এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৮179490
  • এদের ছবি = কাক, পট্টবর্ধনের ছবি
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৭179489
  • কেন, লোকে পড়েনা? ভিডিও লাইব্রেরি নেই? আমি তো সম্পূর্ণ নিজে নিজে ত্রুফো, গ্রীনাওয়ে, এদেরকে আবিষ্কার করেছিলাম। এদের ছবি ফিল্মোৎসব কেন, কলেজ ক্যাম্পাসেও তো বহু দেখানো হয়। আর ফিলিম ফেস্ট থেকে কোনো পরিচালককে আবিষ্কার করে তারপর তার কাজ এক্স্প্লোর করতেই বা প্রবলেমটা কোথায়?
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৬179488
  • সঞ্জয় কাক, আনন্দ পট্টবর্ধন - এরা টরেন্টের মাধ্যমে স্বীয় কীর্তির প্রচার চান কিনা, তা এদের ওপরেই ছাড়া উচিত
  • aka | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৪179487
  • লামা ও হুতো ভালো থেকো। হার্ড টাইম।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৩179486
  • 'এরা নিজেরাই বলছে ক্ষতি হচ্ছে' - আম্মো এই লাইনেই ভাবছিলাম। পরিচালক, প্রোডিউসার -এরা যদি বলেন ক্ষতি হচ্ছে, তাহলে সেটা মেনে নিতেই হয়
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫২179484
  • লাইব্রেরী বই প্রোকিউর ডিপেন্ড করে পাব্লিক না প্রাইভেট লাইব্রেরী। পাব্লিক বা যেমন আমাদের ন্যাশনাল লাইব্রেরী ফ্রি কপি পায় বলেই জানি।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫২179485
  • সঞ্জয় কাক, আনন্দ পট্টবর্ধন - এদের কীর্তি টরেন্ট মাধ্যমে ডিস্ট্রিবিউট না হলে মেজরিটি লোকে কোনোদিন নামই শুনে উঠতে পারবে না। সুবিমল মিশ্রের মতো দশটা বই ছাপিয়ে বিক্রি করেই আত্মপ্রসাদে ভুগতে হবে। ফিল্ম উৎসবে পাঠায়ে প্রাইজ জিতেই অর্থের অভাবে প্রতিভার অপমৃত্যু সিন্ড্রোমে ভুগতে হবে। পৃথিবী জুড়ে সিরিয়াস সিনেমা যদি সত্যিই লোকেদের দেখানো, অ্যাপ্রিসিয়েশন পাবার ব্যবস্থা করতে হয় তো টরেন্ট রিলিজই একমাত্র উপায়। পপুলারিতি ও অ্যাকসেপ্টেন্স পেলে নাম ফাটলে তবে না কমার্শিয়ালি কিছু হওয়ার চান্স। সন্জয় কাক তো বোধয় কিসুই দেখা নাই। কে দেখেছে গুরুতে, কটা ছবি একটা স্টাডি হোক।
  • JAW | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫০179481
  • "শুনেছিলাম", "সংশোধনী"। ভেরিফাই করে বলতে পারবো। আজকাল তো লাইব্রেরীতে না গিয়েও মেম্বার হলে ডাউনলোড করে নিজের বুক রীডারে পড়া যায়। তবে তারও মেয়াদ থাকে, তার পর রিনিউ করতে হয় যেমন করে বই (বই) রিনিউ করতে হয়।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫০179482
  • টরেন্ট এখন নেই, কিন্তু টরেন্ট বাজারে আসবে এই প্রস্পেক্টে লোকে হলে যাচ্ছেনা। এটা শুধু ফড়িং কেন সব নতুন রিলিজের ক্ষেত্রেই।
  • Lama | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৫০179483
  • বাবা চলে যাবার পর যাঁরা ফোন, ইমেল, ফেসবুক ইত্যাদির মাধ্যমে সমবেদনা জানিয়েছেন তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    কদিন অফিস যেতে হচ্ছে না বলে হাতে ফাঁকা সময় প্রচুর। তাই ভাবলাম সময়টা কাজে লাগাই। কাল বিকেলে দুভাই মিলে এটা বানালাম-

  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৮179480
  • এরা নিজেরাই বলছে ক্ষতি হচ্ছে! ডিভিডি/টিকিটের সেল বা রেভেনিউ না পেলে পরের সিনেমাটা কীভাবে বানাবে? টরেন্ট দিয়ে সেল কমছেনা এই বক্তব্যটাই কনটেস্ট করছ? এদের নিজেদের বক্তব্য অনুযায়ী সেল কমছে। দর্শক কমছেনা। দর্শক হল/ডিভিডি থেকে টরেন্টে যাচ্ছে।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৬179479
  • আর এখনো ফড়িং এর কোনো টরেন্ট কোত্থাও নেই। তথাপি পরিচালক যা লস করার করেছেন। এবার টরেন্টকে গাল দিয়ে তার বিক্রি হয়ে যাওয়া জাস্টিফাই করা যাবে? ও যেতই, জাস্ট সুযোগের অপেক্ষায় ছিল - বলতে হবে।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৪৩179478
  • সে আবার কী? লাইব্রেরী তো বরং অনেক বেশি ডিসকাউন্টে বই পায়। অনেক সময় ফ্রি কপি ও পায়।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৪২179477
  • ফড়িংএর পরিচালাক বা সঞ্জয় কাক - এদের ক্ষতিটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হোক। শুধু টরেন্টের দ্বারা, হল থেকে ক্যাম-কপি না ধরে, ওটা অন্য বা আগের লেভেলের ক্রাইম। অনুরাগ কাশ্যপ ও আরো অনেকের বক্তব্য পড়ে আসতে বললে আবার তাহলে পরশুদিন কথা হবে।
  • JAW | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৪১179476
  • মাঝে শুনেছিলাম মনে পড়ছে, লাইব্রেরী কে একটা বই এর জন্য নাকি শুধু বই এর দাম নয় তার অনেক্গুণ দাম দিতে হয় কপিরাইট আইনের সংশোধনীতে।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৩৬179475
  • ওমনাথকে - না, টরেন্টের মেজর পোর্শন আসে লোকাল রিলিজ আর ইউএস রিলিজের ডিস্ট্রিবিউশন/রিলিজ গ্যাপের জন্য। ডিভিডি কপি করে টরেন্ট ইনফ্যাক্ট ক্ষুদ্র পোর্শন। মজার ব্যাপার ভালো সিনেমা দেখতে যারা ভালোবাসে তারা নিজেরাই ক্ষতি করছে নিজেদের এই ক্ষুদ্র পোর্শনের জন্য। বড় পোর্শন, হলিউড পোর্শনের টরেন্টের জন্য ক্ষতির স্টাডি হয়েছে, হলিউড ইন্ডাস্ট্রির লস হলেও সেটা মিনিস্কিউল এবং সেটা অ্যাবসর্ব করার ক্ষমতা থাকে। কিন্তু এই ফড়িংএর পরিচালাক বা সঞ্জয় কাক এদের সেটা থাকবেনা। আর না থাকার জন্যই বিগ প্রোডাকশন হাউসের কাছে কাউকে কাউকে বিক্রি করতে হবে। পৃথিবী জুড়ে সিরিয়াস সিনেমা কীভাবে পাইরেসির জন্য মার খেয়েছে তা নিয়ে অনুরাগ কাশ্যপ ও আরো অনেকে বলেছে। আরো মুশকিল যাদের সিনেমার সরকারি বা বেসরকারি কোনো বদান্যতাই মেলেনা, যেমন সঞ্জয় কাক, আনন্দ পট্টবর্ধন - এরা কীভাবে সিনেমা বানাবেন?
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:৩২179474
  • লাইব্রেরী আর টরেন্টের মধ্যে তফাৎ বোঝাতে হবে ভাবিনি। এরপর শুনব টিভিতে সিনেমার ব্রডকাস্ট আর টরেন্টে কোনো তফাৎ নেই। দুটোর মধ্যে কম্যুনিটি শেয়ারিং আর পার্সোনাল কালেকশন বিল্ডিংএর মধ্যে যা তফাৎ সেই তফাৎ।
    লিমিটেড সংখ্যক বই হাতে হাতে ঘুরছে। লাইব্রেরী থেকে একে একে বই এনে যদি পুরো বই জেরক্স করে রাখি তাহলে এই কম্পেয়ার করা চলে।

    আর না, উচিৎ অনুচিৎ নিয়ে আমি কিছুই বলিনি। উচিৎ অনুচিৎ আর লাভ ক্ষতিও এক জিনিস না। আমি লং টার্ম সাস্টেনেবিলিটি নিয়ে বলেছি।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:১৯179473
  • কলিদি :)
    আমার পাড়ার রিকশাঅলারা হামেশাই দাবি করে থাকে আমার মত দেখতে আরেকজন খুব কাছাকাছি থাকে। আমাকে মনে হয় অনেক লোকের মত দেখতে।
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ০৮:০৯179472
  • অনাত্মীয় যমজদের নিয়ে একটা টই ছিলো না? আমি এখানে আজ একজন স্বর্নকেশীকে দেখলাম। এক্কেবারে সোসেনের মত দেখতে।
  • JAW | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৫৭179471
  • অতজ ঠিকই কইছেন। সেটাই হয়, মানে কমার্শিয়ালাইজেশন করবার ক্ষমতা না থাকলে চুক্তি করে বা অন্যকে বেচে দিতে পারেন। আসলে বড় বড় কোম্পানীর মাইনে করা লোকই থাকে তাদের কাজই হলো পেটেন্ট স্ক্যান করা। এবং কিনে নেয়া। এখন সবচেয়ে বেশী পেটেন্ট হোল্ডিং বোধহয় মাইক্রোসফটের বা আই বি এম এর। আছে কোয়ালকম ও।পেটেন্ট ট্রল করার বেশ কিছু কোম্পানী আছে, তারা ভাল পেটেন্ট পেলে কিনে ঘাপটি মেরে বসে থাকে, ধরুন আপনার ব্যবসায়ে একটা মিসিং পদ্ধতি চাই, আপনি ভুল করে, জেনে বা না জেনে সেটি ব্যবহার করলেন, অমনি ট্রল কোম্পানী আপনার নামে infringement এর মামলা করবে।
    দেখলেন না সামস্যাং ভার্সাস আপেল। এটি অবশ্য ট্রল কোম্পানীর কাজ নয়।
  • কল্কেকাশি | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৫৪179470
  • আমার পেপার আমি বিনি পয়সায় দি তাই নিলে ক্ষেতি নেই। যদি বই লিখি এবং তাও দেব।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৪৮179469
  • সব ধরণের গান একা গাওয়া বড় চাপ হয়ে যাবে, পাই রোগা মানুষ, ঈশেন, কল্লোল-দা, ন্যাড়া আরও সব গায়কদের দায়িত্ব ভাগ করে দেওয়া উচিত
  • sosen | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৪৫179468
  • আপনারা টরেন্ট নিয়ে আলুচানা করেন কেন, মশাই। এইটুকুই তো জীবনে সুখ। তাতেও ব্যাগড়া।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৪৩179467
  • কিন্তু ধরুন, যদু একটা জিনিস উদ্ভাবন করলো, পেটেন্ট ও নিল, কিন্তু সেই জিনিসটা অনেক বানিয়ে বাজারে বেচবে সেইরকম অবস্থা তার নেই। সেই অবস্থায় সে কি কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি করবে যারা ওগুলো বানিয়ে বেচতে পারে? নাকি পেটেন্টটা সে ওদের বেচে দেবে?
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৪১179466
  • ফোজ্জি, ঃ)
  • JAW | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৩৩179465
  • আকা র পোষ্ট প্রসঙ্গে।
    একই কথা পেটেন্টের ক্ষেত্রেও। কপিরাইটের মত আর একটি ইন্টেলেক্চ্যুয়াল প্রপার্টি রাইট। আপনি উদ্ভাবন করলেন, রাষ্ট্র আপনাকে ২০ বছর তার নিরঙ্কুশ স্বত্ব ভোগের অধিকার দিল, তার পর তা পাবলিকের সম্পত্তি। তবে আপনার ইচ্ছে, মাইক্রো ওয়েভ ওভেনের উদ্ভাবক কিন্তু পেটেন্ট নেননি।
  • 4z | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:৩২179464
  • কিন্তু পাই বলল না তো সব গান গাইবে কিনা? একবার হ্যাঁ বললেই গান ডাউনলোড করা আর শেয়ার করা ছেড়ে দেবো
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:১৭179463
  • আকাকে শুধুই ক না, এক ভাঁড় দই ও দিলাম। ঃ-)
    বিশেষ করে ঐ দই খাওয়া আর ক্ষার খাওয়া লিখেছে বলে। অতি চমৎকার বিশ্লেষণ। ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৭:০০179462
  • আকা-কে ক
  • aka | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:৫৮179461
  • আইনটা ঠিক অমন নয়।

    কপিরাইট ল বাজারে এসেছে ইনভেন্টরকে উদ্বুদ্ধ করতে। মানে ধরুন আমি একজন ক্রিয়েটিভ লোক (মানে নই কিন্তু ধরে নিন), আমি শুধু নতুন নতুন জিনিষ তৈরি করব তৈরি করার আনন্দে এমন হয় না। আমার কিছু ডাইরেক্ট ইন্সেটিভ চাই, ক্যাপিটালিস্ট দুনিয়ায় ডাইরেক্ট ইন্সেটিভ হল টাকা। তাই অনেকদিন যাবত আমার ক্রিয়েশনের ন্যায্য মূল্য আমার বা আমার পরিবারের খাতে জমা পড়ল। আমাকে দেখে রাম, রামকে দেখে শ্যাম, শ্যামকে দেখে য্দু উদ্বুদ্ধ হল। এইভাবে ক্রিয়েশনের চাকা গড়গড়িয়ে চলতে লাগল।

    ভেবে দেখুন এটা পার্সেপশন। আমার ঠিক লাভ হল কিনা, সেটা বার করার কোন অ্যালগো নেই। হঠাৎ দেখলেন আপনার ক্রিয়েশন ওপাড়ার নেপো মেরে দিয়ে দই খেয়ে বেরিয়ে গেল আপনি ক্ষার খেয়ে গেলেন। আপনি ক্ষার খেলেন মানে আপনার ক্রিয়েটিভিটি কমল। কারণ আপনার মেটিরিয়াল লাভ কম হল। আপনি ক্ষেরে গেলেন মানে রাম, শ্যাম, যদু ও মধু ক্রমান্বয়ে ক্ষেরে গেল। ওভারঅল সমাজে ক্রিয়েটিভিটি একটু কম হল। কারণ ক্রিয়েটিভিটির কোনো মেটিরিয়াল ইন্সেটিভ নেই। অবশ্যই এর বাইরেও কিছু লোক মেটিরিয়াল ইন্সেটিভ ছাড়াও ক্রিয়েশন করবে, কিন্তু তারা ব্যতিক্রম। মাস স্কেলে ক্রিয়েটিভিটিকে ইন্সেটিভাইজ করার জন্যই এসব আইন কানুন।

    না মানলে গ্রস স্কেলে আপনি সমাজের ক্রিয়েটিভিটিতে আঘাত করছেন সরাসরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত