এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সপ্তপদী   // ত নি মা হা জ রা  

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    ০৯ ডিসেম্বর ২০২২ | ৬৫৪ বার পঠিত
  • (১ম প্রদক্ষিণ)
    টক টাইম শেষ হয়ে গেছে,
    কিন্তু ভ্যালিডিটি তো এখনো আছেই,
    তাই, দুজনেই মনে মনে ভাবছে
    আবারও রিচার্জ
    করিয়ে দেখবে কিনা।

    প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব
    এইসব কিছু?

    (২য় প্রদক্ষিণ)
    ডাইনিং টেবিলে পাশাপাশি বসে খায় দুটো খাবারের থালা,
    বিচ্ছেদ নিয়ে ভাবেনি যে কখনো
    তাও কিন্তু নয়,
    কিন্তু সে পর্বে আছে এক বিরাট ঝামেলা,
    উকিল, খোরপোষ, আলাদা এস্টাবলিশমেন্টের নতুন অধ্যায়, হাঁটাহাঁটি, ছোটাছুটি, দরকষাকষি এসব ধকল সইবার বয়স বা সময় আর হাতে নেই,
    তাই,
    টিভির দিকেই দুজনের চোখ,

    কলিং বেল, চায়ের কাপ,
    যৌথ একাউন্ট, স্থাবর অস্থাবর,
    চেনা ডিওডোরেন্টের গন্ধ, অসুখ বিসুখে বেজার উদ্যোগ,
    সবই নিঃশব্দে
    অবশ করে রাখে দৈনিক ইন্দ্রিয়
    রুটিনমাফিক,
    আজকাল সশব্দে লড়াই করতেও
    যেন তীব্র ক্লান্তিবোধ,
    নুয়ে যায় পৃথিবীর গাছেদের
    সব ডালপালা।

    প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব
    এইসব কিছু ??

    (৩য় প্রদক্ষিণ)
    জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর তারিখ
    ভোলা সহজ কি?
    ভোলা কি সহজ
    শুভদৃষ্টি থেকে চোখের বালি হয়ে ওঠার পর্বে পর্বে লেখা উপন্যাসটাও,

    প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব
    এইসব কিছু ??

    (৪র্থ প্রদক্ষিণ)
    মাঝখানে সন্তান গুটিটি সামলে রেখে
    আড়াআড়ি হাঁটাচলা সাপলুডো ছকে
    সেও এক মজাদার গেম,
    এরও তো অমোঘ এক তূরীয় টান আছে,
    আর আছে সম্পর্কে ত্রিশঙ্কুর মতো ঝুলে থাকার এক যুগ্ম আমৃত্যু পণ,
    কাকে হারাবার ভয়,
    তাহাকে, নিজেকে, নাকি সমাজের লোকমান্যতাকে,

    প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব
    এইসব কিছু?

    (৫ম প্রদক্ষিণ)
    নিজেই কি জানি
    নিজের মনের তল,
    কতটা গরল চাপা হয়ে
    বেশ কিছুটা অমৃত থেকে গেছে আজও,
    সেইটুকু পুঁজি নিয়ে বয়ে যায়
    দখিনা বাতাস দীর্ঘশ্বাসের মতো ঝলক ঝলক,
    তাই কুয়াশায় ঠেস দিয়ে বসে থাকি রোজ।

    প্রেম নাকি দীর্ঘ এক অভ্যাসের দাসত্ব
    এইসব কিছু?

    (৬ষ্ঠ প্রদক্ষিণ)
    ছাড়ি ছাড়ি করেও
    এই যে, না ছেড়ে যাওয়া,
    অজস্র অভিযোগের মাঝেও
    এই যে অনিবার্য দৃঢ় যোগাযোগ,
    অনেক আক্ষেপ বয়েও
    এই যে নানাবিধ যৌথ পদক্ষেপ,

    প্রেম নয়, অভ্যাস নয়,
    এ যেন অন্য কোনো কিছু,
    অন্য কোনো কিছু,

    (৭ম প্রদক্ষিণ)
    ভালো নয়, মন্দ নয়,

    অপেক্ষা নয়, তিতিক্ষা নয়,

    রাগ নয়, অনুরাগ নয়,

    হাত ধরে থাকা নয়, হাত ছেড়ে যাওয়া নয়,

    তবে কি? তবে কি? তবে সেটা কি?

    এ যেন অন্য কোনো কিছু,
    এ যেন অন্য কোনো কিছু,

    বন্ধুতা নয়, শত্রুতা নয়,
    হাসি আর কান্নার মাঝামাঝি এক দ্বীপে
    দুজনের আটকে পড়ার
    এক অনবদ্য প্রবন্ধ।

    সারাটা জীবন ক্ষয়ে আর সয়ে
    তাকেই তো বহুতর রূপে
    চিনলাম আর জানলাম

    দাম্পত্য যার নাম। ত নি মা।।

    #পুনশ্চঃ - সবার অবশ্যই নয়, কিন্তু অনেকেরই গল্প।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন