এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.*.*.* | ০৪ জুলাই ২০২৪ ০৬:৫৯534133
  • বাঃ, ভালো লাগলো পড়তে। ছবিগুলোর মধ্যে হ্রদের ধারে প্যাগোডা ধাঁচের মন্দির আমার খুব পছন্দ হলো। আর খাবার জায়গায় ঝোলানো ড্রীম-ক্যাচারটা। রাতের আলোয় ঘড়িঘর আর ব্রীজও। আইআইটির ক্যাম্পাস দেখে মনে হলো এইরকম পাহাড়ের কোলে কোনো কলেজে পড়তে পেলে কী ভালোই না হতো!
  • &/ | 151.*.*.* | ০৪ জুলাই ২০২৪ ০৭:০১534134
  • কী চমৎকার! লেখা, ছবি সবই। ছাউনিতে লাগানো ঝালরের ছবিটা দেখে মনে পড়ে গেল কিছু কিছু নেটিভ আমেরিকান জনগোষ্ঠীর ড্রীম ক্যাচার। গোল বলয়ের ভেতর সুতোর জালি নকশা আর প্রান্ত থেকে ঝোলানো পালক দিয়ে বানানো। দেখতেও অনেকটা এরকমই। জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী, এগুলো ঘুমের সময় বাচ্চার বিছানার উপরে উপরে ঝুলিয়ে রাখলে দুঃস্বপ্নকে আটকে দেয় আর সুস্বপ্নকে বাচ্চার মনে আসতে দেয়। এইভাবে মনকে রক্ষা করে।
    হ্রদের জলে ভেসে চলা দ্বীপটা, ওটা কি জলজ শ্যাওলা, পানা, দাম, এইসবজাতীয় উদ্ভিদ যুগের পর যুগ জমে জমে ঘন হয়ে তৈরী?
  • &/ | 151.*.*.* | ০৪ জুলাই ২০২৪ ০৭:০৭534135
  • আরে কেকেও লিখেছেন! আমি কিন্তু আগে দেখিনি, তখন কমেন্ট লিখছিলাম। ঃ-)
    @কেকে, সাইমাল্টেনিয়াস হয়ে গেল প্রায়। মনে হয় এন্ট্যাংগলেমেন্ট ব্যাপারটা ম্যাক্রোস্কোপিক জগতেও কোনোদিন হয়ে যাবে, নেহাৎই ক্ষুদ্র কোয়ান্টাম জগতেই আটকে থাকবে না। ঃ-)
    আগেও এরকম সাইমাল্টেনিয়াস ব্যাপার এই সাইটেই হয়েছে। ঃ-)
  • &/ | 151.*.*.* | ০৪ জুলাই ২০২৪ ০৭:০৯534136
  • আগেরটায় বানান দৈখৈ হয়ে গেল। এন্ট্যাঙ্গলমেন্ট। ঃ-)
  • পাপাঙ্গুল | ০৪ জুলাই ২০২৪ ১২:৪৭534149
  • কেকে, &/ - স্বপ্নজালের বিষয়ে জেনে খুব ভাল লাগল।
    দ্বীপটা এমনি পাড়ের আলগা মাটি জমে তৈরী। ওপরে ঘাস গজিয়ে গেছে। পাহাড়ি জায়গার হ্রদে কচুরীপানা হয় না। এরকম একটা ছোট দ্বীপ খাজ্জিয়ারেও দেখেছিলাম।
  • | ০৪ জুলাই ২০২৪ ২১:৫২534164
  • মান্ডিটা আইয়াইটির চক্করে ক্রমশ কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আইয়াইটির প্রফেসার বা অন্য কর্মীরা... তাদের অনেকেরই অ্যাসপিরেশান নিশ্চয় মোটামুটি শহর হোক। তো তাই হচ্ছে।
    লেক আর ভাসমান দ্বীপ দেখে লোকতাক লেকের কথা মনে হল। কবে যে যেতে পারব! ঝামেলা থামার লক্ষণই নেই।
    সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে আর বাঁধ বানিয়ে বানিয়ে হিমালয়টাকে শেষ করে দিচ্ছে একেবারে। sad
     
    এরকম ঘোরাঘুরি বড় ভাল লাগে। ছবি কখানাও দিব্বি।
  • পাপাঙ্গুল | ০৫ জুলাই ২০২৪ ১১:৪৪534197
  • @দ দি, না না মান্ডি থেকে আইআইটি দেড়ঘন্টা দূর। জায়গাটা খুব কমার্শিয়ালও নয়। কিন্তু হাজার বছর পুরোনো জনপদ বলেই ঘিঞ্জি মনে হল।
     
    লোকতাকের ব্যাপারটা ভুলেই গেছিলাম। ওখানেও এরকম ভাসমান দ্বীপ আছে, ঠিক।
  • পাপাঙ্গুল | ০৫ জুলাই ২০২৪ ১২:১৯534198
  • তবে লোকতাক অনেক নীচুতে এগুলোর তুলনায়, ঠিক পাহাড়ের ওপরে নয়
  • | ০৫ জুলাই ২০২৪ ১২:৪২534202
  • হ্যাঁ লোকতাক তো সমভূমিতেই। ওই ভাসমান দ্বীপের জন্য মনে হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন