এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ২০ জুন ২০২৬ ১১:৫৩556427
  • ভালো কথা; যোগা দিবসের উদযাপন দেখে মনে পড়ল। সেই চোখমারা বাবা রামদেবের কথা তো শুনিনা! কোথায় গেলেন? উনিজিবেচারার ভাত মারলেন নাকি?
  • :|: | ২০ জুন ২০২৬ ১১:০৩556425
  • ১০:২৮--স্বপ্নের পোলাও তে ঘি দিতে কার্পণ্য করতে নেই। সরকার না টেঁকার স্বপ্নই যদি দেখবেন তবে জুলাই অব্দি কেন বলুন আগামীকাল সকাল অব্দি টিকবে বলে মনে হয় না।
  • F | ২০ জুন ২০২৬ ১০:২৮556424
  • আরে না (৮ঃ০৩) একদম একমত। শুধু ফেসবুক? এক্স, ইনস্টা, টেলেগ্রা সবেতেই বিক্ষোভ দাউ দাউ করে জ্বলছে। সশস্ত্র বিপ্লব শুরু হোলো বলে।

    জুলাই পর্যন্ত্য এই সর্কার টিকবে বলে মনে হয় না।
  • স্যাটাবঙ্গ | ২০ জুন ২০২৬ ০৯:৪৩556423
  • স্যাটামন্ত্রীর বক্তব্যে মন্তব্যগুলো দেখুন, আজ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে।
     
  • নিট আবার লিক, সত্যি? | ২০ জুন ২০২৬ ০৯:৩৮556422
  • সিজেপির পেজ বলছে আবার লিক। এটা টেলিফোনিক কথাবার্তা শুনিয়েছে।
    https://www.facebook.com/share/v/1C121UzrDq/
  • তাই নাকি? | ২০ জুন ২০২৬ ০৯:৩৪556421
  • কিন্তু গুচ সম্পাদকের লাগাতার বিজেপিবিরোধী ফেবুফোঁস দেখে সুকুমার রায় প্যালারাম বিশ্বাসের কাব্য লিখে ফেললেন যে।
  • আরে না | ২০ জুন ২০২৬ ০৯:২৪556420
  • গত ১৫ বছর সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়াতেও বিজেপির বিরুদ্ধে ফোঁসটুকুই বা করল কই? হাতে গোনা কিছু লোক মাত্র করেছে, বিশেষত বাংলাতে।
  • :|: | ২০ জুন ২০২৬ ০৮:১৯556419
  • আটটা তিনের লাস্ট লাইনের প্রেক্ষিতে-- গত পনেরো বছর ধরে ফেসবুকে বিপ্লব দেখে এতোটাই ক্লান্ত যে "ফেসবুকে ফুঁসতে শুরু" করাটা আর একেবারেই "উজ্জেতিত" করেনা :|
  • আরে না | ২০ জুন ২০২৬ ০৮:০৩556418
  • লোকে আপাতত সোশ্যাল মিডিয়ায় ভেন্ট আউট করছে। পুরো ফুঁসছে। দেড় মাসে কোন সরকারকে এতটা অ-জনপ্রিয় হতে বোধহয় দেখা যায়নি। ফেভারে একটা কমেন্ট নেই, এমনকি মেন্সট্রীম মিডিয়ার পেজে সরকারস্তুতির নানা খবরের তলায়ও। ভোটে জেতার পরপরই এই ছবিটা উলটো ছিল।
    এখন খিস্তি আর খিল্লির বন্যা। মন্ত্রীদের পেজে গিয়েও দেখুন। লাইক তলানিতে। আর ছোট ছোট নানা চ্যানেল পেজ রিলে প্রতিবাদ গালাগালির ঢল নেমেছে। এমনকি প্রতিবাদী টুম্পা বিজেপির মার্কামারা ইনফ্লুয়েন্সাররাও বিজেপি সরকারের প্রতিবাদে নেমেছে। বিজেপির সাংবাদিক সন্ময় ব্যানার্জির দেওয়ালও দেখুন।
    এত বছর ধরে বিজেপি বিরোধীরা যে কাজ করতে পারেননি, সরকারে এসে নিজেরা এক মাসে সে কাজ করে দিয়েছে, লোককে বিজেপির বিরুদ্ধে তুমুল ক্ষেপিয়ে দিয়েছে, ভক্তদের ভক্তিও উড়িয়ে দিয়েছে কিম্বা তাদের গর্তে সেঁধিয়ে দিয়েছে, আইটি সেলকেও!
     
    গোদী মিডিয়া সরকারের বিরুদ্ধে মুখ খুলবেনা, এটা স্বাভাবিকই ছিল।
    কিন্তু সরকারকে নিয়ে যেকোন খবরের মন্তব্যবিভাগগুলো কেবল পড়তে থাকুন। পুরো খনি।
     
    টিচারদের যে সংগ্রামী যৌথ মঞ্চ এদ্দিন আন্দোলন করেছিল সেটাও বিজেপির ছিল, তাই রাস্তায় নামবেনা, এও স্বাভাবিক।
    কিন্তু এসব মঞ্চের লোকেরা ফেসবুকে ফুঁসতে শুরু করে দিয়েছেন।
  • :|: | ২০ জুন ২০২৬ ০৫:৪০556417
  • তবু যাই বলুন এই গত কদিনের ঘটনাক্রম দেখে আরও একবার বুঝলুম মানুষ সত্যিই শক্তের ভক্ত নরমের যম। মমতার সময় চাকরী নিয়ে কেমন দিনের পর দিন রাস্তায় প্রতিবাদ চলছিলো। এখন কোথায়ই পথ কোথা সে প্রতিবাদ! তারপর ডিয়েডিয়ে করে প্রায়ই রোজই মিছিল। এখন লোকে মাইনে পেলেই খুশী। এমন কি এখন একমাস অন্তর মাইনে দিলেও কেউ কিচ্ছুটি বলবেনা। এইভাবে হকার উচ্ছেদ মমতা করলে কী হতো ভাবলেও শিউড়ে উঠতে হয়। এখন সবাই চুপচাপ অন্য কিছু দেখে নিলো। মমতার সময় যদি রেড রোডে নমাজ পড়া বন্ধ হতো সকলে ইসলাম আক্রান্ত বলে নেমে পড়তো। এখন একজনও প্রশ্ন তুলল না-- ব্যাক টু ব্যাক উনিজি সেম রাস্তা সাতদিন বন্ধ রাখছেন বলে। কোথাও কোনও আপত্তি নেই। আপত্তির কারনও নেই। অথচ মমতা হলে গোদীমিডিয়া তো বটেই সাধারণ কাগজ জন সাধারণ জাস্ট ধুয়ে দিতো।
    ভালোই হয়েছে। এই মেনে নেওয়া প্রমান করে মানুষ এমন শক্ত পোক্ত "যা করেছি বেশ করেছি আবার করবো" টাইপ শাসকের পদতলে থাকতে ভালোবাসে।
  • :|: | ২০ জুন ২০২৬ ০৫:১৮556416
  • কাপুরুষ -- খারাপ ভাবে নেবেন্না। কায়দা মেন্টেন করা পুরুষকেই কাপুরুষ বলছেন কবি।
  • তরমুজ | ২০ জুন ২০২৬ ০৩:৪২556414
  • আর ভয় আমি খুব একটা পাই না। কিন্তু কিছু কায়দা মেন্টেন করে চলতে হয়। এই আরকি।
  • পুস্তক | ২০ জুন ২০২৬ ০৩:৩৩556413
  • কিন্তু একটু সঠিক কায়দায়
  • Pustak Biswas | ২০ জুন ২০২৬ ০৩:৩১556412
  • হ্যা সেটাই করতে হবে।
  • @Pustak | ২০ জুন ২০২৬ ০৩:২৭556411
  • ভয় খাচ্ছেন নাকি বিজেপি আসার পর? ভয় খাবেননা। তাও যদি ভয় লাগে, আপনার নামটা বদলে ফেলুন। তাহলেই লেখাগুলো ছদ্মনামে ঢেকে যাবে।
  • তরমুজ | ২০ জুন ২০২৬ ০৩:০৭556410
  • খুব রোম্যান্টিক ফিল হচ্ছে। দুটো গান শুনুন। এবং আজকে লেখা "নীল ধারা" কবিতার অনুপ্রেরনা এই দুটো গান। এই কবিতাটা ফ্যাজ আহমদ সাহেব কে উৎসর্গ করলাম।
     
     
     
     
  • | ২০ জুন ২০২৬ ০২:১৫556409
  • দু'মাস ধরে লোকে বসে আছে, নিশ্চয় ডিম ছুঁড়েই রাজ্যের উন্নতি হবে। অকারণে একটা লোকের প্রাণ গেল, লোক খেপানোর ফল। শুনছি তো, এয়ার্পোর্টে বন্দুক নিয়ে নাকি কে চলে গেছিল, কাল রাতে। করসেবকদের জন্য আমোদের ব্যবস্থা করতে গেলে এই হয়। এরকম করলে নতুন সিল্পমন্ত্রী কোন ৪২ জনকে নিয়ে সিল্প আনবেন ? বা নীতি আয়োগ ৫ ই মে থেকে পঃবঃ র সিল্পর জন্য অশোক লাহিড়ীকে দিয়ে যে প্ল্যান ভাঁজছিল তারই বা কী হবে ? সবই কী বিলিতি করসেবকরা করে দেবে ?
  • Pustak Biswas | ২০ জুন ২০২৬ ০১:৫৪556408
  • আমার প্রথম লেখাটা আর শেষের দুটো কবিতা বাদে। বাকি সবগুলো লেখা ডিলিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
  • syandi | ২০ জুন ২০২৬ ০১:২৪556407
  • আন্তরিক সমবেদনা জানাই আপনাকে, কেকে। ভাল থাকবেন।
  • তরমুজ | ২০ জুন ২০২৬ ০১:১২556406
  • কবিতা কোথায় লিখবো? টইতে না খেরোর খাতায়?
  • :|: | ২০ জুন ২০২৬ ০০:২৫556404
  • হঠাৎ?! নির্ঘাৎ কিছু গোলমাল।
  • ডিম ক্যানসেলড | ১৯ জুন ২০২৬ ২৩:৪৬556403
  • রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, আইন নিজের হাতে তুলে নেবেন না। মুখ্যমন্ত্রীর আর্জি, ‘‘দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না। আমরা ব্যবস্থা নেব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার কোনও প্রয়োজন নেই। আপনাদের কারও বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। পুলিশের উপর আস্থা রাখুন। যেটা পুলিশ পারবে না, সেখানে সিআইডি কাজ করবে। নিজেদের বিচার চাওয়ার কোনও দরকার নেই।’’
  • r2h | ১৯ জুন ২০২৬ ২৩:৪৪556402
    • kk | ১৯ জুন ২০২৬ ০৬:০৬
    • ... উইল বি ব্যাক সুনার অর লেটার।
     
    কেকে, ওহো, সে কি কথা। টেক কেয়ার আরকি। যথাসম্ভব সুনার হোক।
  • @:|: | ১৯ জুন ২০২৬ ২৩:২৮556401
  • মেলোডি খাও খুদ যান যাও
     
  • :|: | ১৯ জুন ২০২৬ ২৩:১৭556400
  • কিন্তু ওনার সঙ্গে সব সময় এরকম হয় কেন? নেহাৎ এই পোড়া দেশে থাকতে হয়না নইলে ঠিক লোকে বলতো চকলেট-বয় প্রধানমন্ত্রীর সঙ্গে নাম মেলানো, গাল ঠেকাতে গিয়ে প্রায় ঠোঁট লেগে যাওয়া রাষ্ট্রপতি, বা ছবি তোলার বায়না করা রাষ্ট্রপতি -- সবই এত লোক থাকতে ওনার সঙ্গেই হয় কেন? ;)
  • khoka | ১৯ জুন ২০২৬ ২২:০৫556399
  • | ১৯ জুন ২০২৬ ২১:২৮556398
  • অমিতচাড্ডি মালটা আবার জুটেছে এসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত