এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ২৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ৩০ মে ২০২৬ | ১৪১ বার পঠিত
  • ( ২৪ )  

    অনিন্দ্যবাবু বললেন,  ' হ্যাঁ   এস...  ' 
    গৌরীবাবু ঘরে ঢুকলেন।  শিশিরবিন্দুবাবুর দিকে তাকিয়ে হাতজোড় করে বললেন,  ' নমস্কার স্যার 
    ...  আমাকে চিনতে পারছেন ?  '
    শিশিরবাবু বললেন, ' কেন চিনতে পারব না, এখানেই তো দেখা হয়েছে অন্তত দুবার।  কেমন আছেন ?  '
    ----- ' ভালই আছি স্যার আপনাদের আশীর্বাদে।  আপনারা আছেন বলেই আমরা আছি...  '
    গৌরীশঙ্করবাবু দাঁড়িয়ে কথা বলছিলেন।  শিশিরবিন্দুবাবু বললেন, ' বসুন না  বসুন না...  '
    ----- ' হ্যাঁ এই ইয়ে....  ',  বলে গৌরীবাবু একটা চেয়ারে বসে পড়লেন।  
    ----- ' আসলে...  আপনারা কথাবার্তা বলছেন তাই...  ' গৌরীবাবু একটু ইতস্তত করতে থাকেন।  
    ----- ' তাতে কী হয়েছে ?  কোন গোপন আলোচনা তো হচ্ছে না।  আপনিও বলতে পারেন আপনার মতামত...  ' 
    ----- ' আমাদের আবার স্যার মতামত ?  যখন যেমন তখন তেমন...  ' 
    ----- ' তবু...  সুবিধে অসুবিধের তো একটা ব্যাপার আছে...  এই যে হঠাৎ  একটা এতবড় পরিবর্তন হল...  সুবিধে কিছু হবে বলে মনে হচ্ছে ?  '
    ----- ' তা একটু সুবিধে হবে মনে হচ্ছে।  টি এম সি বড্ড টাকা চাইত যে কোন কাজ করাতে গেলে।  টাকা ছাড়া কথা নেই।  এখন ওই ব্যাপারটায় যদি একটু ছাড় পাওয়া যায় এই আর কী ...  '
    শিশিরবাবু অনিন্দ্য বসুর দিকে চশমার ফাঁক দিয়ে 
    তাকিয়ে বললেন, ' কী বুঝছেন ?  '
    অনিন্দ্যবাবু বললেন, ' বেসিক নুইস্যান্স...  ' 
    শিশিরবাবু হঠাৎ বললেন, ' শুভেন্দুবাবুর পি এ রা ঠিক ইলেকশানের পরে পরে  মার্ডার হয়ে যায়   কেন ?  এই নিয়ে চারজন হল ...  ' 
    ----- ' সবচেয়ে বড় কথা হল আগের কোনটার প্রসিডিং এগোয়নি।  এবারেরটাও কোথায় কালমিনেট করে কৌতূহল  রইল...  '  
    ----- ' দেখা যাক।  ফর মি ইটস রিয়েলি এ ম্যাটার অফ ডিপ কনসার্ন ...  ' শিশিরবাবু চশমা খুলে  কাঁচদুটো মুছতে লাগলেন।   
    ----- ' হমম্...   অ্যানাদার ম্যাটার অফ ট্রম্যাটিক  কনসার্ন ইজ এপস্টিন ফাইল ...  ' 
    শিশিরবাবু একটা ছোট শ্বাস ছেড়ে বললেন, ' ওহ্  ইয়েস ...  ম্যাকাবর্ ...  ডায়াবলিক টু সে দা লিস্ট ...  '  
    ----- '  আচ্ছা অ্যড্রিনোক্রোম হর্মোন ন্যারেটিভটা কী বেসিক্যালি প্যালপ্যাবল মনে হচ্ছে দাদা?  '
    ----- ' নাথিং ইজ অ্যাপিয়ারস ইমপসিবল অন দিস প্ল্যানেট দিজ ডেজ....  '
    ----- ' শুধু এখন কেন,  চিরকালই এসব ছিল...  ' 
    ----- ' তা ঠিক, তা ঠিক।  হিউম্যানস আর দি রিয়েল অফস্প্রিং অফ ডেমনস...  '  

      ----- ' নিট কোশ্চেন লিক আউট... নট অ্যাট অল পসিবল উইদাউট গভর্নমেন্ট কমপ্লিসিট ...  ইয়েস ভার্বেটিম...  স্টেট মেশিনারি কোলাবরেশান ...  অ্যায়াম নট অ্যাট অল অ্যাফ্রেড টু আটার... কাম হোয়াট মে...  ' 
    বোথ দা গভর্নমেন্টস, প্রেজেন্ট অ্যান্ড ফর্মার  আর ডিলিটেরিয়াসলি স্কোয়ালিড....  ' 
    ---- ' সি জে পি...  একটা তুফান কি আসছে ?  উপড়ে ফেলবে এই পচা গলা সিস্টেম...  
    নিট....  ইলেকটোরাল বন্ড.....  সেভেন্টি পারসেন্ট হিস্ট্রি শিটার...  ক্রিমিনাল রেকর্ড আছে... পার্ট অফ জুডিশিয়ারি ইজ ট্যানজিবলি  ডিজেনারেটেড...  মিজারেবল ট্র্যাভেস্টি অফ জাস্টিস...  অ্যাজ প্রিসিপিটেটেড ইন সুপ্রীম কোর্ট  উইথ আর জি কর কেস...  শেমফুল...  সি জে পির,  মানে কক্রোচদের পাঁচটা অ্যাজেন্ডাই আমি সাপোর্ট করি...  আই হোল হার্টেডলি হোল্ড দা প্লী ফর দেয়ার কজ। 
    ---- ' কক্রোচরা বদলাতে পারবে কিছু ?  '   
    -----  ' লেটস বি অপটিমিস্টিক...  নিশ্চয়ই পারবে...  নাইন মিলিয়ন মেম্বারশিপ ইন জাস্ট টু ডেজ।  উড ইউ বিলিভ ইট ...  দে উইল সার্টেনলি মেক দেম বাইট দা ডাস্ট সাম ডে...  ইয়েস দে সার্টেনলি উইল...  যদি ডিপ স্টেট ম্যানিপুলেশান থাকে আলাদা ব্যাপার...  ' 

      গৌরীবাবু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, ' তা বটে তা বটে...  ওটা একটা বিপজ্জনক প্রাণী বটে। আমার বাড়িতেও এদের সংখ্যা কিছু কম না...  '
      ---- ' এদের কাবু করা সোজা কাজ নয়।  খুবই   ঝকমারি...  বংশবৃদ্ধির হার খুবই মারাত্মক।  শুরুতেই কব্জা করতে না পারলে খুব ঝামেলা...  '
      ---- ' দেয়ার ইউ আর...  শুরুতেই কব্জা করতে না পারলে...  ইয়েস আওয়ার গার্ডিয়ানস হ্যাভ প্লেন্টি অফ  আর্মারিস ইন দেয়ার হ্যান্ড...  ওয়েল লেট দেম ফেস দা মিউজিক...  '  
    ----- ' তা...  ওই তেলাপোকার উৎপাত কী খুব  বাড়তে পারে বলছে কলকাতায় ? ',  বলে গৌরীশঙ্করবাবু উৎসুক ভঙ্গীতে  একবার এর দিকে আর একবার ওর দিকে তাকাতে থাকেন।   
    অনিন্দ্যবাবু বললেন, ' জানি না কিছু...  ' 
    শিশিরবাবু বললেন, ' হমম্...  ' 

     

       অনুমিত মোবাইলে ফেসবুকে ইউ টিউবারদের রিলগুলো  স্ক্রল করে যাচ্ছিল বিছানায় শুয়ে শুয়ে। 
    হঠাৎ  চোখ আটকে গেল একটা ভিডিওয়। কক্রোচ পার্টির প্রমোশনাল ভিডিও।  জোরাল  অদ্ভুত ধরণের প্রতিবাদী শ্লোগান এবং ঝাঁঝাল বাজনা ফেটে বেরোচ্ছে।  এ আই দিয়ে তৈরি নানা বিদ্রোহী  নির্ভীক মুখের কোরিওগ্রাফি ঘুরে ঘুরে ভেসে ভেসে যাচ্ছে কোন এক প্লাবিত নদীর মতো। 
    সামনে এক প্রজ্জ্বলিত  বাস্তব মুখ।  এক তরুণীর 
    মুখ আর গভীর উন্মাদনাভরা দুই চোখ। প্রত্যয়ী তীক্ষ্ণ কন্ঠে কি সব বলে চলেছে।  অনুমিত ভাসা ভাসা ভাবে কিছু বুঝল,  কিছু বুঝল না। মনে হচ্ছে দেশে শাসন চালানো লোকজনের বিরুদ্ধে কিছু বলছে।   সে এসব নিয়ে ভাবেইনি কখনও।  তার চিন্তা ভাবনার নিজস্ব দ্বীপের অবস্থান এসব থেকে বহুদূরে একান্ত নির্জনে।  
    কিন্তু ভিডিওটা আঙুলের ঠেলায় ওপর দিকে পাঠিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব হল না।  খোলামেলা প্রতিবাদের হাঁক দেওয়া আর্সোলারূপী  মনোমিতা দত্তের  ওজস্বী দুটো চোখ থেকে চোখ সরাতে পারল না অনুমিত।  মোবাইলটা হাতে ধরে রেখে সম্মোহিতের মতো তাকিয়ে রইল স্ক্রিনের দিকে।  

       বাঁধন পাল খুব ঘুরে বেড়ায়। খুব হিল্লী দিল্লী  করার রেস্ত তার নেই। সে নানা জায়গায় ঘুরে ঘুরে নানারকম জিনিস বিক্রি করে বেড়ায়।  ভ্রাম্যমান হকার বলা যায়।   সে হাওড়া বা শিয়ালদা স্টেশানে এসে কোন একটা জায়গার টিকিট কেটে লোকাল 
    ট্রেনে উঠে পড়ে।  কোথাও একটা নেমে পড়ে দু  আড়াই  বা তিনঘন্টা পর। এটাই তার জীবন।  তার বাড়ি ফেরার তাড়া নেই।  বাড়িই বা তার কোথায়,   আর সেখানে আছেই বা কে।  সে নদীয়া বা চব্বিশ  পরগণা,  বর্ধমান বা পুরুলিয়া,   মুর্শিদাবাদ বা বাঁকুড়া যেখানেই  হোক।  যেমন বেলা বারোটা নাগাদ এসে নামল একটা ইস্টিশানে।  ওখান থেকে রিক্শায় উঠে খানিক দূর গেলেই বিজয়দের গ্রাম মাটিগাড়া।  

      ( ক্রমশ ) 

    ********************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন