এই ছেলেটা ভেলভেলেটা,মাথা চপচপ তেল তেলেটা! লম্ফে ঝম্পে শাখামৃগ নেই শুধু যা পুচ্ছ !
( ১৬ ) অনুমিত বাড়ি ফিরল রাত প্রায় দুটোয়। না, সিনেমার নায়কের মতো নেশা জরজর অবস্থায় নয়। দিব্যি তরতর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এল। শিঞ্জিনী দোতলায় সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে। বলল, ' কিরে... এত দেরি হল ? কোথায় গিয়েছিলি ? ' --- ' ওই... একটা পার্টি ছিল। রাজারহাটে। গাড়ি নিয়ে যাইনি। ফেরার সময় প্রবলেম হয়ে গেল। ক্যাব পাচ্ছিলাম না। বারবার ক্যানসেল করছিল... ' --- ' ও ... টেনশান হচ্ছিল... ফোন তুলছিলি ... ...
সভ্যতার ইতিহাস অতি পুরোনো হয়ে গেলে বোধহয় সবকিছু থেকেই মিষ্টতা হারায়। জীবনটাই কেমন যেন পানসে কিংবা আলুনি হয়ে যেতে শুরু করে। মাথা খাটিয়ে ধৈর্য ধরে জানবার শোনবার চেনবার প্রবণতা কমতে শুরু করে। সবই কেমন ধর তক্তা মার পেরেক গোছের স্থূলতার ওপরে দাঁড়িয়ে থাকে। রাজনীতি থেকে সাহিত্য, সঙ্গীত থেকে সিনেমা সর্বত্রই রসকষ হীন কাষ্ঠগদ্যের সমাহার। প্রতিপদে সূক্ষ্মতার অভাব। প্রথমেই আসা যাক রাজনীতির কথায়। যেখানে নীতি শূন্য অবস্থানে যিনি রবেন, তাঁর মূল্য তত বেশি। সক্রিয় রাজনীতিতে আজ থেকে বিশ ত্রিশ বছর পিছিয়ে গেলেই মিলত ঝুড়ি ঝুড়ি সৌজন্যের ... ...
এস আই আর : অ্যাই কাগজ রেডি কর।সিপিএম : হ্যাঁ জনগণ ঘাবড়াবেন না, কাগজ রেডি করুন।এস আই আর : অ্যাই তোরা ডিলিট আর তোরা বিচারাধীন। কেন আবার কী? আমার ইচ্ছে, তাই।সিপিএম : বিচারটা কবে হবে যদি বলেন সার দয়া করে।এস আই আর : ট্রাইব্যুনাল তৈরী হবে, ওখানে যা আবেদন-নিবেদন করবি।সিপিএম : হ্যাঁ, আপনি বলছেন যখন নিশ্চয়ই তাই-ই করব। কিন্তু ট্রাইব্যুনালগুলো বড় দূরে দূরে। একটু কাছে আনতে পারবেন সার?মোথাবাড়ির জনতা : (বিডিও অফিস ঘেরাও, কেন্দ্রীয় বাহিনীর মারধোর, দুজন গুরুতর আহত)সিপিএম : বিচারকদের ঘেরাও! লজ্জা! ধিক্কার! রাজ্যটা কোথায় চলে গেছে!বিজেপি : বিচারকদের ঘেরাও! লজ্জা! ধিক্কার! মোল্লাদের হাতে রাজ্যটা কোথায় চলে গেছে!তৃণমূল : ... ...
বলিষ্ঠ কোনো পদধ্বনি আর শুনি না। ক্ষুরের আওয়াজে আচ্ছন্ন হয় চেতনা;দিগন্ত জুড়ে উঠেছে ধূলোর ঝড়ঝাপসা চরাচর, রাস্তাঘাট, বাড়িঘর।রাকার আলোতে কবরখানাও ভাসেকাল কাল করে সেই দিনটা চলে আসে -গীর্জার ঘন্টা বাজে ধীরে ধীরে আত্মীয় বন্ধুরা সব থাকে কফিন কে ঘিরে।মৃত্যুই শেষ কথা নয় সাথী জীবনের সম্মিলিত গতি কামারাদেরির গভীরেতারই স্বারক বহন করে।। ... ...
হোমো সেপিয়েন্স থেকে ডি-ভোটার: মানচিত্রের জঠরে হারানো মানুষবিবর্তনের আদিম লগ্নে মানুষ ছিল এক নিখাদ যাযাবর, যার কাছে গোটা পৃথিবীটা ছিল অবারিত বৈঠকখানা আর নীল আকাশটা ছিল উন্মুক্ত ছাদ। কিন্তু বিবর্তনের এক কুক্ষণে মানুষ শিকার ছেড়ে লাঙল ধরল, আর সেই সঙ্গেই জন্ম নিল ‘সীমানা’ নামক এক অদ্ভুত ভূত। যাযাবর যুগের সেই অবাধ মস্তানি থমকে গেল জমির সংকীর্ণ আলপথে; মানুষ ভাবল মাটি চাষ করে সে প্রকৃতিকে জিতছে, কিন্তু আসলে সে নিজেকেই এক-একটা ‘রাজনৈতিক খোপে’ বন্দি করে ফেলল। শুরু হলো ‘আমার জমি-তোমার জমি’র সেই আদিম ক্যাচাল, যা আজ আধুনিক রাষ্ট্রে এসে এক চূড়ান্ত ‘বেনাগরিক সার্কাসে’ পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, মানুষ কাঁটাতার দিয়ে ... ...
১৯৯৩ সালে সোমালিয়ার বিদ্রোহী নেতা ফারাও আইদিদকে ধরতে মার্কিন মেরিন সেনারা হেলিকপ্টার নিয়ে মোগাদিশুতে নামে। সোমালিয়ান বিদ্রোহীরা আরপিজি রকেটের সাহায্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করে। উভয় পক্ষের ভেতর তুমুল যুদ্ধ বেঁধে গেলে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়। পরে সোমালিয়ার পূর্বেই মোতায়েনকৃত পাকিস্তানি ও মালয়েশিয়ার শান্তি রক্ষা বাহিনী এসে মেরিন সেনাদের উদ্ধার করে। মেরিন সেনাদের বেইজ্জতি থেকে মুখ বাঁচাতে মার্কিনিরা হলিউডে ব্ল্যাক হক ডাউন নামে নিজেদের বীরত্বের এক বিরাট গল্প ফাদে। ১৯৯৫ সালে মার্কিন এয়ারফোর্সের গর্ব F-16 ফাইটিং ফ্যালকন বসনিয়ার উপরে টহল দেওয়ার সময় সার্বিয়ান আর্মির অনেক পুরনো মডেলের রাশিয়ান স্যাম এয়ার ডিফেন্স দ্বারা ভূপাতিত হয়। পাইলট প্যারাসুট নিয়ে জঙ্গলে অবতরণ ... ...
বিশ্বজুড়ে সনাতন ধর্মের নিপীড়ন-ইতিহাস (খ্রিস্টপূর্ব ২০০০ – ২০২৫ খ্রিস্টাব্দ) লেখক : শংকর হালদার শৈলবালা সূচিপত্র প্রথম অধ্যায় ১. ইসলামের অশান্তি ও পৌত্তলিকদের রক্তক্ষয় ১৪১৬ বছর (৬১০–২০২৬) : রক্ত, তলোয়ার এবং একাধিপত্যের এক দীর্ঘ সমীক্ষা।২. ভারতবর্ষের ওপর ইসলামী আঘাত : মন্দির ধ্বংস ও লুণ্ঠনের ঐতিহাসিক খতিয়ান৩. বাংলাদেশ ও পাকিস্তানে : হিন্দু নির্যাতনের রক্তক্ষয়ী সমীক্ষা (১৯৪৭–২০২৬)৪. শব্দতত্ত্বের আড়ালে রাজনৈতিক প্রতারণা: ‘ইসলাম’ ও ‘শান্তি’র গোলকধাঁধা৫. শান্তির দাবি বনাম ঐতিহাসিক বাস্তবতা (৬১০-৬৩৩ খ্রি.) : এক পৌত্তলিক সমীক্ষা৬. গান্ধীর 'শান্তির ইসলাম' ও ঐতিহাসিক বাস্তবতা : একটি ব্যবচ্ছেদ৭. গান্ধীর তোষণ নীতি ... ...
মানেহীনপিঁপড়ে যায়।রোদ্দুর। ছায়া। শান্তকোলাহল...নিশ্বাস আসে দৌড়তে দৌড়তে,মাঝপথে বাতাস আটকে যায়মাংস রান্নার গন্ধে।আরও নামলে ভবিষ্যৎ,তবুও, তবুও ছটফটে পাখিরা ডাকতে জানেশোকাভিনয় পুড়তে পুড়তে জানলা খুলে যায়।বেড়ালের মৃত্যু এলে ভাবিত হ’তে দেখি না কাউকে। কথায় কথায় শোকাভিনয়—এখন যুগশেষ।জানলা খুলে যায়, আগুন ঘুমিয়ে প’ড়লেই
নাগরিক যাচাইয়ের ছোট ছোট গল্পঅয়ন মুখোপাধ্যায় ১. সন্দেহআজ রাষ্ট্র আমার দিকে তাকিয়ে বলল—আপনি কে?আমি একটু অবাক হলাম। কারণ গত নির্বাচনেএই রাষ্ট্রই আমাকে খুঁজে বের করেছিল।আমার বাড়ি পর্যন্ত এসেছিল।চা খেয়েছিল।হাত জোড় করে বলেছিল—ভোটটা কিন্তু দেবেন। আজ সে বলছে—প্রমাণ দিন আপনি আছেন। রাষ্ট্রের স্মৃতিমাঝে মাঝে খুবই দুর্বল হয়। ২. লাইন ব্লকের সামনে আজ লম্বা লাইন।একজন বললেন—এই লাইনে দাঁড়ালে কি নাগরিক হওয়া যায়? পিছন থেকে আরেকজন বললেন—না, এই লাইনে দাঁড়ালে শুধু বোঝা যায়রাষ্ট্র আপনার ওপর একটু সন্দেহ করছে। ৩. কাগজ রাষ্ট্র কাগজ খুব ভালোবাসে। সে বলে—আপনার জন্মের কাগজ আছে?আপনার বাবার জন্মের কাগজ আছে?আপনার দাদুর জন্মের কাগজ আছে? আমি বললাম—আমার দাদু তখন চাষ করতেন।কাগজ নয়। রাষ্ট্র একটু ভেবে বলল—তাহলে সমস্যা আছে। ৪. অফিসার অফিসার খুব শান্তভাবে বললেন—ভয় পাবেন না। এটা ... ...
একজন মানুষ আর ক দিন বাচে?মানুষ পোড়ানো তুমুল সূর্য ওঠিক ঠিক বিকেলের পরে নিস্তেজ হয়।তারপর শান্ত মোমের মতো তরল হয়ে,মরা মানুষ আশ্রয় খোঁজে কবরে।সূর্য ঢুকে যায় আকাশের কোলে।
ব্রজধামের ছদ্মবেশ ও লুণ্ঠিত নারীলেখক : শংকর হালদাররচনাকাল : ২ এপ্রিল ২০২৬ প্রথম অধ্যায় : যমুনার ঢেউ ও অলক্তক রেখা** ট্রেনের চাকা যখন মথুরা জংশনের প্ল্যাটফর্মে এসে থামল, তখন ভোরের কুয়াশা মেখে যমুনার বাতাস এক অদ্ভুত চন্দনের গন্ধ বয়ে আনছে। একুশ বছরের সুলগ্না ট্রেনের কামরা থেকে যখন নিচে নামল, তখন তার পরনে সাদা থানের পবিত্রতা থাকলেও ডাগর চোখ দুটিতে ছিল এক দিশেহারা আগ্নেয়গিরি। পশ্চিমবঙ্গের এক বর্ধিষ্ণু ঘরের মেয়ে সে। গোলগাল শান্ত চেহারা, দুধে-আলতা গায়ের রঙ আর একঢাল কালো চুল—যাকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী নিখুঁত মনে গড়েছেন। কিন্তু কপালে সিঁদুরের রক্তিম আভা মুছে যাওয়ার পর থেকেই সমাজ তাকে ‘অশুভ’ তকমা দিয়ে ... ...
আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন | পর্ব ১, পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭ | জেরুসালেম ৯০ BCE, আনুমানিক মানচিত্র (বার কুসের দিনলিপি থেকে একদিন)আমি বার কুস বলছি | লেখার অভ্যেস একেবারেই নেই | কিন্তু আজকে ইচ্ছে করছে লিখতে, আমার এই সময়টাকে ধরে রাখতে | বার কুস, আহ্হ এই নিজের নামটা নিজের মুখেই কতোদিন পরে বলছি | জন্মাবার পরে আমার বাবা এই নামটা দিয়েছিলেন আমাকে সে কতোদিন হয়ে গেলো ! সেদিন টা ভুলে যেতে চাই মনেপ্রাণে কিন্তু ভুলতে পারিনা আমি কিছুতেই | ঘুমের মধ্যে ভোররাতে আমাকে তুলে দেয় সেদিনটা | স্বপ্নে দেখি আমার ... ...
ইবনে খলদুন (১৩৩২–১৪০৬) ছিলেন মধ্যযুগের একজন মুসলিম মনীষী, যাকে আধুনিক সমাজবিজ্ঞান (Sociology), ইতিহাসতত্ত্ব (Historiography) এবং অর্থনীতির (Economics) অন্যতম জনক মনে করা হয়।তিনি কেবল একজন তাত্ত্বিক ছিলেন না, বরং বাস্তব জীবনেও ছিলেন একজন ঝানু কূটনীতিবিদ, বিচারক এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। ইবনে খলদুন মোঙ্গল সাম্রাজ্যের পতন ঘটার বহু শতাব্দী আগেই তার ভবিষ্যদ্বাণী করেছিলেন।তার জন্ম তিউনিসিয়ায় হলেও তার পূর্বপুরুষরা ছিলেন ইয়েমেনি বংশোদ্ভূত আন্দালুসিয়ান (স্পেন)। তিনি তার জীবনে উত্তর আফ্রিকা (তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া), স্পেন এবং মিশরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বিচারিক দায়িত্ব পালন করেছেন। মিশরে তিনি প্রধান বিচারক (কাজী) হিসেবেও নিযুক্ত ছিলেন।অ্যাডাম স্মিথের শত শত বছর আগেই ইবনে খলদুন শ্রমের বিভাজন, মূল্যতত্ত্ব এবং কর ... ...
খুব স্পষ্ট করে বললে, পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে, সেটা ভোট নয়, গণতন্ত্রের প্রহসন। অন্তত কুড়ি জনের একজন বৈধ ভোটার এখনও বাদ। এমনি বাদ না, চেষ্টাচরিত্র করে বাদ দেওয়া হয়েছে। প্রতিকারের ট্রাইবুনাল, সে কোথায় কেউ জানেনা। কী নথি লাগবে, কী পদ্ধতি, কীসে পাওয়া যাবে গ্যারান্টি যে ভোটার তালিকায় নাম থাকবে, কেউ জানেনা। নানা দল এবং সরকার আইনী সহায়তা দেবে বলেছে, কিন্তু কোথায় দেবে? দরগায় গিয়ে তো মাথা ঠুকবেনা। বিচার হতে গেলে বিচারালয় থাকতে হয়, নিয়মকানুন থাকতে হয়, কোনোটাই নেই। এ তো কাজির বিচার নয়, যে, খেয়ালখুশি মতো যাকে খুশি নিলাম। আজ মুড ভালো নেই তো দুটোকে বাদ দিলাম, কাল মেজাজ ভালো ... ...
—‘বাড়ি ফেরার পথে ঠাকুরের সন্দেশ আর রসগোল্লা আনতে পারবে? তুমি ফিরলে টাকা নিয়ে নিও আমার থেকে। বাড়িতে কাজে ব্যস্ত ছিলাম, তাই আর বাইরে বেরোতে পারিনি আজকে।’ (মা) —‘হ্যাঁ, পারব’ (আমি) এই ব’লে ফোনটা কেটে দিই। মায়ের ফোন আমার কাছে সবসময়ে আসে না। যখন বাইরে থাকি। নির্দিষ্ট কিছু সময়ে আসে। দুপুরে, সন্ধেয় আর রাত্রে বাড়ি ফেরার আগে কাজ থেকে। দুপুরে ফোন ক’রে জিগ্যেস করে: ‘খেয়েছ তো? আমরা এই খেয়ে উঠলাম।’ উত্তরে বলি, ‘না গো! আজ খুব চাপ... তবে খেয়ে নেব। চিন্তা কোরো না।’ ব্যস, এইটুকুই। ফোন রেখে দিই। সন্ধেয় ফোন ক’রে জানতে চায়: ‘চা খেয়েছ?’ উত্তরে মিথ্যে কথা বলি— ‘হ্যাঁ, খেয়েছি!’ আসলে তখন আমি ... ...
(১)মানুষ।ডাস্টবিনে অজস্র সময় কেটেছে আমার,ময়লার স্তূপের ভিতর হন্য হয়ে খুঁজেছি মানুষ।প্রহর কেটে গেছে বানের জলের মতো নিয়মে।তারপর জানলাম বহুকাল পরে,সেখানে মানুষ থাকে না।মাঝে মাঝে সেখানে ভ্রুন পাওয়া যায়,বেওয়ারিশ প্রসবের রক্ত কাপড়।অথবা নরম অস্থিমজ্জার মাংসপিন্ড।আমি সেখানে মানুষ পাবো কিভাবে?অথচ আমি সেখানে মানুষ খুঁজেছি,পচা বর্জ্যতে মানুষ থাকে না।(২) কবে আসছো?একদিন যদি দেখা হচ্ছে আমাদের,হোকনা অল্প আয়ুস্কাল।আমার চোখে যদি ভুল করে চোখের পাতা ফেলিস,মুহূর্তে খরায় শুকিয়ে যাবে তোর বুকের ভিতর।পুড়ে ছাই হয়ে যাবে ছুয়ে দেখা পুর্ব পুরুষের হাত,অথবা লালা সব আর বুকের উপর অগুণতি চুম্বন।আমি তোমার ঠোঁটে, ঠোঁট ছোয়ালেই,মুহূর্তেই মাটি ফুড়ে বেরিয়ে আসবে জল,তোর বুকের ভিতর আদ্র হয়ে আসবে অসম্ভব,চোখের পলকেই শীতল হবে,বুকের যাবতীয় ... ...
মঙ্গল পাণ্ডের শাহাদাতের সাংকেতিক তাৎপর্য আছে বলে গদরের সেনানী আর ফিরিঙ্গী দমনকারী সবাই মানে। তাঁর নামের অপভ্ৰংশ - পান্ডি বলতে সাহেবরা সাধারণভাবে বিদ্রোহী সেপাই বোঝাচ্ছে। তাই মঙ্গল পাণ্ডে এক নন। লাখো মঙ্গল আছে। ইতিহাসকার জন উইলিয়াম কে হুগলী নদীর পাড়ে কোম্পানি ফৌজের প্রেসিডেন্সি ডিভিশনের কেন্দ্র এক স্নিগ্ধ, আনন্দময়, বসবাস উপযোগী সেনা ছাউনি হিসেবে ব্যারাকপুরের বর্ণনা করলেন। কলকাতা শহরের ধুলো আর চিৎকার চেঁচামেচির ষোল মাইল দূরে ওখানে দুদণ্ড শান্তিতে কাটাতে অসামরিক সাহেব–মেমও আসে ফুর্তির লোভে। বহরমপুরে অস্ত্রাগার কয়েক ঘন্টার জন্য দখল করে রাখার অপরাধে গোটা ঊনিশ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেওয়ার দুদিনের মাথায় ব্যারাকপুরের সাহেবি গ্যারিসন টাউন বদলে গেলো।সেদিন সকাল থেকে ... ...
কবিতা সিরিজ: কর্কশ রাতের নোটবই অয়ন মুখোপাধ্যায় ১. দু’কানে বালিশআজকের রাতটা যেন কোনো মানুষের নয়,বরং একটা ভাঙা মাইকের গলায় আটকে থাকা জ্বর।চোখ বুজলেই কানের ভিতর উঠে আসে রামনবমীর কর্কশ স্লোগান,যেন অন্ধকার নিজেই আজ লাঠিচার্জের ভাষা শিখেছে।আমি দু’কানের ভেতর বালিশ চেপে ধরি—তবু শব্দ ঢুকে পড়ে হাড়ের ফাঁক দিয়ে।রামনবমীর মিছিলের ডিজের আওয়াজ,কিংবা ড্রামের চিৎকার,আর মিছিলের নিঃশ্বাসগুলো—মিলেমিশে এক অদ্ভুত পশুর মতোআমার বিছানার চারদিকে ঘুরে বেড়ায়।আমি ভাবি,মানুষ কি কেবল তার ঘুমকে হারিয়ে ফেললেইপ্রতিক্রিয়াশীল হয়ে ওঠে? ২. আত্মপক্ষসারারাত আমি নিজেই নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছি।বলেছি— তুমি কি ভয় পাচ্ছ?তোমার মন কি তবে পিছিয়ে পড়া মন?তুমি কি এই সব শোরগোলের সঙ্গে তাল মেলাতে না পেরে,নিজেরই আদালতে নিজেকেই অভিযুক্ত করেছ?তার উত্তরে ... ...
যে চিহ্নের উপরে ইতিহাস দাঁড়িয়ে থাকে অয়ন মুখোপাধ্যায় ১আজকে জানলাম, আমাদের জানালার সামনে যে নিমগাছটা আছে,সেটা আসলে আমার মায়ের পুরোনো চিরুনি।ঝড় উঠলেই সে চুল আঁচড়ায়, আর ধুলোর ভেতরপড়ে থাকে বিকেলের মিহি গন্ধ। ২পুকুরের জল তখন আর কোনো কাঁচ নয়, এক বৃদ্ধ অন্ধকার—তার ভিতরে বসে আছে যেখানে মাছেরা নীরবে সেলাই করে যাচ্ছে।আমি বসে আছি, অথচ আমার ছায়া রয়েছে অনেক দূরে,আম গাছের নিচে ... ...