এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১৪:০৯187291
  • সীতাভোগ না ইউরেনিয়াম? এরকম হলে তো সীতাভোগ মিহিদানা কিনতে গেলে সিক্রেট এজেন্ট লাগবে।
  • j | ২৬ নভেম্বর ২০১৩ ১৪:০৮187289
  • কল্যাণীর কল্যাণ হউক
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৩ ১৪:০৬187287
  • দ-দি সীতাভোগ মিহিদানাকে হতচ্ছাড়া বললে?
    অব্শ্য তোমাকে দোষ দিয়ে লাভ নেই, যদি একটা শহরে একটাই মাত্র দোকানে ভাল সীতাভোগ মিহিদানা পাওয়া যায়, আর দোকানটা একটা ঘিঞ্জি জায়গায় হয় তো বাইরের লোকের পক্ষে সে খবর না রাখাই স্বাভাবিক। আর সেই স্পেশাল দোকানের কর্মচারীরাও লোক চেনে, আনাড়ি বুঝতে পারলে ঘী - এর দাম নিয়ে তেলে ভাজা মাল গছিয়ে দেয়, আমাকেই দিয়েছিল!
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ১৪:০৬187288
  • আমি এরকম দেখিনি, তবে হতেই পারে।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৩ ১৪:০২187286
  • কল্যাণী ইউনিভার্সিটি নিয়ে একখান কথা শুনলাম।

    রোবুদা, তোমাদের লোকাল লোক নাকি কল্যাণী ইউনিভার্সিটি কোনদিকে বললে বোঝে না, ঘোষপাড়া বললে তবে বোঝে? সত্যি?
  • de | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:৫০187285
  • দমদি নিশ্চয়ই ভালো জায়গা থেকে খাও নি - নাহলে ভুলতে পারতে না!

    সোসেন, থ্যাংকু থ্যাংকু -- একটা নেমন্ত অন্তত পাকা হোলো ঃ)

    খাওয়া-দাওয়ায় হুচি-তিমির বে' এখনো একটা রেকর্ড গুরুতে!
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:৪৩187283
  • পেয়েছি। গুগল দিয়ে। গুরুর অনুসন্ধান কাজ করছে না। কদিন আগেই আমি এই পোস্ট করেছিলাম।

    name: রোবু mail: country:

    IP Address : 213.147.88.10 (*) Date:27 Oct 2013 -- 12:13 PM

    এবার কল্যাণীকে খিস্তি করি। বেসিকালি তিনোকে।
    কল্যাণী নোটিফায়েড থেকে মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয় ৯৫ নাগাদ, যদ্দুর মনে পড়ে। ২০১০ অবধি সিপিয়েম বোর্ড গঠন করে। শান্তনু ঝা পুরপিতা। এই সময় কল্যাণীতে প্রচুর কাজ হয়। সবাই স্বীকার করবে। অরণ্যদাও। ক্লিন সিটি, নো ওপেন হাগু - এইসব নিয়ে লিখেছি। রাস্তা ঘাট ভালো হয়। লেক পার্ক সংস্কার হয়। স্টেডিয়াম তৈরী হয়। ঋত্বিক সদন। কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের জন্য তাপস সেন মঞ্চ নির্মাণ হয়।
    কোনোটাই ওয়ার্ল্ড ক্লাস নয়, স্টেডিয়ামের প্লেয়িং ফিল্ড বাদে। কিন্তু কিছু তো হয়।
    সব চেয়ে বড় কথা হল, গ্রোথটা ছিল ইনক্লুসিভ। কল্যণী পুরসভা এলাকাতে ৫২টি বস্তি আছে, শুনতে আশ্চর্য লাগলেও। তাদের চেহারা দেখলেই আমার কথার সত্যতা বোঝা যাবে।
    এই সময় দুর্নীতি হয়নি, তা নয়। শান্তনু ঝা-র নামেই ভাল রকমের অভিযোগ আছে। কিন্তু সে সব ছুটকো ছাটকা রাস্তার টাকা মারা ইত্যাদি। বড় কিছু না।
    শান্তনু ঝা যদিও ওয়ার্ডে হারে নি, কিন্তু ২০১০ এর মামাটিমানুষ ঝড়ে সিপিয়েম উড়ে যায়। কংগ্রেস তৃণমূল একসাথে বোর্ড গঠন করে। চেয়ারম্যান মুকুল রায় ঘনিষ্ঠ প্রদীপ শূর। প্রাণিবিদ্যার অধ্যাপক।
    প্রবল দুর্নীতি চলতে থাকে। মাস আটেক আগে বোধ হয়, কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনবে ঠিক হয়। এই অবস্থায় বোর্ড বাঁচিয়ে রাখতে নীলিমেশ রায়চৌধুরী কে চেয়ারম্যান করা হয়। ইনি কংগ্রেসের। খুবই সম্মানীয় ব্যক্তি। এই ভাবে চলছে।

    হঠাত দিন সাতেক ধরে এসএসসি বোর্ডের কন্ট্রোলারকে স্টেপ ডাউন করতে বলা হয়। ব্রাত্য ও মুকুল। শোনা যায়, রেজাল্ট র‍্যাঙ্ক সব ওয়েবসাইটে পাব্লিশ করায় নিজেদের লোক ঢোকাতে খুব অসুবিধে হচ্ছিল। কুলোকে বলে। ইনিও কিন্তু সিপিয়েম ছিলেন না। মাথায় মমতার হাত ছিল। উনি বলেন মমতা বললে পদত্যাগ করব। নতুন বিল্ডিং নবান্নতে গিয়ে বসে থাকেন। মমতার দেখা পাননা। এসেমেস করেন। নো রিপ্লাই। অবশেষে ব্রাত্যকে নয়, পারথ-র কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেন।

    নতুন কন্ট্রোলার আসেন গতকাল। কে? সেই প্রদীপ শূর।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:৪৩187284
  • টি সি এসের ট্রেনিং এও গোরুর হিসি লাগে? অভ্যু কি বল্লো বুঝলামই না।
  • | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:৪০187282
  • আরে আমি একবারই খেয়েছি ঐ হতচ্ছাড়া জিনিষ। আর কোনোদিনো খাব না, কিন্তু তাতে আমার বদ্ধমান রাজবাড়ীর লোকেদের ওপরে রাগ যায় নি।

    কিন্তু আমার আজ বেশী কাজ নাই, এদিকে আমারো হাতে ব্যথা শুরু হয়েছে, ওদিকে ঠিক মন দিয়ে বই ও পড়তে পারছি না।

    এই অভ্যু টভ্যু হদ্দপিচাশগুলোকে খানিক পেটাতে পারলে বেশ ভাল্লাগতো।
  • j | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:৩২187281
  • এনাকেই তাহলে কল্যাণীরতন বা বিভুষণ দিয়ে দেওয়া হোক
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:২৯187280
  • এর সম্বন্ধে আগেই লিখেছিলাম রাজদীপ দা। খুঁজে বের করছি। অবশ্যই চিনি এঁকে।
  • j | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:২৫187279
  • * একস্পেরিয়া
  • j | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:২৪187278
  • কি কিনল তাই ভাবছি এক্স্পেরিয়া জেড না ৫সি ? ঐ রেঞ্জে এইচ টি সির কিছু আছে কি?

    http://zeenews.india.com/bengali/kolkata/ssc-chairman-in-controversies_18093.html

    ইনি আবার কল্যানীর বাসিন্দা, রোবু জানতে পারে ....
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:২১187277
  • এদের তাড়িয়ে দাও তো দমুদি, হুশ হুশ
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:১৯187276
  • পুজোয়, অন্ততঃ লক্ষ্মীপুজোয়, গোবর ছাড়া গোরুর হিসিও লাগে। আমাকে একবার আনতে হয়েছিল শঙ্কর কাকুদের বাড়ি থেকে। তখন থেকেই টি সি এসের ট্রেনিং :)
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:১৫187275
  • তোরা এমনি করিস না, নতুন বৌমা হয় তো মনে মনে রাগ কচ্চেন। হাতে গোবরমাখা বর কে-ই বা পছন্দ করবে?
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:১৩187274
  • তাও তো এরা মর্নিং ওয়াকে গিয়ে আমার দাদুর তুলে আনা লোহাজাম খায় নি। খেলে বাড়িতে বসেই মর্নিং ওয়াক। একজনের পুণ্যে সবার ফললাভ।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:১১187273
  • গোবর তো গরুরই অংশ। সূর্য্য থেকে ছিটকে আসা প্লাজমা কি আসলেই এক এক টুকরো সূর্য্য নয়? ;-)
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:১০187272
  • ইস বলব কি হাতে এমন ব্যথা আর এমন কাজের চাপ- নৈলে কার্টুন আঁকতে হাত নিশপিশ কচ্ছে
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৯187271
  • ঘুঁটে দেবার জন্য যে জিনিসটা হাতে ধরতে হবে, সেইটেই ইন্টিমেসির পরাকাষ্ঠা নয়?

    দে-দি, বদ্ধমানে না হলেও সীতাভোগ মিহিদানা তো হতেই পারে। চিন্তা করোনি, আগে ত্থেকেই বলব, বে হোক, কি অন্য কিছু :) আপাতক রোবুর টা নেমে যাক ---ন্যাড়া দার ভিয়েন বলে কথা
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৮187270
  • কেন জ্বালানী হবে, সেই জ্বালানীতে রোবুর বে-র রান্না হবে। এই মর্মে আমাদের একখান কার্টুন পাওনা হয়।
  • de | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৭187269
  • সোসেন এট্টা ঘুঁটে দেওয়া রোবু রাখলে পারে -- কিন্তু অতো ঘুঁটে দিয়ে হবেটা কি?
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৬187268
  • ঃ-)

    হোসেন হয়ত গরুতেই খালি আপত্তি, অন্য প্রাণী হলে অসুবিধে নেই। ;-)
  • de | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৫187267
  • কিকি কি হলো?
  • রোবু | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৪187265
  • সোসেনদির অবগতির জন্য:
    গরুর থেকে এক কিমি দুরত্ব রেখেও ঘুঁটে দেওয়া সম্ভব। খুব ইন্টুমিন্টু দরকার নেই। চিন্তা করে দ্যাখো আরেকবার।
  • de | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০৪187266
  • সোসেনের সসুরবাড়ি বদ্দোমানের রাজবাড়ীতে হবে? বে' তে সীতাভোগ, মিহিদানা হবে তো?
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০২187263
  • ধুত্তোর, ভেবেছিলাম প্রাক্তন প্রজা হিসাবে রাজামশাইকে একটু পেন্নাম জানাব ঃ(
    যাকগে কাজাই এখন .....
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০২187264
  • ঘুঁটের ইংরেজীটা কি সুন্দর। কাওডাং কেক। কেক-পেস্ট্রী ভালো জিনিস না?
  • de | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০১187262
  • সোসেন আর ভাগীদার নিজেদের পেল্যানগুলো এবার করে ফেল্লে পারে তো -- এট্টু আগে থেকে জানলে আমাদেরো ছুটি নিতে সুবিদে হয়। শ্রমিক জীবন !!
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০০187260
  • কিকিদি মুড ভালো করার জন্যে কুমুদির তত্ত্বের কবিতা পড়ো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত