
চিয়াং মাই-এর স্ট্রিট ফুডের শিকড় লান্না সংস্কৃতিতে। তবে কিনা প্রাচীনকালে বাণিজ্য পথের কারণে এখানে চীনা মুসলিম, বার্মিজ ও লাওসীয় খাবারের প্রভাব চলে আসে এবং আজকের দিনের আপনি চিয়াং মাইয়ের খাবারে, তা সে রেষ্টুরান্টের জমকালো খাবারই হোক বা রাস্তার ধারের খাবার, ওই সব দেশের খাবারের মিশ্রণ দেখা যায়। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, ট্রাডিশন্যাল লান্না রান্নার ভিত্তি কি? ভিত্তি হল গিয়ে - তাজা হার্ব, লেমনগ্রাস, গালাঙ্গাল, লেমন পাতা, লাল ও সবুজ লঙ্কা, ফারমেন্টেড মাছ বা চিংড়ির ব্যবহার। লান্না ক্যুজিন হল গিয়ে ভাত নির্ভর খাবার - ধীরে রান্না করা ঝোল, শুয়োরের মাংস বা বুনো শাকসবজি — এগুলো স্থানীয় বৈশিষ্ট্য, যা আজও আপনি পাবেন চিয়াং মাইয়ের স্ট্রীট ফুডে। ... ...




স্কুলছুটদের নিয়ে ধারাবাহিক আলোচনার তৃতীয় তথা অন্তিম পর্ব।আজ কার্তিকের কথা। ... ...

মুরাঙের আগে থেকেই বরফে মোড়া পাহাড়চুড়ারা সঙ্গ নিয়েছে। কখনো ডানে কখনো বাঁয়ে কখনো সামনে হাতছানি দিয়ে চলেছে। দুইপাশ এখনো সবুজে সবুজ। কিছু পর্ণমোচি বৃক্ষের উপরের দিকের পাতায় রঙ ধরেছে। কোথাও কোথাও পাহাড়ের ঢাল বরাবর ধাপ কেটে জুমচাষ করা। কিছু ফসল পেকে হলুদ রঙ ধরে গোটা ঢালখানা নকশাদার আসন বানিয়ে রেখেছে। নাকো (১২০১৪ ফিট) কল্পার (৯৭১১ ফিট) থেকে প্রায় ৩০০০ ফুট উঁচু। ... ...

বিষয়-কামনা ছাড়া গড়ে ওঠে আমাদের অস্তিত্বসংকট, কিন্তু বিষয়-কামনা ঠিক কখন বিষ হয়ে ওঠে - বিষাক্ত করে তোলে আমাদের ভাবনা-চিন্তা-জীবনযাত্রা... ... ...

ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে আদালত মনের আনন্দে নিজের ইচ্ছেমতো উদ্ভাবন করতে পারে না। আদালত ‘সৌন্দর্য বা নৈতিকতার স্বকপোলকল্পিত আদর্শের সন্ধানে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো এক নাইট’-এর ভূমিকাও নিতে পারে না। বরং সর্বদা আদালতের প্রত্যাশা থাকে যে তারা ‘পবিত্র নীতিমালা থেকে প্রেরণা নেবে।’ [দেখুন বেঞ্জামিন কার্ডোজো, The Nature of Judicial Process]। ... ...



অত্যাচারী রাজার বিরুদ্ধে বিদ্রোহ বড় সহজ কাজ নয় - বহু রক্তপাত ও দীর্ঘমেয়াদি অশ্রুমোচনের জন্য প্রস্তুত থাকতে হয়। তার থেকে নিখুঁত যৌথ পরিকল্পনা করতে পারলে সাপও মরে, লাঠিও ভাঙে না। ... ...

নির্বাচনের হাওয়া নিয়ে লিখে শেষ করি। বাতাসে লীগ আর জামাত এক হয়ে মাঠে নামবে এমন একটা খবর ছড়ানো হয়েছে। আমি শুনে হাসলাম। এই মুহূর্তে এই দেশে যারাই লীগের নাম নিচ্ছে তারা হচ্ছে কট্টর আওয়ামীলীগ পন্থি। এরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু প্রশ্নে আপোষ করতে রাজি না দেখেই চরম বৈরি সময়েও লীগের নাম নিয়ে যাচ্ছে। এদেরকে কীভাবে জামাতের সাথে এক করবেন? শেখ হাসিনা ঘোষণা দিলেও তো এরা জামাতের সাথে যাবে না! তবে ভিন্ন একটা খেলাও শুরু হয়েছে। পলাতক লীগের কর্মীদের সাথে যোগাযোগ করছে দুই পক্ষ থেকেই। নানা আজাইরা মামলা খেয়ে বসে আছে এমন কর্মীদের লোভ দেখানো হচ্ছে তোমরা এলাকায় আস, নির্বাচন কর আমাদের, মোটর সাইকেল দেওয়া হবে, খরচ দেওয়া হবে। প্রশাসন কোন ঝামেলা করবে না। তোমরা আস। আমার ধারণা এই টোপ অনেকেই খাবে। দলে দলে ফিরে আসার সম্ভাবনা আছে। এতে দুই পক্ষেরই লাভ। এরা দিনের পর দিন বাহিরে থাকতে থাকতে ক্লান্ত। একবার এলাকায় তাদের অবস্থান স্বাভাবিক করে নিতে পারলে এরপরে আর বিপদ হবে না। ... ...

এই ২০২৫ সালের দশ-দশটা বছর কক্ষপথে ঘুরে ২ বিলিয়ন জ্যোতিষ্কের ৩ ট্রিলিয়ন অবজার্ভেশন নেওয়ার পর, শেষমেশ সে অবসর নিয়েছে। ২০১৩ সালে গেইয়া উৎক্ষেপণের সময় লক্ষ ছিল, "টু ম্যাপ আ বিলিয়ন স্টার" - সেই লক্ষ্য যে পূরণ হয়েছে তাই না, এর মাঝে গেইয়ার ম্যাপে ধরা পড়েছে ব্রাউন ডোয়ার্ফ, এক্সোপ্ল্যানেট, কোয়াসার, মিল্কি ওয়ের স্যাটেলাইট গ্যালাক্সির ছোট্ট ছোট্ট তারার শহর (স্টেলার সিটি)। এমন কী কোন সুদূর অতীতের কোন কলিশনের ফলে আমাদের মিল্কি ওয়ের আকৃতি কেমন হয়েছে সেইসবের-ও আভাষ পাওয়া গেছে কিছু কিছু। আরও কত যে পাওয়া যাবে অনাগত ভবিষ্যতে, এক্ষুণি বলা ভারি শক্ত। পুরো সার্ভের বিপুল পরিমাণ ডেটা পাবলিক ডোমেইনে আসতে আসতে হয়তো আরও বছর কয়েক লেগেই যাবে। কিন্তু এই অ্যাস্ট্রোনমির গল্পে রাশিবিজ্ঞানের ভূমিকা কী? সেইটেই আমাদের আসল আগ্রহ। ... ...

স্বপ্ন কখনো মরেনা। নতুন লড়াইয়ের কথা। ... ...



গতকাল আসার সময় ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ায় পথের শোভা দেখা যায় নি। আজ দিনের আলোয় দেখি অনেক আপেলগাছের পাতাতেই রঙ ধরেছে। দুপাশে হলুদ কমলা হয়ে লালচে রঙের আপেলগাছ। সাথে চিরহরিৎ পাইন ফার দেবদারু। সবুজে হলুদে কমলায় অপরূপ নকশাকাটা রাস্তার দুপাশ আর অনেক নীচে শতদ্রুর আবছা কলকল। কিন্নর কৈলাশ রেঞ্জ গম্ভীরভাবে নজর রাখছে পুরো এলাকায়। কালো সাদা মেঘেরা এসে ভীড় জমিয়েছে কৈলাশ জোরকান্দেনের মাথায় মাথায়। ... ...


বাউল আবুল সরকার গ্রেপ্তার ইস্যুতে দু-একটি বিবৃতি দিয়েই ইউনূস সরকার হাত ধুয়ে ফেলেছে, 'তৌহিদী জনতার' বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার মতো শক্তি ও সদিচ্ছা কোনটাই তাদের নাই। কারণ 'তৌহিদী জনতার' সুতো বাঁধা অনেক দূরে। ... ...
