এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৩ ০০:০০186090
  • একটু মাঝারি সাইজের (পিংপং বল না) মুর্গি ডিমের দাম সাড়ে চার টাকা। হাঁসের ডিম ন' টাকা।
  • | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৯186089
  • অথচ ছোট হাতির মাথার মতো ফুলকপি এখানে ১৫-২০ বা আরেক টু খুঁজলে আরো কমে।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৮186088
  • হ্যাঁ রোবু।
  • রোবু | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৭186087
  • উটপাখির তো একটা ডিম রান্না করলেই নিজেরা খায়, আবার পাশের বাড়িতে দেয়। দেখেচি মজিদির সিনেমায়। সং অব আ স্প্যারো?
  • | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৬186084
  • দেখো আগের দিন আমি ভালো সাইজের ভেটকি নিলাম ৩০০। ট্যাংরা ও ৩০০ আর সেই কাজলি না কাজরি কী সেটাও ৩০০।

    গোটা মাছের দাম ১৬০-২০০ কেজি। গোটা। রুই আর কাতলার মধ্যে ২০/৩০ টাকার তফাৎ থাকে। তবে অনেক সময় এই কাটা মাছ পুরো টা না নিলে দাম ৩০০ টাকা কেজি।
  • Sibu | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৬186085
  • খাবার ব্যাপারে আমি একটু এক্সট্রিমিস্ট। শূণ্য পা বা চার পা (মাছ, পাঁঠা, ভগবতী ইঃ) চলে। দু-পা হলে (মানুষ, চিকেন) খাই না।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৬186086
  • আলু আর চাল বাদে সবই তো পঃ বঙ্গে আমদানি করতে হয়, দাম এক হবে না তো কী!
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৪186082
  • আলুর দাম এখানে ৩৬ থেকে ৪০। কলকাতায় ওই দাম হলে এতদিনে সরকার পড়ে যেত।

    গত বছরে একটা সময় বাঁধাকপি ৬ টাকা কিলোতে বিক্রি হয়েছে। এখন ৩২ টাকা। পটল এই মুহূর্তে ১১০ টাকা।

    সজনে ডাঁটা ১২ টাকা/স্টিক। হাতে ধরেই তাড়াতাড়ি নামিয়ে রাখলাম।
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৪186083
  • অ সে জন্যই গত কদিন দেখলাম ডিএ নিয়ে খুব আলোচনা হচ্ছে।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫৩186081
  • উটপাখির ডিমের ডালনা হলে হাতাখানেক ঘি দিতে হয়। তেহরানের কাছে একটা ফার্মে একবার খেয়েছিলাম। মন্দ নয়।
  • রোবু | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫২186079
  • কলকাতায় ও বাংলায় সব্জী ও মাছের দাম প্রচুর বেড়ে সর্ব ভারতীয় স্ট্যান্ডারড ছুঁয়েছে।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৫২186080
  • চিকেনকে যদি মাংসের মধ্যে ধরা হয়, তালে সব মাছের থেকেই দামে সস্তা। কিন্তু কাহাঁতক খাওয়া যায়!
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৮186077
  • ব, মাছের দাম নাকি খুব বেশী! জানিনা এটা সাময়িক কিনা, কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে। আমাদের ঐ ক্ষুদ্র মফস্বলে অনেকের প্রধান ভালো আহার মানেই মাছভাত। মাংস অনেকে খান না, দাম বেশী বলেও আর রুচির জন্যও।কিছু মাছভাত প্রায় রোজের ব্যাপার। তাই লোকে ঘাবড়ে গেছে।
  • রোবু | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৮186078
  • ঘটিরা তো ডিমের তরকারী মাছের তরকারী বলেই থাকেন। গুজ্রাটে শুনিচি বকরী কা শাগ বলে!
  • | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৭186075
  • আমি তো প্রায় এক ব্যাগ বাজার করলাম। ১৯০।

    আলু বাদে। কালী পুজোয় ২ বস্তা এসেছে মামার বাড়ি থেকে।
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৬186073
  • যাক, ডিমের তরকারীর রহস্য ভেদ করে নিশ্চিন্ত হলাম।
  • ন্যাড়া | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৬186074
  • চাঁদুবাবু কি আলিবর্দী-সিরাজের লাইন? ঘি দিয়ের ডিমের ডালনা করেন!
  • | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৩186071
  • ঘি দেয় কি? ঠিক সিওর নই।@ চাঁদুবাবু। তবে ইয়েস অবশ্য ই গরম মশলা।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪৩186072
  • সেদিন চারটে না পাঁচটা সব্জি আনলাম অল্প করেই। ১৭০ টাকা বিল হল।
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪২186070
  • কেন, তারা উত্তরপাড়ায় চলে গেল।
  • | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪১186069
  • না আমি তো কালকেই বাজারে গেলাম Atoz। চাপ নেই তো। তবে বেলুড়ে বাজারে সব কিছু একটু সস্তা কলকাতর তুলনায়।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৪০186068
  • সুনিশ্চিত করার কিছুই নেই। পাঁউরুটির সাথে বা এমনিই ব্লক দিয়ে রাখলে খেয়ে গর্তে ঢুকে যাবে। তারপরে অক্সিজেনের অভাবে নিজেই বাইরে বেরিয়ে এসে মরে পড়ে থাকবে।

    বিষের নামটা জেনে বলছি। যেকোন গ্রসারি শপেই মেলে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩৯186067
  • মুঘল লাইন বলতেই মনে হলো, এইসব মুঘল বাদশাদের এক পুত্র তো বসতেন মসনদে, বাকী পুত্রদের কী হতো? আকবরের তো মনে হয় একটাই ছেলে, জাহাঙ্গীর, ঝামেলা কম, বাবা চোখ বুজলেন, ছেলে সিংহাসনে। কিন্তু জাহাঙ্গীরের তো মনে হয় বেশ কয়েকটি ছেলে ছিল! শাহজাহান বাদে বাকীদের কী হলো?
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩৮186066
  • বাইরে মরার ব্যাপারটা কি করে সুনিশ্চিত করা যাবে?

    বিষটার নাম কি?
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩৩186065
  • কল কেন? এমনি বিষ কিনলেই তো হয়। এমন বিষ যাতে বাইরে এসে মরে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩২186063
  • আহা সি এম, ওকে পুষুন না! আপনাকে বাদাম এনে দেবে। ঃ-)
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩২186064
  • তবে কি মুঘল লাইনে ভাবব?
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩১186061
  • ওহ ভাগীদার, অন্য উদা? দাদা যদি বালী হতে চান আর বৌদি তারা-কিন্তু তাঁরা রাজী হবেন বলে মনে হয় না। ঃ-)
    ডীঃ মঃ
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:৩১186062
  • ইঁদুর ধরার কলে বিষ মেশানো টোপ দিন, নইলে জ্যান্ত ইঁদুর বাইরে ছেড়ে আসা শক্ত হবে। এ বুদ্ধি এই মাত্র আমার মাথায় খেলল। রান্নাঘরে একটা মেঠো ইঁদুর খেলা করছে। আমায় দেখলেই বেরিয়ে যাচ্ছে আবার আমি এ ঘরে এলেই সে এসে ঢুকছে। এখন খালি কল আর বিষ কেনার অপেক্ষা তাহলেই বাবাজির খেল খতম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত