এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০১ নভেম্বর ২০১৩ ২১:৪৩178590
  • নাঃ !
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২১:৪২178589
  • পাই-য়ের যন্তর-টায় কি রেডিও আছে, যা সামহাউ অন হয়ে গেছিল?
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩৯178588
  • হনু মারাত্মক ক্লাস কনশাস এলিট, নবারুণের টইতে লিকে এসচে - এই টইয়ের পোস্টদাতারা কেউ নামী সাহিত্য সমালোচক নন, সবার সব পোস্টকে একটি বাক্যে ট্র্যাশ বিনে পাঠিয়ে দিয়েচে :-)
    @ব
  • Tim | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩৭178587
  • ইন্দোদা কই? এইরকম সময়ে পাইকে কয়েকটা রোমহর্ষক গল্প শোনানো উচিত। সাহস বাড়বে। একটু পরেই তো সন্ধ্যে হবে, প্র্যাক্টিস চাই।
  • sch | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩৪178584
  • অনেকদিন আগে আনন্দমেলায় একটা জাপানী ভূতের গপ্প পড়েছিলাম - খুব আবছা মনে আছে - মুখে চাপড় মেরে যেই মুখ দেখাতো মুখটা দিমের মতো হয়ে যেত। কারো মনে আছে?
  • Tim | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩৪178585
  • ওরা স্মার্ট ভূত। সব কিছুরই স্মার্ট ভার্সন আছে, ভূতের সেকেলে থাকবে কেন?
  • π | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩৪178586
  • আমি পরশুদিন ভূত দেখলাম, থুড়ি শুনলাম।
    এখন তো চটপট সন্ধে হয়ে যায়। ঘর অন্ধকার। ল্যাদ খেয়ে আর লাইট জ্বালাতে উঠিনি। হঠাৎ শুনি কারা যেন ইঞ্জিরিতে কীসব বকছে। মনে হচ্ছে এই আমার পাশেই কেউ বসে। যাই হোক, আমি কিনা সাহসিনী র‌্যাশানাল মানুষ, ভাবলাম নিচে রাস্তায় কেউ চেঁচিয়ে মেঁচিয়ে কথা বলছে, সেই আওয়াজটাই কাছ থেকে আসছে বলে মনে হচ্ছে। রাস্তায় বাইক নিয়ে সার্কাস দেখানো এক ছোকরার বাইকের আওয়াজও তো অমনি কানের কাছেই বাজে হয়। মোদ্দা কথা ভয় পেলেও তা চটপটই কাটিয়ে উঠেছিলুম। কিছুক্ষণ বাদে আর কথাগুলো আসে হয়ে গেছিল, আর অনেকক্ষণ বাদে বাদে একটা দুটো কথা শোনা যাচ্ছিলো। কখন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নাই।

    পরের দিন সকালে সাধ জাগলো, গান গেয়ে রেকর্ড করবো। যন্তরের সামনে যেতে যেতেই শুনি আবার কারা কথা বলছে। ওমা ! কাছে গিয়ে দেখি, এতো যন্তরের পেটের মধ্যে থেকে খলবলিয়ে বেরুচ্ছে ! আগের দিন রাতে যেমনটি শুনছিলুম। মাক্কালী বাবাশিব দিদিমমতা, যার দোহাই পারতে বলবেন পারবো।
    পাঁচ বছরের পুরানো এই অডিও রেকর্ডিং যন্তর, কোনোদিন এইরকম কিছু শুনি নাই। যন্তরে কোনো বোতাম টেপাটেপিও করি নাই যে নতুন কিছু হবে। কোনোভাবে কিছু রেকর্ড হয়ে সেটা প্লে হচ্ছে, তাই বা কীকরে হয় ? যে কথাগুলো ভেসে আসছে, সেগুলো বিশুদ্ধ আম্রু উচ্চারণে কিছু কথাবার্তা, বিন্দুবিসর্গ কিছু বুঝতে পারলাম না। আপনা থেকেই তার সাউন্ড কমছে, বাড়ছে। নানাবিধ বোতাম টিপেটুপেও তাকে থামানো গেল না।
    যাই হোক, বেশিক্ষণ এই ভূতের বক্তৃতা শোনা পোষালো না। আর দিনের বেলায় যদিও আমি মোটামুটি সাহসীই বলা চলে, তবু ঐ আর কি .. আর, আর তাছাড়া এরকম চললে যন্তরে রেকর্ড করবো কীকরে সেই চিন্তাও কি আর নেই ?
    দিলুম যন্তরটাকে অফ করে। ভয়ে ভয়ে আবার অন করতে সব ঠিকঠাক। মানে নো মোর বিজাতীয় বকবকানি।

    হাঁফ ছেড়ে, বড় করে শ্বাস নিয়ে একটা গান রেকর্ড ও করে ফেল্লুম। পেনড্রাইভে। ড্রাইভটা কম্পুতে আনার পরে লাস্ট ফাইলটা খুলে শুনি, সেটা একখান ব্ল্যাংক ফাইল। গানটা আছে,লাস্টের আগের ফাইলে। কিন্তু আবারো যার দোহাই দিতে বলবেন, দেবো, আমি একবারই রেকর্ড করেছিলুম।

    আপাতত যন্তর অফ করে রেখেছি। গানবাজনাও অফ।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ২১:৩০178583
  • বল্লেই হলো? ভূত কি করে হবে? ভূতে কি আঙ্গুলের ছাপ দিতে পারে, না ভূতের পাসপোর্ট হয়, না ভূতের স্মার্টফোন থাকে? মানুষদের এইসব থাকে।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ২১:২৯178582
  • ইকি কতা শুনি আজি ই:
  • ন্যাড়া | ০১ নভেম্বর ২০১৩ ২১:২৮178581
  • সেই। আশেপাশের কতজনকে তো আমরা মানুষ বলে ভুল করি। সব আসলে ভূত। আমার ধারণা পৃথিবীর পপুলেশনে মানুষ আর ভূত আধাআধি।
  • ঈশান | ০১ নভেম্বর ২০১৩ ২১:২৭178580
  • সারাদিন শুধু লবারুন লবারুন কল্লে হবে? একটু শীর্ষেন্দু পড়ুন, আপসেই তেনাদের দেখা পাবেন।
  • ন্যাড়া | ০১ নভেম্বর ২০১৩ ২১:২২178578
  • ভাগীদারবাবু কোন ইউনি?
  • Bhagidaar | ০১ নভেম্বর ২০১৩ ২১:২০178577
  • sinfaut, আছে, কিন্তু আলাদা ক্যাম্পাস (ও আলাদা শহর)
  • Arpan | ০১ নভেম্বর ২০১৩ ২১:১৯178576
  • সকল ভূতই লুকিয়ে আছে দিনের আলোর গভীরে।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ২১:১৩178575
  • আমি রাতের বেলা ভূত দেখতে চাইনা। সকালবেলা হলেই ভালো হয়।
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২১:১০178574
  • আমারই বাড়িতে মেয়ে, বৌ ভুত দেখে ফেলল, আমি বাদ, সো আনফেয়ার :-(
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২১:০৯178573
  • এদিকে ভুত দেখার জন্য আমার কি প্রচন্ড আগ্রহ, তাও দেখতে পাই না, রিসেপ্টরে গন্ডগোল
  • ঈশান | ০১ নভেম্বর ২০১৩ ২১:০৮178572
  • আমি যে কষ্ট করে একটা মঙ্গোলিয়ান রেসিপি দিয়েছিলাম, কেউ ট্রাই পর্যন্ত করলনা?
  • hu | ০১ নভেম্বর ২০১৩ ২১:০৭178571
  • আমরাও কাল অক্ষর মটন চাঁপ নামাচ্ছি।
  • ঈশান | ০১ নভেম্বর ২০১৩ ২১:০৪178570
  • চাদ্দিকে শুধু ভূত। ছেলের তাইকুন্ডু ইশকুলে গিয়ে দেখি আব্রাহাম লিংকনের ভূত। আপিসে মেরিলিন মনরোর ভূত। গুরুতে শ্বেতার ভূত। শুধু ভয় করে।
  • Arpan | ০১ নভেম্বর ২০১৩ ২১:০১178569
  • যাই অক্ষদার চিকেন চাঁপটা নামাই। সকাল থেকে ম্যারিনেট হচ্ছে।
  • | ০১ নভেম্বর ২০১৩ ২০:৫৩178568
  • ও ই দেখো বোধি দা, অরন্য দা তোমার নামে কী সব বলছে!! ঃ))
  • | ০১ নভেম্বর ২০১৩ ২০:৫২178567
  • ঃ)))
  • aranya | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪৮178566
  • ব কি মাল খাওয়ানোর অফার দিয়ে দেখেছ? ঐ একটা ক্ষেত্রে হ ক্লাস কনশাস নয় :-)
  • | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪৫178565
  • কবি কি একেই বলেছেন ক্লাস কনশ্যাস ?ঃ)))
  • | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪৩178564
  • বোধি দার খালি অরি আর দম দি র খোঁজ। ঠিক আছে। ঠিক আছে।ঃ(((
  • h | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪২178562
  • ওকে, বাগারিং অফ দেন।
  • kumu | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪২178563
  • সিকি= শ্বেতা ??নাঃ
  • Arpan | ০১ নভেম্বর ২০১৩ ২০:৪১178561
  • ভূতেদের গল্প শোনাচ্ছে হয়ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত