এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৪ নভেম্বর ২০১৩ ০১:২৪179100
  • ন্যাড়া :-)
  • ন্যাড়া | ০৪ নভেম্বর ২০১৩ ০১:২২179099
  • খিলখিল্লির মুল্লুকেতে থাকত নকি দুই আঁতেল
    একটা শুধোয় আরেকটারে তুই আঁতেল না মুই আঁতেল?
  • cb | ০৪ নভেম্বর ২০১৩ ০১:২১179098
  • ক্যাপ বাদে সব থেকে কম দাম থাকত সাপ বাজির। মা গুচ্ছ ক্ষেপে যেত সারা বাড়িতে ঐ কালো কালো স্পটের জন্য
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১৮179097
  • ব্রাত্যলুচি জানি, ব্রাত্য যে লুচি খান। ঃ-)
  • aranya | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১৬179094
  • বার্তোলুচি না জানলেও ফুলকো লুচি জানি, ক্লোজ এনাফ..
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১৬179095
  • এমনকি দেরিদা আর কাফকার নামও আমি গুর্চতে আসার আগে শুনিনি। এদের কাজকর্ম সম্পর্কেও বিন্দুমাত্র কিছু জানি না আজও। ঃ-)
  • Bhagidaar | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১৬179096
  • আমার যা মনে পড়ছে ক্যাপের দাম সবথেকে কম, তাপ্পর শব্দ বাজি, তাপ্পর আলোর বাজি। তফাত অল্প হলেও তফাত হত কিছুটা। সাধারণত বাচ্চারা আলোর বাজি, একটা দুটো কালিপটকা, রকেট, ওদিকে দাদা ও তার বন্ধুরা তদ্দিনে চকলেট ও দোদমায় প্রমোশন পেয়ে গেছে.।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১৩179093
  • আমাদের ছোটোবেলা তারাবাজি ফুলঝুরি রংমশাল ইত্যাদির যা দাম ছিলো হরে দরে চকোলেট বোম, বন্দুকে পুরে ফাটানোর ক্যাপ ইত্যাদির দাম সেইরকমই ছিল। তবু লোকে তুমুলভাবে ঐ শব্দবাজি গুলোই কিনতো। তখন ভগবতীপ্রসাদ আমলের অনেক আগের কথা, কোনো নিষেধ টিষেধ ছিল না, কী সাংঘাতিক ফাট ফুট দুম দাম যে চলতো প্রায় সারা রাত!!!!
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১২179092
  • এঁহে, সত্যি কিছু জানিনা ঃ(
  • Bhagidaar | ০৪ নভেম্বর ২০১৩ ০১:১০179091
  • দ্বিতীয় না তৃতীয়
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৯179090
  • সেরম বললে আমিও তো ক্রিকেটের কোনোও খবর রাখিনা। ভারত যে বাইল্যাতারাল সিরিজের লাস্ট ওয়ানডে জিতে সিরিজ সিল করেনিলে আমি তার কিছুই তের পাইনি। রোহিত শর্মার তো আমি নাম ই শুনিনি যে দ্বিতীয় ব্যাটস্ম্যান হিসেবে ঐ ম্যাচে ডাবল সেন্চুরি মারলো।
  • cb | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৮179087
  • ইন্টারভিউয়ার কে পাতি বললেন "না তুমি একদম ঠিক বলছ না"!!!!!
  • Bhagidaar | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৮179088
  • অরন্যদা আলোর বাজির দাম বেশি। যেখানে 100ta চকলেট বোমার দাম 100taka, সেখানে এক প্যাকেট ফুলঝুরি ই হয়ত 100takar বেশি দাম, রংমশাল আরো বেশি।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৮179089
  • অরণ্য, আলো-বাজিতে মনে হয় পাওয়ার এর ফীলিং আসে না, হয়তো সেইজন্যেই শব্দ-বাজি। বেশ একটা উৎপাত করতে পারার আনন্দ, চারপাশের শান্তশিষ্ট লোকের পিলে চমকে দিয়ে নিজেদের ঘাড়ের রোঁয়া খানিক খাড়া হলো।
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৬179086
  • রেশমার গানটা পোস্ট করলাম কেউ শুনলোনা?
    পাইদি, তুমিও না?
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৫179084
  • আমি একেবারে নৈকষ্য কুলীন নাঁতেল, একটুও কোনো ক্ষেত্রেই আঁতলামো পাবেন্না। ঃ-)
    এই যে লোকে বার্তোলুচি, পামুক, কিয়ারোস্তোমি, ওস্তাদ কী যেন আলি--এইসব নামটাম বলেন, এদের কোনোকিছু সম্পর্কেই আমার কিছুমাত্র জানা নাই। ঃ-)
  • aranya | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০৫179085
  • কালীপুজোয় শব্দ বাজির এত জনপ্রিয়তা, আলো বাজি-তে লোকের মন ভরে না কেন?
  • π | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০২179082
  • আমার জীবন নিয়ে রোবুর সাথে ক য়ে ক।
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০২179083
  • জানি ম্যাম। আমাকে বলেননি।
    যাস্ট মজা করেই লিখেছিলাম।
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০০179078
  • ওহ।
    ইউটিউব দেখতে হবে বললেই হয়। আমি তো গুরুতেই দেখে নিয়ে বিশেষজ্ঞের মতামত দিয়ে দিয়েছিলাম।
  • aranya | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০০179079
  • ন্যাড়া গান ও নাটকের ক্ষেত্রে রীতিমত পাশ দেওয়া আঁতেল, ফ্যালের কুন সিনই নাই, সাহিত্য, সিনিমায় নিজেকে নাঁতেল বলে ক্লেম করে বটে, তাও এট্টু নুন সহযোগে গ্রহণ করতে হয় :-)
    সর্ববিষয়ে বিশুদ্ধ নাঁতেল খুঁজতে হলে, আমায় দেখুন
  • রোবু | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০০179080
  • লাইফ অব পাই হচ্ছে একটা বাজে সিনেমায় অসাধারণ সিনেম্যাটোগ্রাফি!!
  • sosen | ০৪ নভেম্বর ২০১৩ ০১:০০179081
  • অ নেতাই। ক্রিশ ৩ এর রিভ্যু লেখোনা একোখান।
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৯179077
  • না না নেতাই, তোমাকে বলিনি তো! ইন জেনারেল বললাম ঃ-)
    অনুভূতি। একটা দীর্ঘ ঊ-কার শুধু, তেমন কিছু না। ঃ-)
  • cb | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৭179075
  • উটুবে নিচের কমেন্টগুলো পড়ুন সাক্ষাতকারটার :)
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৭179076
  • আতোজ সরি।
    আমি কোনো হেল্প করতে পারছিনা।
    আমি আসলেই সাহিত্য অনুবাদের কোনো কাজ করিনি।
  • aranya | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৬179072
  • লাইফ অফ পাই - তো সকলেই খুব ভাল বলছিল, আঁতেল-নাঁতেল নির্বিশেষে, আমার আভিতক দেখা হয় নাই
  • ন্যাড়া | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৬179073
  • আমার কেসটা একটু অন্য। আমি আঁতেল হতে চেয়ে ফেল্টু মেরে এখন নাঁতেল। তাই আমি এখন অ্যান্টি-আঁতেল।
  • sosen | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৬179074
  • আমার খারাপ ও লাগেনি কিন্তু
  • Atoz | ০৪ নভেম্বর ২০১৩ ০০:৫৩179070
  • কিছুতেই বাংলা গল্পকে আমি ইংরেজী করতেই পারিনা, মানে ধরুন অনুবাদের চেষ্টা করছি, শব্দগুলো অনুবাদ হচ্ছে, অর্থও ঠিক থাকছে, কিন্তু অদ্ভুতভাবে প্রাণটা কিছুতেই অনূদিত হচ্ছে না। ঠিক যেন একটা জ্যান্ত মানুষের মাটির মূর্তি হয়ে যাচ্ছে! অথবা ফটো। অথবা পাথরের মূর্তি। কিন্তু সেটা তো মানুষটা না! ঃ-(
    যারা সাহিত্য-অনুবাদের কাজ করেন, কী করে এই বাধাটা পার হন, জানতে খুব ইচ্ছে করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত