এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৪:৪৮556217
  • //আমার ছেলের মাথা ভালো। কিন্তু বড্ড ফাঁকিবাজ তাই ফেল করে" টাইপ চাড্ডিদের বিজেপির প্রতি সহানুভূতির কয়েকটা নমুনা। যেগুলো বাজারে খুব চলে এবং সমাজে ছড়িয়ে দেওয়া হয়//
     
    তাহলে হকার উচ্ছেদ হলে কি বলা উচিৎ, বিজেপি ধনীদের দল? একেবারেই নয়। বলা উচিৎ বিজেপি অপদার্থ। এবং সরকার চালাতে অসমর্থ, অশিক্ষিত ফেল্টুদের দল।
     
    যদি রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাহলে বলতে হবে, ক্রিমিনালদের দল। কারন এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এবং বেআইনি।
     
    যদি নাগরিকত্ব কেড়ে নেয়। তাহলে বলতে হবে দুর্নীতিগ্রস্থ চিটিংবাজ। দেশের মানুষকে খাওয়াতে পারছে না বলে নাগরিক সংখ্যা কমাচ্ছে।
  • albert banerjee | ১৭ জুন ২০২৬ ১৪:৩৬556216
  • "এতো বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ
    চার ফ্যাশিস্ত দেখাতে পারো যাবো তোমার সঙ্গ।"
    এক ফ্যাশিস্ত মুষলধারী,
    আরেক ফ্যাশিস্ত গোঁফ।
    আরেক ফ্যাশিস্ত ইয়াহু নামের,
    আরেক ফ্যাশিস্ত চোপ -
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৪:২৫556215
  • বিরোধীদের উপর রাগ হলে চাড্ডিরা যেভাবে সিংঘম হয়ে ওঠে
     
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৪:১২556214
  • "আমার ছেলের মাথা ভালো। কিন্তু বড্ড ফাঁকিবাজ তাই ফেল করে" টাইপ চাড্ডিদের বিজেপির প্রতি সহানুভূতির কয়েকটা নমুনা। যেগুলো বাজারে খুব চলে এবং সমাজে ছড়িয়ে দেওয়া হয়:
     
    ১. বিজেপি ধনীদের পার্টি: এটা বলার ফলে কিছু লোককে আশ্বস্ত করা যায় যে বিজেপি ক্যাপিটালিস্ট দের জন্য কাজ করে। সুতরাং অন্যান্য দলগুলো পুঁজি বা মুক্তবাজার অর্থনীতির বিরোধী। অথবা মুক্ত বাজার অর্থনীতিতে এ রকমই হয়ে থাকে। সুতরাং অন্য দল ক্ষমতায় এলেও এই একই ধরনের অর্থনীতিই চলবে।
     
    যদি মাথায় গোবর থাকে: তাহলে সেই সব লোকেরা মনমোহন জমানার কথা ভুলে যায়। মনমোহনের অর্থমন্ত্রী ও প্রধান মন্ত্রীত্বের সময়কালের কথা।
     
    ২. বিজেপি ফ্যাসিস্ট: ফ্যাসিস্টরা দেশের বৃহৎ অংশের মানুষের জন্য ক্ষতিকর নয়। ক্ষুদ্র অংশের মানুষের জন্য ক্ষতিকর। এবং ভোটে জিততে বৃহৎ অংশের মানুষের সমর্থনই লাগে।
     
    যদি মাথায় গোবর থাকে: বর্তমান বা ২০১৪ র পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা। ও দেশজুড়ে পুঁজির সংকট চোখে পড়ে না। যার কারনে নতুন শিল্প তো দূর, রেল হকারদের সরিয়ে পুঁজিপতিরা হকারদের ব্যবসাটা করতে চাইছে। অর্থাৎ মোদি জমানার হকার পুঁজি। ম্যানুফ্যাকচারিং ছেড়ে রিয়েল এস্টেট ও কৃষিকাজের মধ্যে ঢুকে, মুদ্রাস্ফীতির বাজারে নিজেদের পুঁজির মূল্যকে ধরে রাখতে চাইছে। মেদি জমানার কৃষক পুঁজি, মাংস/চামড়া বিক্রেতা পুঁজি। সরকারি কোম্পানিকে দুর্বল করে সেই ব্যবসাটা হাতাতে চাইছে। চোর পুঁজি। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার দরুন লোনের দায়গ্রস্থ সাধারন মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়া। চিটিংবাজ পুঁজি। পুরোন কোম্পানি বন্ধ করে। সেই অর্থ দিয়ে প্রাকৃতিক সম্পদ ও সরকারি সম্পত্তি কিনে সেটাকে বিনিয়োগ বলে চালানো এবং ডিসইনভেস্টমেন্টের কোন তথ্য না দেওয়া। এবং জিডিপি র তথ্যের সাথে ঘাপলা করা। ঘাপলা পুঁজি। এ সব আরো অনেক কিছুই মোদি সরকারের পুঁজিবাদ। এবং এর জন্য একমাত্র সংখ্যালঘুরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংখ্যাগুরুরা মস্তিতে আছে।
     
    ৩. ডিকটেটর বিজেপি: একনায়ক তন্ত্র তো চিনেও আছে। চিন তো কত উন্নত দেশ। আসলে গণতন্ত্রের জন্যই দেশের উন্নতি হচ্ছে না। চিনের মত একনায়ক তন্ত্র হলে অনেক উন্নতি হত।
     
    মাথায় যদি গোবর থাকে: সফল একনায়ক তন্ত্রের প্রথম শর্ত হল, দেশের অধিকাংশ মানুষের জনপ্রিয়তা অর্জন করা। সেটা হকার উচ্ছেদ করে, চুরি করে ভোটে জিতে, শুধু ধর্মের নামে করা যায় না।
  • test | ১৭ জুন ২০২৬ ১৩:৩১556213
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ১৭ জুন ২০২৬ ১৩:১৭556212
  • অল স্টপেজ না দিলে বাসের ভিতরের যাত্রীরা খুশি। অল স্টপেজ না দিলে বাসের বাইরের যাত্রীরা অখুশি। আমরা সবাই ডাবল স্টান্ডার্ড জনগণ।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১২:৫৮556211
  • বাংলাদেশের জুলহাসের নিজের তৈরি করা এয়ার বোট
     
  • :|: | ১৭ জুন ২০২৬ ১১:৫৬556210
  • নেহেরু আর লেডী মাউন্টব্যাটেনের একটা মিষ্টি প্রেম কাহিনী আছে যার মধ্যে মিশে গেছে হালকা রাজনীতির টুইস্ট। উনিজিরও শখ হয়েছে তেমন একটা প্রেমগাথা রেখে দেবার। সব দিকে সব ভাবে নেহেরুর মত হয়ে উঠতে হবে কিনা!
    তা বৃটিশ না হোক ইটালিয়ানই বা মন্দ কি!
  • হেঁয়ালি | ১৭ জুন ২০২৬ ১১:৫২556209
  • মাত্র ৫০ কোটিতে সাংসদরা বিক্রি হচ্ছেন। জয়েনিং বোনাস হিসেবে ১৫ কোটি অগ্রিম।
     
    Party MP Sanjay Raut on Wednesday alleged that MPs have been offered Rs 50 crore to switch sides and that an advance of Rs 15 crore was paid to "buy MPs". He further added that private jets were being sent to ferry MPs to Delhi. He claimed that three private jets were sent to three locations in Maharashtra, including Nanded and Pune, on Tuesday.
  • :|: | ১৭ জুন ২০২৬ ১১:৪৩556208
  • রাগ করা ভালো। দুমুঠো ভাত বেশী খাবে। ডিমের ঝোল দিয়েই খাবে না হয়!
  • রাগ করলা? | ১৭ জুন ২০২৬ ১০:৫৮556207
  • সরকারি কর্মচারী দের আমার বেশ কিউট লাগে। আগের সরকারের আমলে এরা এক একটা বাঘ ছিল। দ্যা রয়াল বেঙ্গল টাইগার। কি ভীষণ আন্দোলন বিপ্লব বিদ্রোহ অবস্থান অনশন ই না করেছে। এখন?

    আর এখন ডিএ দিতে সময় লাগবে, ডিসেম্বর অবধি সময় চেয়ে সুপ্রিম কোর্টে সরকার। বিরোধী দলনেতা বলেছিলেন স্মার্ট মিটার পছন্দ না হলে লাগাবেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। এখন প্রত্যেক সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা র জন্য স্মার্ট মিটার লাগাও মানে লাগিয়ে যাও মানে লাগানো বাধ্যতামূলক। আর যোগা ডে তে সকাল সকাল যোগা তো যোগ দেওয়া ও বাধ্যতামূলক। না হলে কান ধরে নিলডাউন। মাইনে কাট। চাকরি ও যেতে পারে।

    এখন কিন্তু কেউ ঘেউ ঘেউ করছে না। সবাই এখন বাধ্য সুবোধ বালক। একটা স্ক্রিনশট নেওয়া আছে, বিপ্লবী সরকারি কর্মচারী রা লিখছে - এই সরকার এত ভালো যে এখন আন্দোলন করতে গেলে পিঠের ছাল তুলে দেবে।

    ক্ষী আনন্দ হেব্বি আনন্দ হচ্ছে। বলছি সরকারি কর্মচারী ও সরকারি শিক্ষক শিক্ষিকা ভাই বোন রা, আগমার্কা বিপ্লবী কমরেডস রা, তোমরা রাগ করলা??
  • X | ১৭ জুন ২০২৬ ০৯:৫৩556206
  • @dc এটা আমারো প্রশ্ন-বিশেষত দাম যখন ৮০ র পথে। কিন্তু দেখুন, সায়েব কে তো শিল্পপতিদের কথাও ভাবতে হবে? যেখানে এত উন্নতি তা কি আপোস করা যায় না উচিত?
  • dc | ১৭ জুন ২০২৬ ০৮:৩১556205
  • ওদিকে তেলের দাম তো পড়ছে, তো বিশ্বগরু কি দাম কমাবে, নাকি একই রেখে দেবে?
  • . | ১৭ জুন ২০২৬ ০২:০১556204
  • ম্বাপে গোল করল
  • k | ১৭ জুন ২০২৬ ০২:০০556203
  • | ১৬ জুন ২০২৬ ১০:৪৪ এর জবাব
    জানেন তো, এ ব্রহ্মাণ্ডে অণ্ডগত প্রাণ। এমনকি প্যারালাল ব্রহ্মাণ্ডগুলোতেও। আণ্ডামানের কচ্ছপের আণ্ডা কে একদম আণ্ডার এস্টিমেট করবেন না।

    আজ থেকে প্রায় শ খানেক বছর আগে যখন বিমল, কুমার, রামহরি, সু্ন্দরবাবু প্রভৃতিকে মাঙ্গলিকরা তাঁদের মহাকাশযানে করে পৃথিবীতে ফেরত এনে ময়নামতীর মায়াকাননে ছেড়ে দিয়ে ভেগে গেল, তখন বিমল কুমারাদি লেদারব্যাট টার্টল ও তার ডিম দেদার খেয়ে প্রাণরক্ষা করেছিল। এ কাহিনী হেমেন রায় লিপিবদ্ধ করে গেছেন।
    আমার মনে হয় না বর্তমান যুগে আধানিজীরা তাঁদের ফরচুন লেবেলে যদি ঊক্ত টার্টলের মাংস বা তাদের ডিম কলকাতায় বাজারজাত করতে পারেন তো বাঙ্গালীরা বিমুখ হবেন।
    মাননীয় আধানিজীরা বোধহয় লালগোল্লা মারা আমিষ খাদ্যের মুনাফা স্পর্শ করেন না। আমি ওনাদের কাছে আন্তরিকভাবে সরিপ্রার্থী।আমার মনেই পাপ।
    ওনারা না করলেও আই এফ বি নিশ্চয় চিংডীর সঙ্গে ওসবও প্যাকেটস্থ করবে। আর জানেনই তো- স্বভাব যায় না মলে- বিলুপ্ত হওয়া পর্যন্ত লেদার ব্যাকেরাও মরার মানে প্যাকেটস্থ হওয়ার জন্য গ্যালাথিয়া বে তেই আসবে। লাখ বছরের স্বভাব তো হুট করে পাল্টাবে না।
     
  • @&$ | ১৭ জুন ২০২৬ ০১:৩০556202
  • ড্রেস কোড লুঙ্গি হবে বলে মনে হয়না। ভাইপো র প্রিয় লুঙ্গি বাহিনীকে পুলিশ কালকে পেছন লাল করে দিলো তো।
  • Manali Moulik | ১৭ জুন ২০২৬ ০০:৩৫556201
  • কাক্কেশ্বর
  • | ১৭ জুন ২০২৬ ০০:২৬556200
  • কবে যেন উনীজী আবার দুয়ারে যোগাসন নিয়ে আসছেন, সরকারি চাকুরেদের জন্য বিশেষ করে।
  • | ১৭ জুন ২০২৬ ০০:১৫556199
  • না মনে হয়। তবে করলেই বা আঁটকাচ্ছে কে ? সবই তো খোলামেলা চলছে।
  • :|: | ১৭ জুন ২০২৬ ০০:১৩556198
  • তেইশটা বাইশ: বলেন কি! তা শীর্ষাসনের পোশাক কী বিষয়ে কিছু জানিয়েছে? চাড্ডিহীন লুঙ্গি নয় তো?
  • | ১৬ জুন ২০২৬ ২৩:৫৩556197
  • অবশ্য এর মধ্যে কেউ বলছে, আহা, সনাতন ধর্মটা তো বাঁচল। ওদিকে তালিবানি, এদিকে সনাতনী। দু'দলেরই গুয়েভরা স্বপ্ন বটে।
  • | ১৬ জুন ২০২৬ ২৩:৪৯556196
  • মহিলাদের প্রথমে বারো পাতার ফর্ম ধরিয়েছে, এখন হাতে ডিম ধরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। যেন টিপ করে মারতে পারলে টাকা দেবে। এইজন্য এত ফেকুপনা চলছে ? এরকম একটা ভাগাড়সুলভ ব্যবস্থার জন্য (একটি লোক বলল দেখল ভিডিওতে, জনসেবা না ইসের যেন শিবির চলছে, কী আর হবে, ভাগাড় হবে, ভাগাড়) ?

    রাস্তায় দোকানটোকান যাদের আছে, তারা ভাবছে, কই, চাকরি কাজের কথা বলেছিল সেসব কোথায়। শিক্সিত উচ্চবিত্তরা ভাবছে, এত বলেটলে শেষে রেড রোড ৭ দিনের জন্য বন্ধ ?

    চটপট এদের এবার কিছু করতে হবে। শুধু ডিমের খেলায় লোকে ভুলছে না। করতে গিয়ে আরো বড় গর্তে ফেলে দেবে।
  • Tim | ১৬ জুন ২০২৬ ২৩:৪৭556195
  • ss,
    এক দেশের হয়ে যুব ফুটবল খেলে অন্য দেশের হয়ে বিশ্বকাপ খেলছে এটাও আমি আগে এতটা দেখিনি। ক্লাব ফুটবল যাঁরা মন দিয়ে দেখেন তাঁরা ভালো জানেন এসব, তবে আমার কাছে নতুন। অবাক আর দারুণ সব ভালো ব্যাপার হচ্ছে। লেখা তো ​​​​​​​যায়ই তবে ​​​​​​​এত ​​​​​​​কম ​​​​​​​জেনে ​​​​​​​আর কী লিখবো। তাই দেখার চেষ্টা করছি।
  • &^% | ১৬ জুন ২০২৬ ২৩:৪২556194
  • সত্যিই খুব লজ্জার কথা। এপাং ওপাং ঝপাং কে ভোট না দিয়ে করসেবা করেছে। এই লোকেদের নিয়ে কি করা উচিত এখন ?
  • | ১৬ জুন ২০২৬ ২৩:২২556193
  • হাওড়া ব্রীজে শীর্ষাসন হচ্ছে, এই খোরাকপনাটা দেখানোর জন্য লোকে এত করসেবা দিল আর এত হামবাগপনা করল !
  • Manali Moulik | ১৬ জুন ২০২৬ ২৩:১৪556192
  • চার ফ্যাশিস্ত দেখাতে পারো যাবো তোমার সঙ্গ।
     
    হিটলার, মুসোলিনি, হুয়ান পেরন, সালজারা।
     
    @রঞ্জন স‍্যার, অনেকদিন পর আপনার পোষ্ট দেখে ভীষণ ভালো লাগলো।
  • Ranjan Roy | ১৬ জুন ২০২৬ ২২:৫৬556191
  • মামু
    ফ্যাসিস্ত কারে কয়?
     
    এতো বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ
    চার ফ্যাশিস্ত দেখাতে পারো যাবো তোমার সঙ্গ।
  • বেশ! | ১৬ জুন ২০২৬ ২২:৪৮556190
  • আরে বা:, এই আই পি তুলে দেওয়াটা কবে থেকে হল?
  • X | ১৬ জুন ২০২৬ ২২:৪৪556189
  • *&^ | ১৬ জুন ২০২৬ ২২:২৯556188
  • বেশ তো। আগে কয়েকটা রাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করে দেখাক না। তাপ্পর তাদের কপি করলেই হবে। আগে থেকে টিয়াপাখি নিয়ে বসা কেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত