এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৫186150
  • স্বজনপোষণ হলে ক্ষতি নেই কি সিরিয়াসলি বললেন? তাহলে বলি, লটারিতে সবার ফেয়ার চান্স। স্বজনপোষণে ফেয়ার চান্স নেই। আমার মতে এইজন্য দুটোর মধ্যে লটারি বেটার। ইন্ডিপেন্ডেন্টলি দেখলে ভালো সিস্টেম নয়।
  • siki | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৪186149
  • পুল ছোট হল কোথায়?

    জয়েন্ট একটা মেরিট লিস্ট প্রকাশ করে। আমাদের সময়ে প্রথম দুহাজার জনের নাম বেরোত, এখন কুড়ি না তিরিশ হাজার নাম বেরোয়। সেযে যেমনই পরীক্ষা দিক।

    এই ডব্লুবিটেট পরীক্ষায় কোনও মেরিট লিস্ট নেই। ভ্যাকেন্সি আছে পঁয়ত্রিশ হাজার। পাস করেছে আঠেরো হাজার। এখনও সতেরো হাজার সিট খালি রইল। আর পাস না করা ছেলেমেয়ের পুল সতেরো লক্ষ থেকে কমে দাঁড়াল ষোল লক্ষ বিরাশি হাজার।

    পুল কমল কিছু? এই কমাসে সতেরো লক্ষও তো বেড়ে উনিশ লক্ষ হয়েছে।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০৩186148
  • সে অর্থে পরীক্ষা নেওয়া কিন্তু বেশ শক্ত হবে। আর পড়াতে পারা বলতে কি বুঝি তাও ঠিক পষ্টো নয়। যাদের পড়ানো আমার ভাল লাগত তাদের পড়ানো অনেকেরই ভালো লাগত না। এই দলে ভাল রিসার্চারও আছেন। আবার অনেক বিখ্যাত মাস্টারমশাইএর পড়ানো তেমন জমেনি।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ১০:০০186147
  • সিলেকশন না করে আগে সবাইকেই পড়ানোর সুযোগ দিতে হবে, এরকম প্রমাণ করার চেষ্টা কেউ করছেন তো দেখছিনা। পরীক্ষা পদ্ধতিটা এলিমিনেশন হয়ে দাঁড়াচ্ছে, এইটাই আমি বলছি। বি ও বোধহয় একই কথা বলছেন।
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৫৫186146
  • রিসার্চ করে, ডক্টরাল পোস্ট ডক্টরাল করে, গাতিয়ে ভালো পাব্লিকেশন করে, ইউনি তে পড়িয়ে, ছাত্রদের ডিগ্রিপ্রদান ও করে চলেছে, এমন অনেককেই জানি, যাদের গাধা বল্লে গাধারা রেগে যাবে। তো তাতে কি করার আছে। তাতে কি প্রমাণিত হয়, সিলেকশন না করে আগে সবাইকেই পড়ানোর সুযোগ দিতে হবে?
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৫৪186144
  • তাহলে নিয়োগে স্বজনপোষণ হলেই বা ক্ষতি কি? মানে বাকি প্রার্থীরা খচে যাবে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কি খুব অসুবিধা হবে?
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৫৪186145
  • এই রে জয়েন্ট ও লটারী হয়ে গেল? অবিশ্যি দুখ্যু করে কি হব্যা জেবনটাই লটারী।
  • hzbz | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৫১186143
  • জয়েন্ট এন্ট্রান্স থেকে নেট, সবটাই তো এলিমিনেশন। লটারিরই মতো।
  • Sibu | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৪৭186141
  • লটারী করে চাকরি দেওয়া হলে কেমন হয়?
  • kk | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৪৭186142
  • আমি এখুনি 'সত্যান্বেষী' দেখলাম। জমলো না ! ঃ-(
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৪৫186139
  • নেট রিসার্চ ফেলোশিপ আর লেকচারারশিপ এর মিনিমাম যোগ্যতা মাত্র। পড়াতে পারবে কিনা সে তো কলেজ ইউনিভার্সিটি যাচাই করবে। নেট পাশ করলেই পড়াতে পায় নাকি কেউ? এটা কি চাকরির পরীক্খা?
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৪৫186140
  • একেবারে নিরর্থক কেন হবে?। "পড়ানোর যোগ্যতা" হিসেবে নয়, স্রেফ এই ঘোর-ঘোরতর জনসংখ্যার দেশে চাকরিপ্রার্থী-র পুল ছোটো করা।সে হিসেবে তো একটা অর্থ থাকেই।

    উদাহরণ দি। নাম করব না। অ্যানেকডোট যখন, সিরিয়াসলি নাও নিতে পারেন। আমার কলেজের এক বন্ধু। জে এন ইউ গেলো। টপ করল। ৩/৪ বারের চেষ্টায় নেট পেলো, কিন্তু ফেলোশিপ নয়। এখন জে এন ইয়ু-তেই পড়াচ্ছে, বলা বাহুল্য তাতে ওর নেট থাকাটা কাজের কাজ হয়েছে।বরাবরই ভালো শিক্ষক, ভালো গবেষক। তা এগুলোর পিছনে, মনে হয় না নেট নামক পরীক্ষাটি পাশ করার কোনো হাত আছে।
  • siki | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৪০186138
  • তা হলে তো আর এই নেট টেট পরীক্ষা কনডাক্ট করবারই কোনও মানে হয় না। ও পরীক্ষায় পাস করলেই বা কী, না করলেই বা কী, যার আসে তার আসে, যার আসে না তার আসে না। পরীক্ষার কোনও ভ্যালুই নেই। :-)
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৩৪186137
  • খাতায় কলমে সিলেকশন। আসলে ন্যাশনাল এলিমিনেশন টেস্ট।
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৩২186136
  • কি দিয়ে নির্ধারণ হয় সেটি জানি না। তবে পড়ানো জিনিসটা গানের মত। ও বস্তু কারুর আসে, কারুর আসে না। যাঁর হয় না, তিনি নেট/টেট-এ ড্যাং ড্যাং করে পাশ করলেও, টপ করলেও, আসে না।
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:২৯186135
  • একেবারেই বুঝলাম না!!! নেট সিলেক্শন বলেই জানতাম।
  • siki | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:২৩186134
  • তা হলে পড়ানোর যোগ্যতা কী দিয়ে নির্ধারণ করা হবে?
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:১৪186133
  • সে যাই হোক। ওর সাথে পড়ানোর যোগ্যতার কি আছে?

    নেট/টেট তুলনীয় তো বটেই। এলিমিনেশন হিসেবে।
  • siki | ২৩ নভেম্বর ২০১৩ ০৮:৫৭186132
  • এলিমিনেশন বা সিকেকশন যাইই হোক। ৯৯ পার্সেন্ট পরীক্ষার্থী এলিমিনেটেড হয়েছে কারণ তারা অধিকাংশ মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তর দিতে পারে নি। টোটাল ভ্যাকেন্ট সিটের অর্ধেক বোধ হয় পূর্ণ হয়েছে।

    ম্যাট্রিক্সের প্রশ্ন এসেছিল বলে শুনি নি। মাল্টিপল চয়েস প্রশ্ন। ইংরেজি জিকে সোসাল সায়েন্স বেসিক ম্যাথ এইসব নিয়ে। যার এক অপশনে উত্তর হয়।
  • h | ২৩ নভেম্বর ২০১৩ ০৮:৪৯186131
  • না।
  • sosen | ২৩ নভেম্বর ২০১৩ ০৮:৪৭186130
  • নেট আর টেট একই বস্তু? তুলনীয়?
  • b | ২৩ নভেম্বর ২০১৩ ০৮:৩৭186129
  • নেট/টেট ইত্যাদি নিয়েঃ

    ঐ পরীক্ষাগুলো তো সিলেকশন নয়, এলিমিনেশন। ওতে পাস ফেলের সাথে "পড়ানোর যোগ্যতার" কোনো কোরিলেশন আছে কি?

    সিকি-র ৭ঃ০৯ এর পরিপ্রেক্ষিতে বললাম।

    আর যে শুনলাম ম্যাট্রিক্স অ্যালজেব্রা ইত্যাদি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রাথমিকের পরীক্ষায়? সত্যি নাকি?
  • kumu | ২৩ নভেম্বর ২০১৩ ০৮:৩৬186128
  • সুপ্রভাত।
    ভাগীদার ৪ ৫১ একদম আমার দুই শ্রীমানের বর্ণনা।কেবল রিভার্স অর্ডারে।
  • | ২৩ নভেম্বর ২০১৩ ০৭:৩৯186127
  • অভ্যু র ধাপা বলতে মনে এল ঃ সেই অসাধারন কবিতা টিঃ

    "হরিনাথ ওরে
    পোড়াব না তোরে,
    নিয়ে যাবো ধাপা
    দেব মাটি চাপা;
    সার হয়ে যাবি
    ঢ্যাঁড়শ ফলাবি।"
  • Atoz | ২৩ নভেম্বর ২০১৩ ০৬:৩৯186126
  • ছি ছি তা কেন? কোথায় কুশলারিন্দম আর কোথায় দৃঢ় তীক্ষ্ণ!
    ঃ-)
  • Bhagidaar | ২৩ নভেম্বর ২০১৩ ০৬:১৬186125
  • ঐটা হলে দাদা কুশল আর আমি অরিন্দম ? নো ফ্রিকিং ওয়ে!
  • Atoz | ২৩ নভেম্বর ২০১৩ ০৫:০৭186124
  • ভাগীদার,
    এমন দুইভাই ছিল উদাসী রাজকুমার গল্পে, দৃঢ় আর তীক্ষ্ণ। ঃ-)
    আমাদের কেকে বলেন, এমন দুই ভাই ছিল "সেই সময়" এও, গঙ্গানারায়ণ আর নবীনকুমার।
    এবারে বেছে নিন কোন্‌ টা নেবেন। ঃ-)
  • Bhagidaar | ২৩ নভেম্বর ২০১৩ ০৪:৫১186123
  • এতজ, তা হলে তো সব উদাহরণই চলবে।

    লাগিয়ে দিন যেটা হোক। যেখানে বড় দাদা একটু সংসারী, ভালোমানুষ, আর ছোট ভাই কেয়ারফ্রী, একটু (সোসেন চোখ/কান বন্ধ কর) ফিল্যান্দেরিং ----
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৩ ০৩:৫৪186122
  • জানো গে, তবেই তো মানো গে
  • Atoz | ২৩ নভেম্বর ২০১৩ ০৩:৩৫186121
  • নাচে ময়ূরী, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত