এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sweta | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:১৮178261
  • এভাবে হুমকি দিও না ! আমরা কি ভয় তয় পাই না নাকি ???
  • | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:১৬178259
  • ঠিক আছে ঃ))
  • সে | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:১৪178258
  • ব,
    খুব ভয় পেলাম কেলানি খাবার। খুব। আর বলবো না। এই কান মুলছি।
  • | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:১১178257
  • এই উচ্চবিত্ত, মধ্য বিত্ত, উচ্চ মধ্য বিত্ত, মধ্য মধ্য বিত্ত এই সব নিয়ে বাজে বাওয়াল আর ভালো লাগে না। এই ব্যাপারে মিনিময় করলেই ধরে ধরে কেলাবো। টেক ইট অ্যাজ চেতাবনি।
  • | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:০৯178256
  • অরি, বৌ র পাসপার্ট খান দেহ রেখেছে। তুমি ক দিন আগে করালে না। স্টেপ গুলো একটু বলবে প্লিজ।
  • | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:০৮178254
  • না আলমারী কমপ্লিট হয় নি। ও গুলো আগেই দেখেছি। দাবার বই লাগবে জানতুম না। তবে বুধ বারের আগেই দেখে ফেলবো। পাক্কা।
  • fjʊərɪəs | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:০৮178255
  • কাল আমারো ছুটি, লুরুতে না হলেও;-)
  • সে | ৩১ অক্টোবর ২০১৩ ১৮:০০178253
  • 05:56 PM এর ক্লাসের লিঙ্কটা একদম ঃ-)
  • de | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:৫৬178251
  • শুধু বম্বেতেই কোন ছুটি নাই ঃ(
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:৪৭178250
  • না ভাবলাম তোমরা সব ব্যাপারে এত খবর রাখো, রিটার্ন নিয়েও কত কী সব বলো টলো, এই তুশ্চু জিনিসটা কি আর জানো না? তাই আর কি !
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:৩৩178249
  • কাল লুরুতে ছুটি, সবাইকে হ্যাপি উইকেন্ড।
  • সে | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:৩০178248
  • সবাই একই লেভেলের ঘুষ খাচ্ছে না। কিন্তু প্রচুর লোকের হিসেব বহির্ভূত ইনকাম রয়েছে। যেখানে এই করাপ্টেড লোকেরা নিজেদের ক্যাপাসিটি অনুসারে অবৈধ ইনকাম করছে। আমার বৃদ্ধা মায়ের কাছে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের পুলিশটি ২০০ টাকা ও চা মিষ্টি খেয়ে গল্প করে যায় যে তার খরচ অনেক। ছেলে কে প্রাইভেট ইঞ্জিনীয়ারিং কলেজে পড়াচ্ছে। টাকা না দিলে সে নড়বে না। প্রায় অনুনয় বিনয় করে ঘুষ নিয়ে যায়। অনেক গল্প করে। বলে এই করেই তার ছেলের কলেজের ফি সে অনেকটা তুলে ফেলেছে। স্পষ্ট স্বীকারোক্তি।

    আবার পোস্ট অফিসের পিওন। সেও রেজিস্টার্ড চিঠি ডেলিভারি করবার সময়ে বকশিস আশা করে। একবার বকশিস না পেলে পরেরবারে দরকারী চিঠি ডেলিভার করে না। আমার নিজের প্যান কার্ডের ক্ষেত্রে আমি ভুক্তভোগী।
    লোকে বলবে, আহা - পিওন তো কত আর মাইনে পায়, দিয়ে দেবেন বকশিস - আপনার তো অনেক আছে। আমার প্রশ্ন - অন্যায়ভাবে দেবো কেন?
    করাপশান সর্ব্বস্তরে। সেদিন বার্থ সার্টিফিকেট নিয়ে বলেছিলাম। বৈধ সার্টিফিকেট। কোনো বয়স জালি করার ব্যাপার নয়। ওয়েব সাইটে পরিষ্কার নাম বয়স বাপ মায়ের নাম হাসপাতাল দেখা যাচ্ছে। তবু ঘুষ দিতে হবে। নইলে আপনাকে ঘোরাবে। যেটা ১০০ টাকায় হবে, সেটায় আপনাকে ৩০০ দিতে হবে। তখন আপনি বৈধ সার্টিফিকেটটা পাবেন।
    এনারাই জলধরবাবুদের হয়্ত এটাই সবচেয়ে শকিং লাগে। এখন তো তবু প্যান কার্ড, আধার কার্ড, ইঃ হয়েছে। আগে ছিলো র‌্যাশন কার্ড। পাস্পোর্ট তো সকলের থাকেনা। তখন র‌্যাশন কার্ড দেখিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হতো। অথচ র‌্যাশনের দোকানগুলো উঠে গেছে। কেউ র‌্যাশন নিতো না। LIG বা তারও নিম্ন আয়ের মানুষেরা ছাড়া।
  • aka | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:২৬178247
  • তবে সোনার বাঁট আর কিছু হীরে জিওক্যাশিং করে ব্যাকইয়ার্ডে পুঁতে রাখব। আবার উচ্চবিত্ত হতে চাইলে কাজে দেবে।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:১৮178246
  • তাই দেখছি!
  • sch | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:১৭178245
  • আহা প্পন ওরকম বলে না - কাজু গুরুকে justdial হওয়ার সুযোগ দিচ্ছে
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:১৬178244
  • উফ, কাজু ব্যাংকে কল করে না কেন? বা আইটি রিটার্নের সাইটে লগ অন করে চেক করে না কেন?

    ইত্যাদি প্রভৃতি।
  • aka | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:১৫178243
  • সেদিন একটা কুট্টিমতন জাহাজ কিনলাম, ভাবছি ডিডিদার সংগ্রহশালায় দিয়ে দেব, মধ্যবিত্ত জীবন প্র্যাকটিস করতে হবে।
  • h | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:০৮178242
  • সে, সবাই একই লেভেলে ঘুষ খাচ্ছে ধরে নিয়ে কি করে ইকোনোমিক এস্টিমেশন হবে। কালো টাকার আলাদা এস্টিমেশন এর চেষ্টা করে শুনেছি। আপনি যদি ইকোনোমিক্স এর লোক হন, আমাদের থেকে বেটার বলতে পারবেন।
  • /\ | ৩১ অক্টোবর ২০১৩ ১৭:০০178241
  • এ তো আমার কথাই কইলেন। লাইফস্টাইল আর কনসাম্পশনেই দেখা যাচ্ছে উচ্চবিত্ত।
    মাইনে দিয়ে কি হয়? সম্পন্ন চাষীদের কেস দেখুন।
    ২০০০০ রোজগার করে ১৮০০০ খরচ করা, আর কোনো রোজগার না করে জমি থেকে উৎপন্ন জিনিস দিয়ে সব প্রয়োজন মিটিয়ে, উদ্বৃত্ত বেচে ৫০০০ সঞ্চয় করলে যা দাঁড়ায়।

    যাক, সেদিন decoder আর জ্ঞানদা- র বক্তব্যে বুলিইড হয়েছিলেন বলে মনে হয়েছিল কিনা, এই প্রশ্নটার উত্তর বাকি রয়ে গেছে।
  • সে | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:৫০178240
  • কনসাম্পশন দিয়ে মাপলে চাপ আছে। বিশেষতঃ এত করাপশানের দেশে।
    আমার চেনা এক সরকারি কর্মচারী (পুলিশের চাকরী)র কনসাম্পশন বলছি।
    সময় ১৯৯৮। কোনো এক থানার ওসি।
    রোজ পাঁঠার মাংস। রোজ রুই মাছ, সময় মতো ইলিশ, গলদা চিংড়ি, বেস্ট সবজি, দুধ, ঘি, মাখন বাড়িতে পৌঁছে যাচ্ছে।
    তেল, সাবান, ইঃ আসছে পুলিশের বিশেষ দোকান থেকে। সেগুলো উনি ভাইপোকে প্রায় মাগনাতেই দিয়ে দেন।
    রফি আহমেদ কিদ্‌ওয়াই রোডে সামহাউ একপিস জমি ( ঠিক পড়েছেন, ফ্ল্যাট নয় - জমি) ত্রিকোণ সাইজের কীভাবে যেন স্বল্প মূল্যে পেয়ে গেলেন। সেখানে তিনতলা বাড়ি উঠল। প্রতি তলায় একটা করে ঘর। বউ ও ছেলে সেখানে রইল। ছেলের জন্যে ভালো মিশনারী স্কুল। ডোনেশান ভালো। নিজে রইলেন পুলিশ কোয়ার্টারে। আবার বান্ধবীও আছে। বান্ধবীকে নিয়ে সপ্তাহে দুই তিনদিন শপিং ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। সরকারি জিপেই ঘুরতেন। বান্ধবীর স্বামী ও পুত্রদের ও অনেক খরচ জোগাতেন।
    কালীপুজোর সময়ে এত বাজি এনে দিতেন বান্ধবীর ছেলেদের যে একরাতে পুড়িয়ে শেষ করতে পারত না। সোনার গয়না দিচ্ছেন বান্ধবীকে। বান্ধবীর ছেলেদের জন্যে দামী মিউজিক সিস্টেম। বাইক।
    এদিকে স্ত্রী অসুস্থ। শেষে শর্ট স্ট্রীট এলাকার একটা মাঝারি গ্রেডের নার্সিং হোমে স্ত্রী মারা গেল। আবার দান ধ্যান ও প্রচুর। মিশনারি স্কুলে প্রতিবছর দুটি দুঃস্থ ছেলের পড়ার খরচ দান করতেন।
    সারকারি স্যালারি দেখলে মধ্যবিত্ত। লাইফস্টাইল সেটা রিফ্লেক্ট করছে না।
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:৪৪178239
  • নিকুচি করেছে মিনিময়ের। যদি জানা থাকে তো উত্তর দেয়া হোক, তারপর যত খুশি ভাট বকো, কেউ দেখতে যাবে না।
  • phutki | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:৪৩178238
  • 4:04PM এ কয়েক গণ্ডা ক
  • /\ | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:৪০178237
  • কাজুর চিরকাল টাইমিং এর সমস্যা। একটা মিনিময় শুরু হচ্ছে সবে, তার মধ্যে হার্ডকোর টেকনিকাল কোশ্চেন। শেম শেম।
  • /\ | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:২৬178236
  • লাইফস্টাইল ই হল সেই জিনিস যা দেখে আমরা বিত্ত নির্ধারণ করি। ইন জেনেরাল। ইনকাম বা হাঁড়ির খবর না জানা থাকলে। সেটা থাকলে যেটা চলে তারে কয় পরচর্চা। জীবনযাপনের ও একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে। উচ্চবিত্ত নিম্নবিত্ত। ডেইলি পার ক্যাপিটা কনসাম্পশন দিয়ে মাপে বোধয়।
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:২২178235
  • আইটি ইন্ডাস্ট্রি, যেটা কিনা ভারতে এই হঠাত উচ্চবিত্ত সার্জ এর একটা বড় কারণ, এখনো রিটায়ারমেন্ট ৪৫ এ পৌঁছয়নি। ফোর্সড রিটায়ারমেন্ট কিন্তু অনেকেই এক্সপেক্ট করছে ৪৫ এ পৌঁছে।
    পার্সোনালি আমারি যথেষ্ট সন্দেহ আছে, ৪৫ এর পর আর চাকরি করতে পারব কিনা।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:১৭178234
  • নেয় হয়ত কেউ কেউ। ভাবতে জিনিসটা ভালো।
  • সে | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:১৪178233
  • হ্যাঁ সোমনাথের এই কথাটা ঠিক "মধ্যবিত্ত মানসিকতা"। এগ্রীড।
    তবে "মধ্যবিত্ত জীবনযাপন" নয়।
    আবার ৪৫ কি ৫৫ র পরে আর্লি রিটায়ারমেন্ট কজন নেয়? সাজন ফার্নান্ডেজ?
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:১১178232
  • সে তো বটেই। এখন তুমি উচ্চবিত্ত হত্তেই পারো, ৪৫ আর একটা অসুখের তুমি গরিব হয়ে যেতেই পারো।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১৬:০৮178231
  • আর্লি রিটায়রমেন্ট বাদ গেছে। পঁয়তাল্লিশের পর নো চাকরি পিষিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত