এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:৩১187380
  • থ্যাঙ্কু সোসেনদি।
  • ম্গ্ফহ | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:২১187379
  • গ্‌গ্‌গ্রগ্রৃর্‍্যাঁওওও
  • kiki | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:২০187378
  • এদিকে ছেলে আজ আবার জানালো সে আবার প্রেমে পরেছে( ওহ ! না ওদের আবার ক্রাশ হয়)। এবার আর কাউকে জানাবে না বলে আমায় আশ্বস্ত করেছে। এর আগেরটা সবাই জেনে ফেলেছিলো। মেয়েটা ওকে রাখি পরিয়ে দিয়েছিলো। এদিকে বেচারী রাখির মানে বোঝেনি। আমিও আর দাগা দেই নি। এই সেদিন কিসে যেন বললো ওর বেস্ত ফ্রেন্ড সেই মেয়েটার প্রেমে পরেছে। ও নাকি বলেছে আমার বোন হয়, কষ্ট দিবি না। :P তো তখন কথা প্রসঙ্গে অত্যন্ত রেগে বল্লো, আর রাখির দিন স্কুলে যাবো না। কেমন লাগে বলোতো!

    আমিও বলেছি, হ্যাঁ, এবার আর বলিস না। তাছাড়া এই তো শুরু। আরো কতবার প্রেমে পরতে হবে (প্রেম শুনেই কটমট করে তাকালো, প্রেম শব্দতে এত আপত্তি কেন কে জানে!) আর দাগা পেতে হবে। এবার থেকে মনে মনেই প্রেমে পরিস। :D
  • kiki | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:১৪187377
  • দেবযানী,
    কবে বইমেলায় যাবে, যাবার আগে বোলো। আমার ও তোমাকে দেখার খুব ইচ্ছে। সেদিন যাবো তাহলে।ঃ)
  • kiki | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:১২187376
  • কোথায় দেখাচ্ছিলো? যাহ!

    তবে কুঘোকে দেখলে কেমন যেন একটু ও মায়া হয় না। চুড়ান্ত খ বলে মনে হয়। ওর অবশ্য বারোটা বেজে গেলো। আর ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে। বাকি সব পার্টির হর্তাকর্তারাই মিলেঝুলে কেস ঘুরিয়ে দেবে। কি বিরক্ত! সবে একটু মুড টা ঠিক হচ্ছিলো।
  • I | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:১০187375
  • আ মোলো যা, এই অভ্যু দেখি এয়ার্কির সময় ঠাট্টা বোঝে না!
  • ন্যাড়া | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:০৭187374
  • বাই দ্য ওয়ে, কেসি কোথায় গেল? তাকে খুব মিস করছি।
  • ন্যাড়া | ২৬ নভেম্বর ২০১৩ ২৩:০৬187373
  • রাশিদ আজকাল খুব খারাপ গায়। প্রায় শোনা যায় না। আমার প্যান্ডোরার ভীমসেন যোশী চ্যানেলে ঘুরিয়ে ফিরিয়ে ভীমসেন, রাশিদ আর অশ্বিনী ভিদে। রাশিদ আর ভিদে এলেই ফরোয়ার্ড করতে হয়। কাল থেকে কিছু মল্লিকার্জুন পাচ্ছি। একটা নারায়ান রাও-ও পেয়েছি।
  • aka | ২৬ নভেম্বর ২০১৩ ২২:৫৮187372
  • বোমাইস্ট
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ২২:৫৩187371
  • রশিদ খান সেতারিস্ট নাকি, ভোকালিস্ট না?
  • I | ২৬ নভেম্বর ২০১৩ ২২:৪০187370
  • এই সেদিনই তো রশিদ খানের ছবি বেরোলো-দিব্যি ভদ্রলোকটির মত বসে ছবি আঁকছেন। না বলে দিলে মস্ত সেতারী বলে মনে হত।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৩ ২২:৩৪187369
  • হু মনে আছে।
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ২২:৩১187368
  • দিব্যি মনে আছে।
  • | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২৬187367
  • একটু দেখলাম। ঐ আর কি, একদিন দুদিন চ্যানেলের টিআরপি চড়ে থাকবে ব্যাস!

    রশিদ খানের কথা মনে আছে কারো? বৌবাজার বিস্ফোরণ, রশিদ খানের ডায়রি। তখন তো টিভির রমরমা ছিল না, রোজ সকালে কাগজ খুলে লোকে রুদ্ধশ্বাসে পড়ত রশিদ খানের পে-রোলে কারা কারা ছিল .....
    তো, তাতে কি ঘন্টা হয়েছিল সেইসব পে-রোলে থাকা লোকেদের?
  • I | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২৫187366
  • রোব বার আরেকটা নতুন শুনলাম। খাওয়াবো তপ্ত হাগাবো রক্ত।
  • I | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২৪187364
  • হ্যাঁ এ আর নতুন কি! এই দিয়ে তো অমৃতি পাওয়া যাবে না, খাওয়া তো দূরস্থান। মোচার চপ তো আউট অব কোয়েশ্চেন।
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২৪187365
  • এগুলোই যথেষ্ট ছিল। কিন্তু...
    মা একটা কথা বলে। আসল ঘরে মশাল নাই। সেই হচ্ছে ব্যাপার।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২৩187363
  • ধুর, সব সাজানো!
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৩ ২২:২১187362
  • ধুর। এ আর নতুন কী। এই দিয়ে কী হবে?
  • el fantastico | ২৬ নভেম্বর ২০১৩ ২২:১৯187361
  • ওই মমতা সব জানতো, সুদীপ্ত সেন মমতাকে বলেছিলো মমতা প্রধানমন্ত্রী হবে, মদন মুকুল জড়িত ইত্যাদি।অ্যারেস্ট হবার আগে রেকর্ড করে রেখেছিলো।
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ২২:১৬187360
  • টি। না। চিনতে পারেনি বললেও এফ আই আর হবে। কিন্তু যদি চিনতে পেরে থাকে তা হলে ইনফরমেশন withhold না করাই ভালো
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৩ ২২:০৮187359
  • মেয়ে পড়ছে, এখন টিভি খোলা যাবে না।

    একটু জিস্ট দাও।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ২২:০৬187358
  • সোসেনের গল্প ভালো লাগল। নীলিমেশকাকু পদত্যাগ করেছেন শুনে খারাপ লাগল।
  • el fantastico | ২৬ নভেম্বর ২০১৩ ২১:৫৩187357
  • ওদিকে কুঘো গোপন ভিডিও রেকর্ডিং করে গেছে, সবাইকে জড়িয়ে। ২৪ ঘন্টায় দেখাচ্ছে।
  • T | ২৬ নভেম্বর ২০১৩ ২১:৫০187356
  • Attempt to rape case e fir korte gele ki aparadhir naam janate hoy? Keu ei information ta dite paren. Jaruri
  • aka | ২৬ নভেম্বর ২০১৩ ২১:৩৯187355
  • হ্যাঁ পেয়েছি, থ্যাংকু থ্যাংকু।
  • bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ২১:৩১187354
  • আপনার বিরিয়ানি ৩ নং এ আছে।
  • aka | ২৬ নভেম্বর ২০১৩ ২১:২৪187351
  • শঙ্খ, থ্যাংকু থ্যাংকু।
  • | ২৬ নভেম্বর ২০১৩ ২১:২৪187352
  • হ্যাঁ অভ্যুকে ধরে কান মলে দাও কষকষ করে।
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ২১:২৪187353
  • সুন্দর ব্যাপার। ছবি দেখেছিলাম।
    চেন্নাইতে মাডিপক্কমে থাকতে পাশের বাড়ির দিদা দাদুর পঞ্চাশ বছরপূর্তিতে ধুমধাম করে মন্দিরে গিয়ে বে হয়। উৎকৃষ্ট সম্বর রসম এর বন্যা বয়ে যায়।
    ওই দিদা ওই বয়সেও দারুণ কর্ণাটকী ক্লাসিকাল গাইতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত