এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২৯186060
  • না এতজ, আমি লক্ষ্মন হতে গেলে দাদাকে রাম হতে হয়, ও সর্বপরি বৌদিকে সীতা হতে হয়। একটু অন্য উদাহরণ ভাবতে হবে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২৫186059
  • একদম ক্লিয়ার ভাগীদার। ঃ-)
    তাইলে তুমি ছোটো প্রিন্স? ঃ-) লক্ষ্মণ? ঃ-)
  • শ্রী সদা | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২৪186058
  • ভিডিওটা মিস করবেননা। মেটালিকার ওয়ান অফ দি বেস্ট।
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২২186056
  • এতজ, আগে বর্ধমানের ছিলাম, তারপর বাবা যখন উত্তরপাড়া যুদ্ধে জয় করলেন, ছোট হবার সুবাদে ওটা আমার ভাগে পড়ল। উত্তরপাড়া কলকাতার কাছে আর বর্ধমান বড়, এই নিরিখে ভাগ হলো দাদা ও আমার মধ্যে।

    হয়ে গেল তো সব জলের মত কিলিয়ার?
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২২186057
  • নাঃ ১১ঃ০১ পুরোপুরি অনিচ্ছাকৃত।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২১186054
  • অক্ষদা কে প্রশ্ন, অল্টারনেটিভ কি? যাবতীয় পিত্তি জ্বালানো আলফাল পোস্টে তেড়ে প্রতিক্রিয়া জানিয়ে সময় নষ্ট করা? এটা জেনেও যে দিনের শেষে সবই অন্ধকার? অত সময় আর শক্তি কোথা পাবো?
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২১186055
  • কবার ইটারেট করার পরে লিমিটে কি আসছে?
  • siki | ২২ নভেম্বর ২০১৩ ২৩:২০186053
  • আমায় বাংলা ট্রানস্লেশনটাই একটু দে।
  • siki | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৯186051
  • ঐ এগারোটা এক নিয়েই বলছিলাম।
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৯186052
  • একটু কিউরিয়াস হয়ে আমি ওটা গুগল ট্রান্সলেটে দিলাম। বেশ মজার ব্যাপার হলো। ঃ-)
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৬186049
  • উফ্ফ্ফ, এই ভিডোয়ালা লেখাটা কী? কোনো রিভ্যু?
    ফ্রাঙ্কেনস্টাইনের দত্যিকে এটা স্রেফ পড়ালেই চলতো, আর কিছু করতে হতো না। ঃ-)
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৬186050
  • সিকি, কোনটা?
  • siki | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৫186047
  • অপ্পন কি জেনেবুঝে হিনীযোগ্য পোস্ট করল?
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৫186048
  • উঠতি বড়লোক। উঠতি বড়লোক। (দুইবার বিড়বিড়)
  • ন্যাড়া | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৪186046
  • বাংলা উচ্ছন্নে গেল। কারা উদয় হয়েছে আজকাল - গিলির এলিগেন্সে নিজেদের পিঠ নিজেরাই চাপড়ে দেয়, বিশ্বনাথের জায়গায় দ্রাবিড়ের ব্যাটিং দেখতে চায়, মৌচাকের সন্দেশ ভাল বলে, নলেন গুড়ের রসগোল্লা খায়। কমল মজুমদার অনুবাদ করতেই হচ্ছে।
  • আওগে যব তুম সাজনা... | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৩186044
  • কৃতার্থ হয়ে যাই এই যজ্ঞকর্মপ্রকৃয়ায় এই ধুরন্ধর ছায়ামূর্তিবিলাপে এই অন্ধশোক কিছুটা অপলাপ, নয়ছয় বাকিটা কষ্টবিস্মৃত নষ্টামিগাথায় ভরপুর অভিনেত্রীদক্ষতায়, ছাপ রেখে যাও একবার এসেছ যখন এখানে এই বিশ্রম্ভালাপে এই শোকতাপপ্রবঞ্চনাবর্জিত নিঃশূন্যতায়, নিপুণ পায়ে প্রফেশনালসুলভ দক্ষতায় লক্ষ্মীপদচিহ্ন আঁকো দুধেআলতায় মেশানো রঙে বাদবাকিটা তোলা থাক "বিগলিত করুণা জাহ্নবী যমুনা"র পাতায় পাতায়। আমি সময়হীন নই। সময়ের সুচারু কাঁটা ভেঙে টুকরো করেছি এই বালিঘড়ি-প্রবঞ্চনাবিহীন অশ্বমেধ রঙ্গমঞ্চের বিহাইন্ড-দ্য-সীন আলোকহীনতায়। পারলে এসে দেখে যেও আমাদের সৃষ্টি ফ্র্যাঙ্কেনস্টাইনকে। আপাতত গান শোনো --

  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১৩186045
  • মুখ দিয়ে, নাকের তখন কোন কাজ নেই, সেও শুয়ে থাকে। তবে পরে মাথায় বেদনা হয়।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১০186042
  • সিএম, সেই অবস্থায় শ্বাস নেন কী করে?
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:১০186043
  • ওরা মনে হয় মাদ্রাজ থেকে এসব শিখেছে। সম্বর রসম ধরলেই ঝামেলা নেই, খালি লাঠির মতন সজনে ডাঁটা পেলেই হল।
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৯186040
  • তবে প্রকৃত প্রস্তাবে বোঁদেটা একটু বেশিই কল্পনাশ্রয়ী, লংকার সাথে লেবুটাই সর্বজনমান্য। ;-)
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৯186041
  • এমতাবস্থায় আমি শুয়ে পড়ি আর মাধ্যাকর্ষের টানে জল বেরুবার পথ পায় না।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৭186036
  • এদিকে শুনলাম পশ্চিমবঙ্গে দরকারি জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে, বাজারে প্রতিদিনের খাবার জিনিসের যেমন কিনা সব্জি, আনাজ, মাছ-এগুলোর দাম বেড়ে গেছে খুব, লোকে ভয় পেয়ে যাচ্ছে।
    কেউ কিছু জানেন, কেন এমন হচ্ছে?
  • cm | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৭186037
  • মানে আলু দিয়ে ঘী গরম মশলা দিয়ে ডিমের ডালনা? দেখুন এসব সীরিয়াস জিনিস ডিটেল বাদ দেবেন না।
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৭186038
  • নাকের ভেতর কেউ একটা জলের কল খুলে দিয়েছে মনে হচ্ছে। এক বাক্স টিসু উড়ে গেল!
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৭186039
  • ঃ))
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৬186035
  • অর্পন কে হিনী দেওয়ার কি কেউ নেই? ;-)
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৫186034
  • বাঙাল ঘটিই ভালো। নইলে আবার কি কথায় কি কি মণিমুক্তো বেরিয়ে পড়বে। ক্ষতটতগুলো ঢাকাচাপাই থাক।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৪186033
  • আমি বাঙাল, এমনিতে রসগোল্লা খাই না, তবে সন্দেশ এমনিতেই খাই। তেমন তেমন অনুরোধে পড়লে রসগোল্লাও খাই। তবে গরম সিঙারা পেলে মোটেই রসগোল্লা বা সন্দেশ কিছুই চাই না। ঃ-)
    তবে এটা বাঙাল-স্পেসিফিক নয়, আমার এক খুবই মিষ্টিভক্ত বাঙালদা আছেন তিনি যেকোনোদিন টপাটপ রসগোল্লা খান, রাবড়ি খান, সন্দেশ খান, চিত্রকূট খান, কাজু বরফি খান।
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০৩186032
  • সেই বাঙাল ঘটি???????!!!
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ২৩:০১186030
  • ডিমের লংকা কম্পেনসেট করতে সাথে বোঁদে লাগে। আর কী কমু! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত