এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৫ নভেম্বর ২০১৩ ১০:০৭179520
  • বোতীন্দা, তোমাকেও শুভেচ্ছা ঃ-)
    (তুমি কিন্তু যথারীতি অনেককে মিস করেছ। যাও লিস্ট বানাও আবার ঃ))
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ১০:০২179518
  • বোতীন্দা, থ্যাংকু !!
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ১০:০২179519
  • হুম্ম..ভাইফোঁটাই চাইছিলাম, ভাইদুজ না।
  • | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৭179517
  • ভাই ফোঁটায় কুমু দি,শ্রাবনী দি,নীনা দি, দু দি,মিতা দি ইত্যাদি গুরু দিদির প্রনাম এবং ২ পিস করে জিলিপি। (স্বাস্থ্যের কারনে)

    মানসী,কেকে,রিমি,পাই,4z,সোসেন,AtoZ,সঙ্গীতা,অক্ষদা,রেশমী,হুচি,সুহাসিনী,স্বাতী ইত্যাদি গুরু বোন দের অনেক শুভেচ্ছা,ভালোবাসা আর ২ পিস করে কালাকাঁদ।
  • hu | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৩179516
  • কিন্তু যে সিনেমাগুলো দেখতে চাই সেগুলো সব কি হলে আসে? নাকি ডিভিডিই কিনতে পাওয়া যায়? এইমাত্র অ্যামাজনে অন্য কিছু খুঁজতে গিয়ে চোখে পড়ল টার্টলস ক্যান ফ্লাই ডিভিডি বিক্রি হচ্ছে চুয়াল্লিশ ডলারে। কেন এত দাম কে জানে। আম্রিকায় ছিলাম যখন তখন নেটফ্লিক্সে দেখতাম। পাবলিক লাইব্রেরী ছিল। যেখানে এই সার্ভিসগুলো নেই সেখানে মানুষ কি করবে? আর কোন সিনেমা দেখার আগেই সেটার ডিভিডি কিনে ফেলা ব্যাড ইনভেস্টমেন্ট। সিনেমা দেখে ভালো লাগলে ডিভিডি কিনি। তবে চুয়াল্লিশ ডলার দিয়ে সম্ভবত কিনব না যদি না সংগ্রহে না রাখলে জীবন ব্যর্থ এমন মনে হয়।
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৪179514
  • ভাই দুজ তো বাঙ্লা ভাইফোঁটা হল না।
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৪179515
  • অপ্পনের দোকান খুলছে বানতলায়।
  • Blank | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৪২179513
  • ভাই দুজ দিয়ে সার্চালেই পাবে
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৩৭179512
  • নাহ। বেঙ্গলিনেটের বাইরে আর কোথাও ভাইফোঁটার ইকার্ড নেই।
  • Blank | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৩৫179511
  • টরেন্টের পেছনে পরে থাকে আমাদের মতন লোকজন, যাদের থার্ড প্রায়োরিটি হলো সিনেমা। ল্যাদ খাওয়ার সময় দেখার জিনিস হলো সিনেমা। টরেন্ট আছে বলে দেখতে পাই কিছু। না হলে দেখতাম ই না। হলে গিয়ে সিনেমা দেখার মতন পাবলিক আমার টাইপের লোকজন নয়।
    হলে যাওয়ার লোকজন আলাদা- তারা টরেন্ট হলেও হলে যায় খুঁজে পেতে। যেমন ইবুকের জগতেও পছন্দ মতন ভালো বই লোকজন প্রচুর কেনে।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৩৪179509
  • বাঙ্গালিনেটে পেলাম। কিন্তু ভাল লাগলো না।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:৩২179508
  • ভাইফোঁটার বাংলা ই কার্ড পাওয়া যায় ?
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:২৮179507
  • এঁদের আবার ডিভিডি বিক্রি করতে কোথায় বারণ করা হল !
  • d | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:২৪179506
  • যাঁরা বলেন ক্ষতি হাচ্ছে, সেটা কি সত্যিই ক্ষতি হয়েছে বলে নাকি যত লোক দেখছে টরেন্ট ইত্যাদিতে, তারা হলে দেখলে কত রয়ালটি আসত সেই সম্ভাবনায়? প্রোব্যাবল ক্ষতির হিসেব?
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:২৩179505
  • লামাদা, হুতো, ভাল হয়েছে ভিডিওটা।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:২০179504
  • সেটা বিক্রি হবেনা জানে বলে। আর এরা অ্যাক্টিভিস্ট। এদের পলিটিকাল মেসেজটা এদের সবচেয়ে বড় কারণ সিনেমা বানানোর। সিনেমা বানানোই মূল আর্জ না। দয়াবতীর সিনেমা আমি নিজেই কিনে এনে এদেশে বহুজনকে দিয়েছি।

    এইরকম দাবী আর কোনো স্ফিয়ারে করা হয়? ডাক্তার কেন বিনে পয়সায় চিকিৎসা করছেনা এরকম? ডাক্তার যদি অ্যাক্টিভিস্ট হন যাঁর রাজনীতির মাধ্যম তার ডাক্তারি সেক্ষেত্রে আলাদা কথা।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৯179503
  • ক্লিপ-টা দেখ্লাম, খুব সুন্দর হয়েছে, লামা-হুতো।
    জাস্ট কয়েক মাসে দেখা হয়েছিল ওনার সাথে, ভাবতেও আশ্চর্য লাগে, জীবন সত্যই অনিত্য ...
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৭179501
  • এখানে আইন আর ইকনমিক্স গুলিয়ে যাচ্ছে না তো? কপিরাইট আইন মোটমুটি পরিস্কার, ফেয়ার ইউজের গ্রে এরিয়া ছাড়া। কিন্তু ইকনমিক্সের গল্পটা বোধহয় অত পরিস্কার নয়। অ্যান্টি-কপিরাইট বলে স্কার্স রিসোর্স না হলে কপি করায় কোন বাধা নেই। তাছাড়া কপিরাইট প্রটেকশন ইনোভেশনকে বাধা দিচ্ছে। পাবলিশিং ইনডাস্ট্রি প্রাচীন বিজিনেস মডেল নিয়ে প্রফিট প্রোটেকশনের জন্যে রাজনীতিকদের পয়সা খাইয়ে কপিরাইট অ্যাক্ট বানাচ্ছে আর সাধারণ লোককে ক্রিমিনাল বানাচ্ছে। ইনডাস্ট্রি বলছে এখানে আইপি স্কার্স রিসোর্স। এমপিথ্রি ফাইলটা নয়। শিল্পীদের সৃষ্টিটা আইপি, সেটা আমরা প্রোটেক্ট করছি।

    আমি সব শুনেও নাঁতেলদের দলে।
  • d | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৭179502
  • ডিডির জন্য, ঝন্টুদার পটলের চপের কোয়ালিটি বেশ খারাপ হয়েছে, তবে মাংসের ঘুগনি আর আলুচ্চপ এখনো দুর্দান্ত।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৬179500
  • সোসেন, হ্যাঁ, বেরোচ্ছে।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৫179499
  • প্রমোদদা, খালপাড়ের উচ্ছেদ, নন্দীগ্রাম নিয়ে ডকু বানিয়েছিল। নিজে ডিভিডি গুলো এমনি দিয়ে বলেছিল, যতজনকে পারি যেন বিলোই অন্ততঃ। লোকজন দেখুক, ছড়াক।
    ইন ফ্যাক্ট, নানা আন্দোলন সংক্রান্ত ডকুগুলো ইউটিউবে ডকুমেকাররা নিজেরাই অনেকসময় তুলে দিয়েছেন।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১৩179498
  • না, আনন্দ বহুবার ডিভিডির কথা বলেছেন, ওনার নিজের সাইটে ডিভিডি বিক্রির ব্যবস্থাও আছে।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১১179496
  • কারেকশন: এবছর নতুন চটি বেরোচ্ছে?
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১১179497
  • কলেজ ফেস্টে দেখানো নিয়ে কী মত ? তাতে করে ক্ষতি হয়ে যাচ্ছে না ? আর লাভটা যদি পাবলিসিটি জনিতই হয়ে থাকে তাহলে সেটা এভাবেও হচ্ছে।

    বিটিডব্লু, আমি অনন্ত পটবর্ধনের ডকুগুলো ইন্সটিটিউটে ও অন্যত্র ওঁর নিজের করা স্ক্রিনিংএই দেখেছিলাম। সেখানে ডিভিডি বিক্রির ব্যবস্থা দেখিনি। উনি ডিভিডি দিয়ে গেছিলেন, সেটা, যদ্দুর মনে পড়ে ইন্সটিটিউটের মুভি ক্লাবে স্ক্রিনিং এরও অনুমতি দিয়ে গেছিলেন। দেখানো হয়েছিল।
    ওয়ার এন্ড পিস নিয়ে মনে পড়ে, সেটা ব্যান ওঠার পরে প্রথম স্ক্রিনিং, বলেছিলেন, যত বেশি পারা যায়, যেভাবে পারা যায় লোকজনকে দেখানোর ব্যবস্থা করতে হবে।
    অনেকদিন পরে ইউটিউবে পেয়ে ভাল লেগেছিল, অনেককে দেখাতে পেরেছিলাম, যাদের কাছে ওঁর কাজ এমনিতে হয়তো পৌঁছতই না ! এরকম কাজ তো যত বেশি লোকজনের কাছে পৌঁছয়, ভাল।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:১০179495
  • সোয়েট শপে বানানো জামা জুতো কিনি, কিন্তু সোয়েট শপ মডেল জাস্টিফাই করিনা। বিরোধিতাই করি।
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:০৮179494
  • লামা, হুতো, দুর্দান্ত হয়েছে।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:০৭179493
  • এবছর নতুন চটি বেরোচ্ছে।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:০৩179491
  • তাহলে এটা মাত্রার প্রশ্ন ! এনিওয়ে লাইব্রেরির উদাঃ এর সাথে টিভি ব্রডকাস্টের উদাঃ মোটেও খাপ খায় না।

    আর, আর, অক্ষদা কী ভেবে লাঞ্চবাক্সর ইউটিউব শেয়ারিং করেছিল, সেটাও জানার ইচ্ছে রইলো।
  • JAW | ০৫ নভেম্বর ২০১৩ ০৯:০৩179492
  • আই পি রাইটস বিভিন্ন দেশে বিভিন্ন। সারা পৃথিবীতে প্রযোজ্য একই আইন নেই, তবে সবই মোটামুটি রকমফের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত