এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩৪177810
  • হুঃ, জলধরবাবু কন্নড়ল্যান্ডে বসে নর্থি বা সাউদি সহকর্মীদের সাথে পলিটিক্সের "দুরাবস্থা" আলুচানা করেননি বোঝাই যাচ্ছে।
  • jhiki | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩৩177809
  • মোদী এলে যদি ১০ জনপথে নতুন নিবাসী আসে তো ওয়েলকাম মোদী।
  • ন্যাড়া | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩২177806
  • দেশের লোকের, বিশেষতঃ বাঙালিদের, "পলিটিকাল অ্যাওয়্যারনেস" একটু কমলে হাঁপ ছেড়ে বাঁচি। পোঁদে কাপড় নেই, পলিটিকাল অ্যাওয়্যারনেস কপচে যাচ্ছে। কে যে বুঝিয়েছে!
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩২177807
  • মি পুওর ম্যান, ছানাবড়া ডাজ নট টেস্ট গুড হোয়েন সাওয়ার। ঃ)
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩২177808
  • যাক অরিজিত কে একটা ভাউচার সহ প্রমাণ আদায় করতে বলে নি ন্যাড়া দা না ন্যাড়ার নাম ধারী কেউ, এই অনেক।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩০177804
  • তোর না বলা বাণী দিয়ে যদি অদ্যাবধি দাংগায় মৃত মানুষের প্রাণ বাঁচানো যেত, তাইলে চোখ ছানাবড়া সার্থক হত
    ঃ-)
  • fjʊərɪəs | ৩০ অক্টোবর ২০১৩ ১০:৩০177805
  • স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে হুল্লাট প্রচার হচ্ছে টিভি/রেডিওতে। মোদি উদ্বোধন করবে। পাবলিসিটিতে বেশ ভালো খরচ করেছে।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৯177803
  • আপাতোতো ভালো র লিস্ট এ, সরদার সাহাব এর একট মুর্তি আর অমিত শাহ র ভব্য রাম মন্দির আছে। আরেকটু কিসু আসুক, তার পরে এদিক দেখছি ঃ-)))

    আর জুজু কে কাকে দেখাচ্ছে। লোকে দলে দলে মোদী কে ভোট দেবে তো। জুজু দেখানোর কাজ টাও, বিজেপি ই করছেন। কার্টেন রেইজার হয়ে গেল মুজফ্ফর নগরে ঃ-)))
  • cm | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৭177801
  • কেন মোদী আসায় আনন্দ হচ্ছেনা! পিছু পিছু বিপ্লব এলো বলে।
  • Tim | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৭177802
  • ইতিহাস বইতে সাহিত্য করতে কে বললো? সাহিত্যে পড়াশুনো, তাও শিশু ও কিশোর সাহিত্যে সারাক্ষণ পড়াশুনো দেখলে মাইরি খচে যাই।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৬177800
  • ধুর, হনুও অল্পেতেই আতংকিত হয়ে যায়। সেবারে কলকাতায় পুজোর পরে পরে আইসিআইসিআই ব্যাংক ফেল মেরেছে শুনে হনুর দুচোখের সে কী গভীর আকুতি।

    এই আমি লিখে দিলাম হাং পার্লামেন্ট হতে চলেছে। বছর দুয়েকের মধ্যে আবার নির্বাচন অবশ্যাম্ভাবী। শেয়ার বাজারে টালমাটাল অবস্থা হবে। তবে তার 'ফলশ্রুতি' অনুযায়ী আবার মোদী ফিরে আসবেন কিনা সেইটা কইতে পারুম না।
  • ন্যাড়া | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৫177799
  • মোদি এলে কী কী খারাপ হবে, সেটা একটু বলা হোক। অনেকদিন ধরে জুজু দেখছি। ঠিক এই জুজু বিজেপি আসার আগেও দেখান হয়েছিল।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৪177797
  • অথচ তবু, সারাদিন ক্যাপিটালিজম এর নিন্দে। মানে একটা বেসিক কিতোগ্গোতা নাই।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২৪177798
  • কিন্তু টিম, দেশে যদি ফিরিস, ছেলেমেয়ে রা ইতিহাসের বদলে রামজনমভূমী র মন্দির আর সরদার সাহাব এর ভব্য মূর্তির ইতিহাস পড়তে পড়তে বাধ্য হলে খচে যাস না। মোদী তো এলো বলে। সারা দিন বিজ্ঞাপন শুনে শুনে পাগল হয়ে গেলাম। কোনো চ্যানেলে একটু গান ফান শুনবো তার উপায় নাই।
  • fjʊərɪəs | ৩০ অক্টোবর ২০১৩ ১০:২০177796
  • আমাদের এই পিথিবির শেষপ্রান্তে একটাই ইদানিং ভালো জিনিস হয়েছে - প্রতি ফ্লোরে ঝিনচ্যাক কফি মেশিন বসিয়েছে যেখানে কফি বীনস গুঁড়ো হয়ে টাটকা লাটে, কাপুচিনো ইঃ বেরোয়।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ১০:১৯177795
  • কিন্তু ও কুমুদি, 'দেশ' এও তো প্রচুর অসংগতি ঃ-)
  • Tim | ৩০ অক্টোবর ২০১৩ ১০:১৭177794
  • ভেবে দেখলাম অসঙ্গতি থেকে ভালোই হয়েছে। অন্তত ভূগোল পড়ানোর সেকেন্ডারি উদ্দেশ্যে চাঁদের পাহাড় পড়ানো হবেনা কোনদিন। সবকিছুতেই পুষ্টির খোঁজ খুবই খারাপ। একটু আধটু ভেজাল এবং অপ্রয়োজনের জিনিস না থাকলে জীবন অসহ্য বোরিং।
  • kumu | ৩০ অক্টোবর ২০১৩ ১০:০৯177793
  • দেশে ঠিক এই লেখাটাই কদিন আগে বেরিয়ে ছিল।লেখক প্রমাণ করে ছিলেন চাঁদের পাহাড়ের ভূগোল অংশটায় প্রচুর অসঙ্গতি।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ১০:০৪177792
  • বোঝো! ন্যাড়াদা এখন বলবে বিভূতিভূষণও রিখটারসভেল্ডে গিয়ে ট্রেকিং করেননি বা বুনিপের সাথে বসে এক টেবলে ব্রেকফাস্ট করেননি।

    ওরে বাবা, এ কি আর নিছক ক্রিকেট কমেন্ট্রি? এ হল উঁচুদরের সাহিত্য! HHB
  • আতাহুয়ালপা | ৩০ অক্টোবর ২০১৩ ১০:০২177791
  • কেন আমি আবার কি দোষ কল্লুম? আমার আগেই কেউ নেক্সাসের আহ্বান দিয়ে গেছেন নাকি? বোতলের ভেতরে অত খবর থাকেনা।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৫৯177790
  • ঃ-)))))))))) সিরিয়াস?
  • ন্যাড়া | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৫৪177788
  • মতি নন্দী খুব ভাল লিখতেন। কিন্তু খুব ঢপ মারতেন। যখন নিয়মিত "লর্ডস থেকে মতি নন্দী"র লেখা বেরোচ্ছে, তখন ওনাকে নিয়মিত উল্টোডাঙার মোড় থেকে S-5-এ উঠতে নাবতে দেখা যেত।
  • aranya | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৫৩177787
  • উপস, খেলা তো শুরু হয়ে গ্যাচে। ফলো করি তাইলে, ক্রিকইনফোতে
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৫১177785
  • এইজন্য আমাদের আপিসে ওয়ার্ক এরিয়াতে চা/কফি নিয়ে ঢুকতে দেয় না। প্যান্ট্রিতে খেয়ে কাপ রেখে আসো।
  • kumu | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৪৬177784
  • রে রে অবিশ্বাসীর দল,
    ঐ কফি কুমুদি ফেলে নি।কুমুদি আপিসে চা কফি খায় না।কুমুদি তার একটি মেল এক সহকর্মীকে দেখতে দিয়েছিলেন আর সেই ট্যালা ঈষৎ উদাস অনিচ্ছুক মুখে হাতে কফি নিয়ে দেখছিল কিন্তু খাচ্ছিল না।
    তারপর কী হইতে কী হইয়া গেল, পুরো কফিটাই কীবোর্ডে পতন, ইতাদি
  • Tim | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৪৫177783
  • রান তো বাকি আর পঁচিশ। হয়ে এলো। (অ্যাট অরণ্যদা)
  • aranya | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৪০177782
  • এই সব মতি নন্দীয় লেখা পড়লেই আমি ইমোশনাল হয়ে যাই। গ্রো আপ ম্যান, গ্রো আপ (স্বগতকথন)
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ০৯:৩৬177781
  • আতাহুয়ালপাকে দেখতে পেলেই আমি ক্যালাবো।

    -- হুয়াসকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত