গণতন্ত্রের মোড়কে বৈষম্যের ভারত: কেকের ওপর ক্রিমের আড়ালে অগণতন্ত্রের ইতিহাস কলমে : শংকর হালদার শৈলবালা রচনাকাল : ২১ জুলাই ২০২৬ ভারতবর্ষ বড় বিচিত্র দেশ। এখানে গরিব মানুষ ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, অথচ ধনী ও প্রভাবশালী শ্রেণি সরকার পরিচালনা করে। আর এই দুইয়ের মাঝে এমন কিছু সুযোগসন্ধানী মানুষ অবস্থান করে, যারা গণতন্ত্রের এমন অদ্ভুত ও সুবিধাবাদী ব্যাখ্যা প্রদান করেন যে, প্রাচীন গ্রিসের প্রখ্যাত দার্শনিক সক্রেটিস যদি আজ বেঁচে থাকতেন, তবে বিষের পেয়ালা বা হেমলক পান করার পরিবর্তে সরাসরি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতেন। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে, যখন স্বাধীন ভারতের সংবিধান রচিত হচ্ছিল, সেই ঐতিহাসিক মুহূর্তে দূরদর্শী নেতা ড. বি. ... ...
বিক্ষোভের মহাপয়ার (কাব্যগ্রন্থ) লেখক : শংকর হালদার শৈলবালা পান্ডুলিপি রচনাকাল : ২৪ জুন, ২০২৪পান্ডুলিপি সংশোধন : ২ মে ২০২৬ সূচিপত্র ১. ভাঙা হাতুড়ির গান২. শ্রমিকের রক্ত৩. খাঁচায় বন্দি মেধা৪. মেধার শৃঙ্খলমুক্তির৫. তোষামোদের প্রাসাদ৬. স্তুতির দুর্গ৭. প্রতিবাদের বজ্রস্বর৮. শৃঙ্খল ভাঙ্গার গান৯. শ্রমিকের বজ্রনির্ঘোষ১০. মজুরের রাজপথ১১. জ্ঞানপীঠের আর্তনাদ১২. জ্ঞানের অবমাননা১৩. মেধার নির্বাসন১৪. মেধার জাগরণ১৫. সিন্ডিকেটের থাবা১৬. কালোবাজারির অবসান১৭. কান্নার খামার১৮. চাষীর অধিকার১৯. সাম্যের মহামুক্তি২০. বিপ্লবী ইশতেহার২১. মেধার হাহাকার২২. দুর্নীতির পাঠশালা২৩. মুক্তির মহালগ্ন২৪. ছাত্রের রুদ্রস্বর২৫. অবরুদ্ধ ব্যালট২৬. ভোটারের দায়২৭. মেরুদণ্ডহীনতা২৮. আইনের ফাঁসি২৯. ক্ষুধার বাস্তবতা৩০. ক্ষুধার গ্রাস৩১. বসবাসের অযোগ্য ধরণী৩২. ধর্মের হাটে লুটেরা৩৩. পাথরের বিগ্রহ নিরাপত্তায় কোটি টাকা৩৪. ক্ষমতার দর্প৩৫. তিমির বিদারি আলো৩৬. মানবধর্মের জয়গান৩৭. সময় বড় ... ...
পরিবর্তনের জোয়ার : শাসকের কালো হাতলেখক : শংকর হালদার শৈলবালারচনাকাল : ৩১ মে, ২০২৬ হুগলি জেলার অঞ্চলের এক শান্ত, নিভৃত গ্রাম কান্তপুর। গ্রামটির বুক চিরে পিচঢালা মস্ত বড় প্রধান সড়কটি সোজা চলে গিয়েছে মহকুমা শহরের দিকে। এই সড়কের ধারেই নিজের পৈতৃক ভিটের একফালি জমিতে গত দুই বছর ধরে একটু একটু করে ইট-বালি জমিয়ে নিজের স্বপ্নের বাড়িটি তুলছিল শৈলেন্দ্রনাথ হালদার। রাজ্য সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত এক সামান্য কেরানি সে। চাকুরিজীবনের শেষলগ্নে প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির যেটুকু সঞ্চয় অবশিষ্ট ছিল, তার শেষবিন্দুটি ঢেলে দিয়ে এই শেষ বয়সে মাথার ওপর একটু পাকা ছাদ গড়ে তোলার স্বপ্ন দেখেছিল। আজ মে মাসের তপ্ত দুপুরে রাজমিস্ত্রি ভুবন যখন ... ...
গল্প চকের ধুলোয় নীরব বিপ্লবলেখক : শংকর হালদার শৈলবালা রচনাকাল : ১১ মে, ২০২৬ কলকাতা শহরের এক জীর্ণ বস্তির শেষ প্রান্তে ছোট একটি ঘর। স্যাঁতসেঁতে দেওয়ালের চারপাশ জুড়ে কেবল বই আর খাতার স্তূপ। ঘরের ভেতর এক চিলতে হলুদ আলোয় বসে আছেন বৃদ্ধ শিক্ষক “সরোজ ভট্টাচার্য”। হুগলী জেলার আরামবাগ মহকুমার আরান্ডি গ্রাম থেকে আসা সেই জেদি তরুণটি আজ সত্তরোর্ধ্ব এক অভিজ্ঞ মানুষ। আশুতোষ কলেজের স্নাতক সরোজবাবু গত পঞ্চাশ বছর ধরে এই বস্তির নিরক্ষর অন্ধকারের মাঝে জ্বালিয়ে রেখেছেন শিক্ষার প্রদীপ। বিগত কয়েক দশকে বাংলার রাজনীতিতে অনেক বসন্ত এসেছে এবং গেছে। কিন্তু সরোজবাবুর মতো প্রশিক্ষিত ও যোগ্য শিক্ষকদের ভাগ্যের চাকা ঘোরেনি। পিটিটিআই (PTTI) ট্রেনিং থাকা সত্ত্বেও বিগত ... ...
বাঙালি লেখক সংসদ : এক সৃজনশীল পথচলার ইতিবৃত্ত কলমে : বিষ্ণুপদ ভৌমিক ( বাঙালি লেখক সংসদ : সহ সম্পাদক) ◆ ভূমিকা : বাংলা সাহিত্যের অবিনাশী যাত্রায় শব্দ ও ছন্দের আলপনায় এক অনন্য মাইলফলক হলো ‘কবিকণ্ঠ’। শংকর হালদার শৈলবালা-এর সূক্ষ্ম পর্যালোচনা ও সুযোগ্য সম্পাদনায় এই সংকলনটি আজ নবম ভাগে পদার্পণ করল। ‘বাঙালি লেখক সংসদ’-এর ঐকান্তিক প্রচেষ্টায় ২০২০ সাল থেকে শুরু হওয়া এই সাহিত্যিক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আজ এক গর্বিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সাহিত্যের বাতিঘর 'বাঙালি লেখক সংসদ' সৃষ্টিশীলতা যেখানে প্রাণের স্পন্দন এবং শব্দ যেখানে অজেয় শক্তি, সেখানেই জন্ম নেয় নতুন কোনো ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের সেই শাশ্বত উত্তরাধিকারকে সমসাময়িক প্রেক্ষাপটে ... ...
শংকর হালদার শৈলবালা-র রাজনৈতিক দর্শন: ভোট সংকটের ভবিষ্যৎ ও পরিণাম লেখক : শংকর হালদার শৈলবালারচনাকাল : ২১ এপ্রিল, ২০২৬ ১. নৈতিক অবক্ষয় ও গণতন্ত্রের সংকট ১. বিকৃত ভোট যদি আজ হয় রাজনীতির জয়গান,গণতন্ত্রের কফিনে তবে বিদ্ধ হবে শেষ অপমান।২. বুথ দখল যেদিন বীরত্বের তিলক হয়ে হাসবে,দেশপ্রেমিকেরা সেদিন ঘরে বসে কেবলই দীর্ঘশ্বাস ফেলবে।৩. ভোটারহীন নির্বাচন যদি হয় আগামীর নিয়ম ও প্রথা,জনমতের আয়নায় চিরতরে ঢাকা পড়বে সত্যের সকল কথা।৪. অর্থের জোরে কেনা ভোট হলো জাতির মেরুদণ্ডের ক্ষয়,পঙ্গু প্রজন্মের জন্য এ এক বিষাক্ত নীল নকশার ভয়।৫. যে রাজ্যে ভোটারের নিরাপত্তা আজ তিমিরে হারায়,সেখানে সুশাসনের স্বপ্ন কেবল অলীক মরীচিকায় দাঁড়ায়।৬. মিথ্যে আশ্বাসে পাওয়া ভোট বিশ্বাসের মূলে হানবে ... ...
শংকর হালদার শৈলবালা-র রাজনৈতিক দর্শন: ২০টি কালজয়ী বাণী রাজনীতি ও জনসেবা১. রাজনীতি নয় কেবলি গদির সোপান,মানুষের চোখের জল মোছাতেই এর প্রকৃত সম্মান।২. জনতাকে শাসন করা নেতার কাজ নয়,জনতার হৃদস্পন্দন বোঝাই শ্রেষ্ঠ জয়।৩. উন্নয়ন যদি কেবল খাতা-কলমেই হাসে,বুঝবে আঁধার আজও সাধারণের ঘরেই বসে।৪. জনতার নীরবতা মানেই নয় শুধু মৌন সম্মতি,এই নিস্তব্ধতা হতে পারে বড় কোনো বিদ্রোহের সংহতি।গণতন্ত্র ও ভোটাধিকার৫. ভোট তো অধিকার নয়, এক অব্যর্থ হাতিয়ার,গড়তে পারে সমাজ পরিবর্তনের নতুন এক জোয়ার।৬. স্বচ্ছ নির্বাচন হলো গণতন্ত্রের মূল শ্বাস,এ ছাড়া জাতির জীবনে আসে না কোনো বিকাশ।৭. সংখ্যাতত্ত্বের বিচারে গণতন্ত্রের সার্থকতা নাই,সংখ্যালঘুর অধিকার রক্ষাই হলো এর আসল পরিচয়।ক্ষমতা ও নৈতিকতা৮. ক্ষমতার মোহে যদি আঁধার ... ...
◆ প্রথম কবিতা : ২২ শে ডিসেম্বর, ১৯৮৪ সালে অমর কবি গোলাম মোস্তফার জন্মদিনের প্রতি শ্রদ্ধার্ঘ্য বাংলাদেশের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে কবির বাসভবনে। মহাদেব বিশ্বাস ছদ্মনামে। শ্রদ্ধার্ঘ্য: অমর জ্যোতি লেখক : মহাদেব বিশ্বাস (শংকর হালদার শৈলবালা) রচনাকাল : ২২ ডিসেম্বর ১৯৮৪ কবি গোলাম মোস্তফা, তুমি হৃদয়ের গভীরে—যেন অমূল্য রতন, চিরস্থায়ী ধ্রুবতারা।শৈলকুপা আর দুই বাংলার মুসলিম ভুবনে,সাহিত্যাকাশে তুমি জ্যোতির্ময় অনুপম ধারা। কোটি কোটি সালাম মুসলিম সমাজের আজি—যেন অনন্ত ভক্তি, ভালোবাসার অঞ্জলি সাজি।নবজাগরণের আলোক-দীপ্ত তুমি ছিলে—যেন আঁধারে প্রজ্জ্বলিত বিশ্বাসী মশাল। "বিশ্বনবী" কাব্যে তুমি বিশ্বজয়ী বীর—সাহিত্য-আঙিনায় অমর কীর্তির উজ্জ্বল সকাল।ইসলামী আর দেশাত্মবোধক ... ...
নেশার আড়ালে প্রেমলেখক : শংকর হালদার শৈলবালারচনাকাল : ১৪ এপ্রিল, ২০২৬ গাঁজা খেয়ে রাজা মত্ত হয়েছে রঙিন অলীক ঘোরে,আমি তো মজেছি তোমার নেশায়— মায়ার অটুট ডোরে।বিড়ি টানে যারা 'ছোটলোক' তারা? জগত রটাবে তাই—আমি তো তোমার কাজল-চাউনি হৃদয়ে মাখিতে চাই। সিগারেট ফুঁকে ভদ্রলোকেরা ধোঁয়ায় উড়ায় শোক,আমার কেবল বিরহ-দহন— দেখুক দুনিয়া লোক।খৈনি টিপে ওই বোকা মানুষেরা কাটায় অলস কাল,আমার সময় কাটে যে বুনে তোমার স্মৃতির জাল। নেশায় মাতাল জগত এখানে বিবিধ পাত্রে টানে,কেহ বা মজিল তামাক-রসে, কেহ বা সুরার গানে।ভদ্র ও ছোট— ভেদাভেদ সে তো মেকি সমাজের খেলা,সব নেশা হার মানে অনুরাগে নামে যবে সন্ধ্যাবেলা। তুমিই আমার আরক-আবেশ, তুমিই মায়াবী ধন্দ,তোমার প্রেমের ঘ্রাণেতে হারায় জগতের সব ... ...
বিশ্বজুড়ে সনাতন ধর্মের নিপীড়ন-ইতিহাস (খ্রিস্টপূর্ব ২০০০ – ২০২৫ খ্রিস্টাব্দ) লেখক : শংকর হালদার শৈলবালা সূচিপত্র প্রথম অধ্যায় ১. ইসলামের অশান্তি ও পৌত্তলিকদের রক্তক্ষয় ১৪১৬ বছর (৬১০–২০২৬) : রক্ত, তলোয়ার এবং একাধিপত্যের এক দীর্ঘ সমীক্ষা।২. ভারতবর্ষের ওপর ইসলামী আঘাত : মন্দির ধ্বংস ও লুণ্ঠনের ঐতিহাসিক খতিয়ান৩. বাংলাদেশ ও পাকিস্তানে : হিন্দু নির্যাতনের রক্তক্ষয়ী সমীক্ষা (১৯৪৭–২০২৬)৪. শব্দতত্ত্বের আড়ালে রাজনৈতিক প্রতারণা: ‘ইসলাম’ ও ‘শান্তি’র গোলকধাঁধা৫. শান্তির দাবি বনাম ঐতিহাসিক বাস্তবতা (৬১০-৬৩৩ খ্রি.) : এক পৌত্তলিক সমীক্ষা৬. গান্ধীর 'শান্তির ইসলাম' ও ঐতিহাসিক বাস্তবতা : একটি ব্যবচ্ছেদ৭. গান্ধীর তোষণ নীতি ... ...