এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৩ ০০:৩৬177750
  • সে,
    ঐ গল্পটার কী হলো? সেই যে পয়সা খুঁজে পেল না বলে ট্রাম থেকে নামিয়ে দিল, এক আত্মীয়ের বাড়ীতে গিয়ে এক গ্লাস জল খেয়ে আবার হাঁটতে লাগলো মেয়েটা?
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৩ ০০:৩২177749
  • থ্যাংকু সে, থ্যাংকু শঙ্খ।
  • সে | ৩০ অক্টোবর ২০১৩ ০০:৩১177747
  • मुस्कान = smile
  • শঙ্খ | ৩০ অক্টোবর ২০১৩ ০০:৩১177748
  • মুস্কান মানে হাসি।

    মীরের মেয়ের নামও মুস্কান।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৩ ০০:২২177746
  • মুসকান মানে কী? নানা গল্পে উপন্যসে এই নামটা আজকাল দেখছি অনেক মহিলা চরিত্রের। এক উপন্যাসে এক রাজস্থানী তরুণী চরিত্র ছিলেন, তার নামও মুসকান।
    আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো ছেলের নাম, গপ্পো বেশ খানিক এগিয়ে যাবার পরে বোঝা গেল মুস্কান মেয়ে।
  • শ্রী সদা | ৩০ অক্টোবর ২০১৩ ০০:১৭177745
  • সেটা ভেবেছিলাম একবার। কিন্তু দেখলাম আমার অলরেডি একটা স্মার্টফোন আছে যেটার নেটটা ওয়াই ফাই দিয়ে টেথার করে নেওয়া যায়, ট্যাবে নিজের সিম থাকলেও একই স্পিড দিত। আর পড়াশোনা করে বুঝলাম রুট করে নিলে এক্সটার্নাল স্টোরেজ বা থ্রিজি ডঙ্গল লাগানো যায় ইউ এস বি তে। আমার মেইন প্রয়োজন গল্পের বই পড়া আর সিনেমা দেখা।
    গ্যালাক্সি ট্যাব আর নেক্সাসের মধ্যে কোনটা নেব সেই নিয়ে একটু কনফিউজড ছিলাম কিন্তু লোকজন বললো নেক্সাসের প্রসেসর নাকি হাই ফাই।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ০০:১৩177744
  • যদ্দূর জানি, থ্রিজি এনেবলড ফোন না হলে হোয়াটস অ্যাপ, ভাইবার, স্কাইপ ইত্যাদি ইনস্টল করতে দেয় না ফোনে। শালি কিনেছে গ্যালাক্সি স্টার, টুজি, তাতে এসব ইনস্টল করা যায় নি।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ০০:১২177743
  • মানে আমি ভাবছি কোনটা নেব।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ০০:১১177742
  • না, ১৬ জিবি বেশিও দিচ্ছে তার সাথে।

    কিন্তু থ্রিজি থাকা ভালো না? সব জায়গায় কি আর ওয়াই-ফাই চলবে?
  • শ্রী সদা | ৩০ অক্টোবর ২০১৩ ০০:০৭177741
  • ৭ টা ই নিলাম। সেভেন সি জাস্ট ঐ থ্রিজির জন্যে ৭ হাজার বেশী দাম দেখে কাটিয়ে দিলাম।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ০০:০৪177740
  • সদা কোনটা নিলি? ৭ না ৭ সি?
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:২৭177739
  • আরেকটা সিমিলার গপ্পো আছে বীজের। উচ্চফলনশীল বীজের। উচ্চফলনশীল হাইব্রিড বীজ আবিষ্কার হয় এই শতাব্দীর প্রথম দিকে। গবেষণায় গুচ্ছ টাকা ঢালা হয়েছিল এবং এখনও হয়, তার মূল কারণ ছিল (এবং আছে), যে, এই টেকনোলজি কপি প্রোটেক্টেড। মানে একবার বীজ দিয়ে ফসল ফলানো হয়ে গেলে, সেখান থেকে বীজ সংরক্ষণ করলে পরের বার ফলন অনেক কমে যাবে। বীজ কোম্পানিগুলো আইডিয়াটা লুফে নেয় (যেমন সিডি কোম্পানিগুলো এরকম একটা আইডিয়া পেলে আজকে লুফে নেবে)। তারপর দুনিয়া জুড়ে হাইব্রিড বীজের রমরমা শুরু হয়।

    মজা হচ্ছে, এই কপি-প্রোটেকশন, হাইব্রিড বীজের "নিজস্ব এবং অপরিবর্তনীয়" বৈশিষ্ট্য নয়। এক বা একাধিক জেনেটিক বিজ্ঞানীর লেখায় পড়েছি, আজ থেকে মোটামুটি পঞ্চাশ বছর আগেই প্রাথমিক গবেষণায় দেখা গেছে, যে, কপি-প্রোটেকশন ছাড়াই হাইব্রিড বীজ বানানো সম্ভব। কিন্তু পরবর্তী গবেষণা নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। টাকা ঢালেনি। বীজ কোম্পানিগুলো ঢালেনি, সেটা সহজবোধ্য। কিন্তু সরকারি কৃষিদপ্তর ঢালেনি। এন আইএইচ, বা অন্যান্য সংস্থাগুলো, যারা জিন নিয়ে বিলিয়ন ডলার খরচা করেছে, এবং যারা পাবলিক মানিতে চলে, তারাও আগ্রহ দেখায়নি। অথচ এই জেনেটিক গবেষণাগুলিতে সারা পৃথিবীর উপকার হতে পারত।

    কেন এটা নিয়ে কাজে আগ্রহ দেখা যায়নি? বড়ো কোম্পানিগুলোর স্বার্থ ছিল বা আছে। কিন্তু তারও উপরে একটা "বৈজ্ঞানিক সত্য" এর আবরণ চাপানো হয়েছে। এটাও অন্যের লেখায় পড়েছি, হাইব্রিড মানেই কপি-প্রোটেক্টেড, এই "সত্য"টি প্রায় গসপেলের আকারে এমনকি চাষবাসের ইশকুলেও পড়ানো হয়। যদিও তার কোনো "বৈজ্ঞানিক" ভিত্তি নেই।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:১৭177738
  • আজকের টপিক কী জানতে পারলেই মতামত দিতে শুরু করি...
  • শ্রী সদা | ২৯ অক্টোবর ২০১৩ ২৩:০৪177737
  • নেক্সাস সেভেন অর্ডারিয়ে দিলুম। ফ্লিপকার্ট যা ছাড় দিচ্ছে দেখে আর জাস্ট পারা গেল না ঃ)
  • riddhi | ২৯ অক্টোবর ২০১৩ ২২:১০177735
  • ওকে, ওকে এই তো।
  • riddhi | ২৯ অক্টোবর ২০১৩ ২২:১০177736
  • স্যান, ক্লাস্টার এনালিসিসের কোন স্পেসিফিক এলগো?
  • kk | ২৯ অক্টোবর ২০১৩ ২২:০৭177734
  • অক্ষদা, কালকের চমৎকার লিংকটির জন্য থ্যাংকু।
  • san | ২৯ অক্টোবর ২০১৩ ২২:০৩177733
  • এইত্তো আমাজনে আছে, থ্যাংকু থ্যাংকু !
  • potke | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৫৫177732
  • Raj Jain is in Washington Univ,Seattle..Tan is in Univ of Minnesota একটু চেক করে নিন প্লিস।
  • san | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪৮177731
  • থ্যাংকু, কিন্তু এদের কি নেটে পাওয়া যায় ? আমার হুড়মুড়িয়ে লাগবে।
  • potke | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪৭177729
  • রিদ্ধি, কিসুই করার নেই, পাঙা নিতে চাইলে নোট দিতে পারেন সেই জার্নালে নিজের কোড স্নিপেট দিয়ে!
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪৭177730
  • আরকি সার কথা অক্ষ ৮ঃ৩৭ এ বলে দিয়েছেন। সবাইকে তো করে কম্মে খেতে হবে নাকি।
  • potke | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪৫177728
  • স্যান, রাজ জেইনের Computer System Performance Analysis বইটা দেখতে পারেন।

    Tan,Steinbach,Kumar ও দেখতে পারেন।
  • potke | ২৯ অক্টোবর ২০১৩ ২১:৪২177727
  • গুরুতে তো বাঘা-বাঘা একাডেমিয়ার লোকে ভর্তি, একটু হেল্প করেন দেখি।

    ভারতীয় নন এমন কাউকে ফ্যাকাল্টি রিক্রুট করার প্রসিডিউর কি, বেসরকারি কলেজে?
  • san | ২৯ অক্টোবর ২০১৩ ২১:১৬177725
  • ক্লাস্টার অ্যানালিসিস উদাহরণ দিয়ে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে বোঝানো আছে এমন কোনো মেটিরিয়াল হবে ? কোনো সহৃদয় যদি দেন খুবই উপকার হয়।
  • ন্যাড়া | ২৯ অক্টোবর ২০১৩ ২১:১১177724
  • অ্যামাজন নিরনব্বই সেন্টে মোৎজার্টের সিম্ফনি-সমগ্র এমপিথ্রি-তে দিচ্ছে। যদি কন্ডাক্টর কে সেটা ইমপর্টেন্ট না হয়, তাহলে ভাল ডিল।

    http://www.amazon.com/gp/product/B00FUS050W/
  • aranya | ২৯ অক্টোবর ২০১৩ ২১:০৮177723
  • লিটল মাস্টার ৫৫ নট আউট!! ম্যাচ এখনও ওপেন, জমে কুলপি
    জাস্ট দেখলাম স্কোরটা
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৩ ২০:৫৫177722
  • আর পাবলিক স্ফিয়ারে পপুলার সায়েন্সে এ নিয়ে যা করা হয়েছে সেটাকে কনসেন্ট ম্যানুফ্যাকচার ছাড়া কিছু বলা যায়না। রিচার্ড ডকিন্স থেকে পথিক গুহ অবধি। পড়ে মনে হত ফ্রান্সিস ফুকুয়ামার এন্ড অফ হিস্ট্রি পড়ছি।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৩ ২০:৫১177721
  • হ্যাঁ, বলেছিল তো।

    http://www.genome.gov/11006943

    Having the essentially complete sequence of the human genome is similar to having all the pages of a manual needed to make the human body.

    জিন গবেষণায় আমার কোনো অসুবিধে নেই। কিন্তু পাবলিককে খাওয়ানোর জন্য এই অসদাচরণগুলোয় আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত