এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ নভেম্বর ২০১৩ ২১:১৯183780
  • মোটাকাক কোত্থেকে শুকনো ফুচকা চুরি করে আনত ওর বউ সরুকাকের জন্য। আর ফুচকা যাতে খেতে গিয়ে গুঁড়ো না হয়ে যায় ঐজন্য ছাদের কার্নিশের যে জায়গাটায় পুরু শ্যাওলা জমে গদির মত হয়ে থাকত সেখানে রেখে দুজনে দুদিক ঠুকরে ধরে খেত।
  • π | ১৬ নভেম্বর ২০১৩ ২১:১৫183779
  • হ্যাঁ, এই কাকের গপ্পো তো আমি কব্বে লিখেছিলুম। সেই গুপ্তকাকুর টাক টার্গেট হওয়া থেকে শুরু করে আমার সাথে স্পেসিফিক শত্রুতা, এবং তারপর নানাবিধ কাণ্ড কারখানা পেরিয়ে মধুরেণ সমাপয়েৎ।
  • | ১৬ নভেম্বর ২০১৩ ২১:০৭183778
  • হ্যুআঃ এইটা নাকি অক্ষকে অ্যাদ্দিনে ইন্জিরি নেকা পড়ে জানতে হল!!
    আরে পাইকেই তো কেন যেন কাকেরা ঠুকরে দিতে চাইত, কি যেন একটা করেছিল পাই। তারপর আবার কিসব ঘুষ টুষ দিয়ে ভাব জমিয়েছিল।

    আমাদের নারকেলগাছের কাকেরা দিব্বি আমাকে আর ভাইকে আলাদা আলাদা করে চিনত। আর কাকের প্রতিশোধস্পৃহাও বেশ তীব্র।
  • I | ১৬ নভেম্বর ২০১৩ ২০:৫৩183777
  • হ্যাঃ হ্যাঃ হ্যাঃ ! পুরো লীলে মজুমদারের গল্পো।আমি বাবা কাগের ছবি কখনো তুলবো না !
  • kabya | ১৬ নভেম্বর ২০১৩ ২০:৪৬183776
  • আজ শনিবার বলে কি গুরু তে আজ এতো কোম লোক্জন।
    আজ লুরু তে হেব্বি বৃষ্টি হচ্ছে। দারুন ওয়েদার।
  • siki | ১৬ নভেম্বর ২০১৩ ২০:৪৪183775
  • তেন্ডুলকার নাকি ভারতরত্নও পাচ্ছে।
  • siki | ১৬ নভেম্বর ২০১৩ ২০:৪৩183774
  • একক, নেই। :-(
  • Abhyu | ১৬ নভেম্বর ২০১৩ ২০:৪১183773
  • এই কেসগুলো গবার গল্পের মতো, কোনটা সত্যি হয়েছিল আর কোনটা হতে পারত সেটার বর্ডারলাইন টানা কঠিন। যখন গরু দোতলায় উঠে আটকে পড়ে, সেটা সত্যি ঘটনা। কিন্তু গরু দোতলায় উঠতে পারলে বাসে উঠতে পারবে না কেন, আর টিকিট না কাটলে কন্ডাকটার তো জোর করে নামিয়ে দেবেই। তেমনি অ্যাকোয়াগার্ডের লোক ভাইরাসের ভয় দেখালে ছেষট্টি বছরের প্রৌঢ় তো কিনবেনই, অথচ ডিডি ভাইরাস তাড়ানোর টোটকা বললে আপনারা বিশ্বাস করবেন না। এ কেমন কথা?
  • Abhyu | ১৬ নভেম্বর ২০১৩ ২০:১৮183772
  • বাছুর তো নামতে ভয় পাবেই, আমাই বোনপোরই কেমন প্রব্লেম হয়েছিল বলি।

    আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে। দমদম থেকে আমার পিসতুতো দিদিরা এসেছে। আমার বোনপো, যে কিনা আমার থেকে সাড়ে তিন মাসের ছোটো, সে তো কল্যাণীর এতো গাছপালা দেখে অবাক। তাকে আরো বাধিত করার জন্যে পেয়ারা গাছে তুললাম। এখানে পা রাখ, ঐ ডালটায় পা রাখ, এই সব বলে আমার পিছু পিছু বেশ একটা উঁচু ডালে তাকে তুলে বেশ বার্ডস আই ভিউ দিলাম। এইবার হল মুশকিল। সে ভয় পেয়ে আর নামতে পারে না।

    আমি বার দুই তিন বলার পরে বিরক্ত হয়ে গাছ থেকে নেমে অন্যদের সাথে খেলতে চলে গেলাম। বাড়ি ভর্তি লোক, কেউ কিছু খেয়াল করল না। বেশ কিছুক্ষণ পরে বড়পিসী ব্যাপারটা নোটিস করল আর বাবা গাছে উঠে কোলে করে আমার বোনপোকে নামিয়ে আনল।

    পুনঃ সেদিন আরো অনেক উল্টো পাল্টা জিনিস হয়েছিল, যেমন আমার দাদা চল্লিশটা সন্দেশ একাই খেয়ে প্যকেটটা বাইরে ফেলে দিয়েছিল, আমি না দেখলে কেউ সেটা জানতেই পারত না। বাড়িতে ১১ জন গেস্ট আর চারজন হোস্ট থাকলে অনেক কিছুই হতে পারে।
  • de | ১৬ নভেম্বর ২০১৩ ২০:১২183771
  • আজ পুরো মুম্বই নাকের্জলে চোখের্জলে হয়ে গেলো তেন্ডুলকরের স্পীচ শুনে -- আমারও ভারী ভালো লেগেছে -- তাই দিয়ে গেলাম -যদিও আগে কেউ দিয়েছে কিনা জানিনা

  • de | ১৬ নভেম্বর ২০১৩ ২০:০৯183770
  • আমি সুভাষ বলছি - বাছুরেও পড়ে না ঃ)
  • a x | ১৬ নভেম্বর ২০১৩ ২০:০৭183769
  • খুব সাবধান!
    "Crows are insanely intelligent creatures. They are able to recognize human faces and hold a grudge against the ones they don’t like. In order to study the crows they had to be collected and properly tagged. The scientists who handled the birds quickly fell out of favor with the crows. The next time the researchers entered the enclosure they were greeted by the crows divebombing and attacking them. If the same researchers came back wearing a mask that the crows hadn’t seen before, they were left alone. It also appears that the crows conspire with one another and share information about which humans they don’t like."!!! :-o

    http://www.iflscience.com/plants-and-animals/unusual-animal-intelligence
  • T | ১৬ নভেম্বর ২০১৩ ১৯:১৫183768
  • কার্লসেন ১ পয়েন্টে এগিয়ে গেল।
  • riddhi | ১৬ নভেম্বর ২০১৩ ১৮:৫৭183767
  • "যতবার নিউইয়র্ক আসি, মনে হয় কোলকাতাটাকে কীরকম টেনেটুনে লম্বা করে দিয়েছে। আর নাকে কীরকম একটা পুরানো চেনা গন্ধ ঝট করে লাগে। কোলকাতা নিউ ইয়র্কের খুদে ডোপলগ্যাঙ্গার।"
    -টোটাল ক।
  • π | ১৬ নভেম্বর ২০১৩ ১৮:১৩183766
  • kumu | ১৬ নভেম্বর ২০১৩ ১৬:৩১183765
  • মিনিটে ২৫০ হাঁচি কাশি জ্বর
    কাজের লোকের না আসা
    বাড়ীর দুইজন অতিথির সন্ধেবেলা আসার"ভয় দেখানো"
    টিভি খারাপ
    আরো খবর্চাই?
  • | ১৬ নভেম্বর ২০১৩ ১৫:৩১183764
  • খবর কী?
  • Ekak | ১৬ নভেম্বর ২০১৩ ১৫:২১183763
  • ও সিকি, কাঙ্গাল মালসাতের পিডিএফ আছে ? একজনের খুব দক্কার ইদিকে আমার কাছে নাই পিডিএফ।
  • h | ১৬ নভেম্বর ২০১৩ ১৪:৫৪183762
  • তবে আমি ঘুমিয়ে পড়ার পরে, বাছুরটা, তার আবার নাম দেওয়া হয়েছিল, কুসুম, যদি কুসুম বইটা পড়তো, তাহলে হয়তো অত কমোশন হত না।
  • h | ১৬ নভেম্বর ২০১৩ ১৪:৪৫183761
  • এটা কিন্তু আমাদের বর্ধমানের বাড়িতেও হয়েছিল। সিঁড়ি ছিল না, কিন্তু ছাদে আচার কাপড় শুকোনো, শীত কালে পড়া, শরৎকালে ঘুড়ি ওড়ানো, বারান্দার টালি বসানো, লাউয়ের মাচা ইত্যাদি প্রয়োজনে সহজে ছাদে যাওয়ার প্রয়োজন ছিল তাই পাঁচিলের পাশ দিয়ে একটা কাঠের মোটা পাতা ছিল। একটা বাছুর আমার সংগে খেলতে খেলতে ওখানে উঠে এসেছিল। তার পরে আমি আমি সুভাষ বলছি বইটা পড়তে পড়তে মাদুর পেতে ঘুমিয়ে পড়ি। কিন্তু বাছুর টা কিছুক্ষণ পরে খেয়াল করে বেশির ভাগ জিনিস ই নীচে, তার পরে সে মহা চেঁচামেচি লাফা লাফি শুরু করে।আমার ঘুম ভাংঅলে ছোড় দা আর আমি কোলে করে তাকে নামাই। ও নামতে ভয় পাচ্ছিল, বুঝতেও পারছিল না কি করে যাবে। সে কঠিন কেস, সবাই প্রচুর হাসাহাসি করেছিল। আর আমি বাছুরের সংগে খেলতে খেলতে কেনই বা বই পড়তে গেলাম, তার পরে ঘুমোতে গেলাম এটা বুঝতে না পারায় একটু কানমলাও খেতে হয়েছিল। কিন্তু আমিও যে বিশেষ বুঝিনি, সেটা তাদের খেয়াল ছিল না ;-)
  • bd | ১৬ নভেম্বর ২০১৩ ১৪:৩৭183760
  • খবর টি দিদির জানাথাকলে বোধহয় কোলকাতা কে লণ্ডন বানামু না বলে নিউইয়র্ক বানামু কইতেন।
  • pi | ১৬ নভেম্বর ২০১৩ ১২:২০183759
  • যতবার নিউইয়র্ক আসি, মনে হয় কোলকাতাটাকে কীরকম টেনেটুনে লম্বা করে দিয়েছে। আর নাকে কীরকম একটা পুরানো চেনা গন্ধ ঝট করে লাগে। কোলকাতা নিউ ইয়র্কের খুদে ডোপলগ্যাঙ্গার।
  • jhiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:৫০183758
  • বেসিক্যালি হ্যালং বে কেমন লাগবে সেটাই জানার ছিল।
    আমাদের ফুকেতের জেমস বন্ড আইল্যান্ড ইত্যাদিতে বোট, ক্যানো রাইডিং দারুণ লেগেছিল, তাই এবারে হ্যালং বে যাওয়ার প্ল্যান।
  • kiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:৩৫183757
  • আমার ভুলে যাবার আর গুলিয়ে ফেলার বহর এত বেড়ে গেছে যে প্রায়শই আমার চাদ্দিকের লোকের হাঁ আর বন্ধ হচ্ছে না আর আমার সেন্টি খাওয়ার। ঃ(
  • kiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:৩২183756
  • যাব্বাবা! আমি কি লামার সাথে গোলালাম।উফ! বুড়ো হচ্ছি, বোঝা যাচ্ছে। যাগ্গে।

    আরে সৌম্য নামের এক ফাজিল লোক/লোকি রানারা নমে এক টই খুলেছিলো, সেখানে বালক ব্রহ্মচারিকে নিয়ে দারুন বাওয়াল হয়েছিলো। লোকটা দারুন মজার। কোনো চাপ না নিয়ে সবাইকে মুরগী করেছিলো। আর গুরুর লোকজন কে পুরো ওদের কায়দায় ঘষে দিয়ে গেছিলো। :P
  • kiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:২৮183754
  • হ্যালং বে আমার দারুন লেগেছিলো। তুমি কি ফান্ডা চাও? ইন্ফো চাইলে বলো, আমি জিগিয়ে বলে দেবো। ওখানে আমরা যখন গেছিলাম সেই ২০০৫ এ তখন একেকটা মটর লঞ্চ ভাড়া নিতে হত। সিট হিসেবে বুক করা যায় নিশ্চয়। আমরা গোটা লঞ্চ /বোট নিয়ে, কেউ আর সিটে থাকিনি, ছাদে ছিলুম। দারুন লাগবে ঐ স্থির সমুদ্রের মাঝ দিয়ে যেতে আর গুহা গুলোতে ঘুরতে। ওগুলো চুনা পাথর বা লাইম স্টোন। অনেক অনেক দিন ধরে খয়ে খয়ে অদ্ভুত সেপের হয়ে আছে। আর আছে ভেলার মধ্যে জেলেদের ঘর সংসার। গুহা গুলোতে বড় কৃত্রিমতা, কিন্তু তোমার ছেলের জন্য সেফ আর ভালো ও লাগবে। অ্যাজ ইউজুয়াল অন্য ভিয়েতনামিস জায়গা গুলোর মত এগুলো ও খুব পরিস্কার আর সহজগম্য। এইসব। ঃ)
  • jhiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:২৮183755
  • দ্যুতিমান নামের ও কাউকে কোনদিন চিনতাম না!
  • jhiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:২৬183753
  • পার্থ কে সবাই রানারা বলছেন। কেউ রানারা ব্যাপারে একটু আলোকপাত করবেন?
    তবে পার্থ হল আদি ও অকৃত্রিম পার্থ ঃ)
  • kiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:২৪183752
  • দ্যুতিমান তোমার ফেবু বন্ধু। না জানতেই চাইছিলাম। ফেবুতে আছে কিনা নয়। মনে মজা করছে কিনা। আজকাল টেনশন খাই। অনেক ভালো মানুষ ভুলভাল বলে ফেলে খুব চাপ নিয়ে ফেলে।
  • jhiki | ১৬ নভেম্বর ২০১৩ ১১:২২183751
  • কিকি, হ্যালং বে যাওয়ার প্ল্যান করছি, ফান্ডা দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত