এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:২০433983
  • মাইরি! সান্দা কি আমার ক্লোন নাকি?
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২৩:২১433985
  • ম্যাক্সিমিনদি', কালো মুগ ->
  • একক | ০৫ জুন ২০১২ ২৩:২৮433986
  • পরম্পরা প্যাকেট তরকা কিনে এনে মাইক্রোঅএভে ৩০ সেক ঘুরিয়ে নিয়ে প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলুন.

    .... এক লাইন -এর রেসিপি.
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:২৯433987
  • সহজ তড়কা -
    প্রেশার কুকারে গোটা মুগ ডাল সিদ্ধ করে নাও। এবারে গরম তেলে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচো ভেজে নিয়ে সেদ্ধ ডাল ঢেলে কষে নাও। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন দাও। নামানোর আগে কসুরি মেথি দেবে।
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৩১433989
  • প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলুন এর মধ্যে একটা পৈশাচিক ব্যাপার আছে।
    অভ্যুর রেসিপিটা বেশ সোজা। করে দেখবো।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৩১433988
  • ডিম আলাদা করে ভাজতে না চাইলে কসুরি মেথি দেওয়ার আগে ডিম ফাটিয়ে দিয়ে স্পীডে নাড়তে থাকো।
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২৩:৩৩433990
  • হ্যাঁ হ্যাঁ, এসেসের সয়াবিনের সবজিটাও হয়ে যাকঃ-)

    একক, সরি বাডি, নট মাই ডিশ!
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২৩:৩৪433991
  • এসেস, ভাটের পোস্ট দেখলাম, প্লিজ ইগ্‌গি দিনঃ-)
  • সায়ন | ০৫ জুন ২০১২ ২৩:৩৬433992
  • অভ্যু যেটা লিখলি ওটা দাল ফ্রাই'এর রেসিপি নয়?
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৩৮433994
  • টিম, রাসায়নিকটার নাম জানা যাবে ?
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৪০433995
  • পাগল ! মুন্ডু ছিঁড়ে নেবে বলেছে।
  • একক | ০৫ জুন ২০১২ ২৩:৪৩433997
  • আমি মাঝে মাঝে একটা স্লো-কুকড পাঁঠার তরকারী খাই . সকালে আপিস যাবার সময় বসিয়ে দিয়ে গেলে রাত্তিরে এসে গরম গরম খাওয়া যায়. কিম্বা রাত্তিরে ঘুমোবার আগে বসিয়ে দিলে দুপুরে রেডি হয়ে যায়.
    একাবোকা চাকরিজীবী দের জন্যে আদর্শ .
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৪৩433996
  • তালে তো ভালোই। এককের রেসিপিটা ট্রাই করা যাবে।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৪৫433998
  • কি জানি বাবা। আই এস আইয়ের পিছনের গলিতে একটা দোকানে খেতাম - ওরা নাকি এ ভাবেই করত -
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৪৬433999
  • অনেক দোকানেও এইভাবে রান্না করে। স্লোয়েস্ট কুকিং। দিন চারেকের পর থেকে অমৃতর মত খেতে হয়। তবে শরীল খারাপ হতে পারে।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৪৭434000
  • তোরা ভালো করে ডিম সেদ্ধ করতে পারিস? বাইরেটা শক্ত কুসুমটা নরম - আহা সেই রকম ডিমের পাতলা ঝোল খেতে কি ভালো লাগে !
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৪৮434001
  • আমি এইটা পারি। সেদ্ধ করেই ঠান্ডা জলের স্রোতে ফেলে দিতে হয়।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৪৯434002
  • ঠিক বলেছিস। আচ্ছা এবার বল ভালো ডিম ভুজিয়া বানায় কি করে?
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৫১434003
  • একি ভাইভা হচ্চে নাকি? এসব মাওইস্ট কোস্চেনের উত্তর দেবোনা।
  • একক | ০৫ জুন ২০১২ ২৩:৫৩434005
  • ওরকম ডিম সেদ্ধ-র জন্যে ঠান্ডা জলের দক্কার নেই.
    একটা মুরগি কে চেন্নাই এর গরমে আইটি কোং -এ প্লেসমেন্ট দাও. একবার এসি রুম, আরেকবার রাস্তার রোদ্দুর. দুদিন বাদ থেকে ওরকম ডিম পারবে.
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৫৫434006
  • মুর্গির সদ্য-পাড়া ডিম কেউ হাতে নিয়ে দেখেছে?
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫৬434007
  • কেউ কি উল্টোটা পারে ? বাইরে শক্ত, কুসুম নরম ? তাইলে নাহয় বুঝতাম।
  • Abhyu | ০৫ জুন ২০১২ ২৩:৫৭434008
  • এর পরের পোস্টটা হবে "পাইকে দেখুন - বাইরে শক্ত, ভিতরটা কুসুম কোমল"
  • Tim | ০৫ জুন ২০১২ ২৩:৫৯434010
  • বাইরে নরম আর ভেতরে শক্ত বলতে চাইলো। কতকিছুই মনে পড়ছে। সব আবার বলা বারণ।
  • pi | ০৫ জুন ২০১২ ২৩:৫৯434009
  • ধুত্তেরি।
    বাইরে শক্ত, কুসুম নরমের উল্টোটা পারে ?
  • সায়ন | ০৬ জুন ২০১২ ০০:০২434011
  • টিম, নির্ভয়ে বল।

    name: kc mail: country:

    IP Address : 188.61.96.29 (*) Date:05 Jun 2012 -- 11:41 PM

    এই রেসিপিটা সান্দার জন্য, ঝটপট হবে,

    ছানা বানিয়ে নাও, জল ঝড়িয়ে ফেল। কড়াইতে সর্ষের তেল গরম কর। একটা কাঁচা লঙ্কা ফোড়্ণ দাও। এবার দাও দুচামচ মতন সর্ষে বাটা একটু জলে গুলে, আর এক থাবা মিহি করে কোড়ানো ঐ ম্যাড্রাসি নরম নারকেল। লুন দাও, হলুদ দাও অ্যান্ড ইয়েস এক্টু চিনিও। ফুটে উঠলে দাও ছানাটা। জল টেনে নিয়ে যখন ব্যাপারটা গায়েগায়ে জড়িয়ে আসবে তখন দাও ধনেপাতা আর অনেকটা কাঁচালঙ্কা চিড়ে। একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নাও। একথাল ভাত উড়ে যাবে।
  • সায়ন | ০৬ জুন ২০১২ ০০:০৫434012
  • কেসিদা', বেশ লোভনীয় উপাদান। এটার নাম কী? কোন দেশী খাবার? তুমি পালং শাক আর সর্ষের তেল দিয়ে সাদা ভাতে মেখে খাওয়ার এরকম একটা সিম্পল ডিশ বানাতে, ওটা আগে সর্ষেবাটায় লিখেছো কি?
  • Tim | ০৬ জুন ২০১২ ০০:০৬434013
  • আমি একটা প্রোটোপ্লাজমের ইনভার্টেড পোচ বানাই, তাতে বাইরেটা নরম তুলতুলে একটা গুটির মত হয়, ভেতরে শক্ত। কোষের মধ্যে থার্মাল চিপ বসিয়ে করতে হয়, চিপটা শেষে গলে গিয়ে একটা নকুলদানার মত (শুগারফ্রি সুইটনার ) হয়ে যায়।
  • pi | ০৬ জুন ২০১২ ০০:১১434014
  • হাইলি ইন্টারেস্টিং।
  • একক | ০৬ জুন ২০১২ ০০:২২434016
  • প্রটপ্লাসম এর পোচ শুনে কিছু গোর মুভি মনে পরে গ্যালো :| আমি আবার গোর ভক্ত.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন