এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ১৭ জুন ২০২৬ ২০:০৬556247
  • আবাপের তলার দিকে একটি খবরের হেডিং
    "হারের পর প্রথম মিছিল হকার উচ্ছেদের বিরোধিতায়! দল হাতছাড়া, হাতেগোনা নেতা-কর্মী ছাড়া কেউ নেই মমতার পাশে"।
    এখানে শুনছি গুল্পের গরু ওখানে শুনছি গুলবাজার।
    মর্ম উদ্ধার করিবে কে? হে পীড়!
  • @&$ | ১৭ জুন ২০২৬ ১৯:৩২556246
  • লাখো লোক ? গুল্পের গরু আকাশে উড়ছে
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ১৭ জুন ২০২৬ ১৯:২৭556245
  • আজ, ১৭ জুন থেকে শুরু হয়ে গেল বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নেমে আন্দোলন। অভুতপূর্ব জনসমাগম সঙ্গে নিয়ে দখলদার উচ্ছেদের বিরুদ্ধে পথে তিনি। লাখো জনগণ তাঁর পায়ে পা মিলিয়ে হাঁটছেন। রূপকথার ফিনিক্স পাখিকে যেন দেখতে পাচ্ছি বাস্তবের মাটিতে।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৮:৫৯556244
  • //আপনি সত‍্যি পলিটিক‍্যাল ষ্ট্র‍্যাটেজিষ্ট। প‍্যাথফাইন্ডার। আপনাকে মশাই কাল্টিভেট না করা গেলেও পুডিং বানালে সভ‍্যতার উপকার হবে।//
     
    আমি পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট নই। আমার প্রস্তাবিত কয়েকটা সরকারি বডি আছে। যদি আমার শিষ্যরা কখনো ক্ষমতায় আসে। তাহলে ঐ কমিশনের চেয়ারম্যান আমাকে বানাতে হবে। এটাই। এছাড়া যদি কোন ভাবে কেউ উপকৃত হয় তাতে আমার কোন অসুবিধা নেই। আমি ডিপ্লোম্যাট।
  • Manali Moulik | ১৭ জুন ২০২৬ ১৮:৩০556243
  • মানালিইইইইইই!!!!!!!!!!!
     
    না আপনি সত‍্যি পলিটিক‍্যাল ষ্ট্র‍্যাটেজিষ্ট। প‍্যাথফাইন্ডার। আপনাকে মশাই কাল্টিভেট না করা গেলেও পুডিং বানালে সভ‍্যতার উপকার হবে।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:৫৭556242
  • @GOAT, এই মিতাটা কে? কংগ্রেসের?
  • *&^ | ১৭ জুন ২০২৬ ১৭:৪৩556241
  • ওকে। বোঝা গেলো। বেলুন সামলে রাখার জন্যে শুভেচ্ছ।
  • কৌতূহলী | ১৭ জুন ২০২৬ ১৭:৪২556240
  • আচ্ছা তরমুজবাবু, আপনি কি কমেন্টগুলো সিরিয়াসলি করছেন নাকি সবাইকে ক্ষ্যাপানোর জন্য করছেন?আমার কেন কে জানে মনে হচ্ছে দ্বিতীয়টা। কতদিন পর ভাটিয়ালিতে এসে আপনার কমেন্টগুলো পড়ে হেসেই চলেছি।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:৩৮556238
  • //তরমুজের পুডিং করতে হবে। এই গরমে বেশ।//
     
    মানালিইইইইইই!!!!!!!!!!!
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:৩৭556237
  • তবে সরাসরি নিজে কিছু না করতে পারলেও। অন্যরা যারা রাস্তায় আছে। তাদের মাধ্যমে পরোক্ষ ভাবে কাজ করি। যেমন উপদেশ দেওয়া। অ্যাজেন্ডা ঠিক করে দেওয়া। কারো কারো বক্তৃতা লিখে দেওয়া। কিন্তু যারা রাস্তায় থাকে তারা মূলত বিভিন্ন পার্টির ফুল টাইমার। তো কারা ফুল টাইমার হয়? যারা অন্য কোন কাজ করে না বা অন্য কোন কাজ করার মত যোগ্যতা নেই। এবার তাদের বেশি ভারী জিনিস দিলে তাদের নিজেদের মাথার উপর দিয়ে যাবে। তাই তাদের মত করে লিখে দিতে হয়। কিন্তু সময় পেলে তাদের এডুকেট করি।
  • Manali Moulik | ১৭ জুন ২০২৬ ১৭:৩৬556236
  • তরমুজের পুডিং করতে হবে। এই গরমে বেশ।cheeky
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:২৩556235
  • বেলুন চুপসে যাওয়ার ভয়। যদি রাস্তাতেই নামতে পারতাম। তাহলে এখানে বসে হ্যাজ নামাতাম না।
  • @&$ | ১৭ জুন ২০২৬ ১৭:১৪556234
  • তো তরমুজের দৌড় কি মায়াপাতায় হ্যাজ নামানো অব্দিই ? এতো উপদেশ এর কিছু নিজে রাস্তায় নেমে করে দেখাতে গেলে হতো না ? নাকি বেলুন চুপসে যাওয়ার ভয় ?
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:১২556233
  • //সময় নেই ? মানে দিনের পর দিন এতো ফালতু হ্যাজ নামানোর পরেও সময় নেই ? ১০০ ঘন্টায় দিন নাকি ?//
     
    একদম ঠিক ধরেছেন। আপনার বুদ্ধিমত্তার তারিফ না করে পারা যাচ্ছে না।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:১০556232
  • //তরমুজ, আপনার মনে হয় না এই কথাগুলি হাস্যকর?//
     
    না মনে হয় না।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৭:০৮556231
  • //তরমুজ, আপনার মনে হয় না এই কথাগুলি হাস্যকর?
    এগুলি নিয়ে লোকে খিল্লি করলে রেগে গেলে চলবে?//
     
    মানে আমাকে নিয়ে খিল্লি করলে চলবে কিনা? চলবে অসুবিধা নেই।
  • @&$ | ১৭ জুন ২০২৬ ১৭:০৩556230
  • সময় নেই ? মানে দিনের পর দিন এতো ফালতু হ্যাজ নামানোর পরেও সময় নেই ? ১০০ ঘন্টায় দিন নাকি ?
  • r2h | ১৭ জুন ২০২৬ ১৬:৫৫556229
    • ... আমি যা বলবো সবাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। এবং রিসার্চ করার চেষ্টা করবেন।
    • ... আমি বিজেপি বিরোধীদের গাইড করছি। কিভাবে বিরোধিতা করলে বিজেপিকে হারানো সম্ভব। আর কি কি করলে বিজেপির পালে হাওয়া লাগবে। ...
     
    তরমুজ, আপনার মনে হয় না এই কথাগুলি হাস্যকর?
    এগুলি নিয়ে লোকে খিল্লি করলে রেগে গেলে চলবে?
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৬:১৮556228
  • //বাপ্রে! এরকম চিন্তাবিদ (তাও আবার ডেলুলুময়) দেখলে ভয় লাগে devil//
     
    আই লাভ ইউ বেবি। কি সুন্দর দেখতে তোমায়। কি সুন্দর দুটো শিং উঠেছে তোমার মাথায়।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৬:১৪556227
  • //আরজি করে অভয়াকে মারা হয়েছিল ক্ষমতায় আসার জন্য। আর ক্ষমতায় আসার পর চন্দ্রনাথ রথকে মেরে ফেলা হল। কালতালীয়, না সমাপতন?//
     
    আর জি করের ঘটনাকে বিজেপি কাজে লাগিয়েছিল। আর চন্দ্রনাথ কান্ডে বিজেপি লোকালদের বার্তা দেওয়া হল, বেশি বাড়াবাড়ি কোরো না। যা বলবো, তাই শুনবে। ফল হকার উচ্ছেদ।
  • হুরি বাওয়া | ১৭ জুন ২০২৬ ১৬:১১556226
  • বাপ্রে! এরকম চিন্তাবিদ (তাও আবার ডেলুলুময়) দেখলে ভয় লাগে devil
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ১৭ জুন ২০২৬ ১৬:০৪556225
  • আরজি করে অভয়াকে মারা হয়েছিল ক্ষমতায় আসার জন্য। আর ক্ষমতায় আসার পর চন্দ্রনাথ রথকে মেরে ফেলা হল। কালতালীয়, না সমাপতন?
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৫:৩০556224
  • সেজন্য আমি যা বলবো সবাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। এবং রিসার্চ করার চেষ্টা করবেন।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৫:২৫556223
  • আর একটা কথা। আমি এখানে শুধু শুধু লিখছি না। আমার এত সময় নেই। আমি বিজেপি বিরোধীদের গাইড করছি। কিভাবে বিরোধিতা করলে বিজেপিকে হারানো সম্ভব। আর কি কি করলে বিজেপির পালে হাওয়া লাগবে। তার বিশ্লেষণ।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৫:১৬556222
  • কার বিরহে নয়।
    কার কারনে তুমি একলা। কার বিহনে তুমি উতলা।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৫:১০556221
  • //এন্টারোকুইনল না হয় ব্যানড, নরফ্লক্স তো বন্ধ হয়নি। সেলোটেপও অঢেল পাওয়া যায়।//
     
    ও আমার ময়না গো। কার বিরহে তুমি একলা। সে তো ফিরবেনা গো!
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৫:০৪556220
  • বীরভূমের বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে তোলাবাজীর অভিযোগ করায়। পুলিশ গ্রেফতার করল অভিযোগকারি বিজেপি কর্মী সুবোধ কুমার সাউ কে। তিনি বিষয়টি মেল করে প্রধান মন্ত্রী ও স্বরাস্ট্র মন্ত্রীর দপ্তরে জানিয়ে ছিলেন। তবুও কোন কাজ হয় নি।
  • উফ্‌ বাবাগো! | ১৭ জুন ২০২৬ ১৫:০০556219
  • এন্টারোকুইনল না হয় ব্যানড, নরফ্লক্স তো বন্ধ হয়নি। সেলোটেপও অঢেল পাওয়া যায়।
  • তরমুজ | ১৭ জুন ২০২৬ ১৪:৫৪556218
  • তাহলে হকার উচ্ছেদ হলে কি বলা উচিৎ, বিজেপি ধনীদের দল? একেবারেই নয়। বলা উচিৎ বিজেপি অপদার্থ। এবং সরকার চালাতে অসমর্থ, অশিক্ষিত ফেল্টুদের দল।
     
    এর সাথে 'জনস্বার্থ সংরক্ষনে অসমর্থ' এই বিষয়টাও যোগ করা যেতে পারে। সেটাই আসল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত