এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ০৮:২৬185730
  • মানুষ বলে ওয়াও আর বিড়াল হলে ম্যাও
  • Tim | ২২ নভেম্বর ২০১৩ ০৮:২৫185729
  • উফ্ফ সক্কাল সক্কাল এই আপিস।

    পাই যা যা সব বললো তাতে একটা জিনিস অনুল্লেখিত থেকে গেছে। সায়েন্সের জন্য পয়সাটা কে দেবে এবং কেন দেবে? মানে এই এখনকার দিনে। বিশেষত সেইসব ফিল্ডে যেখানে জানা ও বোঝার আনন্দে কাজ করছে লোকে। এইযে চাহিদা এবং জোগানের বৈষম্য সেটা কেন সায়েন্সেই হচ্ছে এটা ভাববো না? এমবিএ পড়ে বসে থাকছে কি লোকে? ইঞ্জিনিয়ারিং পড়ে? ডাক্তারি পড়ে? তাইলে সায়েন্স পড়েই বা বসে থাকবে কেন? মানে পড়াশুনোর এই বিষয়ভিত্তিক বৈষম্য কেন থাকবে, যখন কোন বিষয়ই ঠিক ট্রিভিয়াল নয়? কেন ট্রেইন্ড প্রফেশনালদের সংখ্যা ও কোয়ালিটি রেগুলেট করা হবেনা?

    আমি পিডি দের বর্তমান যে স্কিলসেট ও সিস্টেম তার কথা বলেছিলাম। যদি অন্যরকম গ্রুমিং এবং ট্রেনিং হয় তো হোক না। তারা ইন্ডাস্ট্রিতে যাক, পেটেন্ট এর কাজকর্ম করুক পলিসিতে আসুক। তাদের পড়ানোর যথেষ্ট সুযোগও দেওয়া হোক, নইলে এনাফ টিচিং এক্সপি নেই বলে লোকে খেদাবে না। এইসব গুলো কি পি আইরা করবেন? ইন্সেন্টিভ টা কি তা আমার কাছে পরিষ্কার নয়। এবং ইন্সেন্টিভ না থাকলে নিজের ফান্ডের টাকায় পিডি পুষে কেউ এগুলো কেন করবেন তাও আমার জানা নেই। যদিনা, যদিনা, আইন করে দেওয়া হয়। এই জায়গাতেই ঐ ভদ্রলোক বেশ ঠিকঠাক বলেছেন। মাইনে বাড়িয়ে দাও, ট্রেনিং প্রোগ্রাম রাখো, একটা অফিস করে দাও একজন কোঅর্ডিনেটার থাকুক যে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। তাইলে যদি হয়।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৮:০৮185728
  • এল সি এম, এটা ব্যক্তিনির্ভরও হতে পারে। আসলে হয়তো ব্যক্তিগত ভাবে সে ম্যানেজমেন্ট ধরনের শিক্ষার দিকে আগ্রহী ছিল। তাই সেই জিনিস পাওয়ামাত্র "ওয়াও ওয়াও " করে উঠেছে। ঃ-)
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৮:০৫185727
  • অবশ্যই। মতামত দাও, কিপ্টের মতন না। বেশী করে।
  • sosen | ২২ নভেম্বর ২০১৩ ০৭:৫৫185726
  • আমার কি মতামত দেওয়া উচিত?
    এসব কি রাত্রের মিনিময়?
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৭:৩৫185725
  • এ-টু-জেড,
    সেটা কিন্তু হতেই পারে। দীর্ঘদিন থিওরেটিক্যাল স্টাডির পর, প্র্যাকটিক্যাল এডুকেশন অনেক সময় একট রিলিফ দেয়। অবশ্য, ম্যানেজমেন্ট কোর্সেও অনেক থিওরি থাকে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৭:২৯185724
  • আমার এক বন্ধুনি সেইদিন বললো ম্যানেজমেন্টের কিছু কোর্স করেই সে জীবনের আসল মানেটা ধরতে পেরেছিল। তার ফলে আত্মবিশ্বাস এসেছিল। তার আগে পর্যন্ত সব শিক্ষাই তার কাছে ছিল খাড়া বড়ি থোড় মাত্র।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৭:২৭185723
  • ভাগীদার, ঐ টই পড়েছেন বলে থ্যাংকু। ঐ শকিং টইয়ে প্রচুর ভেজাল ঢুকে আসল আলোচনা চুলোদ্দোরে গ্যাছে। ঃ- (
    তাই আসল অংশটুকু কাপি করে ভাবছি নতুন একটা টই খুলবো। অনেকে জানিয়েছেন তাঁরা নানা আলোচনা আর খবর শেয়ারিং এ আগ্রহী। নানা সামাজিক সংস্থা যারা ওরকম কেসে সাহায্য করে, সেইসব খবরো দিতে পারেন।
  • lcm | ২২ নভেম্বর ২০১৩ ০৭:২৫185722
  • ম্যানেজমেন্ট, মানে, MBA কোর্সে তো অনেক কিছু পড়ানো হয় - কারিকুলাম বেশ এক্সটেনসিভ। যারা পড়ে অনেকেই বেশ মেধাবী ছাত্রছাত্রী। তারা পিএইচডি-ও করতে পারত।
  • aka | ২২ নভেম্বর ২০১৩ ০৬:৫৯185721
  • এটা আমারও প্রশ্ন ম্যানেজমেন্ট করে লোকে এই লো-স্কেল চাকরি করে কেন? এর জন্য তো আরও বহুলোকজন আছে।
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৬:০৪185720
  • ভাগী, ধরা যাক পি এইচ ডি হয়ে যাবার পরে পোস্ট ডকের জন্য এপ্লাই করল। কেউ পেল কেউ পেল না।
    এখানে ম্যানেজমেন্টের কাছে ফান্ডিং চাওয়া কোথ্কে আসছে বুঝছি না। আমি সি-এন-আর দার কাছে এপ্লাই করলাম, আমি হেভি হাইড্রোজেন বানাতে পারি। সেখানে ম্যানেজমেন্ট কোথায় ঢোকে?
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ০৫:৫০185719
  • ও, তারা তো হবু পিএইচডি। ওই যারা GA / RA /TA হয়।
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৫:৩৯185717
  • বুঝছি না। হয় জনতা স্কলারশিপ পাই, নয়তো
    জি-আর-এ/টি-এ র টাকা পায়। পুরো প্রসেসে, অন্য পেশার তুলনায় মিনিমাম পোঁদ চাটা।
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৫:৩৯185718
  • বুঝছি না। হয় জনতা স্কলারশিপ পাই, নয়তো
    জি-আর-এ/টি-এ র টাকা পায়। পুরো প্রসেসে, অন্য পেশার তুলনায় মিনিমাম পোঁদ চাটা।
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ০৫:৩৩185716
  • ওহ এতজ, সেদিন মনে করিয়ে দেবার পর গিয়ে আবার শকিং টই দেখলাম, মনে ছিলনা ওটা আপনার শুরু করা! বাবাগো সে কি সাংঘাতিক টই। পুরোটা পড়া সম্ভব নয়! আর আমি তখন কি বাজে ভুল ভাল বাংলা লিখতাম! !
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ০৫:৩১185715
  • সেকি! পিএইচডিরা তো হাত পেতেই আছে!
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৫:২৫185714
  • পি এইচ ডি রা ফান্ডিং চাই বলে কার কাছে হাত পাতছে? আমার জানা একটাও পি এইচ ডি কে হাত পাততে দেখিনি।
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৫:২১185713
  • ম্যানেজমেন্ট হঠাও, বালের সেক্রেটারি গুলোকে হঠাও, এমনকি পাইয়ের প্রিয়তম ট্রায়ো রাইটিং পলিসি ম্যানেজমেন্ট সব তফাত যাক। শুধু সায়েন্স আর আমি, রাজার সাথে রাজার ব্যবহার। আর, হতে চেয়েছিলাম সত্যেন বোস, পথিক গুহ কোন দূঃখে হতে যাব? সায়েন্স পোদে লাথ মারলে সায়েন্সের বিরহে দশটা আর্টিকেল লিখে দেব, কিন্তু ফিল্ডে থাকলে সায়েন্সটাই করব, সায়েন্স নিয়ে লিখব কেন?
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ০৫:১৮185712
  • হিংসে হিংসে
  • 4z | ২২ নভেম্বর ২০১৩ ০৫:১৬185711
  • তো পিএইচডি পোস্টডকরাই বা কোন সমাজ উদ্ধার করছে? বছর বছর এই ম্যানেজমেন্টের কাছে ফান্ডিং চাই করে গাঁড় ফাটাচ্ছে, না পেলে তাদের গাল দিচ্ছে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৫:১৩185710
  • আগের পোস্ট রিদ্ধিকে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৩ ০৫:০৯185709
  • ওদের মাথা কি ন্যাড়া করা হবে? ঘোল ঢালার ব্যবস্থা আছে কি? গাধায় কীভাবে চড়ানো হবে, উল্টো করে না সোজা করে?
    ---এরকম শত শত প্রশ্ন জেগে উঠছে। ঃ-)
  • 4z | ২২ নভেম্বর ২০১৩ ০৫:০৫185706
  • না, এখনও পিছিয়ে পড়া হয়নি। কোথায় এসেছে?
  • riddhi | ২২ নভেম্বর ২০১৩ ০৫:০৫185708
  • ম্যানেজমেন্টের সুযোগ পেলেই গা* মারো। এম বি এর টইটা তুলতে হবে। কতদিন এম বি এ দের খিস্তাইনি। ঔ মর্কটদের প্রথমে গাধার পিঠে চড়িয়ে দেশছাড়া করো, তারপার সায়েন্স ফায়েন্স নিয়ে ভাবা যাবে।
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০৪:৫৬185705
  • তার আগেই অ্যাডমিন ম্যামেজমেন্ট মানেই জালি সে কথাও এসেছিল। সেটা নজরে এল না ?
  • 4z | ২২ নভেম্বর ২০১৩ ০৪:৪৯185704
  • আর এটাও দেখা আছে অ্যাডমিন আর ম্যানেজমেন্টকে গাল পাড়া লোককে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন ছড়িয়ে লাট করে কাজ কেঁচিয়ে পালাতে।
  • Bhagidaar | ২২ নভেম্বর ২০১৩ ০৪:৪৭185703
  • ফজ্জি টাকা বেশি বলে
  • 4z | ২২ নভেম্বর ২০১৩ ০৪:৪১185702
  • " বিশুদ্ধ ম্যানেজমেন্টের লোক সেখানে যাবার থেকে সায়েন্সের লোকজন গেলে মনে হয় কম জালি হয়" - এটা আমার কাছে গালিই মনে হল
  • π | ২২ নভেম্বর ২০১৩ ০৪:০৮185701
  • সায়েন্সের লোকজন মানে ধোয়া তুলসীপাতা হবে এমন ক্লেইমও আমি কিছু করি নাই। অ্যাডমিন, ম্যানেজমেন্ট ব্যাপারটাকেই লোকজন এমনিতে গাল দিয়েছে তো ঃ)

    আমার বক্তব্য ছিল, সায়েন্সের ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পলিসি তে সায়েন্সের ট্রেইনড লোকজন বেশি গেলে সায়েন্সের পক্ষে সেটা বেশি ভাল। আর পটকেদা যে কথাটা বললো, সেটা টপ লেভেলে হয়। প্র্যাকটিসিং সায়েন্টিসটারাই অ্যাডমিনিস্ট্রেশনে ঢোকেন বলে বেশি মুশকিল হয় বা ক্ষমতার অপব্যবহার বেশি হয় বলে আমার মনে হয়। সায়েন্স ম্যানেজমেন্টের পুরো আলাদা ক্যাডার হোক না, সায়েন্সের ট্রেইনড লোকজন সেখানে থাকবে, কিন্তু সেটাই দেখবে। সায়েন্টিস্টরাও মন দিয়ে সায়েন্সটাই করবেন, করতে পারবেন, এই একগাদা হ্যানো ত্যানো কমিটিতে কাঁঠালিকলা না হয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত