এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৯০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৫৪663894
  • সেটা হয়েছে। বহুদিন। যে রেটে লোকে ব্যাঙ্গালোর, মুম্বই, চেন্নই, দিল্লিতে মাইগ্রেট করে কলকাতায় তার থেকে কম। ষাটের দশক থেকে কমে আসতে শুরু করেছে।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৫ ১২:৫৫664005
  • ডেটা দেওয়া মুশকিল, কিন্তু একটু চিন্তা করলেই সার সত্য পেয়ে যাবেন।দু রকমের লোক মাইগ্রেশন করে। সল্প সংখ্যক বড় চাকুরীজীবিরা যেমন আই টি গাইস প্রভৃতি; আর বিপুল সংখ্যক আনস্কিল্ড বা সেমি স্কিল্ড লোকজন যেমন শ্রমিক,ড্রাইভার,বাড়িতে কাজ করার লোক ইত্যাদি।
    দ্বিতীয় শ্রেনীর লোকেরা, অধিকাংশই পরিবার নিয়ে প্রবাসে থাকে না। তারা নিজের গ্রাসাচ্ছদনের পরে,যে টুকু বাঁচে গ্রামের বাড়িতে পাঠায় পরিবার পরিজনের জন্য।
    প্রথম শ্রেনীর লোকেদের কিছু রাজ্যে ফিরে আসে। সুতরাং তাদের সঞ্চয় ও রাজ্যেই ফিরে আসে। যারা ফিরে আসে না তাদের থেকেও কিছু উপার্জিত অংশ রাজ্যে বিভিন্ন ভাবে ফিরে আসে।
    তবে যেহেতু সংখ্যার দিক থেকে দ্বিতীয় শ্রেনীর লোকজন প্রচুর বেশি, তাই তাদের পাঠানো টাকার পরিমান ও বেশি।
    সম্প্রতি একটি রিপোর্টে দেখছিলাম অনুরূপ চিত্র। আমেরিকা, ইউরোপ কাজ করা এন আর আই দের মোট পাঠানো টাকার পরিমান বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার; সেখানে মধ্য প্রাচ্যে কাজ করা অপেক্ষকৃত গরিব এন আর আই দের পাঠানো টাকার পরিমান দ্বিগুনের ও বেশি।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:০০664227
  • এন আর আই দের পাঠানো টাকার পরিমান তা হেলা ফেলার বস্তু নয়। ধরা যাক যদি ৫০ বিলিয়ন ডলার প্রতি বছর গড়ে হয়, তাহলে কুড়ি বছরে অঙ্ক টা ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছয়! এই টাকার স্রোত মূলত একমুখী।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:০০664116
  • এল্সিয়েম কি ওটা মজা করে বললেন যে ব্যাঙ্গালোরে রোজগার বেশি খরচ বেশি আর কলকাতায় রোজগার কম খরচ কম অতএব দুটোই সমান ? :))

    আর সদার কথার উত্তরে পাই এর মিনিমাম ওয়েজেস নিয়ে আন্দোলন এর কথা শুনে আর হাসি চেপে রাখতে পারলুম না, দুঃখিত।

    এর আগেও লিখেছি ...........প্রশ্নটা আইটির নয়, শপিং মল কী সবাই চায় বলে তত্ব খাড়া করেও লাভ নেই, পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে তার সবচে বড় উদাহরণ ওখানকার নিম্নবিত্তের জীবনযাত্রার মান দক্ষিনের তুলনায় খারাপ। আর তার কারণ ওখানকার মধ্যবিত্ত রা। এটা একটা রাস্তা দিয়ে স্পীডে গাড়ি চালাবার মত। মাঝখানে হটাত একদল গাড়ি ঠিক করলো আমরা ভাই স্লো ড্রাইভিং হাই থিঙ্কিং করবো ! :)) ব্যাস পেছনের গাড়ি গুলোর পেছন মারা গেল !!! পস্চিমবঙ্গে এটাই হয়েছে। "মানসিকতা" কোথাও আলাদা করে ভালো হয়না। মানুষ মার্কেটের চাপেই চলে। কাজের লোক থেকে প্লাম্বার -ইলেক্ত্রিশিয়ান কারোর রোজগার বাড়েনা কলকাতায় কারণ মধ্যবিত্ত দের ব্যয় ক্ষমতা কম। তেনাদের হটাত চলন্ত রাস্তায় আস্তে গাড়ি চালিয়ে আমাকে আমার মত থাকতে দাও গাওয়ার সখ হয়েছে।
    একটা রাজ্যে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা না বাড়লে সেখানে ইন্দাস্ত্রী করেই বা চলবে কী করে ? স্টার্ট আপ তো চলবেই না। আরে মশাই সিল্কের শাড়ি, ডকরার গয়না এসব কুটিরশিল্প লেভেলের জিনিস পর্যন্ত পব তে নতুন ব্যবসা খুলে চালানো দুস্কর কারণ খরচ করার লোক কম । এই একটা লুপ যার মধ্যে রাজ্য টা পরে গেছে এবং এর থেকে বের করে আনার জন্যেই বাইরের বিনিযোগ ঢুকিয়ে বড় ইন্দাস্ত্রী দরকার যাতে মধ্যবিত্ত -উচ্চমধ্যবিত্ত শ্রেণী তৈরী হয়। আমাদের ছোটো শিল্প হলেই চলে যাবে বড় ইন্দাস্ত্রী চাই না এটা কিছু লোক কোন বুদ্ধি থেকে বলেন তাঁরাই জানেন।

    মিনিমাম ওয়েজেস সমর্থন করিনা। এটা ওই নিজেরা রাস্তার মাঝখানে অলস পিকনিক করে পেছনের গাড়ি গুলোকে আন্দোলন করতে বলার বুদ্ধি। তাও, যদি ধরেও নি যে মিনিমাম ওয়েজ দিলে মান উন্নত
    হবে সেক্ষেত্রে দেবে কে ? তাদের হাতে পয়সা কোথায় ? এখানে দেয়ালে একটা পেরেক (১ ) পুঁততে গেলে মিনিমাম ৫০ টাকা নেয়। পেলমেট বসাতে ৫০০। এবার কলকাতায় যদি "আন্দোলন" করে মিনিমাম ওয়েজ হয় তার ফল হবে এই যে কাল যে কাজ এইট পাস লোক করত, আজ সেটা আইটিআই পাস কে দিয়ে করাবে লোকে। কারণ মিনিমাম খরচ তো সেই হচ্ছেই। আর বাকি লোকেরা বিল-রসিদ না দিয়ে কম পয়সায় করাবে কারণ তাদের যোগ্যতা কম। যারা খরচ করবে তাদের রোজগার না বাড়িয়ে তলার লোকদের ওপর চাপ দিলে এটাই হয়। পাই একটা সাস্টেইনেবল মডেল দিতে পারিস যেখানে মধ্যবিত্তের রোজগার না বাড়িয়ে নীচের সমস্ত লোকের মিনিমাম ওয়েজ ফিক্স করা যায় ? কলকাতার খরচ কম ধরে নিয়েই। একবার নিজেই ভেবে দেখ কতটা ফন্গবেনে ব্যাপার। এবং সর্বোপরি আরও কত বেশি করাপশনের জন্ম দেবে।

    রাস্তার মাঝখান টা ছাড়ুন না আপনেরা :( যাদের মনে হচ্ছে এইতো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি ফুরফুর গান গাইছি ..........প্লিলিজ অন্য রাস্তায় জান :) পেছনের গাড়ি গুলো আটকে আবার তাদেরকেই আন্দোলন করতে বলা এই শঠতা জাস্ট নেওয়া যাচ্ছে না আর। ফাস্ট লেনে সবাই চলতে বাধ্য নয়। কিন্তু চললে স্পিড টা চাই। তার জন্যে বিগ ইন্দাস্ত্রী ও চাই। নিজেদের চোখ ঠেরে লাভ নাই।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:০৪664338
  • মধ্যপ্রাচ্যে বাড়িঘর জমি ইত্যাদি চাইলেই কিনতে পারবেন না। অন্য রাজ্যে তো সেই সমস্যা নেই, এই ব্যপারটা খেয়াল রাখবেন।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:০৭664449
  • একক,
    পুরো মজা করে নয়। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বলে একটা ব্যাপার আছে না, সেটার কথা বলছিলাম। যেমন, একই কোম্পানী একই চাগ্রিতে ওমাহা-তে যা মাইনে দেয়, স্যান দিয়েগো-তে তার থেকে বেশী দেয়।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:০৮664560
  • এককদাকে কয়েক হাজার ক। জাস্ট এইগুলোই বলার ছিল।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:১৮664671
  • আরে আমার পোস্ট টা ভালো করে লক্ষ করুন। রাজ্য থেকে প্রবাসে যে সেমি স্কিল্ড বা আনস্কিল্ড লোকেরা অন্য রাজ্যে যায়; তারা কেউই অন্য রাজ্যে বাড়ি করার লক্ষে মাইগ্রেট করে না।একটি স্বর্ণ শিল্পী বা সিকুরিটি গার্ডের ১০ হাজার মাইনে হলে , ৪ হাজারে কোনো মতে নিজের পেট চালিয়ে, ৬ হাজার নিজের রাজ্যে পাঠায়।
    মধ্য প্রাচ্যেও প্রায় একই ব্যাপার। কোনমতে নিজের পেট চালিয়ে, বাকি টাকা দেশের জন্য পাঠায়। বাড়ি কেনার অপশন থাকলেও অনেকেই কিনবে না। কারণ রোজকারের অঙ্ক টাই কম।অন্যান্য সুযোগ সুবিধে বা আইন, সুরক্ষা পাশ্চাত্য দেশের মতনয়।অনেকের কাছেই দেশ টা বেটার অপশন।

    কিন্তু আমেরিকা বা ইউরোপ কাজ করা জনতার মূল লক্ষ হয় পার্মানেন্ট রেসিডেন্সি যোগাড় করে নিজে ও পরিবার নিয়ে বিদেশেই সেটেল করা।কারণ সুযোগ সুবিধে অনেক বেশি। নেক্সট জেনারেশনের কাছেও থাকে বেশি অপরচ্যুনিটি।তাই কয়েক গুন বেশি রোজকার করলেও দেশে পাঠানো টাকার পরিমান কম।কারণ তারা বিদেশ টাকেই, স্বদেশ ভেবে নিয়ে থাকেন।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:২৮664782
  • ভুল। চেনাজানা বাঙালি কাঠের মিস্ত্রি আর বিহারী ড্রাইভার দুজনেই লুরুতে জমি কিনে বাড়ি বানিয়েছে। তাও নয় নয় করে বছর পনেরো মাটি কামড়ে পড়ে থেকে। ছেলেমেয়ে এখানেই পড়ে, নিজেরা বর বউ একটু প্রতিষ্ঠিত হবার পরেই নিজেদের অবিবাহিত ননদ বা মাধ্যমিক পাশ ভাগ্নেকে এখানে নিয়ে এসেছে কিছু একটা হিল্লে করে দেবার জন্য।

    লুরুর সাহাকারনগরে বাঙালি স্বর্ণশিল্পীদের ডেরায় একটু খোঁজ করে দেখুন। অন্য রাহ্যে সেটল করা প্রশ্নে তাদের কী চিন্তাভাবনা। এঁয়াদের বইমেলা নেই, নন্দনে ফিলিম ফেস্টিভাল নেই, ম্যাড্ক্স স্কোয়ার নিয়ে আদিখ্যেতাও নেই। নিজেরাই নিজেদের মত অ্যাসোসিয়েশন বানিয়ে বিশ্বকর্মা থেকে কালী সব পুজোই করে থাকেন।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:২৯664894
  • * রাজ্যে
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৩১665005
  • টাকা পাঠায়, কিন্তু তাই দিয়ে রাজ্য বা দেশ চলে না। ঐ মানে কিছু টাকা আসে এই আর কি।
    ১.৮ ট্রিলিয়ন ডলার জিডিপি-র দেশ ভারত, সেখানে ১২ বিলিয়ন ডলার এনারাইদের টাকায় কত আর হয়।
    *জানি না ১২ বিলিয়ন কিনা, এসেমের পোস্টে দেখলাম
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩665116
  • কেরালা চলে হয়ত। কিন্তু সব রাজ্যই কেরালা নয়। তার ওপর কেরালার পর্যটন রয়েছে।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯665227
  • আরে সেটাই কথা। কিছু তো একটা থাকবে ! কেরালার বিশাল রেভেনিউ আসে পর্যটন থেকে। পশ্চিমবঙ্গ তো এনএইচ৩৪ টাকেই ডাবল লেন করতে পারেনি ! প্রাণ হাতে করে যাতায়াত।রোজ এক্সিডেন্ট হয়। বিশাল পর্যটন করা যেত। সুন্দরবন নিয়ে এখন একটিভিস্ট দের মাথাব্যথা হয়েছে জঙ্গল উড়িয়ে দেবে বলায়। এদিকে গোসাবা থেকে শুরু করে ওদিকের সমস্ত গ্রামের রাস্তাঘাট -জীবনযাত্রা দীর্ঘদিন উন্নত হয়নি পর্যটন রেভেনু দরকারের তুলনায় এত কম। রাজ্যের যে দিকে তাকান এক অবস্থা। লোকে যাবে কেন পশ্চিমবঙ্গে বেড়াতে ? কটা সাইটে পব ডেস্টিনেশন উঠে আসে ? ওদিকে দেখুন কেরালায় কোথায় কোন মাটির ঢিপিতে চাট্টি ঘাস গজিয়েছে সেটাও আন্তর্জাতিক পর্যটন বিজ্ঞাপনে স্থান পায়। তামিলনাড়ু যার পর্যটন বলতে ওই কয়েকটা আখাম্বা মন্দির আর ভাঙ্গা সমুদ্র সৈকত সেখানেও যাওয়ার রাস্তা দেখলে চোখ জুড়িয়ে যায়। পন্ডি থেকে মহাবলীপুরম ১৫০ কিমি স্পিডে মাখনের মত গাড়ি ছোটে। আর আমাদের শংকরপুর যাওয়ার রাস্তার কথা না বলাই ভালো :(
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৫২665338
  • মানে কোনো ভাবেই পঃবঃ এ ইন্ডাস্ট্রি করার বিরোধী। সে ভারী শিল্প বা সারভিস ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি পলিসি হবে সবরকম ভাবে ইন্ডাস্ট্রিকে ডিস্কারেজ করা। কিছুতেই জমি না দেওয়া। যদি কোনো ভাবে জমি কিনে ফেলে তো লিগাল ক্ষেত্রে বাঁশ দেওয়া। অ্যাপ্রোভাল লাগলে না দেওয়া/ঝুলিয়ে রাখা ইত্যদি।

    এই তো?

    আমাদের একদল ছেলে রাজ্যের/দেশের বাইরে গিয়ে মাথার ঘাম ঝারিয়ে রোজগার কর্রে এখানে রেমিটেন্স পাঠাবে, আমারা পায়ের ওপোর পা তুলে খাবো আর গান গাইবো "এমনি করেই যায় জদি দিন যাক না"

    আলস্য আর নেগেটিভ মানসিকতার স্পাইরাল এফেক্ট আমাদের কোন অন্ধকারে নামিয়ে নিয়ে যাচ্ছে কে জানে !!!
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৩:৫৬665449
  • যতদিন না পশ্চিমবঙ্গের সবাই মিনিমাম ওয়েজ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি না পায় ততদিন আপনি কোন মুখে টুরিজম, রাস্তাঘাট বা শঙ্করপুরের প্রসঙ্গ তোলেন কমরেড একক ? লোকজন উদ্বৃত্ত টাকাপয়সা পার্টিফান্ডে বা দানখয়রাত করে দিক, বুর্জোয়া পর্যটনব্যবসায়ীদের কেন দেবে ? আর আপনারা বড় অধৈর্য্য। এক্টু সবুর করুন, বিপ্লবটা হয়ে গেলেই আমরা সব সলভ করে দেব, তদ্দিন বিকল্প আর্থিক মডেল ইত্যাদি নিয়ে ঘ্যানাবেন্না প্লীজ।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:০৫665560
  • সদা তো শুধু ব্যাঙ্গালোর দেখেছিস, ব্যাঙ্গালোরের রাস্তাঘাট -ত্র্যফ্ফিক এখন বেশ খারাপ। এরা সেটা ঠিক করার কাজ করছে। একদিন চল উইকেন্ডে তামিলনাড়ুর হাইরোড দেখাবো :) পুরো ফিদা হয়ে যাবি। সেই কিন্তু কেন্দ্রের টাকা। ন্যাশনাল হাইওয়ের ফান্ড। একই টাকা পব তেও আসে। পার্থক্য এই যে পব র কমরেড রা কৃষিজমির হস্তান্তর নিগশিয়েত করতে পারেন নি বলে রাস্তা চওরা হয়নি !!
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:০৭665671
  • মাইসোর রোড ধরলেও হবে।
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:১৪665782
  • এখনো কিলিয়ার হলো না, SEZ দিতে ঠিক কিসের অসুবিধা যার জন্য আমাদের ছেলে মেয়েদের নির্বাসন দিতে হবে
  • potke | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:২৫665893
  • "শিল্প লইয়া আমি কিতা করতাম?"--এক গুরুভাই এর কথা মনে পড়ল ঃ)
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:২৭666005
  • উরেব্বাবা, অন্যত্র চাকরি করতে যাওয়া মানে নির্বাসন!!! পিএম তো সুখেন দাসকেও ছাড়িয়ে যাবেন এরপরে। ঃ-)
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:৩৩666116
  • পর্যটন নিয়ে আবার কে ব্যাগড়া দিল? নাকি ছায়াযুদ্ধ চলছে চলবে? ঃ-)

    আমার তো এখন সদাকে দেখে মনে হচ্ছে এই ঘরের খেয়ে চাকরি করার বাসনাই বাঙালির উন্নতির সবচেয়ে বড় শত্রু। ব্যঙ্গালোরে দুমাস পুরো উল্টেপাল্টে দিয়েছে। তার মধ্যে আবার প্রতিবেশী একক। থেয়িস্ট ক্যাপিটালিজম, এথেয়িস্ট ক্যাপিটালিজম এইসব থিওরি দিয়ে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে ছেলেটাকে। :-P

    ডিঃ ইহা ইয়ার্কি।
  • sm | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:৪০666338
  • অর্পণ, আপনার আর আমার অবসারভেশনে বিরাট তফাত। কয়েক দশক ধরেদলে দলে লোক সোনার কাজ করতে মুম্বাই যায়, সুরাতে যায় শ্রমিকের কাজ করতে।এদের অধিকাংশই সেই রাজ্যে সেটেল করে না। কারণ তাদের রোজকারের টাকায়, ওই সব জায়গায় ভালো ভাবে বাঁচা যায় না।
    LCM, NRI দের পাঠানোর অঙ্ক টা কম নয়।in 2006, they were estimated at between $22 billion[8] and $25.7 billion.[2] which grew to $67.6 billion in 2012-13, up from $66.1 billion the fiscal year, 2011-2012,[4] when the remittance exceed the foreign direct investment(FDI) inflow of $46.84 billion into India.[9]
    এটা দিনে দিনে বাড়ছে। এবছর ইন্ডিয়ার অয়েল ইম্পোর্ট কস্ট কে এক্সিড করে যাবে হয়ত।

    PM, কেউ কারুর টাকায় বসে খায় না।এটা একটা সোর্স অফ ইনকাম।কেউ দয়া করে টাকা রেমিট করছে না।নিজের পরিবারের খরচ, শিক্ষা স্বাস্থ্য, জমি বাড়ি কেনা এসবের জন্য পাঠাচ্ছে। রাজ্য বা দেশ তাতে লাভবান হচ্ছে, তা, আপনার আপত্তি কোথায়? তবে আগেও লিখেছি সেজ দিতে রাজ্য সরকারের ঠিক কি আপত্তি আমারও বোধগম্য হয় নি।
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৪:৪০666227
  • এই মুহূর্তে এন এইচ ৩৪ অবরুদ্ধ। মালদার গৌড় কলেজে মনোনয়নকে কেন্দ্র করে হুল্লাট ক্যালাকেলি হচ্ছে, অনেক মাথা ফেটেছে।

    বিপ্লব এসে গেল বলে।

    এদিকে মুকুল আজ আবার দিল্লি পালিয়ে এসচে। কার সাথে দেখা করতে কেউ বলতে পারছে না।
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:০২666449
  • "পর্যটন নিয়ে আবার কে ব্যাগড়া দিল? নাকি ছায়াযুদ্ধ চলছে চলবে? ঃ-)"

    এনেইচ৩৪ চওড়া হয়নি কেন একটু দু পয়সা হবে নাকী ? :) পুনের রাস্তা, তামিলনাড়ুর রাস্তা, কর্ণাটকের রাস্তা আর পশ্চিমবঙ্গের রাস্তার কম্প্যারিসন করে দেখেছেন কখনো ?
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:০৫666560
  • কমপ্যারিজনে পাশে বিহার ঝাড়খণ্ডের রাস্তাও কিছু নিয়ে নেবেন।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:০৬666671
  • শুধু পর্যটন কেন, যতদিন না পশ্চিমবঙ্গের সবাই মিনিমাম ওয়েজ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি না পায় ততদিন আপনারা যেকোনো ডেভেলপমেন্টেরই বিরুদ্ধে, ইহা আপনাদের নীতি, যদিও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আদর্শ ডেভেলপমেন্ট মডেল কী হওয়া উচিত সেই নিয়ে জিগালে সাড়া পাওয়া যায়না ঃ) সেই সিঙ্গুর থেকে দেখে আসছি। ছায়াযুদ্ধ কেন করবো ?
    আর ঘরের খেয়ে চাগ্রীর কথা আমি এখন আর কাউকে বলিনা তো !! waste bengal এ ঘর হলে তো নয় ই ঃ)
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:০৮666766
  • সিকিদা, বিহার ঝাড়খন্ডকে তো waste bengalবাসী সেই কবে থেকে খিল্লি করে আসছে। এখন তাদের সাথেও কম্পারিজনে নামতে হবে, এমন অবস্থা ঃ)
  • PM | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:১০666788
  • "তবে আগেও লিখেছি সেজ দিতে রাজ্য সরকারের ঠিক কি আপত্তি আমারও বোধগম্য হয় নি।"

    এই ইসুতে রাজ্য সরকারের অবস্থান কি সমালোচনা যোগ্য?

    একটা প্রশ্ন গুরুজনদের--

    ধরুন পরবর্তী ৩ মাসের মধ্যে সরকার বিধানসভা ডিসলভ করে দিলো, নতুন নির্বাচনের জন্য ( এটা আর আকাশকুসুম নয় মনে হয়)। সেই পরিস্থিতিতে রাজ্যপাল কি SEZ অ্যাপ্রুভ করতে পারে?
  • de | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:১০666777
  • ইদিকেও আসেন - মুম্বই-পুনে এক্ষপ্রেস হাইবে -

    তামিলনাডুতে রামেশ্বরম টু কন্যাকুমারী দেখেছিলাম - ফাটাফাটি রাস্তা -
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:১৪666811
  • সিকি
    ঝার্খন্দ গেছি সেই সাত বচ্ছর আগে। ইভেন দিল্লীও অনেকদিন হলো। রিসেন্ট দেখা থেকে বল্লুম। বাকিরাও বলুক। এনেইচ৩৪ সেই ছোটবেলা থেকে দেখছি তো। মামার বাড়ি মুর্শিদাবাদ, তারপর চাকরিসুত্রে ভুটান। গোটা রাস্তাটার জঘন্য অবস্থা হয়েছে চওড়া করতে না পারায়। যেতে আসতে দেখবে এক্সিডেন্ট এ উল্টে পরে আছে গাড়ি। রাস্তা না থাকলে পর্যটন আসবে কোথা দিয়ে বলোত !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন