এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • স্থানীয় সংবাদ

    Mrishabh লেখকের গ্রাহক হোন
    ২১ জুন ২০২৬ | ১৪ বার পঠিত
  • জামাই ষষ্ঠীর এই শুভ লগনে সিনেমার দিক থেকে বাঙালির প্রশংসায় পঞ্চব্যঞ্জন হওয়ার একটা ঐতিহাসিক যুক্তি আছে কারণ ভারতীয় বিভিন্ন ভাষায় প্রথম সবাক সিনেমার ফিরিস্তি দেখলে পাওয়া যাবে হিন্দিতে আলম আরা, গুজরাতিতে নৃসিংহ মেহতা, তেলুগুতে ভক্ত প্রহ্লাদ, তামিলে কালিদাস এইভাবে সবাই প্রথম সিনেমার গল্প বাছায় মোটামুটি একটা প্রবণতা দেখিয়েছে কিন্তু সেখানে কোথাও আমিই স্কচ আমিই বিরিয়ানি সুলভ খ্যাঁটনাদিখ্যেতা নেই, নেই খিল্লিমত্ততা তাই এ জিনিস সহিসংস্কৃতি নয়, ফলত বাংলার প্রথম সবাক সিনেমা মদন থিয়েটার নিবেদিত — জামাই ষষ্ঠী — এর মতো শুরুতেই জাত চেনানো সিনেমা আর হতেই পারে না এবং সেই সিনেমা প্রসঙ্গেই ধরুন যেহেতু এখন তো পালাবদলেরও রেশ আছে আর সিনেমাতে সে রেশও বেশ আন্দাজ করার প্রচলন ছিল কারণ ঐ সেই পালাবদলের সময় সিনেমা হয়েছিল রঞ্জিত মল্লিকের শত্রু আর তার পরেরটায় হয়েছিল জিতের শত্রু — দুটোতেই পুলিশ অর্থাৎ সুশাসকের প্রতিভূরা কাঁপিয়ে দিয়েছিল কুশাসনরূপী শত্রুকে কিন্তু সেহেতু এই পালাবদলে পেলাম ফুলপিসি যা দুর্নীতিবাজ জমিদারের রহস্যময় খেল খতমের কারণ অনুসন্ধান করে আমাদের জানান দেবে অর্থাৎ এবার কিন্তু গল্প একেবারে আলাদা আর তাই অনেকেরই অনুপ্রেরণা বদলে অনুপ্রাস হয়ে ফস করে ফ্যাসি ফাঁসে ফেঁসে গিয়ে ফোঁসফোঁস না ফিসফিস সেই ফ্যাসাদে পড়েছে বলে আপাতত সব আলোচনায় গত কালো কেলেঙ্কারির কাঁটাছেড়া থেকে বেরোনো নামুমকিন তো বটেই মুশকিলও এবং সঙ্গে প্রাসঙ্গিকভাবেই চলছে পালাবদলে উঠে আসা নায়কনায়িকা, প্রতিনায়কনায়িকা, খলনায়কনায়িকাদের দায়িত্বদাপট, বাচিকশিল্প, অসমীকরণ নির্মাণ, সম্প্রচারযোগ্য তুলোধোনা অথচ সঙ্গে যেগুলো চলার কথা বা দরকার ছিল না সেই সম্প্রচারঅযোগ্য হকারকে বেকার বানানো ও বেকারকে সকার বানানো যা বুড়ো আঙুল দেখানোর সুযোগ খুঁজছে ন্যাশনাল স্ট্যাটিসটিকাল অফিস দ্বারা প্রকাশিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, অ্যানুয়াল সার্ভে অফ আনইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজের রিপোর্ট, লব্ধপ্রতিষ্ঠ আইন ইত্যাদিকে তাই আপাতত আদালত দিয়েছে রক্ষাকবচ কিন্তু অনেক জায়গা থেকে বলা হচ্ছে এসব হচ্ছে অতীব সুচারু পন্থায় যার নাম রাখা হয়েছে ডিকন্সট্রাকশন অথবা কিংকর্তব্যবিমূঢ় অতএব দিকে দিকে ডিজিটাল কলোনিতে স্লোগান হয়ে উঠতে চাইছে এআইয়ের কালো হাত ডিকন্সট্রাক্ট, ডিকন্সট্রাক্ট — আর সেই সূত্রে গণনজরদারির উপর সংবাদ পেশ করে পুলিৎজার পুরস্কার পেলেন অনিরুদ্ধ ঘোষাল কিন্তু এতসব নেতিবাচকতা অস্বীকার করে আশায় বুক বেঁধে উন্মুখ হয়ে রয়েছেন মূলত ছাত্রছাত্রী, বেকার চাকরিপ্রার্থীরা, তাদের আশা নতুন বাজেট বাঁচাবে, আশা পাঁচ বছর বয়সছাড় দ্বিতীয় সুযোগ এনে দেবে, আশা সেই কবে হয়ে যাওয়া ফুড এস আইয়ের পরীক্ষাটার হিল্লে হবে, আশা ওবিসি জট কেটে যাবে, ডাব্লুবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট, কোঅপারেটিভ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকল ইন্সপেক্টর, পঞ্চায়েতকর্মী, স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, কলেজ সার্ভিস, পৌরসভা, স্বাস্থ্য এরকম বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ চাকরি এবার হবেই হবে, এমনটাই আশা করে আছে সবাই কারণ মীর জুমলাই কোহিনূর দিয়েছিলেন শাহজাহানকে আর খেলার পুরষ্কারমূল্যও মারাত্মক বৃদ্ধি পেয়েছে, শোনা যাচ্ছে অলিম্পিকে সোনা পেলে আট কোটি, এশিয়াডে সোনা পেলে পাঁচ কোটি ইত্যাদি পাওয়া যাবে ফলে অনেকেই এইবার প্রার্থনা করছেন মেয়েদের টেবিল টেনিসে এশিয়াডে সুযোগ পাওয়া সুতীর্থা মুখোপাধ্যায় ও সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সিন্ড্রেলা দাস যেন সোনা জেতে এবং এসবের মধ্যে হুইটলি পুরষ্কার বা গ্রিন অস্কার জিতলেন দার্জিলিং-এর ড. বরখা সুব্বা যিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন হিমালয়ান স্যালাম্যান্ডার যারা কিনা প্রকৃত জীবন্ত জীবাশ্ম তাদের সংরক্ষণের জন্য কারণ এরা বহু প্রাচীন কালের ফিলোপ্যাট্রিক প্রাণী অর্থাৎ এদের যে দেশেতে জন্ম সেদেশেতেই মরি স্বভাব আর সেজন্য এদের বাসস্থান নেই হয়ে গেলে এরাই নেই হয়ে যাবে যা হতে দেওয়া যায় না অতএব অন্যদিকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের গীতা কর্মকার জিতলেন জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরষ্কার তাঁর শত প্রতিবন্ধকতা জয় করে দীর্ঘ সেবার স্বীকৃতি হিসেবে
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন