এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১৯ জুন ২০২৬ ০০:৩০556337
    • b | ১৮ জুন ২০২৬ ২২:৫৪
    • ... খুব গুল মারে, সে হঠাৎ করে শক পেলে ৬ টা দশ হয়ে যায়, মানে ৬ঃ১০ এর সময়ে ঘড়ির কাঁটা যেমন থাকে সেরকম কুঁজো হয়ে যায়। রাস্তাঘাট দিয়ে হাঁটলে সবাই বলে ঐ দেখ ৬ টা ১০ বাবু যাচ্ছেন।...
     
    এটা পড়িনি তো, দেখি খুঁজে। কোন বছর নাগাদ হতে পারে মনে আছে কিছু? আমাদের ওদিকে এই পত্রিকাগুলি যেত না, আবাপ, আজকাল, শুকতারা, চাঁদমামা - এইসব পাওয়া যেত। চাঁদমামা দুচক্ষের বিষ ছিল- যারা চাঁদমামা পড়তো তাদের একটু অনুকম্পার চোখে দেখতাম, খুবই নাঁকউঁচু ব্যাপার স্বীকার না করে উপায় নেই। তবে চাঁদমামা নিতান্ত খাজা, বাংলা শিশু কিশোর সাহিত্য তখন যে উচ্চতায় তার সাপেক্ষে নিতান্ত ভেজাল- এ কথাও স্বীকার করতে হবে, সইত্যের খাতিরেই। আর খেলার পত্রিকাগুলি পাওয়া যেত।
    এই সংখ্যাটা দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে কেনা হয়েছিল। সেদিন মলাট গ্রুপের আলোচনা প্রসঙ্গে উদ্যোগ নিয়ে নামিয়ে নিলাম।
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০০:২৬556336
  • গৌরকিশোর ঘোষের 'প্রেম নেই' উপন‍্যাসটি বেশ। ওখানে ব‍্যবহৃত অধিকাংশ শব্দ আরবি-ফার্সি ঘেঁষা। লোকজন গালিগালাজ না করে।
     
     
    না না। ফৈজি এসেছিলো মুর্শিদাবাদ প্রাসাদে নর্তকীরূপে সিরাজের তথ‍্য সংগ্রহ করতে। এটি জেনে তাকে প্রাসাদেই হত‍্যা করা হয়। মোহনলালের দারিদ্র‍্যের সময়ে সে নর্তকীর জীবন বেছে নিতে বাধ‍্য হয়।
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০০:২৪556335
  • ফৈজী? মানে সেই নর্তকী? না না ওনাকে সিরাজ হত‍্যা করেছিলেন।
  • r2h | ১৯ জুন ২০২৬ ০০:২৩556334
  • রাত হলো, ঘুম তো পাবেই। কি সিনেমা দেখলে? মোহনলালের বোনের নাম মাধবী বলে কোথায় পড়েছিলাম না শুনেছিলাম যেন। তবে ফৌজি পরিবারের মেয়ের নাম ফৈজি তো হতেই পারে।
  • ar | ১৯ জুন ২০২৬ ০০:২১556333
  • "অ-প্রেমে পড়াটাও কি আসলে প্রেম? "
    এত বছরের ইংরাজী শিক্ষার গৌরবে ওটাকে পড়বেন "a-প্রেম"!! প্রশ্নটা আর প্রশ্ন না থেকে ট্যটোলোজিকাল হয়ে গেল!!

    বিটিডাব্লু, কেউ মেরী ডেকারের নাম নিলেই আমার zওলা বাডের সাথে সেই ধাক্কাধাক্কি মনে পড়ে। সেটাও ১৯৮৪ ছিল!
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০০:১৬556332
  • মাচ
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০০:১৬556331
  • কার্টুন গুলো জাস্ট থ্রি মাছি .
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০০:১৪556330
  • ঘুম পায়
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০০:১৪556329
  • ওরে বাবা মোহনলালের boner naam ki ফৈজি ছিলঃ
     
     
     
    Kalke.lilhbo
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০০:১৩556328
  • কমলকুমার পড়ার সঙ্গে সঙ্গে একটা ব‍্যাপক জিনিস পেলাম। আরেকজন নিভৃত সাহিত‍্যিক মরিস ব্লঁশোর সঙ্গে ওনার মিল।
     
    বাই দ‍্য পথ, তরমুজ কোথায়?
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০০:১১556327
  • পিকাসোর ছবি নিয়ে নাকি বাঙালী শিল্পীরা একটু ইন্সিকিউরড্?
  • :/ | ১৯ জুন ২০২৬ ০০:১১556326
  • অপ্রেমে পড়বেন কি করে? প্রেম হল ব্ল্যাকহোল, অপ্রেম হল হোয়াইট হোল। হোয়াইট হোল থেকে আপনি বেরিয়ে আসবেন। পৌঁছে যাবেন প্যারালাল ইউনিভার্সে। বিশ্বাস না হয় পেনরোজ ডায়াগ্রাম এঁকে দেখুন।
  • श्रीमल्लार | ১৮ জুন ২০২৬ ২৩:২৩556325
  • অ-প্রেমে পড়াটাও কি আসলে প্রেম?
  • dc | ১৮ জুন ২০২৬ ২২:৫৪556324
  • কার্টুবগুলো দুর্দান্ত! মেরি ডেকার ডবল ডেকারের ছেলে না মেয়ে? laugh
  • b | ১৮ জুন ২০২৬ ২২:৫৪556323
  • হ্যাঁ এটাই। ওখানে আরেকটা ছিলো (সম্ভবতঃ অন্য সংখ্যায় ) ঃ যে খুব গুল মারে, সে হঠাৎ করে শক পেলে ৬ টা দশ হয়ে যায়, মানে ৬ঃ১০ এর সময়ে ঘড়ির কাঁটা যেমন থাকে সেরকম কুঁজো হয়ে যায়। রাস্তাঘাট দিয়ে হাঁটলে সবাই বলে ঐ দেখ ৬ টা ১০ বাবু যাচ্ছেন।
     
    দেখুন দিকিনি, ওটা পান কি না ?
  • r2h | ১৮ জুন ২০২৬ ২২:৪৪556322
  • এই তো একই সংখ্যায়
     
     
    ধুলোখেলা থেকে নামালাম সেদিন।
  • b | ১৮ জুন ২০২৬ ২২:২৪556321
  • *কিশোর মন-এ
  • b | ১৮ জুন ২০২৬ ২২:২৩556320
  • বাহঃ বেশ ! কিশোর মনের আরেকটা সিরিজ বেরোতো, কলকাতায় আলাদিনের জিন। সেটাও ফাটাফাটি ছিলো !
  • Manali Moulik | ১৮ জুন ২০২৬ ২১:৩৭556319
  • হুতোদা, কী বলবো ভেবে পাচ্ছি না জাষ্ট
  • r2h | ১৮ জুন ২০২৬ ২১:৩২556318
  • কিশোর মন ১৯৮৪ অক্টবর
     
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ১৮ জুন ২০২৬ ২০:২২556317
  • বিজেপি মানেই সেলসম্যান। পুঁজিপতি মহাজনদের মাল বিক্রি করার দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। এ পর্যন্ত কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে HPV ভ্যাকসিন, স্মার্ট মিটার বিক্রি করেছে। এখন সোলার প্যানেল বিক্রির দায়িত্ব নিয়েছে। রেলস্টেশন ও তার সংলগ্ন এলাকা সব বিক্রি করে দিয়েছে। এইভাবে দেশের সব বিক্রি করে দিচ্ছে জয় শ্রীরাম বলতে বলতে।
  • श्रीमल्लार | ১৮ জুন ২০২৬ ১৮:৫৮556316
  •  
    এই বর্ষায় এর চাইতে ভাল গান আর খুঁজে পাচ্ছি না!
  • Manali Moulik | ১৮ জুন ২০২৬ ১৮:০১556315
  • কিছু টেক্সটে আবার লুৎফান্নেসাকে 'মোহনলালের বেটি' বা মোহনলালের বোন বলে উল্লেখ আছে। এদিকে বলে ওনাকে নাকি 'রাজকুনোয়ারি' বলে ডাকা হতো। আমিনা বেগমের হিন্দু পরিচারিকা ছিলেন। আবার অপরাপর টেক্সট বলছে, কোনোদিনই নয়। আমিনা বেগম থাকতেন স্বামীর সঙ্গে পাটনায়। মুর্শিদাবাদ প্রাসাদের দাসী লুৎফা ছিলেন শরীফুন্নেসা (আলিবার্দির বেগম) এর পরিচারিকা। সিরাজ তো দাদু দিদার কাছেই মানুষ। তাই দ্বিতীয় যুক্তিটাই আমার গ্রহণযোগ‍্য বলে মনে হয়।
    এবার আমার কোশ্চেন হচ্ছে, ওরকম অনন‍্যসুন্দরী কি বাঙালী মেয়েরা হয়? তৎকালীন সময়ে হতো? নাহলে কি এনার বংশধারা যে তৎকালীন বাংলা-বিহার-উড়িষ‍্যার শ্রেষ্ঠ সুন্দরী বলা হতো?
     
  • r2h | ১৮ জুন ২০২৬ ১৭:৪৮556314
  • বাহ। কী সিনেমা দেখছো?
    মোহনলালের বোন মাধবী ও তাঁর শিশুপুত্র নিয়ে নানান মতামত, লোককথা এইসব আছে তো। পলাশীর যুদ্ধের পর নাকি পালিয়ে ময়মনসিংহে গিয়েছিলেন।

    আমাদের চেনা একজন আছেন যে নিজেকে ওদের বংশধর বলে দাবি করেন। সত্যি মিথ্যে জানি না, কতটা ইতিহাস কতটা জনশ্রুতি।
  • Manali Moulik | ১৮ জুন ২০২৬ ১৭:৪৬556313
  • আমি এখন রঙ্গোলী মলে বসে আছি
     
    এর সামনে দিয়ে আমি রেগুলার ইউনিভার্সিটি যাই।
     
     
    আচ্ছা মোহন লালের বোন নাকি পলাশী র যুদ্ধে মারা যান নি . এ ব্যাপারে কেউ জানেন ?
     
    না তো। মিরজাফরের বখাটে ছেলে মিরনের নির্দেশে যখন মহম্মদী বেগ সিরাজকে হত‍্যা করলেন, ওনার পরিবারের সব মহিলাদের বন্দী করে ঢাকার জিনজিরা প্রাসাদে রাখা হয়। আলিবার্দীর বেগম শরীফান্নেসা ওখানেই মারা যান। আমিনা বেগম আর ঘসেটি বেগমকে তো মিরন কর্তৃক জলে ডুবিয়ে মারার ঘটনা প্রচলিত আছে। কিন্তু এটা সঠিক তথ‍্য কিনা তা নিয়ে একটা বিতর্ক আছে ঐতিহাসিক ব্রজেন্দ্রনাথ শীল আর ড. এস.সি.হিলের মধ‍্যে। পরে ক্লাইভের নির্দেশে লুৎফান্নেসা (মোহনলালের বোন বলে উল্লেখ পাওয়া যায় কিন্তু যথেষ্ট বিতর্ক আছে) আর ওনাদের একমাত্র সন্তান উম্মেজোহরাকে মুর্শিদাবাদেই নিয়ে আসা হয়। সেখানে ব্রিটিশ কোম্পানি একটা বার্ষিক ভাতা দেবার ব‍্যবস্থা করে ওনাদের আর নবাব আলিবার্দীর মায়ের নামে উৎসর্গীকৃত গোরস্থান দেখভাল করার দায়িত্ব লুৎফান্নেসাকে দেওয়া হয় যার বরাদ্দকৃত ৩৫০ টাকা উনি পেতেন। উম্মেজোহরা ও তাঁর স্বামীরও মৃত‍্যু হয় দ্রুত। রেখে যান চারটি মেয়ে। তাদেরও বড়ো করে ১৭৯০ তে ওনার মৃত‍্যু হয়। এরমধ‍্যে কয়েকবার বরাদ্দ টাকা বাড়াতে কোম্পানিকে আবেদন করেছিলেন তবে ফল হয়নি।
    নিখিলনাথ সরকারের ব‍্যাখ‍্যায় ভালো পাওয়া যায় আর গোলাম হোসেনের 'সাইর-আল-মুত্তখখিরিন' (নামটি ভুল লিখেছি সম্ভবতঃ কারণ ফার্সির বিন্দুবিসর্গ জানি না)
    রাজা কৃষ্ণচন্দ্র রায়ও তো ছিলেন সিরাজ বিরোধী চক্রান্তে। ওনারা বংশপরম্পরায় এসব ইতিহাস জানতেন। তাই কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরীশচন্দ্র রায়ের সভাকবি কৃষ্ণকান্ত ভাদুড়ি এ নিয়ে কিছু লিখেছিলেন।
     
    "লুৎফান্নেসার তুল‍্য ছিলো না রূপসী
    চিরদিন নবাবের প্রিয়তমা প্রেয়সী
    কার ঘরে গিয়ে ঘর করলে সিরাজ-মহিষী
    এবে তুষ্টিবে তব মন? ; কহিল মিরন দর্পভরে।
    "করী পৃষ্ঠে চিরকাল ভ্রমণ অভ‍্যাস যার,
    গদর্ভ বাহনে কি আর রুচি হয় তার?"
    উত্তরিলা সিরাজ-ঘরণী সদম্ভ-সহকারে
     
     
    কৃষ্ণকান্ত ভাদুড়ির লেখা এটা।
  • Bratin Das | ১৮ জুন ২০২৬ ১৬:৫৯556312
  • আচ্ছা মোহন লালের বোন নাকি পলাশী র যুদ্ধে মারা যান নি . এ ব্যাপারে কেউ জানেন ?
  • Bratin Das | ১৮ জুন ২০২৬ ১৬:৫৬556311
  • আমি এখন রঙ্গোলী মলে বসে আছি
    শ্রীমতী এলে এক পিস সিনেমা দেখাবো ....
  • Manali Moulik | ১৮ জুন ২০২৬ ১৬:৪৪556310
  • অ।
     
    "দর্জিরা অর্জিত বিদ‍্যা বিবর্জিয়া মর্জিমতো হায়..." এরপর মনে পড়ছে না। ব‍্যাপক অনুপ্রাস।
  • তরমুজ | ১৮ জুন ২০২৬ ১৬:১৪556309
  • //রাস্তি দুজি' কী?//
     
    এক ধরনের ইরানি এমব্রয়ডারি। এই দুজি শব্দটা থেকেই ভারতীয় ভাষায় দর্জি শব্দটা এসেছে।
  • Manali Moulik | ১৮ জুন ২০২৬ ১৫:৪৮556308
  • 'রাস্তি দুজি' কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত