এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ১৩:০০187261
  • ঘুঁটে দিতে বললে আমি রাজবাড়ি রাজা সব ছেড়ে চলে যাবো। গরু আমি খালি দূর থেকে দেখতে পারি। অত ইন্টিমেসি সইবেনা
  • kiki | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৯187259
  • আমার আবার মুড খিঁচড়ে গেছে। ব্যাপারটা মাসিক থেকে সাপ্তাহিক হয়ে এখন দৈনিকের দিকে গড়াচ্ছে।ঃ(

    এখন লাটুর মত কাউকে কেজি কেজি ইসেবগুল খাইয়ে দিতে ইচ্ছে করছে।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৮187258
  • সোসেন তাও ভালো। মনোজদের অদ্ভুত বাড়িতে রানীমা ঘুঁটে দিতেন।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৭187256
  • আর ব্ল্যান্কির কি "বর্ধমান" কথাটায় এলার্ট দেওয়া আছে নাকি রে ভাই? বর্ধমান লিখলেই চলে আসে!
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৭187257
  • আমি বাবর-ঈ-হান্ডী বলে মাটনের একটা রেসিপি জানি। বাবর নামা থেকে।
  • sosen | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৫187255
  • তা-ও আমায় নিজে রান্না করে খেতে হয়, হে ভগমান।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫৪187254
  • ওই এতজ জানে আমি কোথাকার রাজা। আমাকে বর্ধমানের রাজপুত্র, উত্তরপাড়ার রাজপুত্র, লক্ষ্মণ, সুগ্রীব, গন্গানারায়নের ভাই থেকে আজ শেষ অবধি বাবর বানিয়েছে। ওরে জিগান। ;)
  • Blank | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫২187253
  • ও ভাগী দা - পটের ঠাকুর কোথায় কবে থেকে আঁকা হয় খোজ পেলে?
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫১187251
  • এল ফিউজিটিভো
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৫১187252
  • ভাগীদার কবেকার রাজা? মহতাবদের আগে? ভাগীদারের পুর্বপুরুষ কি গোলাপবাগে প্রেম করত?
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৭187250
  • যাবার আগে নামটা পাল্টে দ্য ফিউজিটিভ করে নিও। ;-)
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৬187249
  • না খেলেই তো হয়। আমার পিটুনি খাওয়ার থেকে ওটা কি বেশি ভালো পন্থা নয়?
  • el fantástico | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৪187247
  • কালকে কলকাতা ট্রাফিক পুলিশের ফেবু পেজে এই নীল-সাদা কার্ব নিয়ে একখান পোস্ট করে এসেছিলুম - তাতে একখানি কথা ছিলো যে একজন লুনাটিককে খুশি করার জন্যে এতগুনো লোকের জীবন নিয়ে খেলা করা কি ঠিক ইঃ। তো তারা দেখি সন্ধেবেলা লিকেচে যে এইটা তো আমাদের জুরিসডিকশনে নয়, বিধাননগর ট্রাফিক পুলিশকে জানাও। তাদের ফেবু পেজে কাল লিখে দিয়েছিলুম। আজ তারা বলেছে যে বিষয়টি খতিয়ে দেখবে।

    আপিস থেকে পালাবো কিনা ভাবছি। এখুনি হয়তো পুলিশ আসবে...অম্বিকেশ বানাতে।
  • | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৪187248
  • *রাজবাড়ীতেই
  • | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৩187245
  • হ্যাঁ ভাগীদার বদ্ধমান রাজবাড়ীর পুত্র হলে, ভাগীর আরো চাট্টি পিটুনি পাওনা হয়। বদ্ধমান রাজব আড়ীতেই করলা দিয়ে পাঁঠার মাংস রান্না চালু হয়েছিল। কি বদখত খেতে রে ভাই!!
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪৩187246
  • তত্ত্বতে কবিতা দেখিনি, কিন্তু ন্যাপকিনে দেকেছি, ওই যে যেরকম সুচিত্রা এম্পরিয়ামের ক্যাশিয়ার বাবু জমিয়ে রেখেছিলেন।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪১187243
  • কুমুদি আপনি কাল আমার সিভি যা লিখলেন, কি বলব, অনেক ধন্যবাদ।
    সঙ্গে সোসেন এসে যে কত দোষ জুড়ল সেগুলোয় কান দেবেননা (তাও তো কালাটা বাদ দিয়েছে কি ভাগ্গি!)
  • kumu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৪১187244
  • আপ্নেরা তত্ত্ব সাজানো দেখেন্নি?
    ধরুন ঠাকুমার শাড়ী- ওপরে মজার ছবি আর চার্লাইন কবিতা।দেখেন্নি?
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৯187242
  • তত্ত্বতে ম্যাগনাম সাইজ যে চিত্রকুট আসে, সেটা আমার সবথেকে লোভনীয়। আর কিচ্ছু চাইনা!
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৭187240
  • তত্ত্বতে রংবেরঙের প্রজাপতি মাছ এই রকম যে মিষ্টিগুলো থাকে সেগুলো ভারী লোভনীয়।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৭187241
  • অ। থ্যাঙ্কু ফর দা ক্ল্যারিফিকেশন। ভয় পেয়ে গেছিলাম একটু।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৬187238
  • কুমুদির কথামত তত্ত্বর লেবেল হলে একটায় য্নে প্রবল হিনীও লেখা থাকে।
  • h | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৬187239
  • দমু ঃ-)) কিন্তু কিসুই তো জানি না। মানে যা এদিক ওদিক দেখেছি, তাতে কিছু অপিনিয়ন ফর্ম করা মুশকিল।
    পড়িনি, তাই পড়ার অসুবিধে নিয়ে, গরুর রচনাটি এইঃ

    কম্যান্ড স্ট্রাকচার বিচিত্র জিনিস, তাতে কোথায় কি আছে বোঝা মুশকিল,আর অবভিয়াসলি, একটা হত্যার মেশিনারি তো সব মিলিয়ে, ইভেন অ্যাট বেস্ট অফ টাইম্স, পড়তেও বাল ইচ্ছে করে না। আমাদের দেশে স্বাধীন ভারতের স্ট্র্যাটেজিক হিস্টরি নিয়ে কাজ হয়েছে। কৌশিক রায় সম্ভবত ভদ্রলোকের নাম। পকিস্তানে তাহির কামরান করেছেন, ক্রিস বেইলি র কিছু কাজ আছে শুনেছি, ফারহা রা মাঝে মাঝে বের করে। পড়তে পারো। হিমাদ্রি ভট্টাচার্য্য অথবা বন্দ্যোপাধ্যায় এর ভারতীয় ব্রিটিশ আর্মির উপরে বড় বড় কাজ আছে।

    শুধু মেমোয়ার না, সিরিয়াস কাজ। তবে ঐ যাকে আমেরিকান মিলিটারির ভাষায় বলে, 'স্ট্র্যাটেজিক ডকট্রিন' সেটা বিদেশ নীতির সংগে জড়িত, অতএব তার টানা পোড়েন টা র ক্ষেত্র টা জিও পোলিটিকাল নড়া চড়ার থেকে আন্তাচ করা কঠিন না। পাড়ার পত্রিকাতেও বেরোয়, কিন্তু মিলিটারি সম্পর্কে, প্রকৃত ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর সময় হয়তো আমাদের দেশে আসে নি।
    পল ফুট বলে একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন, তিনি ব্যারাকে, নতুন রিক্রুট দের এর উপরে র‌্যাগিং অত্যাচার নিয়ে প্রাইভেট আই পত্রিকায় লিখে হই চই ফেলেছিলেন। ওনার নামে পরে একটা পুরষ্কার কনস্টিটিউট করে ছিল, বা ইরাকে সেই ইন্গ্ল্যান্ড বলে মহিলার অত্যাচার তার পরে মানসিক অবসাদ, বা ম্যানিং এর রিপোর্ট ফাঁস তার পরে, লিংগ পরিবর্তন, ইজরায়েল এর সৈন্য দের কনশিয়েন্স অপশন বা তাঁদের শান্তি আন্দোলনে যোগ দান, এই সব আমরা পাবলিক ডোমেইনে আলোচিত, হতে দেখেছি, যেখানে স্বদেশ প্রেম আর সামাজিক নেতৃত্ত্ব দিয়ে মানুষ গুলা ঢাকা নাই।

    কিন্তু এই খানে পাবলিক ডোমেইনে, আমরা খবর পাই বটে, মানসিক অবসাদে গুলি চালিয়ে দিল, বর্ডার এরিয়া তে, মনিপুরে অত্যাচার করে শেষ করে দিল, কাশ্মীরে এতো অত্যাচার হয়েছে, একটা ক্যাপ্টেন এর কোর্ট মার্শাল হয়েছে, তাও বড় শাস্তি কিসু হয় নি, শোনা গেছে, ভারতীয় আর্মির রিটায়ার্ড লোকেরা মাওবাদী সহ বিভিন্ন অর্গানাইজেশন কে হেল্প করেছেন, কিন্তু ডিটেল পাই নি, মালিগাওঁ ব্লাস্ট এর সময়ে, কিছু শোনা গেছিল, ভি কে সিংহ সম্পর্কেও কিছু শোনা গেছিল, মানে সেটা ইম্প্লায়েড ছিল, কিন্তু বেশি এগোয় নি।

    হ্যাঁ তবে জেহেতু আমার এই বিষয়ে ইন্টারেস্ট কম, আমি কিস্যু জানি না, খপরের কাগজে যা বেরোয় তাই। তুমি এই ইপসিতা যাঁর রিভিউ দিয়েছে, এ জি নুরানি, (দীর্ঘদিন স্টেট্সম্যান এ লিখেছেন, কাশ্মীর ইসু, আর এস এস এর সম্পর্কে একটা অসাধারণ বই আছে, মাইনাস রেটোরিক, ওটা মোটামুটি আকর গ্রন্থ) যাই হোক নুরানির মেন এরিয়া হল অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্টরি, সংক্ষেপে ফেইল্ড রাজধর্ম, ওনার লেখাকে কে ফলো করলে মাল পাবে। আর জে এন ইউ এবং অন্য বিশ্ব বিদ্যালয়ের আই আর বা পোলিটিকাল সাইন্স ডিপারটমেন্ট গুলো তে সাধারণত একজন করে ওয়ার স্টাডিজ বা স্ট্র্যাটেজিক স্টাডিজ এর লোক থাকে, তাদের লেখা পেপার এই সব পড়তে পারো। আমি জাস্ট কিসু জানি না। শুধু খেয়াল রাখবে, মাওবাদ বিরোধী বা উগ্র্পন্থা বিরোধী অ্যাকশনের সময়ে যে লোক গুলো টিভিতে জ্ঞান দেয়, তাদের জ্ঞান গুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেই হবে;-)
  • kumu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৫187237
  • গায়ে হলুদে সবাই আজকাল সিলিক দেয় দেখি যে।তাঁত তো হতেই পারে।জামদানী? ফটোতে খুব কালারফুল লাগা চাই।
    সব ট্রের ওপর কবিতা চাই তো-
    উদা
    বেড্কভার
    আজি বসন্ত জাগ্রত দ্বারে
    যুগল শয্যা সুন্দর হোক
    শোভন বেড কভারে।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩৪187236
  • আহ ভাগীদার, রিয়েল আর ভার্চুয়ালে তফাৎ করতে হবে তো। এখানে লোকে ই-সোসেনের কথা বলছে। আমারো ই-হুচির বন্ননা শুনে এমনি লাগে। ঃ-)
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩১187235
  • অ্যান্টেনাওলা শাড়ি কোথায় পাওয়া যায়?

    আর এখানে লোকজন সোসেনের অ্যান্টেনার যা সুখ্যাত করছে, আমার সন্দ হচ্ছে আমি ও আপনারা একই সোসেনের কথা বলছি তো?
  • el fantástico | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩০187234
  • কলকাতায় এখন রাস্তাঘাটে দিনের বেলা গুলি চলছে। আজকে নারকেলডাঙায়।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:২৯187232
  • অ্যাঁ দমুদি এক শাড়ী দুবার পরে নাকি? আমি এক ভদ্রমহিলাকে চিনি যিনি এক শাড়ী গড়ে আধবার পরেন।
  • | ২৬ নভেম্বর ২০১৩ ১২:২৯187233
  • যথেষ্ট
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৩ ১২:২৮187230
  • কার তত্ত্ব? আইনস্টাইন না হানুদা? e=mc^2 না সমাজদর্পণ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত