
জাদুকরদের টুপির তলা থেকে খরগোশ বের করে আনতে দেখা যায় প্রায়শই। কিন্তু আস্ত একটা বাঁদরকে টুপির তলায় লুকিয়ে রাখা? এবং তারপর প্রকাশ্য দিবালোকে সবার চোখ এড়িয়ে তাকে নিয়ে প্লেনে ওঠা? আমেরিকার মত নিরাপত্তার বজ্র আঁটুনির দেশে এমনটাই ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জনৈক ব্যক্তি। নাটকের সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন পেরু থেকে একটি বিমানে ফ্লোরিডা এসে পৌঁছান ঐ ব্যক্তি, সাথে ছোট্ট একরত্তি বাঁদরটাও ছিল। কিন্তু কিভাবে সবার চোখ এড়িয়ে তিনি সমস্ত চেকিং এর বাধা টপকালেন, সে এক রহস্য। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ঐ এয়ারপোর্ট থেকেই নিউ ইয়র্কগামী একটি বিমান ধরেন তিনি। এবং ক্লাইম্যাক্স শুরু হয়। ... ...

আপনার কি অবাক হওয়ার ক্ষমতা কমে গেছে? হযবরল'র মামাদের মত কি আপনিও দিনদিন হোঁতকা থেকে হোঁতকাতর হয়ে পড়ছেন? এইবেলা চিকিৎসা করিয়ে নিন। নয়ত আর্থিক ক্ষতিস্বীকার করতে হতে পারে। বিশ্বাস হচ্ছেনা বুঝি? বেশ, কেভিন টেলরকে জিজ্ঞেস করুন। সদ্য আয়োজিত এক টেক্সট মেসেজ কন্টেস্টে কেভিনবাবু ১০০০ ডলার হাতছাড়া করেছেন, শুধু একটি ""! '' চিহ্নের জন্যে। নর্থ ডাকোটা স্টেট ফেয়ারে ঐ প্রতিযোগিতায় কেভিন টেলর আর বেথ ব্রেভিকের মধ্যে টাইব্রেকার চলছিল। শেষে দুই যুযুধানকে থামানোর জন্য সাডেন ডেথ চালু হয়। আর সেখানেই কেভিন ঐ মোক্ষম ভুলটি করেন, নিজের বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন না দিয়ে। ফলে তাঁকে মাত্র ২০০ ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ... ...

ট্যাক্স নিয়ে ট্যাকটিসের কোনো শেষ নেই। উচ্চ, মধ্য, নিম্ন সর্ব ধরনের বিত্তবান মানুষের কাছেই ট্যাক্স মানে আতঙ্ক, ট্যাক্স মানেই তর্ক, ট্যাক্স মানেই সরকারি নীতির সমালোচনা, সরকার জনগনের ট্যাক্সের পয়সায় কোন অকাজ, কুকাজ করে বেড়াছে তার ফিরিস্তি। তো এত তর্কে না গিয়ে সবাই মিলে ট্যাক্স দেয়া বন্ধ করে দিলেই তো হয়। আমার দেওয়া এই সলিউশান টা খুব অদ্ভুত লাগছে কি শুনতে? তবে সোজা চলে যান লস অ্যাঞ্জেলেসের প্লেন ফিল্ডের ব্রাউন দের বাড়ি তে। ... ...

এতদিন ন্যাপি কেনা, ন্যাপি বদলানো, ন্যাপি পরিষ্কার এই সব নিয়ে চিন্তায় থাকতে হতো নতুন হওয়া বাবা মা দের। কিন্তু এতদিনে হয়তো সমব্যাথি খুঁজে পেলেন তারা। কেনিয়ার লিমুরু শহরে নতুন আইন জারি হয়েছে যে শহরের সমস্ত বাসিন্দা, যাদের পোষা গাধা আছে, তাদের কে গাধা দের জন্য ন্যাপি কিনতে হবে এবং রাস্তায় বার করার আগে তাদের ন্যাপি পরিয়ে বার করতে হবে। ... ...

Vanuatu নামে ছোট্ট একটা দেশ বা দ্বীপ পুঞ্জের এক অখ্যাত ব্যাঙ্ক। দেশ জোড়া এদের অনেক শাখা প্রশাখা, প্রচুর কাস্টমার, অনেক অ্যাকাউন্ট, চেক বুক এসব তো আছেই; তা ছারা এদের সুদের হার ১৫%। মর্টগেজ লোন, easy credit system সব কিছুর ই ব্যবস্থা আছে। তাহলে হঠাৎ করে আজ এই ব্যাঙ্ক টা খবরে উঠে এলো কেন? সেটা বুঝতে হলে ব্যাঙ্কের আমানত কারী দের সাথে একটু লাইনে দাড়াতে হবে। ... ...

চীনের বিশাল পাঁচিল যতই বিখ্যাত হোক না কেন, এই মুহুর্তে যে ছোট্ট পাঁচিল দুই প্রতিবেশী দেশের মাথার ব্যথা হয়ে দাঁড়িয়েছে তা হলো মেক্সিকান পাঁচিল। ২০০০ সালের মাঝা মাঝি নাগাদ USA সরকার মেক্সিকান আমেরিকান সীমানা বরাবর নতুন পাঁচিল বানায় বেআইনি অনুপ্রবেশ আটকানোর জন্য। প্রায় ১৫ মাইল লম্বা এই পাঁচিল বানানো হয় মেটাল টিউব মাটি তে বসিয়ে, যার মধ্যে ঢালা হয় কনক্রীট। মাইল প্রতি খরচ পড়ে প্রায় পাঁচ মিলিয়ান ডলার। ... ...
