এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৪186720
  • আইবুড়োভাতের মেনু বানাতে হবে? আমি ভলান্টিয়ার করতে রাজি।
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৩186718
  • মিনি ঠাকুর শুনে মিনি লুচি রুটির কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় মা মাসি কাকিমা ঠাকুমারা রুটি লুচি গড়তে বসলে পুতুলের জন্য ঐ ঐ একসেট বানাতুম, মিনি সংস্করণ। মিছিমিছি নয় কিন্তু, ভাজা, সেঁকাও হত। পুতুলদের সেগুলো রাত্তিরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে পরের দিন সকালে তাদের সদ্গতি করানো হত, কাকভোজন করিয়ে।
  • kumu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৩186719
  • আবুভা বইমেলার সময় হোক।আর কলকাতায়।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪০186716
  • আইবুড়োভাতটা কবে?
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪০186717
  • ক্ষি মুশকিল সাদামনে একটু ফাজলামি করা যাবেনা। এইটবির হি সু'র মিষ্টি বেশ ভালো। খেয়েছি কয়েকবার।
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৩৮186715
  • টিম, নোট করছি ! x-(

    ভাগীদার, যাদবপুর এইট বি স্থিত হিন্দুস্তান সুইটস।
  • Ekak | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৯186714
  • আগে তো বাড়িতে গড়ার চল ছিল। মানে পুজোর ঠাকুর তো ঠাকুরমশাই গড়তেন কিন্তু বাচ্চারা কঞ্চি আর খড়ের কাঠাম বানিয়ে মিনি ঠাকুর গড়ত। গ্রামের বাড়িতে গড়েছি। সে ভারী মজা।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৮186713
  • আগের পোস্টটা একটু নন লিনিয়ার হয়েছে। অংক কষে ঠাকুর গড়েনি, গণিতজ্ঞ ছিলো।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৬186712
  • উত্তরপাড়ায় আমার এক বন্ধু ছিলো। সে সরস্বতী ঠাকুর গড়ে পুজো করতো। অংক কষিয়ে। আমরা তো দেখে অবাক, এমনিই নিজে নিজে ঠাকুর গড়তে শিখেছে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৪186711
  • বিসর্গগুলো সাইলেন্ট মনে হয়
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৩186710
  • টিম আমি চোদ্দ বছর উত্তরপাড়া (বোল্ড এন্ড আন্ডারলাইন, নট কোন্নগর) ছাড়া।
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১২186709
  • হিঃ সুঃ কি?
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১১186708
  • ভাগী চোদ্দ বছর কোন্নগর ছাড়া? বনবাসে নাকি?

    হাঁস্পিতা হাঁস সন্দেশ খেত? বোঝো!
  • π | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:০৯186707
  • আহা, হিঃসুঃর সেই হাঁস সন্দেশ ! ও আমিও সম্বৎসর খেতুম। আর ছানার সন্দেশ পছন্দ না করায় আমার বিয়ের তত্ত্ব হয়েছিল হাঁস সন্দেশ।
  • h | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:০৪186706
  • এছাড়া আর্য, যে কিনা এদ্দিন ধরে, নেহাত-ই কাকতালীয় ভাবে ঠিক এই সময় টাতেই দেশে আসবে ভাবছিল, সে আগামী দু একদিনের মধ্যেই টিকিট পেয়ে যাবে। ব্ল্যাংকি পাহাড়ী কুটুম বাড়িতে জানাবে ফেব্রুয়ারির শেষ দিক টায় তার প্রোজেক্টে ক্রাইসিস থাকায় সে আসতে পারবে না। এক সপ্তাহ একটু কষ্ট করতে হবে। কমরেড অর্পণ বই মেলা র সময়ে ডাকা পলিট বুরো অনিবার্য কারণ বশতঃ বাতিল করে দিয়ে, ঠিক ফেব্রুয়ারির শেষ দিকেই আসন্ন লোক সভা নির্বাচনে প্রিমিয়ারশিপের প্রভাব ও তদ প্রসূত আন্তর্জাতিক পরিস্থিতি শীর্ষক প্লেনারি ডাকবে।

    আমার নিজের কিছু না, এই আজকাল কার ছেলেরা একটু হই হুল্লোড় ভালো বাসে তাই বলছিলাম, আমার আর কি, আঃ কঃ বাঃ। বেঁচে থাকো বাবা।

    আর রোগা ডাক্তার যারা আছেন, তাঁরা যেন দুপুর দুপুর আশীর্ব্বাদ করে বিদেয় হন, রাতে একটু বড় চেহারার ফরোয়ার্ডেরা মাঠে নামবেন।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:০২186705
  • হাঁস সন্দেশ আমাকে কোনদিন খেতে দেওয়া হয়নি। মা সরস্বতীর বাহন। ওটা খেলেই নাকি বিদ্যেবুদ্ধি সব উড়ে যাবে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:০১186704
  • হাঁস সন্দেশ তো সারাবছরই পাওয়া যেত। আমি টিপিনে নিয়ে যেতাম। আহা কি চমৎকার সন্দেশ ছিলো। এখন খুব বেশি জায়গায় পাওয়া যায় না।

    আর দমদি কি একচোখো রে ভাই! সব টুকে রাখলাম।
  • i | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৯186703
  • জামাই,
    তুমিই একমাত্র সহৃদয় ব্যক্তি এ তল্লাটে।
    থেন্কু।
  • i | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৮186701
  • এ টু জেড,
    উপত্যকা পেরিয়ে পড়ে ফেল্লাম। ভালো লাগ্লো। উপন্যাসের উপকরণ রয়েছে লেখায়।
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৮186702
  • হাসের শেপের সন্দেশ। সাধারণত সারা বছর পাওয়া যেতনা। ভাইফোটা স্পেশাল। সাদা হাস, ঠোঁটটা কমলা আর চোখ দুটো বানানো দুটি এলাচদানা দিয়ে।
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৭186700
  • ছোটাইদির প্রশ্নটা আমারও
  • i | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৩186699
  • রোবু, রোবুনিকে অভিনন্দন আর শুভেছা।

    কাননের হাঁস সন্দেশ কি গা?
    অনেকদিন আগে বে করলেও কি তা খাওয়া যায়? মানে কেউ খাওয়ায়? সহৃদয় ব্যক্তিবর্গ আলোকপাত করুন ( কেউ করবেন না তাও জানি)।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫২186698
  • * ঃ(
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫১186697
  • আমার এ বছর ডিসেম্বর/ফেব কোনটাই হবে না। পুজোর সময় সব ছুটি সেশ করে এসেছি। ঃ)
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫০186696
  • ছাবিশ ফেব বিয়ে, পয়লা মার্চ বৌভাত।
  • Bhagidaar | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৯186695
  • চোদ্দ বছর উত্তরপাড়া ছাড়া, একটু তো দয়া করুন?
    আর আমি খাব পিটুনি আর ব্ল্যান্কি খাবে নিমন্ত? এসব কি?
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৮186693
  • ও ২৬-শে ফেব, আমারও হল না তাইলে। বইমেলার সময় হলে চান্স ছিল
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৮186694
  • ২৬শে ফেব।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৭186692
  • ইয়ে, ভাবী বর রোবু কি বে-র এক্জ্যাক্ট ডেট-টা জানিয়েছে? এত পোস্ট পড়েছে যে খোঁজা মুশকিল
  • hu | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৫186691
  • আহা! কাল রাতের ভাটটা মিস করলাম। যাকগে, আজ সকালে উঠতেই টিম সুসংবাদটা দিয়েছে। রোবু-রোবুনিকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ।

    দেখো বাপু, ছাব্বিশে ফেব্রুয়ারী কল্যানীতে নেমন্ত খেতে যাওয়া কিছুতেই হয়ে উঠবে না। তার্চেয়ে দমদির তত্ববধানে ডিসেম্বরে একটা আইবুড়োভাতের বন্দোবস্ত হোক। আর ইত্যবসরে পাত্র-পাত্রী একটা মিষ্টিমতম প্রথম দেখার কাহিনী লিখে গুরুভ্রাতাভগিনীগনের মনোরঞ্জন করুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত