এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ১০:১০186753
  • রোবুনীর আসল নামটি খুব সুন্দর। আর দেখতেও ভারী মিষ্টি।
  • রোবু | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৯186747
  • সেকথা ভেবেছিলাম সিকি, কিন্তু ততক্ষনাত মাথায় আসেনি আর কোনো নাম :-)
  • | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৯186748
  • ১) ১ ফে থেকে ১৪ ফে'র মধ্যে একটা কিছু অবশ্যই হতে হবে। হতেই হবে।

    ২) আইবুভা বর কনে দুজনেরই হয় আলদা আলাদা করে। তা দুজনের কমন সেট অব বন্ধুজ থাকলে একসাথেই হতে পারে। দিব্বি হতে পারে।

    ৩) টিমি বিশেষ খেতে পারে না, ব্ল্যাংকি কে খাইয়ে বেশ সুখ হয়। কাজেই টিমির একচোখোমির অভিযোগ করাটাই আসলে বেশ একচোখোমি।

    ৪) টিমির পাল্লায় পড়েই আমি বইমেলায় হিঃসুঃ পাটিসাপটা ও দই খেয়েছিলাম। দুটোই বেশ সাধারণ মানের। কাজেই হিঃসুঃ সম্বন্ধে আমার ধারণা খুব একটা উচ্চমানের নয়।

    ৫) কানন কোন্নগর স্টেশানের গায়ে একটি ছোট্ট মিষ্টির দোকান, ভদ্রকালী স্যুইটসের শাখা, গত ৬-৭ বছর যাবৎ, তৈরী হওয়া ইস্তক অত্যন্ত ভাল হাঁস সন্দেশ বানিয়ে থাকে। এরা কোনও উপলক্ষ্যে বানায় না, কারণ তাহলে দ্রুত শেষ হয়ে যায় এবং পরবর্তী ক্রেতারা অভিযোগ করেন। এঁদের হাঁস সন্দেশ নরমপাকের, কলকাতার কিছু কিছু দোকানের মত কড়াপাকের কিটকিটে মিষ্টিওয়ালা নয়।
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৯186749
  • আমি তো ও এখানে লেখার আগে রোবুনী বলে রেফার করেছিলুম !
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৮186743
  • ওয়েঃ, গেঁড়ি সিকিনী অদ্যাবধি গুচ তে এক লাইনও লেখে নি। তো আর কীভাবে তাকে পরিচয় দেওয়া যায় শুনি? মিসেস রোবু তো গুচ তে এসেই গেছে, তাইলে তার নামে রোবুর নতুং নাম হবে না কেন?
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৮186744
  • আর আমার পোষ্কার মনে আছে ইন ওয়ান টই সিকি রেফার্ড টু হিজ বেটার হাফ এস সিকিনি!
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৮186745
  • অর্পণ দেখছি মিষ্টির ব্যাপারে কিছুই বোঝে না।

    আর এককের সাথে হাত মেলালাম। গোলাপ ফুল মোট্টে ভালো লাগেনা। সাদা গোলাপ তবু চলতে পারে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৮186746
  • অপ্পন বোধ হয় কোনওদিন হাঁস সন্দেশ খায় নি।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৬186739
  • বোঝো! কে কাকে শেখায়!! চিরকাল গেঁড়ি, সিকিনী এসব লিখে এসে এখন রোবুনীতে বাগড়া দিচ্ছে!!
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৬186740
  • বোঝো, নকুড়ের সাথে ধ্যাড়ধেড়ে মফস্‌সলের মিষ্টির তুলনা। ভাবলেই কেমন লাগে!
  • Ekak | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৬186741
  • নিজের বিয়ে বললে মনে পরে, বর আনার গাড়ি বাড়িতে পৌছে গ্যাছে আমি এদিকে শ্যামবাজারের মরে দাঁড়িয়ে ফুল ওয়ালা কে দিয়ে মালা বানাচ্ছি। গোলাপ থেকে বমি পায় এটা শ্বশুরবাড়ি তে বলা ছিল বলে ওনারা কোথাও গোলাপের চিহ্ন রাখেননি। এদিকে দেখি আমার পিতাশ্রী এক পেল্লায় বিটকেল লাল গোলাপের মালা নিয়ে হাজির। দৌড় দৌড়। নিজের পছন্দে মালা বানিয়ে এনে তাপ্পর বরের গাড়ি তে ওঠা।
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৬186742
  • নাম আমরা দেই নাই। উনি নিজে আইছেন ওই নামে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০৪186738
  • তিমি, দুঃখের কথা আর কী বলি বল, সেই দুহাজার দুই সালে নিজের বিয়ের পর অদ্যাবধি, আজ এগারো বচ্ছর পেরিয়ে গেল, আর একটাও বাঙালি বিয়েতে খাই নি। এ রেকর্ড একলা আমারই।

    ও হ্যাঁ, সাম্যবাদী যে কথাটা বলর ছিল, রোবুনি আবার কী? অ্যাঁ? রোবুনি কেন? রোবুর নামে বৌমার পরিচয় কেন হবে? যত্তসব ফিউডাল চিন্তাভাবনা! ঝটপট বৌমাখুকির একটা নাম দেওয়া হোক, আর তার সাথে একটা ছন্দমেলানো ম্যাসকুলিন নাম রোবুকে দেওয়া হোক, রোবু অতঃপর সেই নামে পরিচিত হবে।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০২186735
  • আমি নিজের বে-তেও খেতে পেলাম কই! লোকের কাছে খবর পাই হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল!
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০২186736
  • মিয়াও-অনমিত্রদের কি পোবিভা হবে ?
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০০186733
  • প্রথমত আমি জানপ্রাণ দিয়ে পটাশম্যামকে সেকেন্ড কল্লাম। আবুভা বইমেলায় হোক, একলা ফেব থেকে আটুই ফেবের মধ্যে যে কোনও দিন।

    তৎসঙ্গে মিয়াও-অনমিত্রদেরও ঘাড় ভাঙা হোক, ঐ একই টাইমফ্রেমের মধ্যে। প্রয়োজন পড়লে এই দাবিতে আমি বৃহত্তর আন্দোলনেও নামতে পারি।

    ও হ্যাঁ, খ্যাঁটন কলকাতা কোন্নগর কল্যাণী ব্যাংডেল যে কোনও জায়গায় হতে পারে, যে কোনও ইনস্টলমেন্টেও হতে পারে। আমি আছি।
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ১০:০০186734
  • হুচি 09 : 51 ক!
    আহা উত্তরপাড়ার মিষ্টি!
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৭186732
  • হ্যাঁ পিলিজ। আজকাল এমন অবস্থা হয়েছে মানুষ একমাত্র নিজে বে না করলে নিমন্তই খেতে পারেনা।
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৪186731
  • তাইলে তার আগেই বন্দোবস্ত করতে হবে !
  • dd | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৩186730
  • অন্যান্য সমস্তো বিখ্যাত সীবীচের মতোন কোন্নোগড়েও আছে। রাজবাড়ী, কোটালবাড়ী, জহ্লাদবাড়ী। আখাম্বা খিলান, চকমিলান বারান্দা, কারিকুরি করা সেগুন কাঠের বেজায় ভারী ফার্ণিচার। বাহারী কাঁচের জানালা। চন্দন কাঠের খড়খড়ি। কিংখাবের পর্দা।

    চোখ খুলে রাখলেই দ্যাখা যায়।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫১186727
  • পাঁচে ফিরছি তো!
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫১186728
  • হ্যাঁ, কেশীদার তো মেইলেও উত্তর পাওয়া যায়না। সব ঠিকঠাক তো ?
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫১186729
  • ওসব নকুড়/হিসু নিয়ে আপনারা ফ্যাশন করুন। সন্দেশ/ছানার মিষ্টি বোলে তো হুগলী জেলা। রোবুর বিয়ের মেনু দেখে ভারী খুশি হয়েছি। জিনিস চেনে।
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫০186726
  • হুচিরা ৪ কি ৫ ই জানুর টাতে থাকতে পারবে না ?
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৯186725
  • যাক, হিসুর ফ্যান আছে তালে আমাকে ছাড়াও। কেসি যা আবাজ দিসিল। ভাবখানা এমন যেন নকুড় আর হিসুর সন্দেশ (অন্য মিষ্টি বেশি খাই না) পাশাপাশি দিলে আমি হিসু বাছব!

    যাগ্গে, কেসির পাত্তা নাই কেন? সব ভালো তো?
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৮186724
  • সুরম্য অট্টালিকা কোত্থেকে পাবেন?
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৬186723
  • আবুভা পর্বে পর্বে চলবে মনে হচ্ছে। কেমন বুবুভা বুবুভা শোনাচ্ছে !

    বইমেলার সময়েও আবুভা ২ কি ৩ হোক, হোক !
  • dd | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৫186721
  • বাঃ। বা বা বা।

    এই ভোর ভোরে ভালো খবর পড়ে চিত্ত গুবগুবিয়ে উঠলো। ভেরী সুইট খপর।

    কতোকগুলো পয়েন্ট আছে, সবার মন্তব্য খুঁটিয়ে পড়ে তবেই লেখা। ফাসলি, আইবুরো ভাতে কেউ কোনো ভাবী বধুকে ডাকে না, অসম্ভব অশাস্ত্রীয় ব্যাপার।
    সেকেন'লি, আইবুরো ভাত কখনো হোটেল রেস্তোরায় হয় না। ওখানে নাচতে দ্যায়? দু একজন তো পার্টীর পরে কিছুতেই বাড়ী ফিরবার পথ খুঁজে পাবে না। তাদের সারা রাতের বিশ্রামের ব্যবস্থা কত্তে হবে।
    এরা কি কখনো আইবুরো পাট্টী করে নি? দেশটা উচ্ছন্নে গ্যালো।

    নিরিবিলিতে কোন্নোগরের সীবীচের উপর একটি সুরম্য অট্টালিকায় স্বচ্ছন্দে হতে পারে। আইডিয়াল। ঝোড়ো হাওয়া,উথালপাথাল ঢেউএর আওয়াজ, শোঁ শোঁ শব্দো,ঝিন্টুদার পটোলভাজা, সব মিলিয়ে একেবারে হামিন অস্ত। তবে ভাবী শ্বশুরালয়কে এড়িয়ে।

    আর ঋদ্ধি উবাচো "আ যৌবনেন্টাইল আলুর দোষ" - ফের এক অমর বাক্যবন্ধ। ডিকশনরীতে ঢুকে গ্যালো।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৫186722
  • সেকি বইমেলায় হলে কি করে চলবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত