পদন্নোয়নের এক বছরের মধ্যেই অবতীর্ণ হলেন হিলারি ক্লিনটন, তাদের কথোপকথন অনুমেয় হলেও যে সাংসদ লোকসভা অধিবেশনে বামেদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনের মতো গুরুতর অভিযোগ করতেন, তিনি কিন্তু সেই নীতি নিজে অব্যাহত রাখলেন। তাঁর লাভ শুধুমাত্র সমষ্টিগত ভোটব্যাঙ্ক, কিন্তু ডিপ স্টেটের লাভ ভিন্ন -- তারা ভারতে নিজেদের ক্ষমতা বিস্তারের বীজ রোপণ করলো তাকে আবার ভেঙে ফেলবে বলে।

    এতদিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামী মৌলবাদের ক্ষমতা চাক্ষুষ উপলব্ধি করেছে -- সোভিয়েতদের বিরুদ্ধে আফগানিস্তানে স্টিংর মিসাইল তুলে দেওয়া হলো যে মুজাহিদীনের হাতে, তারাই ১১ই সেপ্টেম্বর ৫টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে ক্ষেপণাস্ত্রের মতো পুঁজিবাদের নিদর্শন ধুলিস্মাৎ করে দিল। সেই মৌলবাদ ইংরেজদের দ্বিখণ্ডিত ভারতের পূর্ব প্রান্তরে বাংলাদেশ নামক স্বাধীন দেশে সুগভীর শিকড় বিস্তার করে ফেলেছিল স্বাধীনতার সময় থেকেই, যা কিছু অংশে বামপন্থীরা সুবিধা নেওয়ার জন্য ব্যবহার করতো, কিন্তু মাননীয়া নিজের ক্ষমতার বিস্তারে (নাকি ডিপ স্টেটের নির্দেশে) সেই মৌলবাদ অকপটে ব্যবহার করতে শুরু করলেন। মৌলবাদীদের "গজ়ওয়া-তুল-হিন্দ" নামক ঈশ্বরপ্রদত্ত উদ্দেশ্য ছিলই, যার অর্থ "হিন্দ" বা ভারতের পরিচালনা হবে "গজ়ওয়া" নামক এক বিশেষ পতাকার অধীনে -- এবং সেটি দেশের শত্রুরা খুব ভালো করেই জানতো। ২০১৪ তে কেন্দ্রে রাষ্ট্রবাদী সরকারের উত্থানে এদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল এই অভাগা রাজ্যের প্রতি। নিজের ভোটব্যাঙ্কের লোভে মাননীয়া পশ্চিমবঙ্গে তাদের শিকড় বিস্তারে মুক্তহস্তে দানছত্র শুরু করলেন, এবং তাদের রাজ্য সরকারের আমলাতন্ত্রে বিভিন্ন স্তরে নিয়োগ করলেন, বিশেষতঃ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বৈধ পুলিশ নিয়োগ হ্রাস করে "সিভিক ভলান্টিয়ার" নামক অস্থায়ী রক্ষাকর্মী নিয়োগ করলেন, যাদের মধ্যে প্রচুর পরিমানে মৌলবাদী পদসৈন্য নিযুক্ত হলো। আইন রক্ষাকারী এবং অমান্যকারী যখন এক, তখন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয় -- পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেল বিভিন্ন রকমের অত্যাধুনিক কৃত্রিম মাদকদ্রব্য, শুরু হলো নির্ণীত অঞ্চলে সংখ্যাবিস্তার, ভারতের বহুতত্ত্বের পরিবর্তে গজ়ওয়ার মৌলবাদের প্রভাব বিভিন্ন জেলায় দেখা দিতে শুরু করলো। কলকাতার ধর্মনিরপেক্ষ "বাবুদের" বশে আনতে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু উচ্চশিক্ষিত অধ্যাপকদের দিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রবাদী সরকারকে "বহিরাগত" এবং প্রতিবেশী রাষ্ট্রের ভাষাগত সাদৃশ্যের মিথ্যা সাম্য প্রতিষ্ঠা করতে উদ্যোগ পুরোদমে নেওয়া শুরু হলো -- শহুরে বাবু-বিবিরা কেতাদুরস্ত, তাদের অনুকরণ গ্রামের সরল মানুষ সহজেই করবে এই চিন্তাধারায়। কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা মাননীয়ার দলের কর্মীদের চৌর্যবৃত্তি, প্রতি পদে দূর্নীতি, একটি বিশেষ সম্প্রদায়ের জেগে ওঠার হুমকিতে পরাস্ত হলো।

    চতুর্থ মে দেশের প্রধান রাষ্ট্রবাদী দলের পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়লাভে হয়তো আপনার মনে হতে পারে যে এবারে দেশের শত্রুরা পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে, কিন্তু সেটি অলীক স্বপ্ন -- রক্তবীজের মতো এদের স্পর্শ যেখানেই হয়, সেখানেই একটি নতুন রূপে এরা আত্মপ্রকাশ করে। হিলারি ক্লিন্টন বা মার্কো রুবিও ডিপ স্টেট নয়, এরা শুধু দূত। ডিপ স্টেট ভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ আমলাতন্ত্র যারা পররাষ্ট্রনীতি পরিচালনা করে -- তারা একক ক্ষমতাহীন, তাই তারা ছায়াসঙ্গীর ন্যায় বিভিন্ন সংস্থায় বিভিন্ন সামাজিক স্তরে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভিত করে তাদের প্রভাবে নিজেদের কার্যসিদ্ধি করে -- যাদের প্রভাবিত করে, তাদের মধ্যে কেউ অধ্যাপক, কেউ সাংবাদিক, আবার কেউ ভিক্ষুণী। কিন্তু এদের সকলকে একটাই লক্ষ্য -- পৃথিবীর প্রাচীনতম সমৃদ্ধশালী সভ্যতার অবসান।

    The Right Wing Ecosystem পেজ থেকে সংগৃহীত
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:১৬556260
  • এজেন্ডা দেওয়া আমার বায়ে হাত কা খেল। বলুন তাতে আমার লাভ কী হবে?
  • | ১৭ জুন ২০২৬ ২৩:১৫556259
  • আহা দুখানা সাউন্ডট্র‍্যাকই দিল খুশ করা। এদিকে ব্লু রিজ মাউন্টেন দেখলেই মনে পড়ে শেনানডোয়া আর স্কাইলাইন ড্রাইভ।
    Almost Heaven, West Virginia
    Blue Ridge Mountains, Shenandoah River
    Life is old there, older than the trees
    Younger than the mountains, growin' like a breeze..
    সবাই জানেনই তো গানটা তাই আর দিলাম না।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:০৭556258
  • @অ্যালবার্ট, //চলুন একটা এজেন্ডা লিখুন তো। একটা লিখিত ডকুমেন্ট থাক।//
     
    এর জন্য আমি টাকা নিয়ে থাকি। দেবেন তো।
  • মজার ব্যাপার, না? | ১৭ জুন ২০২৬ ২৩:০৫556257
  • Since 2024, when the Indian government resumed long-term coal power purchase agreements, the Adani Group has won government contracts that will earn it revenue of more than Rs 13.27 lakh crore over the next 25 years.
    All but one of these power purchase contracts were won from states governed by the Bharatiya Janata Party (BJP).
    Between March 2024 and January 2026, twelve such long-term contracts have been bid out. Eight of them were by states governed by the BJP. The Adani Group won all of them, either on its own or as one among multiple awardees.
    Meanwhile, in the four remaining instances from this period, The Reporters’ Collective found that when opposition-ruled states issued tenders of comparable size and duration, the Adani Group won a bid once. In at least one case, in West Bengal, then governed by Trinamool Congress, the Adani Group backed out of the bidding even though it was found eligible.
    Correlation is not causation. But in some cases, The Reporters’ Collective had earlier reported how BJP-ruled states tweaked tender conditions in a manner that advantaged the Adani Group.
    The estimated revenue of Rs 13.27 lakh crore for the Adani Group from these contracts is based on the tariff announced for each power purchase contract and the period of the respective contracts.
     
    https://www.reporters-collective.in/trc/adani-group-sweeps-all-coal-power-tenders-from-bjp-states
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ২৩:০২556256
  • আমি এই গানের ভিডিয়োটায় নায়কের ভূমিকায় অভিনয় করতে চাই। এই মিউজিক ভিডিয়োটা আমার খুব পছন্দের।
     
  • সাউন্ডট্র‌্যাক | ১৭ জুন ২০২৬ ২৩:০০556255
  • আবার চেষ্টা ​​​​​​​করি ​​​​​​​
     
  • সাউন্ডট্র‌্যাক | ১৭ জুন ২০২৬ ২২:৫৯556254
  • এখন ক্রিষ্টমাস নয় তবু সাউন্ডট্র‌্যাক শুনে এইটের কথা মনে পড়ল
  • dc | ১৭ জুন ২০২৬ ২২:৪৫556253
  • আমার মতে লাস্ট অফ দ্য মহিকানস হলো মানুষের বানানো সেরা সিনেমাগুলোর মধ্যে একটা। আর ট্রেভর জোন্স এর সাউন্ডট্র‌্যাক তো অল টাইম বেস্ট সাউন্ডট্র‌্যাকগুলোর মধ্যে এক বা দুইতে থাকবে। অনেক ছোটবেলায়, ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ার সময়ে, গ্লোব থিয়েটারে দেখেছিলাম, তারপর থেকে কতোবার যে দেখেছি! ড্যানিয়েল ডে লুইস আর ম্যাডেলিন স্টো, উফ! আর কি অসাধারন ফটোগ্রাফি! সেই লাস্ট অফ দ্য মহিকানস এর ক্লাইম্যাক্স সিনের সাউন্ডট্র‌্যাক শুনুন, আর মনে মনে কল্পনা করুন ব্লু রিজ মাউন্টেনস :-)
     
  • নাহহ | ১৭ জুন ২০২৬ ২২:৩৩556252
  • অপোগোতিশীল বাংালিরাও ইদানিং, গত দিন দশ ধরে গালাগাল দিয়ে ভরিয়ে দিচ্ছে৷ অন্নপূর্ণা, উচ্ছেদ আর লোককল্যাণ শিবির নিয়ে। পোগোতিশীল বাঙালি দুদিন হল গাল দিচ্ছে। স্মার্ট মিটার আর যোগা দিবস নিয়ে।
    আজ রাজ্য কোওর্ডিনেশন কমিটি মামলা দায়ের করেছে, যোগা দিবস বাধ্যতামূলক করা নিয়ে।
    বাংলা অত সহজ ব্যাপার নয়!
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২২:৩২556251
  • কৌতূহলী | ১৭ জুন ২০২৬ ২২:১৪
    সবে সরকার এসেছে এখনই আপনি বিরোধী পাবেন কি করে? ফাটবে তবে না চিল্লাবে।
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ২২:২৯556250
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৪:৪৮ থামুন মশায় এদিকে তিনু রা সারা রাজ্যকে চোর বানিয়েছে সেই বিজেপি চোর গুলো নিয়েছে আজ আপনি কাদের বিরোধিতা করার জন্য ডাকছেন কি ভ্যাড়াব্যথা বলছেন বিহারদেখে ভেবেছে এটা বাংলায় হতে দেব না বা হবে না, বাঘ যেন হরিনামের আখড়ায় মালপো খাবে।
    অনেক হয়েছে এবার cpim এর সাথে আসুন। না পারলে দেখুন মাস তাদের দ্বারা উপকৃত হচ্ছে কিনা। আপনার সমস্ত কথা জুভেনাইল পলিটিক্স যা মমতা বা মোদির নীতির চেয়েও ভয়াভব হতে পারে। চলুন একটা এজেন্ডা লিখুন তো। একটা লিখিত ডকুমেন্ট থাক। আর পারলে প্রশ্নটা সরাসরি শাসককে করুন। সাধারণ মানুষ কে নয়। আমি আপনার সাথে একমত কিন্তু আপনার কথার সাথে একমত হতে পারলাম না।
  • কৌতূহলী | ১৭ জুন ২০২৬ ২২:১৪556249
  • সোশ্যাল মিডিয়ায় যারা ভাজপাকে গালাগালি দেয় তারা প্রায় বেশিরভাগই অবাঙালি। পোগোতিশীল বাঙালিরা এখন সব ভাজপা ফ্যান।
  • লাইভ দেখুন | ১৭ জুন ২০২৬ ২০:৪৩556248
  • নিজেরাই দেখুন!
     
    ৪ ঘ্ণটায় এই লাইভে ১০২ লাইক। তাও কোনরকম পূর্বঘোষণা, প্রস্তুতি ছাড়া।
     
     
    রাহুলের প্রোগ্রামও এখন লাজভ চলছে, কোটায়। ছাত্রজোয়ার! লাইভেও লাইকের বন্যা।
    নিজেরাই দেখুন।
     
     
    এদিকে সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্য কেন্দ্র সরকারকে খিস্তি খিল্লিরও বন্যা।
     
    এরা টাকা দিয়ে যতই সাংসদ কিনুক, বিশাল সং্খ্যায় সাধারণ মানুষ তিতিবিরক্ত, ক্ষুব্ধ, সমস্যায় জর্জরিত, নাভিশ্বাস উঠেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত