(১ম প্রদক্ষিণ) টক টাইম শেষ হয়ে গেছে, কিন্তু ভ্যালিডিটি তো এখনো আছেই, তাই, দুজনেই মনে মনে ভাবছে আবারও রিচার্জ করিয়ে দেখবে কিনা। প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব এইসব কিছু? (২য় প্রদক্ষিণ) ডাইনিং টেবিলে পাশাপাশি বসে খায় দুটো খাবারের থালা,বিচ্ছেদ নিয়ে ভাবেনি যে কখনোতাও কিন্তু নয়, কিন্তু সে পর্বে আছে এক বিরাট ঝামেলা, উকিল, খোরপোষ, আলাদা এস্টাবলিশমেন্টের নতুন অধ্যায়, হাঁটাহাঁটি, ছোটাছুটি, দরকষাকষি এসব ধকল সইবার বয়স বা সময় আর হাতে নেই, তাই,টিভির দিকেই দুজনের চোখ, কলিং বেল, চায়ের কাপ, যৌথ একাউন্ট, স্থাবর অস্থাবর, চেনা ডিওডোরেন্টের গন্ধ, অসুখ বিসুখে বেজার উদ্যোগ, সবই নিঃশব্দে অবশ করে রাখে দৈনিক ইন্দ্রিয়রুটিনমাফিক, আজকাল সশব্দে লড়াই করতেওযেন তীব্র ক্লান্তিবোধ,নুয়ে যায় পৃথিবীর গাছেদেরসব ডালপালা। প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব এইসব কিছু ?? (৩য় প্রদক্ষিণ) জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর তারিখ ভোলা ... ...
(১) মা এখন সব ভুলে যায়, বারবার একই কথা বলে, পেটভরে খেয়ে উঠে আধঘন্টা বাদেই ফিরে এসে বলে, এতো বেলা হয়ে গেল মণি, এখনো আমাকে খেতে দিলি না, কি তোর এতো কাজ রে যে দুপুরে একটু আমাকে টাইমে খেতে পর্যন্ত দিতে পারিস না?? কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ তুলে হাতে একটা চকোলেট বার দিয়ে বলি, আজ আর ভাত খেয়ে কাজ নেই, নাও চকোলেট খাও। অবাক হয়ে দেখি, কুঞ্চিত গালের কোণে খুশির টোল এখনো পাঁচ বছরের বালিকাটির ... ...
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।।---রবীন্দ্রনাথ ঠাকুর।। এই যে আমাদের উপলক্ষ্যকে জাপটে ধরে লক্ষ্যভ্রষ্ট হবার স্বভাব, এ নতুন কিছু নয়। আমরা ধর্মকে আঁকড়ে ধরি অন্ধের মতো, কিন্তু একটু যদি চক্ষুষ্মানের মতো ধরতে পারতাম তাহলে হয়তো অনেক মুক্ত চিন্তা দিয়ে বুঝতে পারতাম প্রতিটি লৌকিক উৎসব বা আচরণের প্রকৃত ও অন্তর্নিহিত উদ্ভব জনিত ব্যাখ্যা ... ...
ঘাপটি মেরে শুয়ে আছে টুসকি। ঘুম এলেও কিছুতেই সে ঘুমোবে না। আজকাল সে একটা নতুন খেলায় মেতেছে। রাত হলে কমলামাসি যখন ঘুমিয়ে পড়ে তার ঘরের মেঝেয় পাতা বিছানায় তখন চুপিচুপি উঠে গিয়ে মাবাবার ঘরে উঁকি মারা। ওরা কেমন দুজনে দুজনকে জড়িয়ে ধরে, জামাকাপড় সব খুলে ফেলে, সেটা দেখতে দেখতে ওর শরীরের ভেতরটা কেমন যেন পাকায়, গলার কাছটা কেমন যেন শুকিয়ে টানটান হয়ে আসে, কোমরের নীচটায় কেমন যেন ঝিম ধরে যায়, কিন্তু খুব আরাম লাগে তারপর।। শরীর ভেসে যায় অব্যক্ত ভাষায়।শিথিল ঘুমের আনন্দে গাল দিয়ে নাল গড়িয়ে বালিশ পর্যন্ত চুপচুপে ভিজে যায়। অপূর্ণ মন আর পূর্ণ শরীরের জলে ভেসে চলে প্রাণের অমোঘ ... ...
আজ ২২মে, রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবার্ষিক (২৫০তম) জন্মদিন ... ...
না যুদ্ধ নিয়ে কোনো কাব্য হয় না। গদ্য দু'লাইন হলেও হতে পারে। কিন্তু তাতে যুদ্ধের কিছু আসে যায় না। আজ পর্যন্ত কোনো যুদ্ধই আসল যুদ্ধবাজদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে নি। সাধারণ মানুষ তার ট্যাক্সের টাকা দিয়ে যুদ্ধের খরচ চালায়, যুদ্ধে সাধারণ মানুষ মরে, সাধারণ মানুষ উদ্বাস্তু হয়, সাধারণ মানুষের আর্থিক অবনতি ঘটে। সাধারণ মানুষ কাঁধে বন্দুক নিয়ে যুদ্ধে যায় আর একজন সাধারণ মানুষের লাশ ফেলে বীরচক্র নিয়ে বাড়ি ফেরে দেশভক্তির ঠুলি পরে বা সামরিকবাহিনীতে চাকুরির দায়ে। ... ...
আঁকড়ে রেখেছে তোমাকে কারা, মাৎসর্য, মোহ, মদ, লোভ, ক্রোধ, কাম, হেঁটমুণ্ড ঊর্ধপদ শূন্য পরিণাম, বিন্দু থেকে জন্মগ্রহণ, সিন্ধু খুঁজে মরা, মাটির গহন ক্রোড়ে অন্তে উপচে পড়া, যা কিছু বাঁধন যাপন, ভেল্কিবাজি সার, আগেও সুড়ঙ্গ ছিল, শেষেও আঁধার।। এ বিরাট দুনিয়া দুইপায়ে হেঁটে চলে, ১.ক্ষমতা ২.যৌনতা। আমরা স্বীকার করি বা না করি এই দুই পায়ের উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সৃষ্টি থেকে এতদূর এগিয়ে আসার সম্পূর্ণ ইতিহাস। যুগে যুগে দেশে দেশে ঘুরে ফিরে আসে এরই বিবিধ রূপ বিবিধ বিবর্তনজনিত আঙ্গিকে। ... ...
অনেক ক্ষেত্রেই আমরা না বুঝেই কেবলমাত্র বিধি নির্ঘন্ট অনুযায়ী কিছু আচার অনুষ্ঠান পালন করে চলি নেহাতই সামাজিক ও ধার্মিক দায়বদ্ধতা থেকে। কিন্তু প্রতিটি আচারের গভীরে ঢুকে ব্যাখ্যা করলে দেখা যাবে, যে প্রয়োজনীয়তা থেকে আচার গুলির উদ্ভব আমরা তার থেকে অনেক দূরে সরে গিয়ে কেবলমাত্র জড় কাঠামোটিকেই আগলে ধরে বসে আছি, ফলে যে কারণে বা উদ্দেশ্যে আচারগুলির প্রচলন সেই মূল উদ্দেশ্য গুলিই আর সাধিত হচ্ছে না। ... ...
বৌদি, তোমার মেয়ের ইস্কুলের নম্বরটা একবার দেবে? --কেন রে শ্যামলী?--আমার ছেলেকে এডমিশন করাইতাম?-- আমার মেয়ের স্কুলে? জানিস, ওটা শহরের কত্ত নামী স্কুল, মাইনে কত? পারবি টানতে? নিজেদের জীবনের সুখ সাধগুলো নিয়ে ভাবিস রে শ্যামলী। দিন ফুরোলে আর কিন্তু ফিরবে না। নিজের সাধ্য বুঝে ছেলেকে তেমন স্কুলে দে বরং। --ঝানি গ বৌদি, সুদাম খোঁজ নিইচে, আর এট্টা রান্নার কাজ ধরে নিলে ঠিক পারবো। ছেলেটা সারাদিন বইমুকে বসে থাকে, পড়া ছাড়া আর কিচ্ছুটিতে ধ্যান নেইক, সারা বস্তির ছেলেপুলে কিরিকেট খেলচে, টিভি দেখচে হামলে পড়ে, কিন্তু আমার বাবানের সেই এক বই বই বই।। -- ভেবে দ্যাখ, শ্যামলী, শুধু মাসের মাইনে না, সারাবছর হাজার রকম এটা সেটা খরচ ... ...
ওরে মাতাল, ওরে মাতাল, উলটে পড়ার খুঁজছি চাতাল ... ...