এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০১ নভেম্বর ২০১৩ ২৩:২৭178682
  • আমার তো চোখ দুটো একেবারেই খারাপ হয়ে গেছে দেখছি !! আমি খামোখা অরণ্যকে উদ্দেশ্য করে একটা পোস্ট করলাম, এখন দেখি সেই কথা তুলেছিলেন এটুজি !! আবার অন্য কোন একটা কমেন্টে 'গোলা' কে পড়লাম 'গেলো'। মহা মুশকিল তো !!
  • π | ০১ নভেম্বর ২০১৩ ২৩:২৫178679
  • sch, আমরির খবরটা আরেকবার দেবেন ?
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ২৩:২১178678
  • ছট পুজো দেওয়ালির ৬-৭ দিন পরে হয়। সূর্যাস্ত ও পরেরদিন সূর্যোদয়ের সময় নদীর ঘাটে গিয়ে সূর্যের আরাধনা।
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১৭178676
  • সূর্যদেবের পুজো।
  • kk | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১৭178677
  • ছট সম্ভবত সুর্য্যের পুজো।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১৬178675
  • এই ছট্‌ পূজা ব্যাপারটা আসলে কী? কোন্‌ দেবতা বা দেবীর পূজা?
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১৩178674
  • স্যান আমি রেলকোয়ার্টারে বড় হয়েছি, অনেক বিহারী প্রতিবেশী ছিল। ঐ পাঁচ দিন ধরে লাউ ভাত, গুড়ভাত ধরণের খাবার দিনে একবার খেতে হয়, এটাই মনে আছে। তিন দিন টানা উপোষের কথা কোনদিন শুনিনি। এটা ঐ ভদ্রলোকদের পারিবারিক প্রথা হতে পারে।
  • 4z | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১২178673
  • sch, যেতে চাইলে ঠিকানা মেল করে দিতে পারি :)
  • 4z | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১১178672
  • আর আমি হলাম গিয়ে পেল্লাদ কূলে দৈত্য। তাই উপোষের ধার দিয়েও যাই না আর কাল রেড লবস্টারে যাচ্ছি গিলতে।
  • sch | ০১ নভেম্বর ২০১৩ ২৩:১০178671
  • আমি তো সল্টলেকে 4z র পূজো বলে কোনো পূজো হয় জানতাম না :P. খুঁজে পাই কি করে
  • 4z | ০১ নভেম্বর ২০১৩ ২৩:০৭178670
  • ব্রতীনদা অনেকটাই বলে দিয়েছে। যে সংকল্প করে বা যার নামে সংকল্প করা হয় তার নির্জলা উপোস। ব্রতীনদাদের বাড়িতে তো তাও দেখলাম চা অ্যালাউড। আমাদের বাড়িতে তাও নয়। সেই ভোরবেলা হোম শেষ হলে তখন উপোস ভঙ্গ। কালীপূজোর দিন নিরামিষ খাওয়া দাওয়া আর পরের দিন আমিষ। ঠাকুরের ভোগও সেম।

    সল্টলেক বা আশেপাশে যারা আছে তাদের আমাদের বাড়ির পূজো দেখে আসার নিমন্ত্রন থাকল। তেঘরিয়া, রঘুনাথপুরের লোকেদের জন্য জ্যেঠুদের মন্দিরের পূজো দেখার নিমন্ত্রন রইল।
  • san | ০১ নভেম্বর ২০১৩ ২৩:০৫178669
  • আমকে যে আমার বিহারী বস বলল ছটে চেলেরা দিনে একবার খায় মেয়েরা টানা ঐ কদিন উপোস ?
  • sch | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৬178668
  • হ্যাঁ কলি দিদি মুজিনা। একটা শব্দ এখনো মনে আছে জোচু। ডীটেলস মনে থাকলে ঠিক যোগাড় করে ফেলতাম
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৫178666
  • খাওয়ার অনেক নিয়ম আছে।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৫178667
  • আমরা দুর্গাপূজার মহাষ্টমীর দিন সকালে মাত্র ঐ কয়েক ঘন্টার উপোসেই বুঝতে পারতাম দেবী আসলেই ক্ষুধারূপে সংস্থিতা।
    তবে কালীপূজা আরো টাফ, এত দীর্ঘ দীর্ঘ ঘন্টা উপোস থেকে তারপরে পূজা দেবেন।
    শুনেই তো আমার কেমন জানি লাগছে! আরো প্রাচীনকালে হয়তো আরো ভয়াবহ ছিল ব্যাপার, তখন হয়তো উপাসককে নিজের হাত টাত কেটে রক্ত দিয়ে পূজা করতে হতো! উৎসর্গ।
  • kk | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৪178665
  • বানানের কি ছিরি হয়েছে !! আনন্দমেলা, ছিলো ইত্যাদি।
  • kk | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৩178663
  • সচ,
    আনন্দ্মেলায় সেই জাপানী ভুতের গল্পটার নাম ছিলি মুজিনা। পড়ে খুব ভয় পেয়েছিলাম, মনে আছে।

    অরণ্য,
    ঐ কালীপুজো-লক্ষ্মীপুজো নিয়ে আমার খুব একটা জানার কথা নয়। আমাদের বাড়িতে পুজোটুজো তেমন হয়না। কিন্তু জেনে গেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে হয়। ঐ যেমন পাই আর ফোজ্জি বললো। কালীপুজোর দিনই লক্ষ্মী, কুবের আর নারায়ণের পুজো হয়। চালের গুঁড়ো দিয়ে এই তিনজনের মুর্তি বানানো হয়। মুর্তি মানে কী আর সত্যি মুর্তি? পুতুলের মত। কুবের হলেন হলুদ, লক্ষ্মী গোলাপী আর নারায়ণ সাদা। আলতা আর হলুদ দিয়ে লক্ষ্মী ও কুবেরের রং করা হয়। একটা কলাগাছের কান্ডের ওপরে তিনটে মুর্তি বসাতে হয়। আগেই গোবর দিয়ে অল্ক্ষ্মীর পুতুল বানিয়ে ঐ কুলোর বাতাস দিয়ে বিদায় করা হয়। এইসব কী যেন হয়।

    ধন তেরাসের দিন ঐ কুবেরের পুজো বলেই জানি। সোনা কেনা কিন্তু ম্যান্ডেটারি নয়। যেকোনো এক টুকরো ধাতুর জিনিষ কিনলেই হয়। লোহা, কাঁসা, পিতল যা হোক। তবে বেশির ভাগ উৎসবের মতই এরও কমার্শিয়ালাইজেশনের জন্য সোনার ওপরেই নজর ফিরিয়ে দেওয়া হয়েছে এখন। বেশি বেশি সোনা বিক্কিরি হবে সেই উদ্দেশ্য। আবার কী !

    এবার আমার কালকের মেনু বলবো? সকালে লুচি, আলু-মটরশুঁটির তরকারি, বেগুন ভাজা, লাড্ডু। দুপুরে মুগের ডাল, ভুট্টার পকোড়া, ফুলকপির পাতুরি, মাছের মালাইকারি, পাঁঠার মাংস। রাত্রে কী তা জানিনা।
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫৩178664
  • ছট পুজোয় যে মুখ্য পুজারী আর তার বউ দুজনে ঐ একদিনের একটু বেশী উপোষ করে। যে দিন সন্ধেয় পুজো থাকে, সেদিন সকাল থেকে পরেরদিন সুর্যোদয়ের পুজো পর্যন্ত।
    এর আগের চার পাঁচ দিন খাওয়ার অনেক নিয়মিত আছে, যতদূর মনে পড়ছে দিনে একবার খাওয়া ইত্যাদি।
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৯178662
  • না ঠাকুর আনতে যাওয়ার ডাক এসে গেছে। কাটি।

    সবাই কে শুভ দীপাবলী।
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৭178660
  • এক জন সংক্ল্প করে। লাস্ট ক বছর বাবা আর শরীরের করনে পারছেন না। এখন বড় দা করে।জেঠুর বড় ছেলে। সে একেবারে উপোস। চা ও খেতে পারে না মনে হচ্ছে। ঠিক নিশ্চিত নই।
  • Atoz | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৭178661
  • আচ্ছা, ব্রতীন, এইবারে বুঝলাম। এতো প্রচুর লম্বা উপোস!!!! রাত, গোটা দিন আবার গোটা রাত। অঞ্জলি দিয়ে সেই ভোরবেলা ভালো করে বুঝতে পারবে,"ইয়া দেবী সর্বভুতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা" কাকে বলে। ঃ-)
  • san | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৫178658
  • ছটপুজোয় তো শুনেছি মেয়েরা ৭২ ঘন্টা উপোস করে সে কি সত্যি ?
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৫178659
  • পোটকে স্যার, @#$%^&&^!@#
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪৪178657
  • ধর এখন খাচ্ছি। রাত ১০ঃ৩০।

    আমাদের পুজো শেষ হবে পরশু ভোরে। মানে ৪ঃ৩০/৫ টাই। তার পরে পুষ্পাঞ্জলি দিয়ে পাঁচ টা নাগাদ গরম গরম লুচি খেতে বসি।
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪২178656
  • লিচ্চয়
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪১178655
  • অরন্য দা দেশে থাকলে একবার যেও আমাদের বড়ি।

    সব্থেকে মজার হচ্ছে ঠাকুর মশায় পুজো য় বসে যবার পরে আমরা প্রায় জনা তিরিশেক মিলে হাজাক নিয়ে প্রামে ঠাকুর দেখতে বেরো ই রাত ১২ঃ৩০/১ টা নাগাদ। সেই সময় কারোর ঘটের ডাব।কারুর বাড়ির ফুল ইত্যাদি মায়া করে দেওয়া হয়। কারোর ঘরের বাইরে থেকে শেকল তুলে দেওয়া হয়। আর মাঝে মাঝে কুঞ্জ বলে পিলে চমকানো চিৎকারে লোক জনের ঘুম ভাঙিয়ে দেওয়া হয়। ঃ))
  • potke | ০১ নভেম্বর ২০১৩ ২২:৪০178654
  • ব, কিসের প্রতি তৃষ্ণা ?
  • Atoz | ০১ নভেম্বর ২০১৩ ২২:৩৯178653
  • ৩৬ ঘন্টা? এ যে দেড়দিন! এতক্ষণ উপোস কেন? মানে নিয়মটা ঠিক কী? মানে কোনো নির্দিষ্ট সকাল থেকে শুরু করে পরের দিনে সন্ধ্যা পর্যন্ত বা এরকম কিছু? এটা কি শুধু যিনি পূজা করবেন তিনি নাকি অন্য অনেককেও করতে হয়?
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৩৭178652
  • ওফ আকার বন্ধুর প্রতিভা প্রায় আমার মতো!! ঃ))
  • | ০১ নভেম্বর ২০১৩ ২২:৩৬178650
  • 4z,তিনটি পাঁঠা বলি হতো। দুটো বাড়ি তে, আরেক টা বাজারে।

    কিন্তু সেজকাকা এবং আরো ক জনের হস্তক্ষেপে বছর দশেক বন্ধ হয়েছে। এখন শুধু ফল বলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত