এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:৩৫179460
  • 'কমার্সিয়াল' শব্দ-টা আলাদা করে উল্লেখ করে নি, 'কোনরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না' - এটাই বলেছে
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:৩৩179459
  • ধর পাবলিশার ২০০০ কপি ছেপেছে, ওরা চাইছে বাজারে এই ২০০০ কপি-ই থাক, বেআইনি ডাউনলোড ইঃ-র মাধ্যমে আরও ৫০০০ কপি যেন লোকের হাতে না পৌঁছয়
    পাই-এর পয়েন্ট-টা ঠিক, তবে পাবলিশার য্খন সেটা নিয়ে ভাবিত নয়, আমাদেরও মাথা ঘামানোর দরকার নেই।
    গাইডলাইন-টা আসা উচিত পাবলিশার এবং লেখকের দিক থেকে, কোন বইতে যদি সেটা ছাপা অবস্থায় থাকে, তাকে মান্যতা দেওয়া উচিত
    গানের ব্যাপারেও একই কথা, শিল্পীর কিসে প্রাপ্তি হচ্ছে, সেটা শিল্পীই ঠিক করুন
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:৩১179458
  • মনে হয় কমার্শিয়ালি রিপ্রোডিউস করার ব্যাপারে নিষেধাজ্ঞা, কিন্তু ব্যক্তিগত ব্যবহার বা শিক্ষার কাজে ব্যবহার যেমন বন্ধুকে পড়তে দিলাম বা পড়ানোর কাজে কোনো অংশ ব্যবহার করলাম, এইসব অনুমতি মনে হয় থাকে।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২৭179457
  • সেই তো। "দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে" ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২৬179456
  • সাহিত্যম-এর একটা বইয়েও একই গৎ, তার মানে এটাই স্ট্যান্ডার্ড ভাষা, - সেক্ষেত্রে অন লাইন কোন সাইটে তুলে দেওয়া বা সেখান থেকে ডাউনলোডানো বেআইনি।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২৫179455
  • সেই, সব মিলিয়ে তালেগোলে একটা ইক্যুলিব্রিয়াম কাজ করে।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২৪179453
  • আর এই গানের ব্যাপারে তো আমাদের পাড়ায় লোকের প্রায় খুন চেপে গেছিল অষ্টপ্রহর মাইকে গান শুনে কান ঝালাপালা হয়ে হয়ে। শেষে বিশেষ সভা ডেকে আইন কানুন করে যথেচ্ছ মাইক বাজানো বন্ধ হয়।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২৪179454
  • বন্ধু জেরক্স করে পড়লো কি ধার নিয়ে কি লাইব্রেরি থেকে, নিট ফলাফল তো একই। মানে, সম্ভাব্য ক্রেতা হারানো সংক্রান্ত (পাবলিশারের) ক্ষতির কথা ভাবলে।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২২179452
  • যাত্রাপালাতেও হয়তো তাই হয়। হয়তো পরের রাতের শো তে অন্যরা এলো টিকিট কেটে দেখতে যারা আগের রাতে বাইরে থেকে আলাঝিলা শুনেছেন। ঃ-)
    আবার উল্টোটাও হতে পারে, হয়তো না শুনলে আসতেন, শুনেই তো ফেলেছি, ও আর এমনকি, বলে হয়তো আর তারা এলেন না। ঃ-)
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:২০179451
  • আবার দেখা যাবে, ওরকম প্যাণ্ডেলে মিনিমাগনায় শুনতে শুনতেই হয়তো সে গানটার বা গায়ক গায়িকার প্রতি টান জন্মালো, তাঁর কাজ কিনে রাখার ইচ্ছে জন্মালো। এসবের মাধ্যমে প্রচুর প্রচারও তো হয়। অনুরাগী পাঠক, শ্রোতা তৈরি হয়। তাদের মধ্যে ছড়ায়। সেটাও শিল্পীর একরকমের প্রাপ্তি।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:১৭179450
  • আবাপ-র একটা বইতে লেখা দেখলাম - 'কোনরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না'। আরও কিছু কথা আছে, কিন্তু মূলত এটাই।
    তার মনে বন্ধুদের বই ধার দেওয়া যেতে পারে, লাইব্রেরী থেকে বই নেওয়াও যেতে পারে। কারণ তাতে বাজারে থাকা টোটাল বই-এর কপি সংখ্যা একই থাকছে।
    'ইলেকট্রনিক বা অন্য কোন মিডিয়ার সাহায্যে প্রতিলিপি করা যাবে না, ডিস্ক, টেপ বা কোন যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না' -এইসব ও লেখা আছে।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:১৩179449
  • বিনোদন বা জ্ঞানের ব্যাপারে মনে হয় আসলে একেবারে শক্ত বেড়া দেওয়া যায় না। এই যে যেমন গান। গান শুনতে তো অনেক সময় টিকিট কাটতে হয়, কিন্তু মাইকে যেসব গান বাজে, বহুলোক ইচ্ছায় অনিচ্ছায় শুনে থাকে মিনিমাগনা। তারপরে ধরুন যাত্রাপালা। টিকিট কেটে বহুলোকে প্যান্ডেলে ঢুকে শুনছে, কিন্তু বাইরে থেকেও বহুলোকে মিনিমাগনা শুনতে পাচ্ছে। তারপরে ধরুন পড়ানো, বহুলোকে রীতিমতন পয়সা দিয়ে পড়ছে কারুর কাছে, এদিকে উৎসাহী দরিদ্র কোনো মানুষ হয়তো ঐ ঘরে অন্য কাজ করে, ঘরের দেওয়াল রঙ করছে, করতে করতে আড়ে আড়ে বোর্ড দেখে দেখে আর লেকচার শুনে শুনে ক্যালকুলাস শিখে ফেলছে।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৭179448
  • মাত্রা কীভাবে নির্ধারিত হবে ? ঐ অমুক এমবি অব্দি শেয়ারিং ঠিক আছে, জিবিতে গেলে অনুচিত ?
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৬179447
  • মানে নাটক সিনেমা বই পুস্তকের ব্যাপারে ওটা না, নিমকির ব্যাপারে। ঃ-)
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৫179446
  • কপিরাইট অ্যাক্ট অনুযায়ী অনেক বইয়েই লেখা থাকে কোনোভাবে কপি করা চলবে না। জেরক্সও অনুচিত।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৪179443
  • চাট্টে ! কী চাপ ঃ(
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৪179444
  • একে চুরি না বলে ডাকাতি ও বলা যায়। ঃ-)
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৪179445
  • এই উচিত-অনুচিতের ব্যাপারটা তো ইউজার ডিসাইড করতে পারে না, গান, বই বা সিনেমা যে বা যারা তৈরী করছেন, তাদের-ই বলা দরকার কি ধরণের ইউজ তারা চান বা চান না - তেমন কোন গাইডলাইন থাকলে এথিকাল ইউজার তা মেনে চলতে পারেন - ইচ্ছে হলে
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০৩179442
  • কুমুদিন, আমি গুরুভাই না, গুরুবোন। তাই খাবলা দিয়ে নিমকি চুরি করে দৌড় দিলাম। ;-)
  • kumu | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০০179440
  • তিনি তো সর্বদাই ঘুরন্ত।আপাতত দেরাদুন গেলেন।
  • Bhagidaar | ০৫ নভেম্বর ২০১৩ ০৬:০০179441
  • আমার প্রশ্নটাও সেখানেই, শেয়ারিং কতটা সীমিত থাকলে কপিরাইট হোল্ডারের গায়ে লাগেনা? লাইব্রেরি বন্ধ করতে চেয়ে কোনো দাবি উঠেছে কি কোনদিন? বই জেরক্স করা হচ্ছে কিনা তার নজরদারি করতে কোনদেশে জেরক্সের দোকানে পুলিশ পাঠানো হয়েছে? নাকি এই ডিজিটাল যুগ আসায় বান্ধন্ছারা হয়ে যাচ্ছে শেয়ারিং এবং টাকাপয়সার জায়গায় গায়ে লাগছে একটু হলেও?
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:৫৯179439
  • এখান এক বাড়িতে ভাইরাও বোনদের ফোঁটা দেয়।
    কুমু, শ্যামল কই গেলেন?
  • kumu | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:৫৭179438
  • উঠি কি আর, ওঠায়।শ্যামলদাকে রওনা করিয়ে দিলুম।চাট্টের সময় উঠিচি।
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:৪৮179437
  • কুমুদি কত ভোরে ওঠ !
  • π | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:৪৭179436
  • তর্কটা তো উচিত অনুচিতের প্রশ্ন নিয়েই ছিল ! বই সিনেমাওয়ালাদের ক্ষতি পরিপ্রেক্ষিতে।
    ইউটিউবে শেয়ার করা হলে ফাইন কিন্তু টরেন্টে কালেকশন বানানো হলে সেটা প্রশ্নযোগ্য, এটা কোন লাইন জানিনা, কিন্তু লাইনটাতে ফ্যালাসি আছে। টাকা দিয়ে কিছু কেনা যদি শেয়ারিং কে ভ্যালিডিটি দিতে পারে, তবে সেটা অন্য সব কিছুর জন্যও প্রযোজ্য। আর ক্ষতিই বিবেচ্য হলে লাইব্রেরীর উদাঃ, কি ধার করে অন্যকে পড়তে দেওয়া, পাড়ায় দেখানো এগুলোও অবশ্যই বিবেচনাধীন হওয়া উচিত।
  • kumu | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:৪৩179435
  • ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালবাসা সব গুরুভাইদের।দাদাদের নমষ্কার।
    নিমকি, চন্দ্রপুলি, ল্যাংচা, অমৃতকুম্ভ আর সরভাজা, সরপুরিয়া সহ।
    যমের দুয়ারে পড়ল কাঁটা।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:২৯179434
  • এই চিরতার রস যে আমার কবে থেকে খাওয়ার ইচ্ছে, সাহসের অভাবে দেরিদা ও চিরতা - দুই-ই আনটাচড রয়ে গেল
  • কল্কেকাশি | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:২২179433
  • দুটো ভ্যারিয়েশন দেখছি একটার রং একটু ঘন। কাল সেটাও ট্রাই করে দেখব।

    এদের নোংরা ম্যানেজমেন্ট ও অন্য রকম। দুটো করে বিন কম্বাস্টিবল আর ননকম্বাস্টিবল। এদিকে আগুনে পোড়েনা এমন কিছু হয় নাকি তাই মাঝে মাঝেই গভীর সমস্যার মুখোমুখি হচ্ছি। যেমন হ্যান্ডলাগেজের ট্যাগ কাগজের টুকরো কিন্তু সাথে ঐ ইলাস্টিক ব্যান্ডটি মিলে কোন দলে। অবশেষে কয়েন টস করে ঠিক করতে হল।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:১৬179432
  • চিরতার রস খাওয়া খুব ভালো। ঃ-)
    চিরতার অভাবে নিমের সরবৎ বা কালমেঘের সরবৎ খেতে হয়। ঃ-)
  • কল্কেকাশি | ০৫ নভেম্বর ২০১৩ ০৫:১৪179431
  • আপনি নাচরি ধর্ম অপরে শিখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত