সেদিনও এমনি বূষ্টি পড়ছিল।জানলার বাইরে অশ্বত্থের পাতাগুলো এমনি করে ভিজছিল।স্প্রিংয়ের গদিওলা সেগুনের খাটে,যেটা এখন জানলার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একটি পাহাড়ি মেয়ে রণধীরের সঙ্গে লেপটে শুয়েছিল। জানলার বাইরে দুধসাদা অন্ধকারে অশ্বত্থের পাতাগুলো ঝুমকোর মত থরথরিয়ে কাঁপতে কাঁপতে নাইতে লেগেছিল।আর থরথর পাহাড়ি মেয়েটি রণধীরের গায়ে লেপটে শুয়েছি ... ...
জানুযারি মাস এলেই ছোটকার মন খারাপ। কত করে বোঝাই– বাঙালীদের কাছে জানুয়ারি মাস হল হৈহৈ মাস। নতুন বছর, মিউজিক কনফারেন্স, নলেনগুড়, পিঠেপায়েস, নাট্যমেলা, পৌষমেলা, বইমেলা, হ্যানোমেলা, ত্যানোমেলা চিড়িয়াখানা, জাদুঘর, গঙ্গাসাগর,পিয়ালি, মাতলা, খেয়ালি, বকখালি, হাঁসখালি, ধনেখালি,পিকনিক, পিকনিক। আবার বাচ্চাদের জন্যে তিন–তিনটে প্রভাতফেরী! স্বামী বিবেকানন্দ, নেতাজি আর রিপাবলিক ডে। এই সময় প্যাচপেচে ঘেমো কোলকাতাকে চেনাই যায় না ... ...
এই ভ্যাপ্সা গরমে বুকে কফ জমে গিয়ে চিত্তির! শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। পুরনো ব্রংকাইটিসের ধাত। শেষে দুগ্গা বলে প্রেডনিসোলোন নামের স্টেরয়েড দুই গুলি আর একটা বাজারচলতি ব্রংকোডায়ালেটর কফ সিরাপ দুই চুমুক খেয়ে গোঁফ মুছে টিভি চালিয়ে পিঠে বালিশ আর হাতে বই নিয়ে একটু আরামে শুয়েছি কি কখন চোখ লেগে গেছে! স্বপ্ন দেখলাম যে আমি একটা মহান আর্ট ফিলিম বানিয়েছি। মাত্র পাঁচ মিনিটের। তাতে নাচা-গানা নেই। নায়ক-নায়িকা নেই। ঢিসুম- ঢিসুম ... ...
সাগর–ছেঁচার দিনগুলো ( একে চন্দ্র, দুইয়ে পক্ষ। সমুদ্রমন্থনেও দুই দল, এ ধরেছে শেষনাগের মাথা তো ও মুড়ো। এদিকে বিষ্ঞুর মোহিনীমায়ায় সব লন্ডভন্ড।উঠল গরল, উঠল অমূত।ভাই–ভাই ঠাঁই–ঠাঁই হল। আজও সেই দায় বয়ে চলেছি আমরা।এটি তারই এক আখ্যান, এর ইতিহাস হওয়ার দায় নেই।) ‘কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে’ সেই সব দিন। সেই সব দিনকালে শহর কোলকাতায় ফ্লাইওভার–মাল্টিস্টোরিজ–হাইরাইজ– সুপারমল– আইনক্স কিস্যু ছিল না ... ...
বাঙাল থেকে বং: কোলকাতার এক সঙ -- আদৌ রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা নয়, এ যেন আকাশগঙ্গা নেমেছে। কোলকাতা জলমগ্ন, বাইপাসের ধারে কালিকাপুরে নৌকো চলছে।আমরা গূহবন্দী। কাজেই আড্ডা, চা, তেলেভাজা, মুড়ি, ফের চা, ফের তক্কাতক্কি, ফের লাল সবুজ। হাতজোড় করি, এমনদিনে রাজনীতি ছেড়ে অন্য কিছু নিয়ে কথা হোক। কিল্তু ইলিশ নাকি হাজার টাকা? চিংড়িও আটশ৹ ছাড়িয়েছে? কোলকাতার এই হাল? কে দায়ী? লাল হলুদ, নাকি মেরুন সবুজ? সত্তর পেরোনো নন্দীকাকিমার খ্যানখেনে গলা: যেদিন থেকে এই জার্মানগুলো হাঁড়িকুড়ি, ক্যা ... ...
বোম্বা্ই মেলে চড়ে বসেছি। গন্তব্য – পুণে শহরের কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। মাথায় নানান চিন্তা; অচেনা জায়গার অস্বস্তি, ঘরে ছেড়ে আসা বৌ–বাচ্চার ভাবনা, চিন্তার কি আর শেষ আছে? হাতের পেপারব্যাকে মন বসছে না। হঠাৎ চোখ গেল কয় জোড়া বিদেশি দম্পতির দিকে – কটা রং, বেড়ালচোখো, নীলচোখো, তামাটেচুলো, কিন্তু সবাই খুব ফরসা। লালচে, ফ্যাটফেটে, হলদেটে–– নানান কিসিমের। আমেরিকান? ইংরেজ? – না, না, রাশিয়ান। সবাই ভিলাই ইস্পাত কারখানার স্টাফ। বর্ষশেষের ছুটিতে চলেছে গোয়ার সমুদ্রতীর, সপরিবারে ... ...
পুলিশ ! ওরে পুলিশ! (শেষ কিস্তি) ৩১ ডিসেম্বরের রাত। মাঝরাতে নববর্ষ বরণ। মোবাইলে নেমন্তন্ন পেয়ে গি্ন্নি ও বাচ্চাদের চোখ এড়িয়ে ঠিক সময়ে পৌঁছেচি গজ্জুশেঠের হোটেলে।প্রায় সমবয়সী শেঠজি আমার বন্ধু। জড়ো হয়েছি আমরা ক’জন, প্রায় জনাদশেক; কেউ ফক্কড়কবি বাবা নাগার্জুনের চেলা, তো কেউ কবি সম্মেলন আলো করা গোপালদাস নীরজের। তবে সবকটাই একলব্য–শিষ্য; গুরুর সঙ্গে সাক্ষাৎ পরিচয় নেই কিন্তু শিষ্য বটেক, খানিকটা বিদ্রোহী নাগাদের স্বঘোষিত কম্যান্ডারের মত। একটা হলঘরের মেজেতে গদির ওপর বিছানা পাতা।হেলান দ ... ...
গিন্নি দেখি আরও এককাঠি সরেস। তৎক্ষণাৎ আলমারি খুলে একটা বাঁধানো খাতা বার করল, তাতে কোলাজের ঢংয়ে খবরের কাগজের নানান কাটিং আঠা দিয়ে সাঁটা। :পুলিশ কী পারে আর কী পারে না দেখে না্ও। না:, আমি হাল ছাড়িনি। পুলিশ সম্বন্ধে শেষ কথা বলার সময় এখন্ও আসে নি।মহাশ্বেতা দেবী বলেছেন যে সংসদে একতূতীয়াংশ মহিলা হলে সেশন অনেক সংযত ও উন্নতমানের হবে। আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় যে ওখানে সনিয়া গান্ধী, রেণুকা চৌধুরি, সুষমা স্বরাজ, বূন্দা কারাতদের সংখ্যা বেড়ে গেলে অমুকভাইয়া বা তমুকউদ্দিনদের হাতের গুলি ফো ... ...
আমি বলিঃ আপনি দাদা হিউম্যান রাইটস্ এর ব্যাপারটা কিচ্ছু বোঝেন নি।
তারপর ঝাড়ি একটা মাস্টারজি মার্কা লম্বা লেকচার। রাজা জন, ম্যাগনাকার্টা, রাষ্ট্রসংঘ, চার্টার অফ হিউম্যান রাইটস্ পেরিয়ে সোজা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এসে দম নিই।
রনধা্ওয়াজি আমাকে টেরচা চোখে দেখতে লাগলেন।আমার উৎসাহ কমে না। বলিঃ দোষ আপনার একার নয়, দোষ আপনাদের সিস্টেমের।ভাবটা হল যার একমাস পরে ফাঁসি হবে তার এখন থেকেই খাওয়া বন্ধ করে দাও।সরকারের খরচা বাঁচে।এখানেই মানবাধিকারের প্রশ্ন। আচ্ছা, আপনাকে দিয়েই শুরু করি। এই থানার লক ... ...
[মহাজনপদাঙ্ক অনুসরণ করে খেরোর খাতা শুরু হচ্ছে বাংলালাইভে পূর্ব প্রকাশিত কিছু লেখা দিয়ে।] খেরোর খাতাঃ ১ পুলিশ, ওরে পুলিশ! (এক) গৌরচন্দ্রিকা - সাতসকালে রায়গড় স্টেশন থেকে মুম্বাই মেল চড়ে গরম কফির কাপে চুমুক দিয়ে সবে খবরের কাগজে চোখ বোলাচ্ছি, বুকটা ছ্যাঁত করে উঠল।প্রথম পাতায় হেডলাইনঃ রানিবোদলি গ্রামে নকশাল আক্রমণে পঞ্চান্নজন পুলিশ নিহত। বস্তারের যে জায়গাটার কথা বলা হয়েছে বিশেষ বাহিনীতে ভর্তি হয়ে গত ... ...