এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • stu | ২২ নভেম্বর ২০১৩ ১৭:২৯185969
  • আম আদমী পার্টি হয়তো সত উদ্দেশ্য নিয়েই রাজনীতে তে এসেছে কিন্তু গদি পাওয়ার পর কতটা সত থাকতে পারবে সেটাই dekhaar
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৭:২৬185968
  • স্চ, সে তো দেখার জন্য আমিও বসে আছি। দিল্লির ঠিক বর্ডারে, গ্যালারিতে ভালো পোজিশন পেইচি।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৭:২৪185967
  • কৌশিক, আসলে কে ভালো, কে খারাপ, এসব ব্যাপার অনেকটাই আপেক্ষিক। করাপশন সবসময়েই করাপশন, সে দশ টাকা নিলেও যা অপরাধ, দশ কোটি নিলেও তাই, এই মাইন্ডসেট নিয়ে চলতে গেলে সৎ লোক খুঁজেই পাওয়া যাবে না।

    কেজরির প্রধান মাস বেস হল দিল্লির অটোওয়ালারা। এবং দিল্লির আনাচে কানাচে যে সব আর্বান ভিলেজ আছে, সেইসব। এক অটোওয়ালার কাছে সেদিন গল্প শুনলাম, কেজরির পার্টি নাকি বাধ্যতামূলকভাবে সব অটোওয়ালার কাছ থেকে মাসে কুড়ি টাকা করে চাঁদা নিচ্ছে, আর সব্বাইকে নিজের ফোন নম্বর দিয়ে বলছে, কোনও সমস্যা হলে, পুলিশ হ্যারাস করলে আমাকে কল করবে সাথে সাথে। এদিকে একদিন কোনও এক কারণে মেহরৌলির কাছে এক অটোওলাকে অন্য কেউ বেশ পিটিয়েছে। অন্য অটোওলা তাই দেখে কেজরিকে ফোন করেছে, কেজরি বলেছে, আমি এখন অন্যদিকে আছি, আমি এখন আসতে পারব না।

    রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু অন্যদিক থেকে ভাবতে গেলে, কোন অটোওলা শীলা দীক্ষিতকে ফোন করতে পারে আপদে বিপদে? শীলা দীক্ষিতের বা বিজয় গোয়েলের ফোন নম্বর আছে কজনের কাছে? এরা অন্তত তো কেজরিকে তাও অ্যাপ্রোচ করতে পেরেছে।

    শীলা ম্যাডাম যে কমনওয়েলথে কত বিলিয়ন টাকা লুটে খেয়েছেন, তার হিসেব কোনওদিন পাওয়া যাবে না। বেশ কয়েক বছর আগে দিল্লি বিধানসভা থেকে অশোক মালহোত্রা নামে এক চা-ভেন্ডরকে অ্যারেস্ট করে এনফোর্সমেন্ট বিভাগ। বিধানসভার লবিতে তার টি-স্টল ছিল, তার বাড়ি রেড করে প্রায় চল্লিশখানা ইমপোর্টেড গাড়ি, আর প্রায় একশোর কাছাকাছি বিভিন্ন ধরণের বাইক পাওয়া গেছে, প্রত্যেকটায় ভিআইপি নাম্বারপ্লেট লাগানো। এ ছাড়াও আলিশান বাংলো, কোটি টাকার সোনার গয়না তো ছিলই।

    কাগজে কিন্তু ঠিক তিনদিনের বেশি এই নিয়ে আলোচনা হয় নি। লোকে বলে, থানায় রগরানি দেবার সময়ে সে শীলা ম্যাডামের নাম বলে ফেলেছিল। তারপরে যা হয়, সবাই চুপ করে গেছে, বা চুপ করিয়ে দেওয়া হয়েছে। নিজামুদ্দিনে শীলা ম্যাডামের বাড়ির দোতলা তিনতলা নিয়েও অনেক গল্প শোনা যায়।

    তো, এই হচ্ছে দুটো কেস স্টাডি। এবার আপনারা বিচার করুন, কে করাপ্ট, আর কে নয়।

    ও হ্যাঁ, যে মহিলা প্রার্থীকে নিয়ে স্টিং ভিডিওটা প্রকাশ পেয়েছে, তিনি নমিনেশন উইথড্র করে নিয়েছেন, বলেছেন, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি ভোটে দাঁড়াবেন না, প্রচারও করবেন না।

    আপাতত, আপ-এর তরফে শেষ সংবাদ এইঃ http://www.ndtv.com/elections/article/assembly-polls/arvind-kejriwal-s-aam-aadmi-party-asks-election-commission-to-probe-sting-cd-within-48-hours-449592?pfrom=home-lateststories
  • sch | ২২ নভেম্বর ২০১৩ ১৭:১৫185966
  • নিতাই বাবু নেক্সট দিল্লী ইলেকশানে যদি ৫ এর নিচে সিট পায় আম আদমী পার্টী - তাহলে কতজন সদস্য পার্টিতে থাকবে জানার ইচ্ছে রইলো। শুধু নীতির জন্যে ২% লোকও পলিটিক্স করে না। তাহলে এত ঘন ঘন দল বদল কততো না দলের লোকেরা
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৭:০৭185965
  • আমড়া টাইপো, আবার টাইপো নয়।
    আমড়া পাবলিক মিন কচ্চি ধরে ল্যান।
    একটি অনুপম দ্ব্যর্থবোধক প্রয়োগ।
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৭:০৪185964
  • কেজরিওয়ালকে একটা কাব্যভাষামন্ডিত চিঠি লিখুন মহাকবি, যে আপনি এরম বদমাইসি কচ্চেন কেন? আমড়া এতে পীড়িত বোধ কচ্চি।

    আমরা সিগনেচার দোবো নিচে ;-)
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৪৭185963
  • জিততে না পারলে জিতবে না।
    যারা নিজেদের কোরাপশন প্রুফ এবং কেবল মাত্র সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসছে তারা অন্যায়ের সাথে আপস করবে কেন।
    আর আজকের দিনে হয়তো জিততে পারবেনা। কিন্তু ১০ বছর পর বা ২০ বছর পর তো জিততে পারবে না একথাই বা বলি কেমন করে। আর পার্টি চালাতে কিছু পয়সা তো লাগবেই। খালি পেটে তো দিনের পর দিন পথ চলা সম্ভব নয়। সেই কাজটা চাঁদা তুলেই করা সম্ভব। কোনোভাবেই নীতির সঙ্গে আপস না করাটা খুব জরুরি। একটা আদর্শ দলের জন্য।
  • kumu | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৪১185962
  • নেতাই,কোটিপতি হওয়া কোন ব্যাপারই নয় আজকাল।
    বিলিয়নেয়ার হলে তাও একটু বলার মত হয়।মলে গিয়ে বাচ্চা ছেলেমেয়েরা হেলাভরে লাখটাকার জামাকাপড় কিনে ফেলে!!!
  • sch | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৪০185961
  • "এইসব একটা ব্যাতিক্রমী দলের থেকে কখনোই কাম্য নয়।"

    নিতাইবাবু আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গে একটা নতুন রাজনৈতিক দল, ধরা যাক যার সদস্যেরা ভীষণ সৎ, তারা কোনো ক্যাডার ছাড়া ইলেকশান জিততে পারবে?

    সেদিন মুকুল রায়ের একটা ইন্টারভিউ বেড়িয়েছিল - তাতে বলেছিলেন ধীরে ধীরে বুঝলাম ইলেকশান কমিশানের সাথে সারা বছর খাতির রেখে চলতে হয় - নইলে ইলেকশান জেতা যায় না - আদ্ধেযুদ্ধ ওখানে শুরু হয় (মে বি আমি ভার্বাটিম ঠিক দিলাম না)
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৩৪185960
  • ভোট তন্ত্রের নিয়ম কোনটা? যেনতেন প্রকারে ভোটে জেতা?
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৩২185959
  • কোটিপতিদের প্রার্থী করা নিয়ে অন্যায় দেখিনা। এই গুরুতেই যারা আসে তাদের সম্পত্তির হিসেব দেখাতে হলে হয়তো আদ্দেক লোক কোটিপতি বেরোবে। কেমন ভাবে কোটিপতি সেটা অনেক বেশী গুরুত্ত্বপূর্ন।
  • Ekak | ২২ নভেম্বর ২০১৩ ১৬:৩১185958
  • ভোট তন্ত্র ঢুকলে তো ভোট তন্ত্রের নিয়মেই চলতে হবে।
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:২৮185957
  • কেজরিবাবুকে জেতার জন্য এতো বেপরোয়া লাগছে, কিছু কিছু প্রার্থী বাছাই + সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যার তার কাছে হাতপাতা, এইসব একটা ব্যাতিক্রমী দলের থেকে কখনোই কাম্য নয়।
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:২৪185956
  • প্রথম বাক্যে একটা তর্ক মিস করে গেছি।
  • নেতাই | ২২ নভেম্বর ২০১৩ ১৬:২৩185955
  • নির্বাচনে টিকিট বিক্রি করাকে দোষ বলা যায় কিনা তাই নিয়ে চলতে পারে?
    - কেমন ভাবে তর্ক চলবে?
    অনেক দল ই টাকার বিনিয়মে টিকিট বিক্রি করে। এটা কখনো সঠিক প্রসেস হতে পারেনা। কোনো তর্কই হতে পারেনা।
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৬:১৫185954
  • মোটেও কিছু হিনীযোগ্য পাচ্ছি না। সাম্রাজ্যবাদী চক্রান্ত এসব।
  • j | ২২ নভেম্বর ২০১৩ ১৬:০৮185953
  • ১৩ নম্বর ওয়ার্ডে মেয়র মমতা জয়সওয়ালের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে পাশের একটি বুথে তাঁকে মারধরও করা হয়। জখম অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে র‌্যাফ ও বিশাল পুলিশবাহিনী।

    http://www.anandabazar.com/22sironam.html

    মেয়রেরই এই অবোস্তা !
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ১৫:৪৪185952
  • মিটিন মিছিলে জেরবার। তার মধ্যে টুকি করে কাজুর 2:03-এর পোস্টকে হিনী দিয়ে গেলাম।
  • kaushik | ২২ নভেম্বর ২০১৩ ১৫:৪০185951
  • সিকি,

    দেখুন টাকাটা কিন্তু শুধু মদের বোতল আর ব্রিগেড ভরানোর জন্যই লাগে - এমনটা ভাবলে ভুল ভাবা হবে। টাকার দরকার জনসংযোগের জন্য। হোলটাইমারদের মাইনে দেওয়ার জন্য।

    কেজরিওয়ালের দল আজকে সর্বভারতীয় নয়। এই মূহুর্তে সেই অর্থে হয়ত কোন হোলটাইমার নেই ওনার দলে। কিন্তু যে চেন্জের কথা উনি বলছেন তার জন্য শুধু প্রগতী ময়দান ভরালেই চলবে না।
    দলকে বড় করতে হোলটাইমার লাগবেই।

    কোনো না কোনো দল খুঁটি বেধেছে কোনো না কোনো বাবুর কাছে। দল চালাতে গেলে কেজরিওয়াল কেও হয়ত তাইই করতে হবে।

    JNU-র ভেতরে বছর বছর প্রচুর বিপ্লব হয়, তাতে সামাজিক স্তরে চেন্জ কিছু হয়না। কেজরিওয়ালও যদি সত্যিই কোনো পরিবর্তন চান, তবে দলকে ধীরে ধীরে দিল্লির বাইরে অবশ্যই বের করবেন, কারন নতুন দিল্লি আর যাই হোক, "ভারত"-কে রিপ্রেজেন্ট করেনা।

    দেখা যাক কি হয়!
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ১৫:৩৫185950
  • কেন ISTতে চলছি বলে? ঃ-)
  • san | ২২ নভেম্বর ২০১৩ ১৫:০০185949
  • অক্ষদি কি দেশে চলে এল নাকি ?
  • san | ২২ নভেম্বর ২০১৩ ১৪:৫৯185948
  • আপনারা অ্যাতো ভাটাবেন্না, ছুটিতে যাবার আগে নিশ্বাস ফেলার টাইম পাচ্ছিনা।
  • | ২২ নভেম্বর ২০১৩ ১৪:৫১185947
  • নাঃ আজ অবধি অনলাইন কেনাকাটায় কখনও কোনো ট্যাক্স দিতে হয় নি। তবে ফুল, সবজি, চক্কেত, কেক ইত্যাদি অনেক ক্ষেত্রেই লোকাল ভেন্ডারদের সাথে টাই-আপ থাকে, সেখানে ডেলিভার করাতে গেলে সেই শহরের ট্যাক্স দিতে হয় বলে শুনেছি।
  • a x | ২২ নভেম্বর ২০১৩ ১৪:৪৬185946
  • এখানে অনেকসময় অনলাইন বিক্রিবাটায় ট্যাক্স নেয় আর ট্যাক্সো রিটার্ণ ফাইল করার সময় জিগায় তুমি কি কিছু কিনেছ যার ট্যাক্স দাওনি? না দিলে কতটাকার কিনেছ, এত টাকা তাইলে ট্যাক্স দাও। লোকে মানে আমার মত ছোট মাপের লোকে সোনামুখ করে দিয়েও দেয়।
  • Kaju | ২২ নভেম্বর ২০১৩ ১৪:৩৯185945
  • ভ্যাট দিতে হয় না ফ্লিপকার্টে কিনলে? ভ্যাট !
    ও দামের মধ্যে ধরা থাকে। নইলে জিনিস ওরা ভ্যাটে ফেলে দিয়ে আসত।
  • /\ | ২২ নভেম্বর ২০১৩ ১৪:৩৪185944
  • আচ্ছা অনলাইন কেনাকাটায় কি ক্রেতাকে ভ্যাট দিতে হয় না? এমনকি ম্যানুফ্যাকচারারের সাইট থেকে যে দাম দেখাচ্ছে সেটা ভ্যাট বাদ দিয়ে !!
  • | ২২ নভেম্বর ২০১৩ ১৪:২৩185943
  • নাঃ ৩০ তো আমার কিছুতেই হবে না, ৩১ ও কঠিন।
  • সিকি | ২২ নভেম্বর ২০১৩ ১৪:১৬185941
  • :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত