এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৯ জুন ২০২৬ ১৩:২৫557028
  • //তরমুজ | ২৯ জুন ২০২৬ ১২:৩২//
    সরি আমার ভুল।
  • তরমুজ | ২৯ জুন ২০২৬ ১২:৪৯557027
  • জিডিপি তে ঘাপলা ও দুর্নীতিমূলক মুদ্রাস্ফীতির জন্য সারা দেশজুড়ে আওয়াজ উঠছে। কিন্তু এ সব কিছু কি বাঙালিদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি?! অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু মাথার মধ্যে দিয়েই যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে না। এটাই কি বাঙালিদের অতিরিক্ত সাহিত্য চর্চা করার ফল?!
  • Manali Moulik | ২৯ জুন ২০২৬ ১২:৩৮557026
  • রঞ্জন স‍্যার।
    দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি। আপনার মতো উন্নত মানসিকতা ও পূর্ণ জ্ঞানী মানুষের আরো আরো লেখা পাওয়ার অপেক্ষায় রইলাম। আমার প্রণাম জানবেন।
  • তরমুজ | ২৯ জুন ২০২৬ ১২:৩৩557025
  • //রঞ্জনদা, ​​​​​
    মস্ত_ থাকুন। যতদিন বাঁচবেন আনন্দে বাঁচুন।
    হ্যাঁ আপনার লেখার সমালোচনা করেই যাবো। smiley। আপনিও লিখেই যান।//
     
    সহমত।
  • তরমুজ | ২৯ জুন ২০২৬ ১২:৩২557024
  • @অ্যালবার্ট, ITI, IIT নয়। পিএম সেতু প্রকল্পের মাধ্যমে পরিচালনার দায়িত্ব বেসরকারি হাতে দেওয়া হচ্ছে। এর পর পিএমশ্রী ও বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলগুলোকেও বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। রিসার্চ করুন।
  • albert banerjee | ২৯ জুন ২০২৬ ১২:২৮557023
  • রঞ্জনদা,
    মৃত্যুই একমাত্র অমোঘ সত্য। তাই একে নিয়ে "চিন্তার কিছু নাই " কিন্তু সময় টা ব্যক্তিগত কোনো "নিয়ন আলোর " পণ্য নয়। নিজের মতো করে বাঁচুন।
  • MP | ২৯ জুন ২০২৬ ১২:১১557022
  • সেরে উঠুন রঞ্জন বাবু | অনেক শুভেচ্ছা রইলো | আপনার থেকে আরো অনেক লেখার অপেক্ষায় রইলাম |
  • albert banerjee | ২৯ জুন ২০২৬ ১২:০৮557021
  • //
    • X | ২৮ জুন ২০২৬ ১৮:২৯556991
    • সুখবর - রাজ্যের ৫১ টি আই টি আই বেসরকারি হাতে তুলে দেওয়া হবে - আজকেই আবাপ জানিয়েছে//
    আবাপ কি গাঞ্জা টানছে নাকি ভারতে মোট ২৩ টা IIT আছে।
  • | ২৯ জুন ২০২৬ ০৮:৫৮557020
  • রঞ্জনদা, ​​​​​
    মস্ত_ থাকুন। যতদিন বাঁচবেন আনন্দে বাঁচুন।
    হ্যাঁ আপনার লেখার সমালোচনা করেই যাবো। smiley। আপনিও লিখেই যান।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুন ২০২৬ ০৮:১১557019
  • @ সৃষ্টিছাড়া, আপনিও ভালো থাকুন, বিদ্বেষ না রেখে কারোর প্রতি, আনন্দে বাঁচুন। ইচ্ছে হলে মাঝে মধ্যে ভাটে মনের কথা শেয়ার করুন।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জুন ২০২৬ ০৮:০৯557018
  • রঞ্জন দা, সত্যিই চাই আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, একদম আপনার নিজস্ব স্টাইলে। আরও নতুন নতুন লেখা আমাদের উপহার দিন। নইলে দিল্লি শহর যাওয়ার রাস্তা আমাদের কে দেখাবে? (তবে সত্যিই ওই রেকর্ডিং টার জন্য অপেক্ষা করছি)
  • গোঁফ খেজুরে | ২৯ জুন ২০২৬ ০৭:৫৮557017
  • টাটা মেডিক্যাল হাসপাতালের সৌজন্যে জীবিত
  • গোঁফ খেজুরে | ২৯ জুন ২০২৬ ০৭:৫৬557016
  • ২২ বছর কর্কট রোগাক্রান্ত, মূত্রথলি অস্ত্রোপচার করে শরীর থেকে বাদ দিয়ে ক্ষুদ্রান্ত্রের এক ফুট কেটে বানানো, মুম্বাই টয়া মেডিক্যাল হাসপাতালের কুশলী বদান্যতায়, ৩৯ টি কেমো নিয়ে। রঞ্জন বাবু সুস্থ হয়ে উঠুন।
    আপনি আমার মত কপর্দকহীন, বন্ধুহীন নন এটা প্রমাণিত।
    এক ব্রাত্য সমালোচক
  • kk | ২৯ জুন ২০২৬ ০৬:৫১557015
  • রঞ্জনদা,
    মনের খুব ভেতর থেকে আপনার আরোগ্য কামনা করছি। আপনার মনের জোরের পরিচয় আগেও অনেকবার পেয়েছি। সত্যিই সাহস লাগে এতখানি ব্যক্তিগত ইনফর্মেশন খোলা পাতায় শেয়ার করতে। আপনি খুব ভালো থাকুন, মনের শান্তিতে থাকুন, এটাই মন দিয়ে চাইছি।
  • অরিন | ২৯ জুন ২০২৬ ০১:০৬557013
  • রঞ্জনবাবু ভাল থাকুন। আপনার আরোগ‍্য প্রার্থনা করি।
  • Ranjan Roy | ২৮ জুন ২০২৬ ২৩:৫৩557012
  • এখনো বেশ কিছুদিন থাকবো আর আপনাদের জ্বালাতন করব l
     
    No চিন্তা!!
  • syandi | ২৮ জুন ২০২৬ ২৩:০৪557011
  • রঞ্জনদা, কায়মনোবাক্যে আপনার সুস্থতা কামনা করি। আরো অন্ততঃ কয়েক শতাব্দী বেঁচে থাকুন, আর এখানে আপনার ফুক্কুড়ি রসসিক্ত ছত্তিশগড়ের অভিজ্ঞতা সম্বলিত লেখা দিতে থাকুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
  • ar | ২৮ জুন ২০২৬ ২২:৪৩557010
  • রঞ্জনবাবু,

    তাহলে তো ঠিকই আছে। RGCI শুনেছি খুবই ভাল। আমি আপনাকে AIIMSএর কথা লিখতে যাচ্ছিলাম। চিকিৎসকদের কথা মতন চলুন, তাহলেই সুস্থ হয়ে উঠবেন। শুধু মনে রাখবেন যে, বিশ্ব জোড়া গুরু (এবং চন্ডাল!) পরিবার আপনার পাশে রইল!!!
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ২৮ জুন ২০২৬ ২২:৪২557009
  • শুধু তুমি নও রচনাকান্ত, অনেকের বলার সময় খেয়াল থাকে না। বিজেপিরও এরকম অসংখ্য তারকারা প্রার্থী হয়েছিল। তাঁরা সবাই হেরে ভূত হয়ে গিয়েছিল। অতএব তারকাদের দেখে ভোটাররা ভোট দেয় না। ভোট দেয় প্রতীক ও দল দেখে। সিপিএমের তারকা প্রার্থী অনিল চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরাও হেরে ভূত হয়েছিল। বিপ্লব চ্যাটার্জি একবার নয়, দু-দুবার হেরে ভূত হয়েছিল। ১৯৯৯ সালে তিনি রাজবিহারী আসন এবং ২০০৬ সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন।
  • b | ২৮ জুন ২০২৬ ২২:৩৭557008
  • চিয়ার আপ রঞ্জনদা! আমার এক বন্ধু এই পার্টিকুলার অসুখে গত ৯ বছর ধরে ভুগছে। শুধু নিয়ম মেনে ওষুধটি খায়। তার মধ্যেই সোম-্শনি ডেলি প্যাসেঞ্জারী, বেড়াতে যাওয়া, দুর্গম জায়গায় ট্ট্রেকিং, সংসার, ছেলেকে অঙ্ক করানো, হাহাহিহি হাসিঠাট্টা সবই চলছে।
     
    আপনি ভালো থাকুন, আরো লিখুন।
  • Skm | ২৮ জুন ২০২৬ ২২:৩৩557007
  • Ranjan দা. আমার বৌদির advanced স্টেজ ক্যান্সার 10 বছর আগে ধরে পড়েছিল. Kintu এডভান্সড স্টেজ বলে অপারেশন না করে অল্টারনেটিভ ট্রিটমেন্ট করে এখন under কণ্ট্রোল. Newtown ae cancer hospital ae treatment হয় you will also be ওকে .
    Wish you all the বেস্ট।
  • Ranjan Roy | ২৮ জুন ২০২৬ ২২:২২557006
  • মহারাষ্ট্রের আরেকটি পরীক্ষা বাতিল! প্রশ্ন আগেই out!!!
  • Ranjan Roy | ২৮ জুন ২০২৬ ২২:২১557005
  • Dot
    অনেক ধন্যবাদ l
  • . | ২৮ জুন ২০২৬ ২২:০৪557003
  • রঞ্জনদা,
    সুস্থ থাকুন, যতটা সম্ভব সেরে উঠুন। অন্তর থেকে আপনার সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, মনের জোর অনেক কিছুই পারে।
  • Ranjan Roy | ২৮ জুন ২০২৬ ২১:৫১557002
  • ar
    চিন্তার কারণ নেই l আমার চিকিৎসা হচ্ছে Gurgaon এর Medanta হাসপাতালে l
    আবার দিল্লির রাজীব গান্ধী ক্যান্সার ইন্সটিটিউট এর chief के ও দেখানো হয়েছে l
    ওই সার্জারি 60 + হলেই করা যায় না l treatment ঠিক হচ্ছে l
    মেনে নিয়েছি বয়স একটা সংখ্যা মাত্র l:)))
  • . | ২৮ জুন ২০২৬ ২১:৩২557001
  • মানালি,
    তোমায প্রশংসা বা নিন্দে কোনওটাই করি নি।
    শুধু দেখছি যে বেশ কয়েকজন মানুষের কী অসীম ধৈর্য্য।
    সকলেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
  • ar | ২৮ জুন ২০২৬ ২১:২৮557000
  • @রঞ্জনবাবু,
    উত্তরের জন্য ধন্যবাদ।
    খোলাপাতায় এত কিছু শেয়ার করতে অনেক মানসিক শক্তির প্রয়োজন। আপনার মানসিক শক্তি তো অসীম!! আর, ৭৭ ইস জাষ্ট অ্যা নাম্বর!!
    CMMLএর অনেক bm transplantation option আছে। রেসিডেন্ট গুরুভাই-বোন ডাঃ রা আপনার হয়ত উপকারে লাগতে পারেন।

    পরিশেষে বলি, আমি কিন্তু রেগে যাইনি, তবে মজা পেয়েছিলাম। আমাদের আর্চ-রাইভ্যাল NY Yakeesএর যোগী বেররা যেমনটি একদা বলেছিলেন। "It's like déjà vu all over again"!!!

    ভাল থাকুন, আরো লিখুন!!
  • Ranjan Roy | ২৮ জুন ২০২৬ ২০:৫০556999
  • ar
    আপনাকে অনেক ধন্যবাদ।
     
    একটা কথা বলি। রাগ কইরেন না।
    আপনি ছ'বছর আগে জানিয়েছিলেন বটে! কিন্তু আমি বেমালুম ভুলে গেছি।
    কেন?
     
    আসলে আজকাল সব পুরনো জিনিস মনে পড়ে, নতুন কিছুই মনে থাকে না।
    আমার বয়েস ৭৭, কিন্তু সেটা বড় ব্যাপার না। বোধবুদ্ধি সব ঠিকই আছে। খালি ভুলো মন সিনড্রোম দিন দিন বাড়ছে।
    গত চার বছর ধরে আমি লিউকেমিয়ার পেশেন্ট-সি এম এম এল ভ্যারাইটি।
    চিন্তার কিছু নেই। অন্ততঃ দেড় দশক বেঁচে থাকব, বেশীও হতে পারে।
     
    কিন্তু রোগটা ধীরে ধীরে কব্জা করছে।
    এক স্মৃতি, দু্‌ই দৃষ্টি। অপারেশন করিয়েছি। কিন্তু একটু ইয়ে রয়ে গেছে।
    এসব বলতাম না। কোন সহানুভূতি চাই না। শুধু আপনি রেগে গেছেন মনে হওয়ায় এত কথা বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত