এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ নভেম্বর ২০১৩ ২০:১২183660
  • ডিডি ডিডি ডিডি!! চোখ বন্ধ করে ভরসা করা যায় ঃ))
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ২০:০৮183659
  • ডিডিদা কী নিদান দিয়েছিলেন?
  • dd | ১৫ নভেম্বর ২০১৩ ১৯:৩২183658
  • আমি সব জানি। তাই লিখে দিচ্ছি।

    সিংগল ডি কিসু জানে না। নাথিং। যেরমটি বল্লাম অমনটি কল্লেই অ্যালার্জি একেবারে ন্যাজে গোবোরে হয়ে যাবে।

    বেগুন নিয়ে সমস্যা? ওটা বেগুনের দোষ নয়। বেগুন খুব পোকা প্রবন, তাই জৈনরা খায় না। শাস্তরে বারণ না থাকলেও খায় না। পাছে কোনো পোকা পেটে চলে যায়।

    ফলে বেগুনে বিস্তর পেস্টিসাইড দেওয়া হয়। এলাজ্জি ঐ থেকেই। আমাকে আর কয়েক বছোর টাইম দেও। বাজারে বিটি বেগুন নামিয়ে দেবো। খেলেই চিৎপাত হয়ে মরে যেতে পারো কিন্তু হাঁচি কখুনো হবে না। গেরান্টী।

    আর কুমুকে জানাই।অন্তোহীন বেশ প্রফুল্লকর মুভী বাট ফর রাহুল বোস। ব্যাটা একটাই চোখ গোলগোল এক্ষপ্রেসন মুখে সেঁটে শ খানেক মুভী করে গেলো। এবারে পুলিশে খপর দেওয়া উচিৎ। বা ছিবিআইকে।

    বাকে সবাইকে, বিপিনকেও। কি হচ্ছে টইতে? রানারায় দেশ ভত্তি হয়ে গ্যালো। আমার কান্না পায় রে বিপিন।
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:৫৬183657
  • * আসল নামগুলো উর্বশী অপ্সরা দিয়ে রিপ্লেস করা হয়েছে। সব চরিত্র কাল্পনিক।
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:৫৫183656
  • মন হতে হবে মনমোহন সিংহের মত, যে কোনো পড়ার ব্যাপারে। এক জায়গায় পুরোটা থাকতে হবে। আমার তো তা না। একটা অংশ উর্বশীর কাছে, একটা অপ্সরার কাছে...ধুর ধুর...
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:৪৪183655
  • তুমি বাছা জীবনে বড় বেশী চাপ নাও।

    গল্প ও যদি মন দিয়ে পড়বে তাহলে পড়ার বই কী ভাবে পড়বে? ঃ)
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:৪০183654
  • না না তা বললে কী করে হবে? টাইপো কি দিদির ভাইপো নাকি যে যা করবে মাফ হয়ে যাবে?

    প্রসঙ্গান্তরে,
    আমার কিস্যু হবে না। এতদিন ধরে 'ধনার্জ্জয়ধ্বম' করে যাচ্ছি। ওঃ কত দুর্গ রহস্য পড়েছি ! আসলে 'ধনানর্জয়ধ্বম'। কাল ৫৯.২০০ কে ধন্যবাদ। গল্পও মন দিয়ে পড়ি না, স্যাঃ !
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:২৪183653
  • অ টাইপো ইজ অ টাইপো ইজ টাইপো!! মাফ করে দেওয়া যাক।ঃ))

    আর খবর কী কাজু?
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৮183652
  • না সেতো দেখলাম। কিন্তু M-এর জায়গায় H আর S-এর জায়গায় M পড়ে কী করে তাই ভাবছিলাম।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৭183651
  • ৬ঃ১৪, ৬ঃ১৬ র আগে আসে কাজু স্যার ঃ)
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৬183650
  • SHM তো Simple Harmonic Motion। ওতে কী বোঝাতে চাইছিলে?
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৫183649
  • আচ্ছা।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৪183648
  • /SMS.

    অর্পন তোমার পোস্ট টা এই দেখলাম।

    আমার পোস্ট টাও মজা করেই লেখ উইথ দুঃখের ইমো।
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:১৩183647
  • তাওয়ার উল্টোদিকে অল্প তেল দিয়ে তৈরী বেশ বড়সড় অথচ পাতলা পাতলা পরোটা। ভালো জিনিস। অন্য কোথাও দেখিনি।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:০৮183646
  • ঝিকি, ও টি কালকে হবে। তারপরে বলবো কেমন হয়েছিল। আজকে ট্যাংরা।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:০৭183645
  • আমি তো ফোন করি নি।SHM করলুম যে।

    একদম তোমার সাথে আছে কমরেড এগিয়ে যান। ঃ)
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:০৬183644
  • কুমুদি,
    আমাদের এখানে কয়েকজন 'শুদ্ধ শাকাহারী' আছেন খাতায় কলমে। ক্যান্টিনের লোক হয়ত ভুল করে নন-ভেজ দিয়ে গেছে। খুললেই বোঝা যায় উহা ভেজ নয়। পরে পাল্টাতে এসে দেখে নন-ভেজটি উদরস্থ হয়েছে ! যখন যেমন পেয়ে যান এরা, কোনো ঝামেলি করেন না। তবে কেউ কেউ খুব কট্টর। আমরা কে-এফ-সির ফ্রায়েড চিকেন খাচ্ছি দেখলে কেমন রাক্ষস ভেবে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় !
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৮:০৪183643
  • ৫ঃ৫৭ জিনিস টি ঠিক কী একটু বিস্তারিত বলো দেখি?
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৫৯183642
  • ও হ্যাঁ অক্ষ ঐ গরমজল দিয়ে হড়হড়ে করে আটা মেখে সেটা তাপ্পর ব্যালে কী করে? সে তো কাঠের চাকিকে একেবারে চিপকে কামড়ে ধরে থাকে।
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৫৭183641
  • কাল অওয়ধ ১৫৯০-এ লক্ষ্ণৌয়ি পরোটা খেলুম। দিব্য জিনিস।
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৫৬183640
  • যোষিতা কথাটা কিন্তু ঠিক লাগে না। অভিধানে 'যোষিৎ' আছে। মানে কন্যা।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৫১183639
  • মুর্গি তো খেতে কেমন ঘাসের মতই বটেক।

    'যোষিতা' মানে কন্যা।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৪৮183638
  • প্রথমে ময়ান দেওয়া আটা/ ময়দা লেচি বানিয়ে যতটা বড় করে সম্ভব বেলে নেবে, তারপর একটু তেল বুলিয়ে শাড়ীর কুঁচির মত ভাঁজ করবে। এরপর লম্বা সাপের মত লেচিটাকে একটু টানাটানি করে রোল করাবে। হাত দিয়ে চেপে রোল টা চ্যাপ্টা করবে।
    এরপর আর কি গোলমত বেলে ভেজে নেবে ঃ)
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৪৫183637
  • শুদ্ধ শাকাহারীরা ডিম খেলে একটু গন্ধ লাগবে না?
    আর একটি কথা,যোষিতা নামটির মানে কী?
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৪৩183636
  • মুর্গী জিনিসটা ভেজ হিসেবেই ধরা উচিত।
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৪২183635
  • আর মুর্গি নিজেও তো শুদ্ধ শাকাহারী বা প্রকৃত প্রস্তাবে দানাহারী। তার মাংস বা লেগপিস-ও তাই মুর্গিগাছের পাতা ও ডাঁটা মাত্র !
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৩৬183634
  • ঝিকি বলো রোলের পরোটার কথা।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:৩২183633
  • মুর্গীগাছ থেকে নেওয়া মুর্গীফল!!!
    হ হা হা হা
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:২৫183632
  • পোলট্রির ডিমকে অনেক তাবড় তাবড় ভেজালই ভেজ মনে করে, সোনামুখ করে খায়ও। তাদের আমরা বলি এগিটারিয়ান। যে সব ডিম থেকে কোনোদিন মুর্গি হওয়ার সম্ভাবনা থাকে না, তারা নাকি আদতে মুর্গি গাছ থেকে পেড়ে নেওয়া মুর্গিফল মাত্র -- এরূপ যুক্তি আমাকে এক দিল্লিওলা বুঝিয়েছিল।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:২২183631
  • ডিম খেলে শরীর গরম থাকবে সেই হিসেবে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত