এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ২২:৫১557208
  • @মানালি, "কামকেলি লয়ে, করিল ভাতৃবধূ দ্বয়ে"
     
    এর অর্থ কী?
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ২২:৪৪557207
  • MP, প্রতিশোধ জিনিসটা একেবারে দ্রুপদ ও দ্রোণাচার্য পর্ব থেকেই শুরু হচ্ছে। দ্রোণ ও রাজা দ্রুপদ বাল‍্যবন্ধু ছিলেন। দ্রোণ এর পরে কৃপের বোন কৃপীকে বিবাহ করেন ও অশ্বথামা তাদের পুত্র হয়। দ্রুপদ গার্হস্থ‍্য গ্রহণের আগে বলেছিলেন, যে কোনো প্রয়োজনে আমায় স্মরণ করবে। তো অশ্বথামা একদিন দেখলেন ধনীর ছেলেরা দুধ খাচ্ছে। সে পিটুলিগোলা জল খেয়ে দুধের জন‍্য কাঁদতে লাগলো। এতে দ্রোণ খুব ব‍্যথিত হয়ে স্ত্রী-পুত্রসহ সখা দ্রুপদের নিকট গেলেন। দ্রুপদ তাকে চিনতেই অস্বীকার করলেন ও অপমান করে তাড়িয়ে দিলেন। দ্রোণাচার্য তখনই শপথ নেন যে দ্রুপদের রাজ‍্য ধ্বংস করে দেবেন। এরপর পান্ডব ও কৌরবদের অস্ত্রগুরু পদে ওনার বরণ ও সুখে দিনযাপনের দীর্ঘ কাহিনী আছে। উনি সব শিষ‍্যদের কাছে গুরুদক্ষিণা হিসাবে চান যে পাঞ্চাল আক্রমণ করে দ্রুপদরাজাকে বন্দী করতে হবে। তাই হয়। দ্রুপদ ও তাঁর ভাই সত‍্যজিৎ যুদ্ধে হেরে গিয়ে বন্দী হন। তখন দ্রোণাচার্যকে চন্মবতী নদী (?) তীর পর্যন্ত পাঞ্চালরাজ‍্যের দখল ছেড়ে দিয়ে বাকি অর্ধেক নিয়ে দ্রুপদ রাজত্ব করতে থাকেন (দ্রোণাচার্যের অংশের নতুন রাজধানী হয় অহিচ্ছত্র)
    *(ষোড়শ মহাজনপদে উল্লিখিত পাঞ্চালেরও দুটি রাজধানী ছিলো - অহিচ্ছত্র ও কাম্পিল‍্য। ইতিহাস ও পুরাণ এখানেই মিলেমিশে গেছে)
    দ্রুপদ উপরে রাজি হলেও ভিতরে ভিতরে মারাত্মক রেগে যান। তিনি পুত্রকামনায় কঠোর ব্রত ও বনে বাস করে তপস‍্যা করেন। সেখানে যাজ ও উপযাজ নামে দুই মহাজ্ঞানী ঋষিকে সেবা করে তাঁদের এনে পুত্রলাভের মহাযজ্ঞ করান। আগুন থেকে পুত্র ধৃষ্টদ‍্যুম্ন ও কন‍্যা যাজ্ঞসেনী কৃষ্ণার আবির্ভাব হয়। তখনই দৈববাণী হয়েছিলো "এই নারীশ্রেষ্ঠা, সর্বসুলক্ষণা কন‍্যা পৃথিবীর অধীশ্বরী হবে ও এর থেকেই কুরুবংশের নাশ ও মহাভয় উপস্থিত হবে।"
     
    হ‍্যাঁ, কৃষ্ণার পরিহাসপ্রিয়তা একটা কারণ ছিলো। তবে ওনাকে সভায় যেভাবে অপমান করা হয় তাতে ধ্বংসের একটা বীজ বপন হয়েই যায়। আর দুর্যোধনের অন‍্য ভাইরা এমনিই যুদ্ধে মারা যেতো, ওনার অপমান বিষয়টাকে আরো কঠিন করেছে এইমাত্র। কৃষ্ণ এখানে একটি জটিল, রাজনৈতিক তথা পৌরাণিক চরিত্র। পান্ডবদের ধর্মপথে রাখার দায়িত্ব ওনার ছিলো বলা যায়। সেদিক থেকে যখন কৃষ্ণের বোন সুভদ্রাকে অর্জুন বিয়ে করে আনছেন, দ্রৌপদী অত‍্যন্ত বীতশ্রদ্ধ ও বিমুখ হন। চিত্রাঙ্গদা বা উলূপীর ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। শেষে সুভদ্রাকে দীনবেশে এসে বলতে হয়েছিলো, 'আমি আপনার দাসী।' তখন পাঞ্চালী তাকে আলিঙ্গন করেন। আর সূতপুত্রের ব‍্যাপারটা সেকালে ওরকমই ছিলো। দ্রৌপদী একা নন, অস্ত্রশিক্ষাকালে পঞ্চপান্ডব ও কুরুবৃদ্ধরা কর্ণকে যথেষ্ট অপমান করেছিলেন। ইন ফ‍্যাক্ট যখন অধিরথকে সবাই জানতে পারলো ভীম বলেন, "তুমি ওসব ধনুক-টনুক রেখে, কশা হাতে কুলবৃত্তি অবলম্বন করগে যাও। রাজপুত্ররা যার তার সঙ্গে প্রতিযোগিতা করে না।"
    তো এসব ছিলোই। একপাক্ষিকভাবে দেখলে হবে না।
  • MP | ০১ জুলাই ২০২৬ ২২:১২557206
  • আমার এখন মনে হয় কৃষ্ণ ও কৃষ্ণা এই দুই প্রতিশোধপরায়ণ হয়ে ruthless স্ট্র্যাটেজিক লংটার্ম প্ল্যানিং এর কারণেই এই ভারত যুদ্ধ l কৃষ্ণের ছিলো রাজনৈতিক ভাবে পাণ্ডবদের হাতের পুতুল করে আর্যাবর্তের একছত্র অধিপতি হওয়া ও কৃষ্ণার উদ্যেশ্য কৌরবদের নির্বংশ করে প্রতিশোধ গ্রহণ l দুজনেই প্রবলভাবে ক্রোধ ও বিদ্ধেষের বশ কিন্তু নিজেদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা প্রবল থাকায় এরা নিজেদের উদ্যেশ্যে সফল l তবে এই সাফল্য কি pyrhic victory ? মহাভারতের কবি দেখাচ্ছেন যে কৃষ্ণ ও কৃষ্ণা দুজনেরই বংশ নির্মূল হলো শেষে l এটাই হয়তো প্রকৃতি ও মহাকালের বিধান l
  • MP | ০১ জুলাই ২০২৬ ২২:০০557205
  • মানালী, দ্রৌপদী চরিত্রটিকে কি আদৌ ট্র্যাজিক ভাবে ভাবা যেতে পারে ? প্রথমতঃ নিজের গগনচুম্বী আত্মঅহংবোধে কর্ণকে সুতপুত্র বলে প্রত্যাখ্যান করা ও দুর্যোধনকে অন্ধ রাজার অন্ধ সন্তান বলে অপমান করা l এর ফলেই দুর্যোধনের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ধিকিধিকি যার ফল পাশাখেলা l দ্বিতীয়তঃ, ভীমসেনকে প্ররোচনা দেওয়া কৌরবদের নির্বংশ করবার জন্যে যেখানে দোষী বলা যেতে পারে শুধুমাত্র দুর্যোধন দুঃশাসন কিন্তু বিকর্ন প্রভৃতি অনেক কৌরবেরা কোন দোষ করেননি l আর ফলাফল কি হলো ? কৌরবদের নির্বংশ হবার সঙ্গে সঙ্গে প্রবল প্রতিশোধস্পৃহার বশে অশ্বত্থামার হাতে দ্রৌপদীর সকল পুত্রের মৃত্যু হলো এই হলো দ্রৌপদীর কুরুক্ষেত্রের হোতা হবার পুরস্কার l কৃষ্ণের সঙ্গে তার illicit affair হয়েও থাকতে পারে হয়তো সেজন্যেই কৃষ্ণের দ্রৌপদীর প্রতি এতো অনুরুক্তি l এসব কারণের জন্যেই দ্রৌপদীকে হয়তো ট্রাজিক নয় মহাভারতের খলনায়িকা ভাবা খুব ভুল হবে কি ?
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ২১:৪০557204
  • "কামকেলি লয়ে, করিল ভাতৃবধূ দ্বয়ে": বিভিষণের প্রতি ইন্দ্রজিৎ।
     
    এটা কৃষ্ণদ্বৈপায়ন ব‍্যাসকে নিয়ে বলা। অম্বিকা ও অম্বালিকা প্রসঙ্গে। ওনার ভ্রাতৃবধূদ্বয়। একটা অপূর্ব শ্রুতিনাটকও আছে এই নিয়ে 'অনাম্নী অঙ্গনা'। আর এটা 'নীলধ্বজের প্রতি জনা।'
     
    তরমুজ, আপনার সত‍্যি পুডিং বানানো উচিত।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ২১:০০557203
  • এটা ১ নম্বর ছিলো। ২নম্বর রত্না দেবী এরমধ্যেই চোর অপবাদ দিয়ে দিলো? ওনার পরিবারকে, তাও আবার প্রণামী।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ২০:৪৫557201
  • রাধারমণ দাস মহাশয়ের কিযেন খবর পড়লাম
    "পৃথিবীতে কোনো শালার ভালো করতে নেই। " প্রাচীন বাংলা প্রবাদ।
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ২০:০৫557200
  • //মাদ্রী চালাকি করে অশ্বিনী কুমার দুই ভাই কে একসাথে ডেকে নেন//
     
    "কামকেলি লয়ে, করিল ভাতৃবধূ দ্বয়ে": বিভিষণের প্রতি ইন্দ্রজিৎ।
  • X | ০১ জুলাই ২০২৬ ১৯:৩১557199
  • @রমিত - সুমিত্রা তো তৃতীয়, কৈকেযী দ্বিতীয় ছিল জানতাম - কোথাও ভুল হচ্ছে কি? আহত দশরথ কে কৈকেয়ী সেবা করে বাঁচিয়ে তুলেছিলেন বলেই তো দশরথ বর দিতে চেয়েছিলেন জানি - prenup টা রামায়ণে এই গল্পে ছিল না।
     
    কুন্তী মাদ্রীর জন‍্য একবারই দেবতার আবাহনে রাজি হয়েছিলেন - তাই মাদ্রী চালাকি করে অশ্বিনী কুমার দুই ভাই কে একসাথে ডেকে নেন ঃ)
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ১৭:০৩557198
  • ভাইপো, আমাকে দেখুন -- সিনড্রোম বলবেন না। KPLI থেকে ফিরে রণক্লান্ত !!! ট্রিমেন্ডাস ইন্টার্ণশিপ।
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ১৭:০১557197
  • আর এই মাদ্রিটাই বা কে?
     
     
    মাদ্রী মদ্রদেশের শল্বরাজ বাহ্লীকবংশীয় কন‍্যা। অপরূপা সুন্দরী। পান্ডুকে কুন্তীর সঙ্গে বিয়ে দেবার পরও যখন সন্তান হলো না, তখন পান্ডুর অক্ষমতা না বিচার না করে ভীষ্ম সপত্নী আনতে যান। মাদ্রীকে আনা হয়। এরপর কিমিন্দম মুনির হরিণমিথুনরূপে হত‍্যার পর পান্ডু অভিশপ্ত হন যে তিনিও মিথুনকালে মারা যাবেন। ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনপুত্র ভীম ও ইন্দ্রপুত্র অর্জুনের পর কুন্তীর দেখাদেখি মাদ্রী আহ্বান করেন অশ্বিনীকুমারদ্বয়কে। যার থেকে নকুল - সহদেবের জন্ম। এরপর পান্ডু আবার ব্রহ্মচর্য ভঙ্গ করে মাদ্রীর সঙ্গে মিলিত হতে যান, তখনই মৃত‍্যু হয় ও মাদ্রী সহমরণে যান।
     
     
    পান্ডু মারা যাওয়ার পর কুন্তি পাখির সঙ্গে, মহিলার সঙ্গে আরও কার কার সঙ্গে সঙ্গম করে পুত্রদের জন্ম দেয়
     
    না। কুন্তী যদুশ্রেষ্ঠ শূরের কন‍্যা (কৃষ্ণের পিসি) কিন্তু রাজা তার নিঃসন্তান ভাই কুন্তীভোজকে দিয়েছিলেন এনাকে পালন করতে তাই নাম কুন্তী। পান্ডুর সঙ্গে তিনি ও মাদ্রী বনে যান ও তপস‍্যা, কঠোর যাপন এইসব পুত্রলাভের জন‍্য করতে থাকেন। তখন কুন্তীর সেই কন‍্যাকালে পাওয়া দুর্বাসার বরের কথা মনে পড়ে যাতে সে যে কোনো দেবতাকে আহ্বান করে যার পুত্রের মাতা হতে পারতো। এরপর একে একে ধর্ম, পবন ও ইন্দ্র থেকে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জন্ম হয়।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৬:৩৬557196
  • পালিত মেয়ে কুন্তী পালিত, দ্রৌপদী ও পালিত হিসাবেই ধরতে পারি। সীতা পালিত।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুলাই ২০২৬ ১৬:০৮557195
  • রাজা কুন্তীভোজের পালিত মেয়েকে ডাকা হত কুন্তী বলে আর মদ্র দেশের রাজার মেয়ে মাদ্রি।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৬:০৮557194
  • তবে মহাভারত যে ভাবে লেখা হয়েছে তাতে স্থান ও পাত্র ঠিক আছে কিন্তু কাল বড়ো গোলমেলে
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৬:০৫557193
  • "হাইব্রিড এক্সপেরিমেন্ট"? ভীষ্মের জন্ম নিয়েই অনেক প্রশ্ন ঊঠে যায়।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৬:০১557192
  • বৈদিক যুগ আগে। বেদ অয়োদা ধৌম্য এর শিষ্য। এবং বলা আছে বেদ শিষ্য দের দিয়ে কঠোর পরিশ্রম করতেন না। আদিপর্ব। এবং লক্ষণীয় যে পাণ্ডবদের পুরোহিত এর নাম ধৌম্য।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৫:৫৪557191
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৫:১৯
    বেদকে মহাভারত বিশেষ করে গীতার বাণীতে নাল এন্ড ভয়েড করে রেখে দিয়েছে।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৫:৪৯557190
  • "and knowledge of the future." মনে হয় ওটা অ্যাস্ট্রোনমি উপর দখল। আর নকুল মেডিক্যাল ট্রিটমেন্ট ভালো জানতো
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৫:১৯557189
  • আচ্ছা বৈদিক যুগ আগে না কুরুক্ষেত্র আগে? বৈদিক যুগে বর্ণসংকর আটকানোর জন্য ভাই বোনের মধ্যেও বিয়ে হত। আর মহাভারতের সময় ছিল ব্যাপক বর্ণসংকর। এই দুই এর মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। ইন্টারেস্টিং।
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৫:১০557188
  • আমার মনে হয় মহাভারতের সময়কালে হাইব্রিড এক্সপেরিমেন্ট চলছিল। এ নিয়ে সম্ভবত নৃসিংহ ভাদুড়িরও কোনো বক্তব্য আছে।
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৫:০৩557187
  • আচ্ছা বৈদিক যুগে তো নাকি ভাই বোনের মধ্যেও বিয়ে হত। মহাভারতে এই রকম কোন ঘটনা আছে? আর এই মাদ্রিটাই বা কে?
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৫:০০557186
  • এই ব্যাপারটার কথা বলছিলাম
     
    • Yudhishthira: Born to Yama (the god of Dharma/Justice). Known for his righteousness and wisdom.
    • Bhima: Born to Vayu (the god of Wind). Known for his unmatched physical strength and immense size.
    • Arjuna: Born to Indra (the king of the gods). Known for his exceptional valor and skill as an archer.
    • Nakula: Born to the Ashvini Kumars (the twin gods of medicine and health) via Madri. Known for his handsome appearance.
    • Sahadeva: Also born to the Ashvini Kumars via Madri. Known for his vast wisdom and knowledge of the future.
  • | ০১ জুলাই ২০২৬ ১৪:৫৯557185
  • পাঁচ ভাই আর দ্রৌপদী, এদের মধ্যে যে যোগ হবে সেটার আধ্যাত্মিক ব্যাখ্যা মনে হয় ঐ পাঁচ ভাইয়ের দেবপুত্র হওয়া (ফিজিকাল অর্থে ঠিক নয়, যত না তারা দেবতার অংশ, এক রকমের ছাপ তাদের দেওয়া হয়েছে) আর অন্যদিকে দ্রৌপদীর মধ্যে পাঁচ দেবী না ঈশ্বরী মিশে ছিল। একদিকে পাঁচ মানুষে পাঁচ দেবতা, অন্যদিকে এক মানবীতে পাঁচ দেবী। তো এই মিলটা ঘটবে, সেটা মনে হয় ঐসব দেব - দেবীর বৈশিষ্ট্য দিয়ে যাথার্থ্য দেওয়া যায়।
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৪:৫৪557184
  • তারপর পান্ডবের পাঁচ পুত্রেরও কি একটা জন্ম রহস্য আছে। পান্ডু মারা যাওয়ার পর কুন্তি পাখির সঙ্গে, মহিলার সঙ্গে আরও কার কার সঙ্গে সঙ্গম করে পুত্রদের জন্ম দেয়। ভুলে গেছি, এত সব কিছু।
  • | ০১ জুলাই ২০২৬ ১৪:৩৭557183
  • কুন্তী বলল আর পাঁচ ছেলে দ্রৌপদীকে বিয়ে করে নিল, মোটেই ওরকম হয়নি। দ্রুপদ রাজা আর ধৃষ্ট্দ্যুম্ন চেয়েছিল অর্জুনের সংগেই বিয়ে হোক, প্রচুর তর্ক হয়েছিল, তারপর কৃষ্ণ আর ব্যাস(?) - ও যুক্ত হয়ে পড়ে। এও নানরকমের রাজনীতি আর যোগাযোগ তৈরীর খেলা। দ্রৌপদী আর তার ভাইয়ের জন্মটাও দেখবেন, এরা মনে হয় কোন মুনির ঘুরে জন্মেছিল, তারাই যজ্ঞটার সংগে যুক্ত ছিল যেখান থেকে ভাই - বোন উঠে আসে। মুনি ঋষির শরের ছেলে মেয়েদের রজার ঘরে পাঠানো হয়। এটাও হয় কারণ মনে হয় দ্রুপদ আর দ্রোণের মধ্যে ঝগড়া ছিল, দ্রোণকে হত্যার জন্যই দ্রুপদের পুত্র দরকার ছিল। তো গল্পগুলো মধ্যে অনেক লিংক আছে, আল্টিমেটলি মহাভারত তো ভারত জোড়া যুদ্ধের গল্প, সব রাজ পরিবার যড়িয়ে পড়ে, যুদ্ধটস মনে হয় ভবিতব্য, বিবিধ চরিত্র আর ঘটনা তার বেসিস।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুলাই ২০২৬ ১৪:৩৪557182
  • দশরথ খুবই ক্ষুদ্র রাজ্যের রাজা ছিলেন, তার উপর ইতিমধ্যেই দুবার বিবাহিত। আগের দুই স্ত্রী ছিলেন সাধারণ ঘরের মেয়ে। কৈকেয়ী কেকয়রাজ অশ্বপতির মেয়ে। এবার কোন রাজা এমন জামাই এর সাথে মেয়ের বিয়ে দেবে যার ছেলে হলে রাজত্ব পাওয়ার কোনো চান্স নেই? ওদিকে দশরথ কেকয় রাজ্যের সাথে সম্পর্ক। স্থাপন করে নিজের রাজত্ব কে আরো স্থিতিশীল করছিলেন আর তখনও পর্যন্ত কোনো পুত্র সন্তান ছিল না। এই দুটোরই প্রয়োজন তাঁর। তাই কেকয়রাজ এর নাতি ই রাজা হবে, এই প্রতিজ্ঞা করতে হয়েছিল তাঁকে, এটাই অনুমেয়। একই ঘটনা আমরা দেখব মহাভারতে শান্তনু আর সত্যবতীর বিয়ের সময়।
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ১৪:২৪557180
  • ছোট বেলায় মাঝে মধ্যে রামায়ন, মহাভারত, জয় গঙ্গা মাইয়া সিরিয়াল দেখতাম। ওখানে আমার সবচেয়ে ভালো লাগত গদা গুলো। আর ঠাকুর দেবতাদের মধ্যে ভালো লাগত কার কেমন ধরনের অস্ত্র আছে, আর শক্তি আছে সেগুলো। তারপর বন্ধু বান্ধবেরা আলোচনা করে ঠিক করতাম কে কোন ঠাকুরের ভক্ত হবে। তারপর ঠাকুর দেবতা সেজে যুদ্ধ যুদ্ধ খেলতাম। গাছের ডাল, পাতা, উলুখাগড়ার ঘাস দিয়ে অস্ত্র বানাতাম। যদিও খুব বেশি দিন চলেনি এসব। একটু বড় হয়ে সারাদিন ডব্লু ডব্লু ই দেখতাম। তারপর পানু। কিন্তু আজ পর্যন্ত একটা সলিড গদা পেলাম না। এখানে মহাভারতের আলোচনা দেখে সেই গদাগুলোর কথা মনে পড়ছে। একটা সলিড দেখে গদা কিনতে হবে।
  • albert banerjee | ০১ জুলাই ২০২৬ ১৪:১০557179
  • "দশরথ কেকয় রাজকে কথা দিয়েছিলেন যে তাঁর কন্যার পুত্রই অযোধ্যার রাজা হবে" কেন? এবং যদি কথা দিয়েও থাকেন তা হলে আগেই সেটা প্রকাশ করলেন না কেন?
    আসলে একটা পাবলিক নেটওয়ার্ক ইউস করছি তাই লগ ইন করছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত