এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১০ মার্চ ২০১০ ২০:৪৪433651
  • অভ্যুর ঐ উস্টার পাঁটা আমি করি তো।
    তবে পাঁটা দিয়ে কখনো নয়, মুগ্গীর ঠ্যাং দিয়ে।

    আর পেঁপে ও দি' নি। অন্য সব দি,প্লাস আরো নানান জিবিস দি। হার্বস,অন্যান্য সস। এইসব।

    খুব ভালো লাগে খেতে। অন্যমনষ্ক ভাবে খুব গভীর আলোচনা কত্তে কত্তে বেমালুম চাট্টে ছটা ঠ্যাং খে' ফেলি। টের ও পাই না।
  • Abhyu | ১১ মার্চ ২০১০ ১২:১৩433652
  • পাঁটা হলে পেঁপের রস দেওয়া বিধান। পেটরোগাদের জন্যি। মুরগী হলে কোনো কথা নাই।
  • Manish | ১১ মার্চ ২০১০ ১৪:৫৬433653
  • পাঁঠার মাংস রান্নাতে কাঁচা পেঁপে টুকরো করে কেটে অথবা রস বার করে দেওয়ার একমাত্র কারণ পেঁপে পাঁঠার মাংস সেদ্ধ হতে সাহায্য করে আর ঠিক সেই কারণে মুরগী রান্নায় পেঁপে দেওয়ার দরকার হয় না।
  • Jhiki | ১১ মার্চ ২০১০ ১৫:২৪433654
  • দুটো সর্ষেবাটা পাশপাশি চলছে কেন? কোনটার ঝাঁঝ বেশী?
  • de | ১১ মার্চ ২০১০ ১৫:৫২433655
  • অভ্যু জানে!
  • stoic | ১১ মার্চ ২০১০ ১৫:৫৯433656
  • এই টইএর ঝাঁঝ বেশি। এখানে সর্ষেবাটার সঙ্গে মোচাবাটাও আছে। :-)
    পেঁপের রস দিয়ে মাংস ম্যারিনেট করা হয় কারণ ওটা মিট টেন্ডারাইজারের কাজ করে। তবে মাংস রান্না করার সময় কয়েক টুকরো পেঁপে দিলে তাতে কতটা কি টেন্ডারাইজড্‌ হয় আমার সন্দেহ আছে। আর প্রেসার কুকারে তো এমনিতেই সব কিছু টেন্ডারাইজড হয়ে যায়। :-)
  • pi | ২১ জুন ২০১০ ১২:১৫433657
  • নূরজাহান বেমিসাল !
    স্বাদে।
    কিন্তু, দেখতে আমারটি কেমন একটু ব্ল্যাক বিউটি হয়ে গ্যালো যে। ও সুতো, এটা কি একটু একটু পোড়া পোড়া ই হয় ? নাকি, ওটা বসিয়ে ঘণ্টা দুয়েকের জন্য ল্যাবে চলে গিয়ে ই কেলোটা করলুম ?
  • pi | ২১ জুন ২০১০ ১২:৫১433658
  • তবে, এটা যে বুকে কি পরিমণ সাহস জমিয়ে ট্রাই করেছি, তা বলবার নয়।
    কিচ্ছুটি করতে হবে না, নো কাটাকুটি, নো নাড়ানুড়ি ... এই রেসিপির উপর আমার বহুদিনের নজর ছিলো। কিন্তু কেমন জানি ভয় করতো, হাই চান্স, হতে পারে ইহা খিল্লি।
    শেষমেশ আজ রিস্ক টা নিয়েই ফেল্লুম। বর অবিশ্যি শেষ অব্দি ভারি সন্দিহান ছিলো। বল্লো, ঠিক বলছো ? কিছুই কাটবে না, ভাজবে না, নাড়বে না ? কেসি দার দেওয়া সার্টিফিকেটটা দেখাতেও তার অবিশ্বাস আর কাটতে চায় না। বলে, হতে পারে এ উলঙ্গ রাজা মার্কা কেস। আদতে পাঁঠা রাঁধতে গিয়ে হয়েছে হয়তো মুর্গী, কিন্তু গুরুতে এসে লিখে যাচ্ছে, আহা !
    যাহোক, আমার আর গত্যন্তর ছিলোনা। ল্যাবে না গেলেই নয়। কমলি মশা ছাড়ে না। ওদিকেও মাংস ও না রাঁধলেই নয়। খুব বড় মুখ করে ঘোষণা করে রেখেছি, জন্মদিনে রেঁধে ইস্পিশাল মাংস খাওয়াবো।
    এখন এরকম একটি নন অ্যাটেনশন সিকিং রেসিপি ছাড়া কে তরিবে মোরে ?
    একবার তো ভেবেই ফেল্লুম, সুতো কে ফোন করে জিগাই, হ্যাঁ গা, ওটা সত্যি সত্যি রেসিপি তো ?
    তবে শেষমেশ মর্মপীড়ের নাম নিয়ে বসিয়েই দিলুম। প্রাণে ধরে আদাটা খালি গোটা দিতে পারিনি।
    এন্ড রেসাল্ট: দু ঘন্টা বাদে বাড়ি ঢুকতেই একারাশ খুশবাই অভয়্‌র্‌থনা করলো। পুরো বাদশাহী মেজাজ। কথা হবে না।
    ঐ একটু পোড়া পোড়া গা ব্যতিরেকে নূরজাহান বিবি পুরো ফ্ললেস। বার্থডে বয় হেবি খুশ। পাই ভি খুশ হুয়া।
    থ্যাঙ্কু, সুতো। :)
  • Nina | ২২ জুন ২০১০ ০১:০৯433659
  • পাই ১০০% একমত---সুতোর নুরজাহান মাটন স্বাদে গন্ধে লা-জবাব!
    ওর চিকনাই-চিকেনটাও করে দেখিস সেটাও তেমনি জব্বর।
    এই দুটো রান্না করার পর থেকে বর গুরু-চন্ডালি পড়তে দেখলে কিটকিট করেনা আর :-))
  • su | ২৩ জুন ২০১০ ১৪:৩৪433661
  • আহা !! কি যে আনন্দ হচ্ছে আমার....

    রান্না করা আমি দারূণ পছন্দ করি; নানা experiment ও করি; সহজ-সরল আর ফাঁকি রান্না'র (মানে, কম পরিশ্রম আর কম তেল মশলা) রেসিপি আমার কাছে প্রচুর আছে!!

    pi আর Nina দি কে :)
    নুরজাহান কে যে পাত্রে রাঁধা হবে, মাঝে মাঝে সে পাত্রটা ঝাঁকিয়ে দিলে ই পোড়া ব্যাপারটা হবে না।
  • Nina | ২৩ জুন ২০১০ ২০:৩২433662
  • সু,
    প্লিজ সেইসব রেসিপি গুলো একটা একটা করে সময়মতন দিও। আমিও রান্না করতে খুব ভালবাসি আর তোমার তৈরী-ডিশগুলির ছবি দেখেই দিল খুশ হয়ে যায়---খুব ট্রাই করতে ইচ্ছে করে।
  • jayanti | ০৬ জুলাই ২০১০ ১৭:১৩433663
  • এই টইটাতে আর কেউ লিখছেন না ক্যানো??সু,ডিডিদা, অভ্যু, নিনা সবাই চুপ করে গেলে কেন?
  • jayanti | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৭433664
  • পুজোর আগে এই টইটা তুলে দিলুম।ডিডিদা,সু,অভ্যু,নিনা-সবাই লিখুন,প্রণভরে।
  • til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৪433665
  • থ্যাংকু।
    নিনা et al রেসিপি কই?
  • kc | ০৩ অক্টোবর ২০১০ ০০:২১433666
  • চিকেনের অন্যরকম থোড়-বড়ি-খাড়া,
    চিকেন লেগ বা থাই নিতে হবে। তারপর তাতে দিন দই, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর নুন, ডিডিদাকে মনে রেখে একটু গোলমরিচও দিতি পারেন। সবটাকে মেখে রেখে দিন ওভারনাইট।
    পুরো ব্যাপারটাকে প্রেসার কুকারে ফেলে একটু জল দিয়ে ঢিমে আঁচে দিন এক সিটি। এরপর ঢাকনা খুলে যদি দ্যাখেন জল আছে তাহলে গ্যাস বাড়িয়ে জল মেরে দিন। এরপর ফ্রায়িং প্যানে একটু মাখন গরম করে চিকেনের টুকরো গুলোকে এপিট-ওপিট করে সাঁতলান। একটু যেন পোড়া পোড়া ভাব আসে। লেবুর রস দিয়ে নামিয়ে নিন।
  • jayanti | ০৪ অক্টোবর ২০১০ ১৭:৫২433667
  • কেসির চিকেনের রেসিপিটা ট্রাই কল্লাম।খুব ভালো লাগলো।কেসিকে অনেক ধন্যবাদ।
  • debu | ০৫ অক্টোবর ২০১০ ০৮:৪৪433668
  • তেতুল দোকানের বিরিয়নি খেয়ে মেজাজ টাই বিগরে গেলো।
    কাল বৌ এর অর বেট লড়ে বনিয়ে ফেল্লাম "স্রেফ বিরিয়ানি"।
    source code দেয়া হলো, compile করে দেখে নিন। খুব সোজা।
    ১ কেজি মাটন
    ১ টা পেয়াঁজ ৪ খন্ড করে নিন
    ৪-৫ টা রসুন কোয়া
    1 inch X 2 inch আদা অল্প থেতো
    নুন, হলুদ আন্দাজ মতো, কটা গোল মরিচ, আস্তো শুকে্‌না লংকা ১-২ টা, ৫ - ৬ টা লবংগ, ১ -২ ট দার্চিনি, সবুজ এলাচ ৩-৪ পিস , অল্পো মাখোন এর কিউব দিয়ে ৩ -৪ মিনিট কসিয়ে নিন
    এবার জল দিয়ে pressure দিন। ৪- ৫ সিটি হোলেই হবে।
    ( ৪- ৫ সিটি তে সেধ্য না হোলে মাল টা ফেলে দিন
    [Compiler error -java lang খাবেন, আমি আর কি করবো বলুন? ]
    pressure cooker ঠান্ডা হলে, মাংস, আর জল আলাদা করে রাখুন।

    দু কাপ চাল জলে ভিজিয়ে রাখুন - ১০ মিনিট এর মতো

    এবার অল্পো পেয়াজ বাটা , আদা বাটা, রসুন বাটা, টোমেটো সস, তেজ পাতা , আস্তো ৫ - ৬ টা লবংগ, ১ -২ ট দার্চিনি, সবুজ এলাচ ৩-৪ পিস , ঘী গরম করে কসাতে থাকুন অল্পো আঁচে
    [১ টা এয়জ, ২-৩ পিস কোআ রসুন, হাফ ইনি্‌চ আদা বাটা, সব মিলে ১ কাপ বাটা)]
    মসলা কসে গেলে এবার মাংস দিয়ে অব্বর কসান
    + চাল টাও দিন
    এরকম করে নারবেন জেনো চাল না ভাঙ্গে
    এবার মাংসের জল দিয়ে ঢেকে
    দিন অল্পো আঁচে
    জল কমে গেলে অল্পো দুধ দিন
    ব্যস বিরিয়ানি রেডি
    নামানোর আগে পেয়জ ভজ + অল্পো গরম মসলা দিন
  • jayanti | ০৫ অক্টোবর ২০১০ ১৬:৪৬433669
  • ডিডিদার জন্য রান্নাঘর কি প্রহিবিটেড এরিয়া হয়ে গ্যাছে? এই টইতে ওনার প্রথম প্রবেষ-আহা অবিস্মরনিয়!!!!!!!!!!!!!!
  • jayanti | ০৫ অক্টোবর ২০১০ ১৬:৪৮433670
  • প্রবেশ,অবিস্মরণীয়
  • Nina | ০৬ অক্টোবর ২০১০ ০৩:২০433672
  • পুজোর সময় একটু রাজকীয় খানা খেতে ইচ্ছে করে--
    আমার প্রিয় কয়েকটা বলি?--কিন্তু অত বাংলা করে লিকতে পচ্ছিনা বাপু--টুকে দিচ্ছি আমার রেসিপি ফাইল থেকে কেমন?
    NOORANI KABAB

    Boneless Chicken Cubes
    Heavy Cream
    Yogurt
    Garlic
    Ginger
    Cumin powder
    White Paper
    Eggs
    Elaichi
    Besan (sautéed)
    Cashew nut ground
    Ghee

    Merinade the chicken with all the masala and grill. Sauté onion and bell paper for garnishing.

    Murg/Goshth Afghani Pasanda

    Mutton : 1 kg large chunks
    Mutton masala:
    Onion 250 gms/garlic 3 cloves/ginger 100 gms/chilli 25 gms/fresh corriander
    50 gms --grind to paste.
    Potato: 500 gms --skinned, diced and then ground to a paste with a little
    bit of garam masala, sugar, salt haldi.
    Marinade: curd 100 gms/tomato puree ½ cup

    METHOD
    Marinate mutton with curd and tomato puree with salt.
    Put pan on fire and heat oil (according to taste and eligible limits)., put
    the mutton masala paste on it and cook till brown and aromatic. Put potato
    paste and fry similarly mixing both. Be careful lest the potato paste will
    burn. When brown, put the marinated mutton in it and cook for 10-15 minutes.
    Stir regularly so that it matures in the masala. When totally dry, pour a
    little water and let it cook for another 10 minutes. Slow down the fire and
    allow the gravy to set a little. It is ready to serve.
    While serving, you could add chopped corriander or a dash of fresh cream as
    decoration. Taste should not be disturbed.


    আর একটা খুব সোজা, আমি প্রায়ই করি---ডিডির খুউব ভাল লাগবে--যত্তখুশি গোলমরিচ ঢালো:-))

    PEPPER CHICKEN

    INGREDIENTS:

    Chicken cut in small pieces or 12 drum sticks
    Black Pepper freshly ground - 3 tbs.(Pepper Medely if you have)
    Yogurt - 8 OZ plain
    Salt to taste
    Cooking Oil - 1 tbs.

    Marinade Chicken with yogurt ground black pepper cooking oil and salt for at least 8-10 hours. Cook in a skillet in slow heat,covered, for 45-50 minutes. Sprinkle chopped green chilies. Serve with Nan or flour tortillas.
  • A | ০৬ অক্টোবর ২০১০ ০৩:৪৭433673
  • নিনাদি,

    এই sautéed বেসন টা কি বস্তু হবে? প্যানে অল্প আঁচে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে বেসন টাকে?
  • Nina | ০৬ অক্টোবর ২০১০ ০৫:১২433674
  • A, এক্কেবারে ঠিক-- ড্রাই রোস্ট কোরে নেবে প্যানে--প্যানটা বেশ গরম হলে বেসন দিয়ে নেড়ে নিতে হবে।
  • A | ০৬ অক্টোবর ২০১০ ০৯:০৪433675
  • আচ্ছা। নুরানি কেবাব টা বানাবার ইচ্ছা রইল।
  • dd | ০৬ অক্টোবর ২০১০ ০৯:৩৭433676
  • জয়ন্তী
    না,না, কোনো মহাপ্রস্থান হয় নি।
    হয়েছে ক্ষি,চাকুরী সুত্রে আমি এখন মান্দ্রাজে থাকি, একাকী। যেথায় থাকি সেই এক ঘরে ইলেকট্রিক কেটিলিতে চা বানাই, ব্যাস, আর কোনো রান্নার সুযোগ নেই। আর বাড়ীতে নেই নেট কনেকশন, সময়ও পাই না।

    নিত্তি এসে গু চ ঘুড়ে যাই। কিন্তু লেখা টেখার চান্সই নেই।

    নীনার পেপর চিকেন পড়ে কী বোর্ডটা লালের ঝোলে একাক্কার হয়ে গ্যালো।
  • jayanti | ০৬ অক্টোবর ২০১০ ১৩:২৭433677
  • আহা-হা।আজ বড়ো আনন্দের দিন।ডিডিদা আমাদের ডাকে সাড়া দিয়েচেন।

    আসুন আসুন দাদা,আস্তগে্‌ঞ হোক,বস্তগে্‌ঞ হোক।আরে কে আছিস,জল দে,মিষি্‌ত আন।

    অপরাধ নিয়েন না দাদা,আমি ভাবনু কি বৌদি-হয়তো হেঁ,হেঁ, আপনার রন্নাঘরে ঢোকা।।।হেঁ,হেঁ।।।
  • jayanti | ০৬ অক্টোবর ২০১০ ১৩:৩১433678
  • সরি দদ।

    আস্তাগে্‌ঙ,মিষ্টি
  • kc | ০৭ অক্টোবর ২০১০ ১০:০২433679
  • জয়ন্তীদেবী, জ্ঞ লিখুন এইভাবে, j`N
  • jayanti | ০৭ অক্টোবর ২০১০ ১২:১১433680
  • কেসি,

    অনেক অনেক ধন্যবাদ।প্রিভিউ দেখা যাচ্ছিল না বলে প্রচুর টাইপো হচ্ছিল।

    আমি শুধুই জয়ন্তী,

    নহি দেবী,আমি সামান্যা নারী।
  • Ananya | ০৭ অক্টোবর ২০১০ ১৮:৩১433681
  • Ninadi,
    Nooraani Kabab e white paper
    টা কি বস্তু? কোথায় পাবো? Ginger and garlic কি কুচি কোরে দিতে হবে না বেটে? পরিমান টা একটু জানাবে? Marinade কতক্ষন করবো?
  • Nina | ০৭ অক্টোবর ২০১০ ২৩:০৪433683
  • এই রে, এই জন্যেই তো অমার মেয়ে রেগে যায় আমার ওপর ----যেই বলি হাতের আর চোখের আন্দাজে :-))
    আদা আর রসুন বেটে দেবে, আন্দাজ মতন। মেরিনেড কোরো ৮/১০ ঘন্টা, overnight হলে ভাল হয়।
    white pepper টা যেমন লঙ্কা কাঁচা আর শুকনো--কালোগোলমরিচ সবুজ অবস্থায় তুলে রোদে শোকায় যতক্ষণ না কালো হচ্ছে, আর সাদা, মানে ওটাকে গাছেই পুরোটা রাইপ করে।।এখানে আলাদা ভাবে পাওয়া যায়--আমার মনে হয় দেশে 'শা-মরিচ' বলে বিক্রী হয় বোধহয়। ফ্লেভারটা আর রঙটাই ওর ডেলিকেসি।এখানে পেপার-মেডিলি পাওয়া যায় বেশ লাল, সবুজ কালো আর সাদা ছোট ছোট গোলমরিচ একসঙ্গে---গার্নিশিং এর জন্য দারুন, আর ঐ চিকেন-দই দিয়ে রান্নাতেও আমি দিই--দেখতে ও খেতে মনে হয় আরও ভাল হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন