এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৫434404
  • না:। ঐটা গঙ্গাফড়িঙের কোফ্‌তা কারির লগে বেশি মানায়। এইটায় বাঁশের সিদ্ধ কোঁড় কুচি কইরা উপরে ছড়াইয়া দিতে পারেন।
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৫434393
  • একটু ভেবে দেখুন..... একটা ডিম্বাকৃতি প্লেট, তার ঠিক মাঝখানে একটা বাদামী ফড়িং, সেই ফড়িংটা ভাজা পেঁয়াজ দিয়ে ঘেরা আর সবচেয়ে বাইরের layer এ সবুজ ঘাস! জিভে জল আসছে না আসছেনা?
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৮434415
  • কাঁকড়া বিছে সাজানোর জন্য dark brown রং এর ছোট ছোট নুড়ি অতি আবস্যক।
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯434426
  • কাঁকড়া বিছে সাজানোর জন্য dark brown রং এর ছোট ছোট নুড়ি অতি অবশ্যক।
  • dipu | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৪434437
  • না না, ওই যে ফড়িংয়ের ডানা ছাড়িয়ে রাখল, ওই দিয়ে সাজাবেন। আগের রান্নায় অব্যবহৃত হুলগুলিও ব্যবহার করতে পারেন।
  • SB | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৫434448
  • বার্মার ঙাপ্পিতে বাপরে কি গন্ধ - এই বাজারে বার্মা যাওয়াটা চাপ হয়ে যাবে, তাই আর কোথায় পাওয়া যায় কেউ হদিস দিলে একটু চেখে দেখার ইচ্ছে সেই ছোট্টবেলা থেকে!

    .এর যদি রেসিপিটা জানা থাকে তাইলে এখানে নামিয়ে দিন মহায় ....
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০434459
  • বুঝসি। দুইবার কইরা কওনের দরকার নাই।

    নন-ভেজে আপত্তি থাকলে ভেজ রেসিপিও দিতে পারি।

    আট কাপ জল ফুটান। এর মধ্যে দুই কাপ শুকনা জবাফুলের পাপড়ি আর এক টিস্পুন কুচোনো আদা ঢালেন। উনান বন্ধ কইরা রাখেন। চার পাঁচ ঘন্টা ভিজতে দ্যান। এ কাপ চিনি গোলেন। ঠান্ডা করেন। বেশ ঠান্ডা হইলে বাকার্ডি কালো রাম ঢাইলা গলা:ধকরণ করেন।

    এইটার নাম মাক্কালী।

    তবে একটা কথা কইয়া দি। জামাইকান হিবিস্কাস দিয়া বানাইবার কথা। ওর বদলে আমাগো জবা উইজ করতে কইসি। বাকি সব ঠিক আছে।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৬434470
  • হেইডা ঠাউর শ্রী রামকেষ্ট খুব খেতেন, হেই জন্যই নাকি তাঁর দাড়ি গজিয়েছিল, তবে কাল রাম ব্যবহার করা হত কিনা জেফ্রি ক্রিপাল কন নাই।
  • Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৭434481
  • ইয়ার্কি নয়, আমি সত্যি আমার এক বন্ধুকে জবাফুলের পাপড়ি চিবিয়ে খেতে দেখেছি.........BTW সেই-ই . নয় তো!
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪২433290
  • দমুদিই তো বেসন দিয়ে জবাফুলের বড়া ভেজে খায়।:)
  • stoic | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪০433301
  • SB, সুকুমার রায় যেটাকে ঙাপ্পি বলেছিলেন, সেটা হল ngapi, যা কিনা fish or shrimp paste। এটা বিভিন্ন বার্মিস প্রিপারেশনে ফ্লেভার অ্যাড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটা ফার্মেন্টেড ফিশ বা চিংড়ি প্রেস করে বানানো হয়, তাই এর গন্ধটা খুব একটা সুখকর নয়।
  • M | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮433312
  • আমায় কেউ মাইক্রোতে চিংড়ি গ্রীল করা বলে দাও।কাল করলাম, জঘন্ন হলো। আর সেটা কি জ্যান্ত হলেই ভালো হবে?এটা বরফায়িত ছিলো।
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২433323
  • এম, চিংড়ি যদি ফ্রোজেন হয়, তাইলে ভালো করে থ' করতে হবে।মানে রুম টেম্পারেচারে এলে রান্না করতে হবে।চিংড়িটাকে জলে ভিজিয়ে ঠান্ডা ভাবটা পুরোপুরি কাটিয়ে নিতে হবে।তারপর ভালোকরে জল টা চিপে ফেলে দিয়ে যা মশলা তেল ইত্যাদি দেবার দিয়ে মেখে মাইক্রোতে দাও।দিব্যি খেতে হবে।
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৩433334
  • বা: ছোটবেলা থেকে 'ঙ্গাপ্পি'র মানে জিজ্ঞেস করে করে লোকজনে্‌ক বোর করে দিয়েছি।

    এতদিনে জনলাম
  • M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৩433345
  • থ্যাঙ্কু মিঠু,
    আবার চেষ্টাবো।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩433356
  • বম্ম,
    ব্যায়লা থেকে তুমি ফ্রোজেন চিংড়ি কিনে আনলে??
  • M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪১433367
  • ইকিরে,আমাদের ব্যায়লা বাজারে, জানোনাতো, এইয়া বড়, দুটো প্রায় ছশো কিনে আনলুম তো, তারা তো বরফের বিছানায় ঘুমু কচ্ছিলো,হ্যা: তুমি কিস্যু জানোনা।
  • M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫২433378
  • আর তারা যখন ডিপ ফ্রিজ থেকে বেরোলেন, পুরো ছুঁড়ে মেরে মাথা ফাটানো যাবেতো, নেহাত আমি বাইরে কিছুক্ষন রেখে তাদের গরমিত হতে দিলুম।

    কিন্তু ভিয়েতনামে দেখেছি ওরা জ্যান্ত চিংড়ি জলে ছেড়ে রাখে, আর অ্যাকোরিয়াম থেকে মাছ তোলার যে জাল থাকে তা দিয়ে তুলে দিলে মেপে দেয়।

    আর ঐ জ্যান্ত চিংড়ি তুমি বিয়ারে (তুমি তো আবার বিয়ার প্রিয়া)সিদ্ধ করে, নুন লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে স্যস বানিয়ে খাও, বা কয়লার আঁচে সিরিফ ব্যাটাদের পুড়িয়ে দাও আর সেদিক ফিরে চেয়োনা, নইলে কিঁচ কিঁচ শব্দে ভারী কষ্ট পাবে, তখন আর খেতে পারবে না।আর ঐ একই স্যস বানিয়ে ইয়ে ওটাকে মিশ্রন বললেই ভালো, তা যাইহোক বানিয়ে খেয়ে ফেলো।বিয়ারে জ্যান্ত কাঁকড়াও সিদ্ধ করতে পারো আর একই প্রসেসে খাও, মানে ঐ মিশ্রন দিয়ে।

    তারপর তৃপ্তিতে একটা আহা! বলবেই বলবে দেখো।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৪433389
  • ঠিকাছে, একদিন রাঁধবো বিয়ারে সিদ্ধ চিংড়ি! শোনো বম্ম, তুমি ব্যয়লা বাজার থেকে চিংড়ি কিনে হেঁটে হেঁটে পান্নার গলি দিয়ে বাড়ি আসবে, তাতেই চিংড়ি আর তুমি দুজনেই থ' হয়ে যাবে :)), তারপর বাড়ি এসে তারে কেটে, ধুয়ে, নুন, লেবুর রস মাখাও, তারপর লংকা, আদা-রসুন-পেঁয়াজবাটা, অল্প কাজু-বাটা আর ক্রিম মাখিয়ে তারে এবেলার মতো ফ্রিজে (ডিপ নয়) রেকে দাও। ওবেলা বার করে শিকে গেঁথে গ্রিলে দাও। এক এক পিঠে দশ মিনিটের বেশী টাইম দিও না, চিংড়ি রাবার হয় ওভারকুক্‌ড হলে। আর যদি রাবার হয় তাইলে ঋভুরে দে' দাও, স্কুলে কাজে লাগবে :))
  • M | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৫433401
  • থ্যাঙ্কু!!!
  • su | ১২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৮433412
  • আনারকলি

    সজনে ফুল ভাল করে ধুয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল এক/দু মুঠো ধুয়ে নিয়ে ৩/৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর গোবিন্দভোগ চাল বেটে নিয়ে, এতে নুন, হলুদ মিশিয়ে নিতে হবে। এইবার ডুবো তেলে সজনে ফুলগুলি ঐ চাল বাটা'র সাথে মিশিয়ে ছোটো ছোটো বল এর আকারে গড়ে নিয়ে ভেজে নিলে ই আনারকলি রেডি স্বাদ বদলের জন্য!! আর, আনারকলি'র ড্রেস কালার পাল্টাবার জন্য সজনে ফুলের বদলে কুমড়া ফুল, বক ফুল ও নেয়া যেতে পারে!
    week end এ স্বাদ পাল্টাবার জন্য আশা করি বেশ পছন্দ হবে!! :P
  • debu | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪433423
  • সঙ্গে চাই কাঁচা লন্‌কা + এক চাম্‌চ ঘী ( ঘ্রিতে ব্রিধ্যি বীর্য্য ম, সন্তান উৎপাদনের জন্য)
  • SB | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬433434
  • খুব হতাশ হলাম, তিনটে টই খুঁজেও চিতলের মুইঠ্যার রেসিপিটা পেলাম না, অথচ হেডলাইনে .... :-(
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২433445
  • ছিল তো! প্রথম সুতোটাতেই।
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪433467
  • মৎকৃত স্বামী কেবাব কি আপুনেরা খে' ছ্যালেন? ভাল্লেগেছিলো? তো এটাও ভাল্লাগবে।

    স্বামী কাবাবেরই এট্টু ন্যাতপ্যাতে ভার্শন। ভাত দিয়ে মেখেও খাওয়া যায়, দিব্বি।

    . ওজনদরে যতোটা ছোলাড্ডাল ততোটা কিমা (এ ক্ষেত্রে বোধয় ক্ষিমা না লিখলেও চলবে)। ডাল ভেজান।
    2 প্যাঁজ ভাজুন, আদা দ্যান,রসুন দ্যান।
    3 হলুদ,জিরা,ধনে,লাল লংকে,দ্যান। আচ্ছা,আচ্ছা, একটু গোল মরিচও দ্যান
    4 হাতে কুটে দ্যান ছোটো ও বড়ো এলাচ, দাচ্চিনি, লবংগ, কিমাটা দ্যান। খুব করে খুন্তি নাড়ুন, দলা না পাকিয়ে যায়।
    5 জল ঝরানো ডালটা এবার দ্যান। মিনিট দশেক কষান।
    6 আড়াইশো গ্রাম (ইচ) ডাল অ্যান্ড কিমা রাঁদলে কাপ তিনেক জল দ্যান। পেসার কুকারে সিটি বাজান। ব্যস।
    7 নামানোর সময় প্যাজ মুচমুচিয়ে ভেজে আর কাঁচা লংকা কুচকুচিয়ে কেটে ঢেলে দিতে পারেন।

    বল্লাম না,সিম্পল রান্না।

    আমার স্লাইট পাকামী ছ্যালো। কিমায় এট্টু বার বি কিউ সস দিয়েছিলাম আর রান্নার সময় কাঁচা লংকা,লাল লংকার বদলে গ্রীন চিলি সস আর রেড চিলি সস দিয়েছিলাম। এম্নি এম্নি।
  • SB | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৯433478
  • অক্ষদার রেসিপিটা একটু ধোঁয়াটে, মাপ-জোক নিয়ে উনি হাত তুলে দিয়েছেন, আর তাই আমার মতন নভিস বিপদে পরে গেছে আর কি, আর জানতাম চিতলের পেট আর পিঠের আলাদা আলাদা প্রিপারেশন, তাহলে পিঠ / গাদাটা দিয়ে কি করা যাবে ভেবে পাচ্ছি না। ভাবছি পুরোটা গিন্নির হাতে হ্যান্ডোভার করে দেব!
  • su | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭433489
  • চিক্‌নাই চিকেন

    চিকেন - ৫০০ গ্রাম

    রসুন পেষ্ট - ২ টেবিল চামচ

    কাঁচা লঙ্কা - ইচ্ছা মত

    নুন ও হলুদ - পরিমান মত

    কসৌরি মেথি - ১ টেবিল চামচ (প্যাকেটে যেটা পাওয়া যায়)

    সর্ষের তেল - দেড় টেবিল চামচ

    আগুনে কড়াই বসিয়ে তেল গরম হলে রসুন পেষ্ট দিতে হবে। পেষ্ট ভাজা হলে চিরে নেয়া কাঁচা লঙ্কা পেষ্টের সাথে মিশিয়ে দিন। এরপর চিকেন দিয়ে, নুন, হলুদ মিশিয়ে ঢেকে দিন কড়াই। চিকেন সেদ্ধ হলে ঢাকা খুলে চিকেন টা ভাজা ভাজা করে নিতে হবে। যখন তেল ভেসে উঠবে, কসৌরি মেথি দিয়ে ভাল করে মিশিয়ে ২/৩ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিতে হবে।

    লুচি'র সাথে দারুণ যাবে।
  • raatri | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০433500
  • ব্রকোলির কোন সোজা রান্না কারো জানা আছে??তাড়াতাড়ি দরকার।
  • P | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৯433512
  • আত্তির ডাহলিং, ডাগদার বুজি ঐ অত্ত দাম দে ব্রকোলির মতন অখাদ্য কিনে এনেচে ?? ছ্যা ছ্যা!
    পোড়া ডুবলিনে ল্যাক অফ বেটার চয়েস আমিও অবিশ্যি মাজেমাজে কিনি।
    এই দুইটা তারমধ্যেও পাতে দেওয়া চলে।

    পুঁটীর ব্রকোলি স্যুপ
    মাখন দে ব্রকোলির ছোটো ছোটো একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে জল- নুন সহযোগে দুটি সিটি। নামিয়ে ব্লেন্ড করে গোলমরিচ আর অল্প ক্রীম ( ক্রীম ছড়াও দিব্য লাগে) ছড়িয়েই ব্যাস।

    ব্রকোলির সর্ষে ঝাল
    ঝিরি ঝিরে করে কেটে কাঁচা লংকা/কালোজিরে ফোড়ন দিয়ে ভেজে নাও। ভাজাভাজা হয়ে এলে সর্ষেবাটা দিয়ে অল্প ফুটিয়ে মাখামাখা নামাও।
    মাঝেমধ্যে এতে আমি ধনেপাতাকুচো ও দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন