
গতকাল মহাবিদ্যালয়ে নতুন টিচার্স কাউন্সিলের প্রথম মিটিং ছিল। পুরোনো সম্পাদকই পুনঃনির্বাচিত হয়েছেন। ... ...

মহাবিদ্যালয়ের এই চুঙ্কুমনা হনুধ্যক্ষ নিয়ে দু কলম লিখলে আগামী পাঁচ পুরুষের আর গয়ায় যেতে হয় না। ... ...

হনুধ্যক্ষ ও হনুধ্যাপকেরা শ্যাম্পু করে ল্যাজ ফুলিয়েছেন। ফুরফুরে বাতাসে উড়ছে ল্যাজের শেষপ্রান্তের ক-গাছি সারবস্তু। ... ...

খক্ষকের সঙ্গে কীসে কীসে মিল হয়? রক্ষক শিক্ষক ভক্ষক তক্ষক ... ...

এই মুহূর্তে দুনিয়াজুড়ে মানুষের একটিই আলোচ্য বিষয় পরিবেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমাদের শহরগুলো ক্রমশই বসবাসের অযোগ্য হয়ে উঠছে, বাড়ছে সুতীব্র জল সংকট। এই প্রসঙ্গে এক অন্যরকম ভাবনার কথা বলা হয়েছে যা ভেবে দেখার সময় এসেছে। ... ...


কয়েকদিন ধরে বেশ কয়েকটা কুৎসিত ঘটনা ঘটে গেল। এইটা আকাশ থেকে হুট করে আসে নাই। একটু পিছন ফিরে দেখেন, এই কয় মাসে কী পরিমাণ নারীদেরকে হেনস্তা করা হয়েছে। আমি নিজেই লেখছি কতবার যে সারা দেশে নারীর জন্য রেড এলার্ট জারি হয়েছে। পোশাক নিয়ে কথা বলছে, কেউ কেন সিগারেট খাচ্ছে বলে অপমান করছে, কেউ হেনস্তা হচ্ছে বোরকা পরে নাই কেন দেখে, কেউ জীবন নিয়ে পালিয়ে বাঁচছে কারণ ওই সময়ে তিনি কেন সেখান গেছেন! সমতা বজায় রেখে, কোন বৈষম্য না রেখে সকল ধর্মের, সকল বয়সই নারীকেই হেনস্তা করে যাচ্ছে একটা বিশাল সংখ্যার মানুষ। এগুলা যখন হচ্ছিল, এগুলা যখন বাড়ছিল তখন প্রশাসন, সরকার মহাশয় চুপচাপ দেখেছে, কোথাও কোন পদক্ষেপ নেয়নি। উল্টা শাহবাগে যাকে আটক করে রাখা হয়েছিল সেখান থেকে তৌহিদি জনতা তাকে ছাড়িয়ে এনেছে, ফুলের মালা গলায় দিয়ে বীরোচিত সংবর্ধনা দিয়েছে, বুকে তুলে দিয়েছে কোরান শরীফ! ধর্ষক ছাড়া পায়, ফুলের মালা গলায় দিয়ে ইভ টিজার মুক্তি পায় যে সমাজে সে সমাজে ধর্ষণ বেড়ে গেলে যে আশ্চর্য হবে তাকে দেখে আশ্চর্য হওয়া জায়েজ আছে না? কঠিন আইন করেই লাভ কী যদি আপনি বদমায়েশ গুলোকে ফুলের মালা দিয়ে বরণ করার ব্যবস্থা করে দেন! ... ...




আরজিকরের ক্ষেত্রে আমরা মোটামুটি জানি, এই "শোনা যাচ্ছে"র উৎসগুলো কী। আগস্টের ৯ তারিখ ঘটে ঘটনাটা। পুলিশ এবং প্রশাসন ব্যাপারটা কোনোমতে শেষ করে, চাপাচুপি দিয়ে দিতে পারলে বাঁচত। আদালতে সেই নিয়ে, ধমকানিও খেয়েছে তারা। সন্দেহের একটা উৎস সেটা। কিন্তু স্রেফ সন্দেহ থেকেই তো "শোনা যাচ্ছে"র উৎপত্তি হয়না। তার জন্য সুনির্দিষ্ট করে কাউকে কিছু বলতে হয়। বা কিছু মালমশলা তৈরি করতে হয়। এক্ষেত্রে গোটা চারেক এরকম উৎস তো পাওয়া যায়ই। ১। উৎস এক। চিকিৎসক। ঘটনাটা ঘটে ৯ তারিখ। ময়নাতদন্ত হয়ে যাবার পর, তার রিপোর্ট দেখে ডাক্তার সুবর্ণ গোস্বামী আগস্টের ১২ তারিখ আনন্দবাজার অনলাইনে বলেনঃ "পোস্টমর্টেম রিপোর্টে যা লিখেছে, তাতে একটা হিউজ পরিমান, প্রায় দেড়শো গ্রামের বেশি লিকুইড স্যাম্পল তারা পেয়েছে, সেটা হয়তো কিছুটা রক্তমাখা সিমেন হতে পারে, কিন্তু এতটা ভারি স্যাম্পল, আমাদের যা মনে হয়, এটা একজনের বীর্য হতে পারেনা।" এর ভিডিও অনলাইনে ছিল এবং আছে। সংবাদের শিরোনাম ছিল "‘এক জনের পক্ষে সম্ভব নয়’, দাবি সরকারি হাসপাতালের চিকিৎসকের"। ... ...

ভারতে মুঘল আমল থেকেই জায়গীরদাররা প্রজাদের থেকে খাজনা তুলে শাসকদের জমা দিত। মীরজাফর মারা যাবার পর ক্লাইভ চালু করেন দ্বৈত শাসন। যেখানে কোম্পানির ছিল দায়িত্ত্বহীন ক্ষমতা আর নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ত্ব। নবাবের দেওয়া দেওয়ানি সনদের শর্ত মোতাবেক নাজিম-উদ-দৌলা তাঁর বাবা মীর জাফরের মত ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। কোম্পানি সমস্ত টাকাপয়সা, খাজনা নিয়ন্ত্ৰণ করবে অথচ খাজনা যারা দেয় তাদের নিরাপত্তা দেবার জন্য বাধ্য থাকবে না। দ্বৈত শাসনের পরিণতি হিসেবে দেখা দিয়েছিল ভয়াবহ ছিয়াত্তরের মন্বন্তর। যার ফলে অচিরেই ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা চিরতরে বাতিল বলে ঘোষণা করেন। ... ...

ইন্দ্র স্লিপটা রেখে দেয়। বলে, “একটা কথা বলুন তো।” হঠাৎই অরুণাভর চোখমুখ উজ্বল হয়ে ওঠে, “বল… বল…” “ইয়োর অ্যাকশনস আর স্ট্রেঞ্জ। ইউ অ্যাকটেড লাইক আ ড্রাংক হোয়েন ইউ ওয়্যার নট সো। ইউ ডিড সামথিং ভেরি চাইন্ডিশ দ্যাট পিকনিক ডে। কী চান বলুন তো আপনি?” অরুণাভ বলে, “আমি কী চাই?” ইন্দ্র মাথা নেড়ে হ্যাঁ জানায়। রোগী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, “আগাথা ক্রিস্টি বলেছিলেন, ‘জীবন যা যা ভাল জিনিস দিতে পারে তার মধ্যে একটা হল সুন্দর ছোটবেলা।’ আমি ছোটবেলাটা এক বার ফিরে পেতে চাই। আসি।” দরজার কাছে গিয়ে ফিরে তাকায় সে। “অনেক দিন আমাদের বাড়ি যাওনি ডাক্তার। এস একদিন।” ... ...



২০১৬ সালে ৫ বছরের বাচ্চা একটা মেয়েকে ধর্ষণ করে এক নরপশু। যখন শিশুটিকে পাওয়া যায় তখন তার অবস্থা ছিল আশঙ্কাজনক, গায়ে ছিল সিগারেটের ছ্যাকার চিহ্ন, প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত। ধর্ষক ধরা পড়ে, শাস্তি হয় যাবজ্জীবন জেলের। সেই ধর্ষক জামিনে মুক্তি পেয়ে ধর্ষিতার বাবার সামনে দিয়েই গাড়ি করে বাড়ি ফিরেছে। একই গ্রামে বাড়ি, তাই চোখের সামনেই দেখা যাচ্ছি এমন কুৎসিত প্রাণীটাকে, আসেপাশেই থাকছে এখন। শিশুটি শারীরিক ভাবে এখনও সুস্থ না, সারাদিন বাড়িতেই থাকে, ঘর থেকে বের হয় না। ধর্ষিতা সেই শিশুর বাবা অবাক হয়ে প্রশ্ন করছে 'বিচার তো পাইছিলাম, তাইলে এমন হইল ক্যানে? জনক জানে না এই প্রশ্ন করা বারণ! ... ...



তবে অতসীর স্বভাবও বেশ খোলামেলা, আন্তরিক। তাই ওরা দুজন অচেনা হলেও ও খুব সাবলীলভাবে ওদের সাথে মিশছে, যেন অনেকদিনের চেনা। পুজোর সময় স্বল্পভ্রমণে এসে ওর সাথে ফুরফুরে মেজাজে হাসি মস্করা করতে সুমনের ভালোই লাগছে। অতসী কিছু মনে করছে না, মজা পাচ্ছে দেখে বেশ লাগছে ওর সাহচর্য। উৎপল অতসীর কলেজের বন্ধু। তাই হয়তো পূর্বপরিচিতির সুবাদে উৎপল একটু বেশি ঘেঁষাঘেষি করছে ওর সাথে। তাতে কী হয়েছে। সুমন, অর্জুন ওদের সাথে পড়ে না। এই যে কাল চলে যাবে ওরা, তারপর ছুটির শেষে উৎপলের সাথে অতসীর কলেজে দেখা হলেও ওদের দুজনের সাথে আবার কবে অতসীর দেখা হবে কে জানে। হয়তো আর কখনো দেখা নাও হতে পারে। সুতরাং এই মুহূর্তগুলো উপভোগ করতে পারাই তো যথেষ্ট আনন্দময় অভিজ্ঞতা ... ...
