এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | ২২ জুলাই ২০২৬ ১৩:১৬557900
  • @১২ঃ৫১ আপনি তো বাবরি মসজিদ এর কেসটা মিস করে গেলেন - এত ডিটেইল এ ডকুমেন্টেড ঘটনা ২৫ বছর বাদে সিবিআই ক্লিনচিট দিয়ে দিলো সবাইকে
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১৩:১১557899
  • //যে রাজীব গান্ধীর রামমন্দিরের তালা খোলা, নেলি গণহত্যা চেপে যাওয়া, তদন্ত না হওয়া, শ্রীকৃষ্ণ কমিশানের রিপোর্টকে ঠান্ডাঘরে পাঠানো, ২০০৪ -১৪ অবধি গুজরাট জেনোসাইডের বিচার ডিলে করা, শাস্তি না দেওয়া এগুলোর দায় নেবে তো?//
     
    অবশ্যই দায় নেবে। শুধু দায় নেবে না। অনেকাংশে দায় নিতে শুরুও করেছে। কোনো ধরনের পলিটিকাল ও সোসাল ট্যাবু কাল্ট কে সহ্য করা হবে না। তার জন্য ক্ষমতায় আসতে দেরি হলে হবে। ডিলিমিটেশন হলে হবে। সংবিধান পাল্টে দিলে দেবে। কংগ্রেস ক্ষমতার স্বার্থে নয়। মানুষের স্বার্থে আসবে। তার জন্য যত বড় লড়াই লড়তে হয় লড়বে। কংগ্রেসীরা এই মানষিকতা নিয়েই রাস্তায় নেমেছে।
  • এটা কি | ২২ জুলাই ২০২৬ ১৩:০৬557898
  • শুভঙ্কর সরকার নিজেই নাকি? এই লেভেলের ডেলুলু গোটা পব কংরেসে একজনেরই আছে।
  • | ২২ জুলাই ২০২৬ ১২:৫১557897
  • ধুর এই ডেলুলু তরমুজ। সরকারে এলে আদতে আগের ভুল সংশোধন করার দায় থাকে। নেহেরু এসে যদি 'ওহ ব্রিটিশরা যা করে গেছে আমি আর কি করব' গান গাইত তাহলে ভারতের অবস্থা আরো খারাপ হত। তারপরেও যদি ধরেও নিই যে মোদীর মত 'আমি তো বাবা এই এলাম' গাইবে তাহলেও প্রশ্ন থাকে যে আরেসএসকে বাড়তে দেবার দায়টা নেবে? এই যে রাজীব গান্ধীর রামমন্দিরের তালা খোলা, নেলি গণহত্যা চেপে যাওয়া, তদন্ত না হওয়া, শ্রীকৃষ্ণ কমিশানের রিপোর্টকে ঠান্ডাঘরে পাঠানো, ২০০৪ -১৪ অবধি গুজরাট জেনোসাইডের বিচার ডিলে করা, শাস্তি না দেওয়া এগুলোর দায় নেবে তো? না নিলে এক আধটা ভোটে যদি জিতেও যায় লংটার্ম ফ্যাসিস্ট মুক্ত করার কোন সম্ভাবনাই নেই।
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১২:৪৬557896
  • //২০১১ এর দায়টা নিক।
    Indian National Congress মাদ্যম ব্যানার্জী কে বুঝতে ভুল করেছিলেন//
     
    34 বছরের একটা অপদার্থ সরকারকে সরিয়ে আরেকটা 15 বছরের অপদার্থ সরকার এসেছিল। ক্ষতি কি? বাম আমলে পশ্চিমবঙ্গে যেটুকু উন্নয়ন হয়েছিল, সেটা কেন্দ্রে কংগ্রেস নিয়ন্ত্রিত সরকার ছিল। তার জন্যই হয়েছিল। এমনকি গুজরাটেও। মমতার আমলেও কেন্দ্রে কংগ্রেস থাকলে পশ্চিমবঙ্গের চেহারাটা একটু অন্য রকমই হতো। আশা করি 34 বছরের চেয়ে ভালোই হত। পশ্চিমবঙ্গ ভারতের থেকে বিচ্ছিন্ন কোনো রাজ্য নয়। কেন্দ্রের নীতি ও শাসন রাজ্যের উপর অবশ্যই পড়ে। এই প্রশাসনিক বিষয়গুলো বুঝতে হবে। বিজেপি পুরো দেশের বারোটা বাজিয়েছে। অন্য রাজ্যগুলি আগে থেকেই এগিয়ে ছিল। তাই বিজেপির অপদার্থ সময়কালে ততটা গর্তের মধ্যে পড়েনি। কিন্তু 34 বছরের বাম সুশাসনের ফলে পশ্চিমবঙ্গ যে গর্তের মধ্যে ছিল। সেই স্থান থেকে বিজেপির সময়কালে উন্নততর স্থানে উঠে আসার প্রশ্নই ছিল না।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ১২:৩১557895
  • //বাম সরকারের অপদার্থতার দায় তারা নেবে না//
    কে নিতে বলেছে? ২০১১ এর দায়টা নিক।
    Indian National Congress মাদ্যম ব্যানার্জী কে বুঝতে ভুল করেছিলেন
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ১২:২৩557894
  • এটা কাল একুশে জুলাই শহিদ মিনারের চিত্র। জাতীয় কংগ্রেসের সভা। শহিদ মিনার উপচে পড়ছে। তাও এক হাঁটু কাঁদার মধ্যে। বেশিরভাগ লোক এদিক ওদিক ছড়িয়ে ছিল। এবং কংগ্রেসের প্রচুর বাস আটকানো হয়েছে। সভায় যেতে দেওয়া হয়নি। রেল স্টেশনে কংগ্রেসের প্রতিক লাগানো সমর্থকদের মারধর করা হয়েছে। যা গোদি মিডিয়া চেপে গেছে। এবং মমতাকে হাইলাইট করা হয়েছে। ..... কংগ্রেস ঠিক করে ফেলেছে যে মমতা সরকারের ও বাম সরকারের অপদার্থতার দায় তারা নেবে না। তাই মমতা যদি মনে করেন কিছু লোক জড়ো করে টিভিতে হাইলাইট হয়ে কংগ্রেসের সাথে বেটার নেগোসিয়েশন করবে, সেটা ভুল। সেজন্য দিল্লি নেতৃত্ব বা অন্য কোনো কংগ্রেস নেতৃত্বকে তেল মেরে কাজ হবে না। ...... ভোটের আগে বড়জোর সিট শেয়ারিং হতে পারে। সেটাও মমতার সাম্ভাব্য জয়ের উপর নির্ভর করছে (সার্ভে করা হবে)। তাতে মমতা যদি রাজি হয় হবে। না হলে অন্য কোনো সম্ভাবনা নেই। .... অন্যদিকে সংখ্যালঘু সমর্থন পুরোপুরি কংগ্রেসের দিকে ঝুকতে দেখা গেছে। এবং বিজেপি বিরোধী সাধারন মানুষের মধ্যেও একটা কংগ্রেসমূখী হওয়া চলছে। ..... অন্য রাজ্যগুলিতে বিরোধী দলগুলির মধ্যে অনেক হিংসা প্রতিহিংসা থাকলেও এই সমস্যাটা নেই। অর্থাৎ কোনো দলের সাথে জোট করলে সেই দলের জন্য জাতীয় কংগ্রেসের ফল খারাপ হবে। একমাত্র বাংলা ও বিহারে এই সমস্যা। এবং বিহারেও পরবর্তী ভোটগুলোতে কংগ্রেস একলা চলো নীতিই নেবে। সেখানে বড়জোর সিট শেয়ারিং হতে পারে। এবং সরকার গঠনের জন্য ভোট পরবর্তী জোট হতে পারে। কিন্তু মূল নিয়ন্ত্রন কংগ্রেসের হাতেই থাকবে। তাতে যা হওয়ার হবে। কংগ্রেসীরা রাস্তায় ছিল, রাস্তায় থাকবে। এবং যেভাবে হোক এই বিজেপি সরকারের পতন কংগ্রেসই ঘটাবে।
     
  • ? | ২২ জুলাই ২০২৬ ১২:০৭557893
  • ধুত্তোর ২০ তারিখ যাদবপুরে গেলে মিছিলে রাতদখলের প্রচুর মানুষকে দেখতে পেতে। এখানে পোঁদ নাচালে বড়জোর ফুটোময়ি রঞ্জনা একটু পোঁদে হাত বুলিয়ে দেবে। মানুষ খুজতে রাস্তায় নামতে হবে বাওয়া।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ১২:০২557892
  • ভাত খেয়েছি, পেট ভর্তি, এখন হালকা চা চালাই। কী বলেন? আচ্ছা, ওই যে ধর্মেন্দ্র প্রধান মহাশয়, NEET-এর পেপার লিক করে দিনের পর দিন পার করছেন, অথচ পদে বসে আছেন মহারাজার মতো—এ ব্যাপারটা অনেকটা আমার চায়ের চুমুকের মতো
    প্রথম চুমুক: ‘জবাবদিহি’ মানে কি চায়ের বিল মাফ?
    বলুন তো, আমরা চায়ের দোকানে বসে যদি ভুল করে ‘দুধ চা’-র বদলে ‘লেবু চা’ অর্ডার করি, আর দোকানদার ‘লেবু চা’-ই দিয়ে দেয়, দোষ কার? ওর, না আমার? আমার দোষ কারণ আমি বলিনি,। কিন্তু যদি দোকানদার কয়েকশো টাকার চা বানিয়ে ফেলে আর আমি টাকা দিতে না চাই, তাহলে তো দোকানদারকে ইস্তফা... ও মাফ করো, এই বললে ছেড়ে দেবে?
    এই সরকারের ‘অ্যাকাউন্টেবিলিটি’ কিন্তু এর চেয়েও কম। ২০১৪ থেকে দেখছি, NEET লিক হোক, UGC-NET বাতিল হোক, CBSE-র মার্কিং গোলমাল হোক—কোনো মন্ত্রী ইস্তফা দেন না। বলবেন, ‘স্যার, ইস্তফা দিলে তো সিস্টেমের দুর্বলতা স্বীকার করা হবে!’ আরে ভাই, সিস্টেম তো কাঁচা আমলা-পাকা আমলায় এমনিতেই ঢলে পড়ছে, কিন্তু এই স্বীকারোতি না করা যেন আমার সেই বন্ধু, যে বলে ‘আমি ফেল করিনি, সিস্টেম ফেল করেছে’।
    ধর্মেন্দ্র প্রধানকে সরালে যে ‘দায় নেই’-এর এই দেওয়াল ভেঙে যায়, তাই তাঁকে বাঁচিয়ে রাখা হচ্ছে। আরে, এত সাবধান! যেন চায়ের কাপে ইঁদুর পড়ে গেছে, কিন্তু আমরা বলছি ‘আরে, ইঁদুরটা ইচ্ছা করে সাঁতার কাটছিল, কাপ নষ্ট হয়নি!’
     
    দ্বিতীয় চুমুক: ‘মোদিজি যে ফিল্মের হিরো, তাতে ভিলেনও হিরোকে বাঁচায়’
    এখন মোদিজির কথা না বললেই নয়। তিনিই তো ‘পরীক্ষা পে চর্চা’ করেন, ছাত্রদের বলেন ‘বাবা-মায়ের চাপ নিও না’। কিন্তু যখন এত বড় পেপার লিক হয়, তখন তিনি যেন হিমালয়ের ওপারে যোগাভ্যাস করতে চলে যান! আর ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন তাঁর সেই ডাবল (stunt double)। ডাবল মানে, বিপদ এলে তাকে সামনে দাঁড় করানো, কিন্তু পর্দা নামলে হিরো আসে।
    ধর্মেন্দ্র প্রধানকে বাঁচিয়ে রাখার পেছনে সবচেয়ে হাস্যকর কারণ হলো ‘মোদির ব্যক্তিগত ইমেজ’। মানে, দাদা শিক্ষা ব্যবস্থার নাবিক, নৌকো ডুবছে, কিন্তু নাবিকের ক্যাপটা যেন ঝরে না পড়ে, সেজন্য ক্যাপটাকে সেফটিপিন দিয়ে আটকে রাখা হচ্ছে। আসলে, প্রধানকে সরালে স্বীকার করতে হয়, ‘হ্যাঁ, আমার তত্ত্বাবধানেও সিস্টেম ফেল করেছে’—এটা তাঁদের ‘সব ঠিক আছে, স্যার’—এই ডায়লগের সাথে যায় না।
    আমার তো মনে হয়, মোদিজি যদি ‘এক্স’-এ (ওহ, টুইটার) বলতেন, “পেপার লিক নতুন জেনারেশনের জন্য নতুন চ্যালেঞ্জ!” তাহলেও হতো। কিন্তু তিনি নীরব। আর ধর্মেন্দ্র প্রধান সেই নীরবতার পাহারাদার। ওহে পাহারাদার, তুই থাক, না থাক—তোর হাতের কাজই হলো হিরোকে বাঁচানো। কিন্তু হিরো কিন্তু বলে, ‘আমি অমর, ডাবলকে ব্ল্যাকমেইল করো, ইস্তফা দিতে দেব না!’
     
    তৃতীয় চুমুক: ‘ওড়িশা মানে ধর্মেন্দ্র, আর ধর্মেন্দ্র মানে ওড়িশা—বাপ রে, এত ওজন!’
    এবার মজার ব্যাপার হলো ‘ওড়িশা ফ্যাক্টর’। ২০২৪-এ ওড়িশায় BJP-র জয়ে ধর্মেন্দ্র প্রধানের বড় ভূমিকা আছে। তাই তাঁকে সরালে দলের ভারসাম্য নষ্ট হবে!
    এই যেন আমার পাড়ার বাবুর সেই পুরনো গাড়ি। গাড়ি চলবে না, ধোঁয়া ছাড়বে, চাকা খুলে যাবে, কিন্তু বাবু বলেন, “গাড়িটা আমার ভাগ্যবান, এটা না চালালে আমার সকালের চা জমে না।”
    এখানেও তাই। শিক্ষা মন্ত্রকের অবস্থা করুণ, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে সরালে ওড়িশায় অস্থিরতা তৈরি হবে। মানে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিয়ে ওড়িশার রাজনৈতিক থার্মোমিটারের তাপমাত্রা মাপা হচ্ছে!
    আমি বলি, যদি শুধু ওড়িশার জন্যই তাঁকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে ওড়িশার বিরোধী দলকে বলে দাও, “ভাই, তোমরা চুপ করো, আমাদের এখানে পেপার লিক মানে রেওয়াজ, আর ওড়িশা মানে তাঁদের উত্তরাধিকার!”। আরে, একটু হাসি নয়? একটা রাজ্যের দলীয় স্বার্থে গোটা দেশের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা যদি ‘লটারি’ হয়, তাহলে তো ধর্মেন্দ্র প্রধানকে ‘জাতীয় লটারি কমিশনার’ বানিয়ে দেওয়া উচিত!
     
    চতুর্থ চুমুক: ‘বিরোধীদের জয়’ দিতে না চাওয়া—আমার দাদার ‘আমি হারি না’ মন্তব্যের মতো
    আমার এক দাদা আছেন, দাবা খেলতে গেলে ম্যাচ জিতলে বলেন “আমি অসাধারণ”, আর হারলে বলেন “ওহ, আমি তো তোমাকে বুঝতে দিয়েছিলাম, আসলে খেলাটা বিরোধীরা ষড়যন্ত্র করেছিল!”
    ঠিক এই ডায়ালগই এই সরকার ব্যবহার করছে। বিরোধী দল ও ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, কিন্তু সরকার বলছে, “ইস্তফা দিলে তো বিরোধীদের ‘জয়’ হয়ে যাবে!”
    আরে, ভাই, বিরোধীদের জয় মানে তো জনগণের জয়। তুমি জনগণের জয় দিতে চাও না, কিন্তু জনগণের কান্না তো রাস্তায় বয়ে চলেছে!
    আমার মজার কথা হলো, এই সরকার ইস্তফা না দিয়ে যেন বলে, “আমরা টি-টোয়েন্টি ম্যাচে উইকেট দিতে চাই না, বোলার ওভার করুক, রান যাই হোক, !”
    তাই তাঁরা বলছেন, যতদিন এই আন্দোলন নেহাত গপ্পো না হয়ে ‘নেতাজি’ আকার না নেয়, ততদিন ধর্মেন্দ্র বসে থাকবেন। বসে থাকার সময় যদি চা খান, এক কাপ পাঠান আমাদেরও!
     
    শেষ চুমুক: ‘রাজনীতি আর আদর্শ, দুটোই যেন চায়ের দোকানের বিড়ি-সিগারেট’
    সত্যি বলতে কি, ধর্মেন্দ্র প্রধান থাকবেন কি যাবেন, সেটা আসলে শিক্ষার্থীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না, কারণ পুরো সিস্টেমটাই যেন ‘লিকি’ (leaky)। আমাদের শিক্ষা ব্যবস্থার দশা এমন, যেন পুরনো টিনের চাল—বাইরে বৃষ্টি, ভেতরে ঝরনা। কিন্তু ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন সেই ছাদ ঠিক করার ‘মিস্ত্রি’, যিনি বলেন, “ছাদ ভাঙছে না, এটা ফেং শুই ঠিক করার জন্য জল পড়ছে।”
    আমার মজার পর্যবেক্ষণ হলো, রাজনীতিতে ‘দায়িত্ব’ মানে আজকাল ‘বিড়ির পোঙ্গা ফেলার টাকা দিয়ে চা খাওয়া’—পকেটে থাকে, খরচা হয়, কিন্তু হিসেব কেউ জানে না। যতদিন জনরোষ ‘স্ট্রং’ না হয়, ততদিন ইস্তফা মানে শুধু ‘ওয়ার্ড প্রসেসিং’ খেলায় বাদ পড়া—যা তাঁরা খেলতে চান না।
     
    চায়ের বিল:
    কাপ শেষ। একটু সিরাপের মতো লাগছে এই যা। [চাওয়ালার বৌ নির্ঘাত একে ছেড়ে যাবে ]যা হোক
    ধর্মেন্দ্র প্রধানকে বাঁচিয়ে রাখার মানে হলো—পুরো ব্যর্থতাকে ঢাকার জন্য একটা ডাস্টবিনের দরকার, আর সেই ডাস্টবিন হচ্ছেন তিনি। মোদিজির চশমা ঠিক রাখার জন্য, ওড়িশার ভোটের ভোটারদের খুশি রাখার জন্য, বিরোধীদের ডায়ালগ দেওয়ার জন্য—এঁকে এখন পদে রাখাই ভালো। কিন্তু আমরা চা খেতে খেতে মজা পাই, কেননা আসল ‘পেপার লিক’ তো আর থামছে না।
    যতদিন এঁরা ইস্তফা দেবেন না, ততদিন —“দাদা, আরেক কাপ দাও, ইস্তফার চেয়ে চা বেশি গরম!”
  • :|: | ২২ জুলাই ২০২৬ ১০:৫৩557891
  • সাড়ে দশটা -- ওঁরা নাকি বলেছেন রোজ রোজ রাত দখলে যেতে হলে তো ক্লান্ত হয়ে পড়বেন। তখন ক্ষী হবা?
  • Dhuttor | ২২ জুলাই ২০২৬ ১০:৩০557890
  • এইটা একটা অদ্ভুত ব্যাপার l মাত্র দুবছর আগেই আরজি কর আন্দোলনে মানালীর মত অনেকেই রাত দখল করতে গেছিলো l আজ তারা সব কোথায় গেলো ?
  • অরিন | ২২ জুলাই ২০২৬ ১০:০৮557889
  • "কিন্তু জীবনানন্দের কবিতা নিয়ে ওনার লেখা আলাদা একটা বই ছিল। নামটা মনে পড়ছে না। সেটার লিংক পাওয়া যাবে?"
     
    রঞ্জনবাবু সম্ভবত "এই সময় ও জীবনানন্দ" বইটির কথা বলছেন,
    লিঙ্ক:
  • genZ | ২২ জুলাই ২০২৬ ০৮:৩৬557888
  • হ্যাহ মানালি হাঁটবে মিছিলে? ও কতোটা চাড্ডি বোঝেন নি? বলবে মা বারণ করেছিল তাই রোদে বেরোতে পারি নি।
  • X | ২২ জুলাই ২০২৬ ০৮:১১557887
  • রমিত - সেদিন দেখলাম বাচ্চা রাও ঘিরে ধরে "গোদি মিডিয়া হায় হায় " স্লোগান দিচ্ছে। কিন্তু য চাড্ডি দের কথা বলছেন তারা তো সেই মিডিয়া থেকেই খবর পাচ্ছে তাই না? আমি জাস্ট কাটিয়ে দিয়েছি টক্স্ক লোকজন বেশিরভাগ।
     
    টাইমস ইত‍্যাদিতে যথারীতি সরকারের ঝোল টেনেই রিপোর্ট হচ্ছে- তবে ইন্টারন‍্যাশনাল মিডিয়া ওয়াল স্ট্রিট, ওয়াপো, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স থেকে আল জাজিরা সবাই মোটামুটি কভার করছে। ফলে বিশ্বগরু যখন চড়তে যাবেন দুদিন বাদে- সেখানে প্রশ্ন শুনে ব্লাড প্রেশার বাড়বে এটাই আশা।
  • X | ২২ জুলাই ২০২৬ ০৭:৫৩557886
  • @মানালি কি কাল যাদবপুরে প্রতিবাদ মিছিলে হাঁটলেন? কলকাতার জেন জি এই আন্দোলন কে কিভাবে দেখছে একটু জানাবেন এখানে।
  • Ranjan Roy | ২২ জুলাই ২০২৬ ০৫:৫২557885
  • @ বাংলা পদ্ধতি
    ধন্যবাদ।
    একদম একস্ট্রোকে খুলে গেল।
     
    কিন্তু জীবনানন্দের কবিতা নিয়ে ওনার লেখা আলাদা একটা বই ছিল। নামটা মনে পড়ছে না। সেটার লিংক পাওয়া যাবে?
  • অরিন | ২২ জুলাই ২০২৬ ০৪:০৪557884
  • অসভ‍্য বর্বর সরকার, এইভাবে কেউ বিরোধী দলনেতার সঙ্গে আচরণ করে, এ সব কি হচ্ছে?
    ধিক্কার!
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ০০:৩৭557882
  • সর্বভারতীয় স্তরের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার অর্কপ্রভ মুখার্জীর ছাত্র আন্দোলনের সমর্থনে ছোট বক্তব্য।
     
  • কৃষকেরাও এসে পড়েছেন! | ২২ জুলাই ২০২৬ ০০:৩৪557881
  • নে, এবার ঠ্যালা সামলা!
    রাত এগারোটা নাগাদ কৃষকেরাও হইহই করে যোগদান করলেন! কাল থেকে দিল্লির বাইরে এঁদের আটকে রাখার চেষ্টা করেও আর পারল না!
    https://www.facebook.com/share/r/1AmyEEjFjv/
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ০০:১৯557880
  • বিজেপি সুভাষ চন্দ্র বসুকে পরপর অপমান করেই চলেছে। এখন প্রমান হচ্ছে, এগুলো মুখ ফসকে বলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ জুলাই ২০২৬ ০০:১৬557879
  • সবাই সমস্ত চাড্ডিদের ধরে ধরে আনফ্রেন্ড করুন। আর পোস্ট এর কমেন্ট সেকশন ফ্রেন্ডস অনলি করে রাখুন যাতে কোনো চাড্ডি সেখানে এসে নোংরা করে যেতে না পারে। সামনা সামনি চাডদিদের সংস্রব ত্যাগ করুন ও সুযোগ থাকলে অবশ্যই এদের অসুবিধায় ফেলুন, যেভাবে পারেন। দেশদ্রোহীদের ক্ষমা নয়।
  • albert banerjee | ২১ জুলাই ২০২৬ ২৩:৪৪557878
  • ২১ এ জুলাই মন খারাপ নাকি?
    cool
  • albert banerjee | ২১ জুলাই ২০২৬ ২৩:৩২557877
  • শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,yes
  • শ্রাবণী | ২১ জুলাই ২০২৬ ২৩:৩০557876
  • বিজেপি আর তার বাবা কোম্পানির নিজেদের প্রোপাগান্ডা মেশিন নিয়ে খুবই গর্বিত আর কনফিডেন্ট। দশ টাকার টুইটে এরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে বলে ভাবে। মাটিতে যারা প্রতিবাদীদের সাথে থাকতে পারছেনা তারা অন্তত এটুকু করুন, এদের বাণে এদেরই প্রহার করুন। সো মি তে এদের দেখলেই ধর মার করুন। এরা সংবিধান মানেনা অতএব ফ্রি স্পিচ এদের জন‍্যে নয়।
    এনাফ ইজ এনাফ।
    পুলিশের মারার যত ভিডিও আসছে দেখলে মাথায় রক্ত চড়ে যাচ্ছে।
    যন্তর মন্তরে সাজানো রক্তাক্ত জুতোগুলো আমাদের মিনাজ। যে ছেলেমেয়েদের আজকাল স্কুলের টিচাররাও গায়ে হাত তুললে বেআইনী হয়, তাদের রাষ্ট্রশক্তি কোন সাহসে এমন নির্মম ভাবে আঘাত করে!
     
  • r2h | ২১ জুলাই ২০২৬ ২১:৫৮557874
  • রঞ্জনদা, নিউ ইয়র্কে গুরুর স্টলে আপনার বন্ধুর বন্ধু শ্যামল সরকার এসেছিলেন। কথা বললেন, গুরুর বই কিনলেন।
  • আর্কাইভ | ২১ জুলাই ২০২৬ ২১:৩৬557873
  • গান গাইতে হবা। ল্যাপটপটাকে টেবিলে রেখে একটা চেয়ার নিয়ে দুফুট দূরে বসে, "ওরে গৃহবাসী খোল দ্বার খোল" গান গাইতে চেষ্টা করুন। সুরে গাইতে হবা।

    তারপর একটা অন্য ব্রাউজার (মানে ক্রোমের বদলে ফায়ারফক্স ইত্যাদি) খুলে ঐ এক-ই লিঙ্ক কপি-পেস্ট করুন। একবার তার আগে ইনকগনিটো মোডে টেরাই-ও করতে পারেন। তাতেও না হলে কিছু করার নেই। মর্মপীড় আপনার উপর সদয় নন।
  • Ranjan Roy | ২১ জুলাই ২০২৬ ২১:২৬557872
  • অনেক ধন্যবাদ। কিন্তু খুলছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত